দুই বছর আগে রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষে বিএনপির এক কর্মী হত্যার মামলায় সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া গত অক্টোবরে নয়াপল্টনে যুবদল নেতা শামীম মোল্লা হত্যার মামলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান ও সাবেক জ্যেষ্ঠ সচিব আমিনুল ইসলাম খানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক আজ সোমবার বিকেলে এ আদেশ দেন। এর আগে সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে কড়া পুলিশ পাহারায় বেলা তিনটার দিকে সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়। পরে তাঁকে পল্টন থানায়…
Author: saiful islam
ঢাকার ধামরাইয়ে বেতন বৃদ্ধি, সাপ্তাহিক ছুটিসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ করেছেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের শ্রমিকেরা। আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় কারখানার সামনে অবস্থান নিয়ে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। এই প্রতিবেদন লেখার সময় বিকেল সোয়া চারটা পর্যন্ত কর্মসূচি চলছিল। এর আগে সকাল ৬টা থেকে প্রায় আধা ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জগামী লেনে অবস্থান নেন শ্রমিকরা। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে সড়ক থেকে তাঁরা সরে যান। শ্রমিকদের ৯ দফা দাবির মধ্যে রয়েছে মাসিক বেতন ১৫ হাজার টাকা করা, বেতনের অর্ধেক ঈদ বোনাস দেওয়া, প্রতিদিন সবাইকে ডিউটি দেওয়া, কর্মদক্ষতার ওপর ভিত্তি করে চাকরি স্থায়ীকরণ করা,…
বগুড়ার আদমদীঘিতে বিদ্যালয়ের গাছ কেটে জমি দখলের প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সান্তাহার-নওগাঁ সড়ক অবরোধ করে তারা। এ ছাড়া তারা বেলা পৌনে একটার দিকে সান্তাহার স্টেশনের কাছে একটি ট্রেন আটকে রাখে। বিক্ষোভকারীরা সান্তাহার এস এম আই উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের অভিযোগ, আকবর আলী নামের এক ব্যক্তি বিদ্যালয়ের একটি গাছ কেটে নিয়ে গেছেন। সেই সঙ্গে বিদ্যালয়ের জায়গাও দখল করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়ে কোনো প্রতিকার হয়নি। এ জন্য তারা সড়ক ও রেল অবরোধ করেছে। এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা বেগম জানান, শিক্ষার্থীরা স্বেচ্ছায় এ কর্মসূচি পালন…
রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এবারের সংলাপে জাতীয় পার্টিকে (জাপা) এখনো আমন্ত্রণ জানানো হয়নি। সরকারের একাধিক সূত্র জানিয়েছে, জুলাই-আগস্টের অভ্যুত্থানের ছাত্রনেতৃত্বের পক্ষ থেকে দলটির ব্যাপারে আপত্তি এসেছে। এই আপত্তির পেছনে অভিযোগ হচ্ছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সহযোগী ছিল জাপা। এমন প্রেক্ষাপটে সংলাপে জাপার ডাক পাওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। সরকারি সূত্রগুলো বলছে, জাপাকে সংলাপে ডাকা হবে কি না, সে ব্যাপারে অন্তর্বর্তী সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। সংস্কার, নির্বাচন ও চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় সংলাপ করছেন। গত শনিবার প্রথম দিনের সংলাপে অংশ নেয় বিএনপি, জামায়াতে ইসলামী, গণ অধিকার পরিষদসহ পাঁচটি দল…
কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার সাড়ে চার ঘণ্টা পর সমুদ্রসৈকত থেকে মো. আসমাইন (১৩) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বেলা দুইটার দিকে সৈকতের শৈবাল পয়েন্টের এক কিলোমিটার দূরে সমিতিরপাড়া এলাকায় তার লাশ ভেসে আসে। সকাল সাড়ে ৯টার দিকে আসমাইন তার বন্ধুদের সঙ্গে সাগরে গোসল করতে নেমে স্রোতে ভেসে যায়। নিহত কিশোর আসমাইন কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার বাসিন্দা করিমুল হকের ছেলে। সে শহরের কক্সবাজার ভোকেশনাল ইনস্টিটিউটের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের পুলিশ সুপার মো. মাসুদুল ইসলাম বলেন, সকালে সৈকতের শৈবাল পয়েন্টে আসমাইনসহ ছয় কিশোর গোসলে নামে। তখন সমুদ্র উত্তাল…
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অপহরণ চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড কচ্ছপিয়া করাচিপাড়ার হাসান আলীর ছেলে পারভেজ মোশারফ (১৯) এবং সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড উত্তর লম্বরীর মনির আহমেদ এর ছেলে নুরুল আফছার (১৯)। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,গত শুক্রবার (৪ অক্টোবর) ভিকটিম উখিয়া কুতুপালং রেজিষ্ট্রার্ড ক্যাম্পের এমআরসি নং-৬১২৪০, ব্লক-ই, সাইড নং-১ এর নুরুল আমিনের ছেলে মোহাম্মদ হামিম (১৫) কে দুপুরের সময় জুম্মা নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। নামাজ শেষে ভিকটিম বাড়িতে ফেরার পথে অপহরণকারী উখিয়া রত্নাপালং ইউনিয়নের ৯নং…
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আবার পথে নামলেন তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাকর্মীরা। পুলিশের নিষেধাঙ্গা উপেক্ষা করে শুক্রবার থেকে দফায় দফায় বিক্ষোভ হয়েছে রাজধানী ইসলামাবাদসহ দেশের বিভিন্ন শহরে। ১৪৪ ধারা ভঙ্গ করে ইসলামাবাদের ডি-চকে বিক্ষোভ করায় অপরাধ হয়েছে, এই অভিযোগে পিটিআইয়ের শীর্ষনেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এং সন্ত্রাসবাদের মামলা করেছে পুলিশ। এতে অন্তত ৩০০ নেতাকর্মীকে অভিযুক্ত করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। মামলার এজাহারে পিটিআইয়ের শীর্ষনেতাদের মধ্যে রয়েছেন হাম্মাদ আজহার, সালমান আকরাম রাজা, গোলাম মহিউদ্দিন, এমপিএ শেহবাজ, মুসাররাত জামশেদ চিমা, শেখ ইমতিয়াজ, আলী ইমতিয়াজ এবং শাব্বির গুজর। পুলিশ দাবি করেছে, কারাগার থেকে ইমরান খান নেতাকর্মীদের ব্যবহার করে…
ভারতবিরোধী ‘ইন্ডিয়া আউট’ স্লোগান তুলে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছিলেন চীনপন্থি হিসেবে পরিচিত মোহাম্মেদ মুইজ্জু। তবে এবার ৫ দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে গিয়ে সুর বদলে ফেলেছেন তিনি। মুইজ্জুর ক্ষমতাগ্রহণের মধ্য দিয়ে মালদ্বীপের রাজনীতিতে চীনের প্রভাব বাড়ার ধারণা নয়াদিল্লির। তবে ভারতকে আশ্বস্ত করে মুইজ্জু বলেছেন, চীনের স্বার্থের জন্য ভারতের নিরাপত্তায় কোনো ত্রুটি হয় এমন কিছু করবে না তার সরকার। রোববার সকালে ভারতে এসে পররাষ্টমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেন মুইজ্জু। আজ সোমবার সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে রাজঘাটেও যান গান্ধীজির সমাধিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করতে। এছাড়া আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও তার একান্ত বৈঠকের কথা। তার আগেই নয়াদিল্লির প্রতি বন্ধুত্ব ও…
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নেতৃত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এর ২০২৪-২০২৫ অর্থবছরের তৃতীয় সভায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) দুপুরে প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয়ে সভায়টি অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।
জঙ্গিদের বিরুদ্ধে পুলিশের তৎপরতা অব্যাহত আছে বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মো. ময়নুল ইসলাম। তিনি বলেছেন, ইতোমধ্যে আপনারা দেখেছেন যে হিজবুত তাহরীরের মূল মিডিয়া সমন্বয়ককে আমরা গ্রেপ্তার করেছি। তথাকথিত পতাকা নিয়ে হঠাৎ করে যারা ঝটিকা মিছিল করেছে তাদের তিনজনকে আমরা গ্রেপ্তার করেছি। সুতরাং জঙ্গি তৎপরতা করার কোনো সুযোগ নেই। আমাদের যে তৎপরতা সেটি অব্যাহত আছে। সোমবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এখন কিছু সংগঠন উন্মুক্ত ভাবে মিছিল করছে। যেখানে অনেকে সোশাল মিডিয়ায় বলছে এটা আইএসআই-এর পতাকা। সেই প্রেক্ষাপটে বাংলাদেশে যখন এতো বড় ধর্মীয় উৎসব পালন হচ্ছে সেই…

