খিলগাঁও থানার চার মামলায় সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ৫ হাজার টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন। এদিকে সোমবার বিএনপির কার্যালয়ে পুলিশের অভিযানে গুলিতে মকবুল নামের বিএনপির এক কর্মী নিহত হওয়ার ঘটনায় করা মামলায় গ্রেফতার সাবের হোসেন চৌধুরীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
Author: saiful islam
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন অন্তবর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তার সঙ্গে ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। মঙ্গলবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের পুরোনো ভবনের সংস্কার কাজ ঘুরে দেখেন এবং দ্রুত সংস্কার কাজ শেষ করার তাগিদ দেন তিনি। সকাল সাড়ে ৮টায় তারা ট্রাইব্যুনাল পরিদর্শন করেন। এ সময় ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম তাদেরকে ট্রাইব্যুনালের ভবন ও ভবন সংলগ্ন এলাকা ঘুরে দেখান। তাজুল ইসলাম বলেন, তারা এসেছিলেন মূলত ট্রাইব্যুনালের পুরোনো ভবন যেখানে বিচার কার্যক্রম হবে সেটার যে সংস্কার কাজ চলছে তা দেখতে। এ সময় গণপূর্তের প্রকৌশলীরাও সঙ্গে ছিলেন। তাদের থেকে কাজের অগ্রগতি জেনেছেন। উপদেষ্টারা যত…
পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম আজ মঙ্গলবার ঘোষণা করবে রয়েল সুইডিশ অ্যাকাডেমি। মঙ্গলবার (৮ অক্টোবর) সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে) এ পুরস্কারের ঘোষণা করা হবে। নোবেলপ্রাইজ নামের ওয়েবসাইটে গিয়ে সরাসরি পুরস্কার ঘোষণার সব তথ্য দেখা যাবে। এ বছরের নোবেল পুরস্কারের সমস্ত ঘোষণা nobelprize.org ও নোবেল পুরস্কার কমিটির ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। প্রথা অনুযায়ী, অক্টোবর মাসের প্রথম সোমবার হিসেবে ৭ অক্টোবর চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেন। এদিকে যৌথভাবে ২০২৪ সালের চিকিৎসাশাস্ত্রের নোবেল পুরস্কার জিতে নিয়েছেন দুই মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকান। ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি ‘মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল…
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একই সঙ্গে তার স্ত্রী আফরিন তাপস শিউলি ও ছেলে শেখ ফজলে নাশওয়ান এবং তাদের ব্যক্তি মালিকানাধীন স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখতে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (৭ অক্টোবর) বিএফআইইউ’র সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। হিসাব জব্দ করা ব্যক্তির ও তার ব্যক্তি মালিকানা ব্যবসায়িক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট স্থগিত থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন…
এবার গুগলের অ্যাপ ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। বিষয়টি হলো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের শুধু গুগলের অ্যাপ স্টোরের মধ্যে সীমাবদ্ধ না রাখে অন্যান্য উৎস থেকেও অ্যাপ ডাউনলোড ও ক্রয়ের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এপিক গেমস স্টোর নামের এক অ্যাপ স্টোরের করা মামলার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের আদালত এ আদেশ দিয়েছেন। ধারণা করা হচ্ছে, এতে গুগল প্লে স্টোরের একচেটিয়া ব্যবসা বন্ধ হবে। খবর রয়টার্স। আদালতের রায়ে আরও বলা হয়েছে, আগামী তিন বছরের জন্য গুগল তার গ্রাহকদের অ্যাপ থেকে কিছু কেনার সুযোগ বন্ধ করতে পারবে না। সেই সঙ্গে গুগলের প্রতিযোগী অন্যান্য অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করার সুযোগ দিতে হবে। এই রায়ের…
কুমিল্লার তিতাসের ২০০ বছরের পুরোনো ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী মজিদপুর জমিদার বাড়ির মূল ভবনের একাংশ ধসে পড়েছে। ধসে পড়া ইট-সুরকি স্থানীয় লোকজন নিয়ে যাচ্ছেন। রোববার (৬ অক্টোবর) উপজেলা প্রশাসন ধসে পড়া অংশ পরিদর্শন করেছে। এর আগে শনিবার বেলা ১১টায় ভবনের পূর্ব অংশ বিদ্যুৎ খুঁটিসহ ধসে পড়ে। এতে এলাকায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সরেজমিনে দেখা যায়, ঐতিহ্যবাহী জমিদার বাড়ির মূল ভবনের পূর্বদিকের একটি অংশ ধসে পড়েছে। ধসে পড়া অংশের ইট-সুরকি স্থানীয় লোকজন ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছে। এদের মধ্যে একাধিক নারী জানান, ইটগুলো অনেক পুরোনো এবং পাতলা। বিশেষ করে অনেক শক্ত বিধায় এগুলো তাদের বাড়ির আঙিনায় বিছানোর জন্য নিয়ে যাচ্ছেন তারা। ভবনের…
টানা কয়েক দিনের থেমে থেমে হওয়া বৃষ্টির পর বেশ সহনীয় হয়ে উঠেছিল তাপমাত্রা। দিনে গরম আর শেষরাতে অনুভূত হচ্ছিল হালকা শীত। এক সপ্তাহ ধরে দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ের আবহাওয়া এমনই ছিল। তবে আজ মঙ্গলবারের সকালটা ছিল উত্তর জনপদের মানুষের জন্য কিছুটা ভিন্ন রকম। শরতের শেষ দিকে এসে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো জেলা। বার্তা দিচ্ছে শীতের আগমনের। গত কয়েক দিনের তুলনায় গতকাল সোমবার দিনভর রোদের তীব্রতা ছিল কিছুটা বেশি। তবে সন্ধ্যার পর থেকেই আকাশ হালকা মেঘলা হওয়ার পাশাপাশি রাতভর ঝরছিল হালকা কুয়াশা। আজ ভোরবেলায় বেড়ে যায় সেই কুয়াশার পরিমাণ। থাকে সকাল সাড়ে আটটা পর্যন্ত। তেঁতুলিয়া আবহাওয়া পর্যাবেক্ষণাগার সূত্রে জানা…
পারমাণবিক অস্ত্রসহ সামরিক দিক থেকে উত্তর কোরিয়া পরাশক্তি হয়ে উঠার পদক্ষেপ ত্বরান্বিত করবে বলে জানিয়েছেন দেশটির নেতা কিম জং উন। একই সঙ্গে শত্রুর আক্রমণের শিকার হলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না এই নেতা। মঙ্গলবার (৮ অক্টোবর) উত্তরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এসব তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের। বর্তমানে দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এমন পরিস্থিতির মধ্যে গত সপ্তাহে সিউল একটি সামরিক কুচকাওয়াজ করেছে। সেখানে গোপন বাংকার ধ্বংস করতে পারে এমন দানবীয় ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে। এমনকি দক্ষিণের প্রেসিডেন্ট ইউন সুক ইওল কিমকে সতর্ক করে বলেছেন, পরমাণু ব্যবহার করার মানে হবে তার রাজত্বের শেষ পরিণতি।…
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। টানা দুই মাস সেখানে অবস্থান শেষে গুঞ্জন ছড়ায় ভারত ছেড়ে আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন তিনি। শেখ হাসিনার ভারত ছাড়ার খবরে দেশে যখন চলছে আলোচনা, ঠিক তখনই বিষয়টি নিয়ে মুখ খুললেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সোমবার (৭ অক্টোবর) রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সজীব ওয়াজেদ বলেন, ‘আমার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর শোনা যাচ্ছে, সেটি সঠিক নয়। তিনি এখনো ভারতেই অবস্থান করছেন।’ এর আগে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছাড়তে কোনো চাপ নেই।’ জাতীয় সংসদ নির্বাচনে…
কক্সবাজারের টেকনাফ অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ ২০কোটি ৯৯লক্ষ ৫০ হাজার টাকা মূল্যমানের ৮কেজি ৩৯৮ গ্রাম অ্যাম্বারগ্রিস (তিমি মাছের বমি) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় শামসুল আলম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন,টেকনাফ উপজেলার সেন্টমার্টিনদ্বীপ ইউনিয়নের নির আহমদের ছেলে শামসুল আলম (৩৫)। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার (৬ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৩ হতে আনুমানিক ৭০০ গজ পশ্চিম দিকে শাহপরীরদ্বীপ বাজারপাড়া এলাকা দিয়ে চোরাচালানী মালামাল পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর…

