ঢালিউডের বর্ষীয়ান অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানা অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে জড়িয়েছেন অনেক আগে। শিক্ষাজীবনে ছাত্ররাজনীতিতে আওয়ামী লীগে জড়িত ছিলেন। পরে রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দলে যোগ দেন। ২০০৯ সালে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যপদ গ্রহণ করে যোগ দেন সোহেল রানা। এবার নতুন রাজনৈতিক দল নিয়ে এসেছেন এ শক্তিমান অভিনেতা। তার দলের নাম রাখা হয়েছে— বাংলাদেশ ইনসাফ পার্টি, যা ইংরেজিতে Bangladesh Justice Party হিসেবে পরিচিতি পাবে। গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানার সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভাশেষে এ নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করেন তিনি। রাজনীতিবিদ সোহেল রানার নতুন রাজনৈতিক দল গঠনের…
Author: saiful islam
লাল প্রাচীরঘেরা খুলনা নগরের শেরেবাংলা রোডের দোতলা বাড়িটির আনুষ্ঠানিক কোনো নাম নেই, নেই কোনো নামফলক। কিন্তু সবাই একে ‘শেখ বাড়ি’ নামেই চেনেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো পাঁচ ভাইয়ের বাড়ি এটি। শেখ ভাইয়েরা সবাই ঢাকায় থাকলেও খুলনায় এসে থাকতেন এই পৈতৃক বাড়িতে। এই বাড়িকে ঘিরে যেসব কার্যকলাপ হতো, তা কেবল মাফিয়া গডফাদারদের নিয়ে নির্মিত সিনেমাতেই দেখা যায়। তবে এই শেখ বাড়ি এখন পোড়া একটি বাড়ি। শেখ হাসিনা সরকারের পতনের মুখে আগে ও পরে গত ৪ ও ৫ আগস্ট কয়েক দফা হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের পর বাড়িটির অবকাঠামো ছাড়া আর কিছু অবশিষ্ট নেই। অথচ গত ১৬ বছরে এই বাড়ি হয়ে…
ইন্ট্রো–আইডিএলসি-প্রথম আলো এসএমই পুরস্কার-২০২৩-এ রপ্তানিশিল্প শ্রেণিতে সেরা উদ্যোক্তা হয়েছেন অপরাজেয় লিমিটেডের কাজী মো. মনির হোসেন ও মুনিয়া জামান। বর্তমানে এ প্রতিষ্ঠান পাটের তৈরি ব্যাগ, হোগলাপাতা, শণের তৈরি বিভিন্ন পণ্য বিশ্বের ২৬টি দেশে রপ্তানি করছে। ২০১৩ সালের ২৪ এপ্রিলের সকাল। টেলিভিশনে সাভারের রানা প্লাজা ধসের কথা শুনে উদ্ধারের জন্য ছুটে যান অসংখ্য তরুণ। সেই তরুণ স্বেচ্ছাসেবকদের কয়েকজন মিলে পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে ‘অপরাজেয়’ নামে ছোট একটি কারখানা গড়ে তোলেন। সেই দলের সমন্বয়ক ছিলেন কাজী মো. মনির হোসেন। রানা প্লাজা ধসের উদ্ধারকাজ শেষে উদ্ধার সরঞ্জাম কেনার তহবিল থেকে বেঁচে যাওয়া ১ লাখ ৫ হাজার টাকা থেকে সামাজিক উদ্যোগ শুরু করেন কাজী মো.…
দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেক দিন ইউটিউবে নতুন নাটক মুক্তি পাচ্ছিল না। গত মাস থেকে আবারও ইউটিউবে নিয়মিত নাটক মুক্তি শুরু হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি নাটক এসেছে আলোচনাতেও। এ ছাড়া ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পর সাড়া ফেলেছে বেশ কয়েকটি সিনেমা-সিরিজ। কিছুদিন ধরে জনপ্রিয়তা পেয়েছে মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টির জুটি। এবার তাঁদের নতুন নাটক ‘জামাই বউ’র মাথা গরম’। চার দিন আগে নাটকটি মুক্তি পেয়েছে বাংলাভিশন ড্রামা ইউটিউব চ্যানেলে। মুক্তির পর থেকেই হাস্যরসাত্মকধর্মী নাটকটি দর্শকেরা পছন্দ করেছেন। গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে ছিল। সন্ধ্যা ৭টা পর্যন্ত নাটকটির ভিউ ৬৩ লাখ ৫৮ হাজারের বেশি। নাটকটি পরিচালনা করেছেন তাইফুর…
লেবানন ও ফিলিস্তিনের গাজায় গতকাল রোববারও নির্বিচার হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এর মাঝেই ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় পাল্টা হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উপেক্ষা করে হাইফা ও তিবেরিয়াস শহরে আঘাত হেনেছে হিজবুল্লাহর রকেট। আহত হয়েছে ১০ জন। ইসরায়েলে হামাসের হামলার এক বছর পূর্ণ হলো আজ সোমবার (৭ অক্টোবর)। এর পরপরই গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। শুরু হয় সর্বাত্মক যুদ্ধ। গাজায় এখনো ইসরায়েলের চাপিয়ে দেওয়া সেই যুদ্ধ চলছে। যুদ্ধ এখন আর শুধু গাজায় সীমাবদ্ধ নেই, বরং লেবানন-সিরিয়ায় একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজায় হামাসের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর বর্ষপূর্তির প্রাক্কালে লেবানন ও…
ভাসান বালার ছবি ‘জিগরা’য় অভিনয় করছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ছবির ট্রেলার ইতোমধ্যে সাড়া ফেলেছে সামাজিকমাধ্যমে। কিন্তু তারই পাশাপাশি এ ছবি বিতর্কও তৈরি করেছে। এ ছবি কেন্দ্র করেই ফের স্বজনপোষণ ও পরিবারতন্ত্রের বিতর্কে জড়িয়েছেন নির্মাতা-পরিচালক করণ জোহর। সম্প্রতি এক অনুষ্ঠানে ভাসান বালা জানিয়েছেন, অসম্পূর্ণ চিত্রনাট্য আলিয়াকে আগেই পাঠিয়ে দিয়েছিলেন করণ জোহর। চিত্রনাট্য পাঠানোর আগে পরিচালকের কাছ থেকে অনুমতি পর্যন্ত নেননি তিনি। এমনকি তখনো নাকি ঠিকই হয়নি এই ছবিতে কোন অভিনেত্রীকে নেওয়া হবে। এ নিয়ে বিতর্ক শুরু হতেই করণ জোহর সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট করে তিনি বলেন, ভুলভাবে পুরো বিষয়টির ব্যাখ্যা করা হয়েছে। করণ জোহর বলেন, সামাজিকমাধ্যম একটি দৈত্যের মতো। ভাসান…
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কুড়িগ্রাম জেলা কমিটি বিলুুপ্ত ঘোষণা করা হয়েছে। রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ (রোববার) দলের গৃহীত এক সিদ্ধান্তবলে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুুপ্ত ঘোষণা করা হয়েছে।পরবর্তীতে কুড়িগ্রাম জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।
শেখ হাসিনার শাসনামলে ২০১৯ সালে ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত হন বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ। সোমবার তার পঞ্চম শাহাদাতবার্ষিকী। এ উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি অনুযায়ী, সোমবার নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে মৌন মিছিল ও স্মরণসভা করবে ছাত্রদল। বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী ছিলেন আবরার। ২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের শের-ই-বাংলা হলের নিচতলা থেকে আবরারের লাশ উদ্ধার করে পুলিশ। আবাসিক হলের দ্বিতীয় তলার একটি ক্লোজ-সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা যায়, কয়েকজন শিক্ষার্থী আবরারের হাত…
প্লাবিত হয়েছে ফুলপুর উপজেলা। ওই এলাকায় স্রোতের কবল থেকে শাশুড়িকে উদ্ধার করতে গিয়ে ভেসে গেলেন তৌহিদুল ইসলাম উজ্জল (৩৫) নামে তার মেয়ে জামাই। উপজেলার ছনধরা ইউনিয়নের হাটপাগলা গ্রামে রোববার এ ঘটনা ঘটেছে। উজ্জল পাশের নকলা উপজেলার জালালপুর গ্রামের আমজত আলীর ছেলে। জানা যায়, উজ্জল উপজেলার বন্যা প্লাবিত চিকনা গ্রাম থেকে শাশুড়িকে নিজ বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। হাটপাগলা পৌঁছালে রাস্তার ওপর পানির স্রোতে শাশুড়ি ভেসে যাওয়ার উপক্রম হন। পরে শাশুড়িকে উদ্ধার করতে গিয়ে নিজেই পানির স্রোতে ভেসে যান। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল প্রায় ৮ ঘণ্টা চেষ্টা চালিয়ে ভাটিতে তার লাশের সন্ধান পেয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এ বি এম…
সিলেটের বালাগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে নদীসংলগ্ন বালুর স্তূপের নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। আজ রোববার বেলা ১১টার দিকে বালাগঞ্জ উপজেলার বদরনগর এলাকা থেকে এই একনলা বন্দুক ও চারটি গুলি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বালাগঞ্জ উপজেলার বদরনগর গ্রামে অভিযান চালায়। এ সময় স্লুইসগেট–সংলগ্ন বড়ভাগা নদীর পাশে বালুর নিচ থেকে একনলা বন্দুক ও চারটি গুলি উদ্ধার করা হয়। তবে এ সময় বন্দুকের মালিক কিংবা সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি। বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফয়েজ…

