কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এলাকায় অপহরণ ও ডাকাত চক্রের সক্রিয় সদস্য সোহেল ও আব্দুল্লাহ প্রকাশ ছুট্টুকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন,টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালি এলাকার নুরুন্নবীর ছেলে সোহেল ও একই এলাকার শামসুল হুদা (দফাদার) এর মো. আব্দুল্লাহ প্রকাশ ছোট্টু। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২০ জুলাই সন্ধ্যায় ভিকটিম বাহারছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড শামলাপুর পুরানপাড়ার আইয়ুব আলীর ছেলে মোহাম্মদ ইয়াছিন (২১) কে টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের ঢালা রোড থেকে অজ্ঞাতনামা আসামীরা অপহরন করে নিয়ে যায়। পরবর্তিতে রাতে অজ্ঞাতনামা আসামীরা ভিকটিম ও তাদের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে ভিকটিমের বাবার…
Author: saiful islam
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ এবং মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হুমায়ুন কবিরকে একটি হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রোববার (৬ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান রিমান্ডে নেওয়ার এই আদেশ দেন। বিকালে তাদের আদালতে হাজির করে পুলিশ। পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই তন্ময় কুমার বিশ্বাস প্রত্যেককে ১০দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে আসামিদের পক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে আদালত প্রত্যেককে ৭ দিন করে মঞ্জুর করেন। এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর…
তৈরি পোশাকশিল্পে শ্রমিকদের দাবিদাওয়ার পরিপ্রেক্ষিতে ১৮ দফার ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়ন ও শ্রমিক হত্যার বিচার দাবি করেছেন ২০টি শ্রমিক সংগঠনের নেতারা। তাঁরা শ্রমিকদের ওপর দমন নীতির পথ পরিহার করে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান। রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে আজ রোববার এক যৌথ সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান ২০টি শ্রমিক সংগঠনের নেতারা। তাঁরা বিভিন্ন গুজব ছড়িয়ে ও অপপ্রচারের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো চক্রান্ত রুখে দিতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে উৎপাদন অব্যাহত রাখার ক্ষেত্রে যেকোনো বাধা ও ষড়যন্ত্রের বিষয়ে শ্রমিকদের সতর্ক থাকতে বলেন শ্রমিকনেতারা। গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য…
তৈরি পোশাকশিল্পে চলমান শ্রম অসন্তোষ মোকাবিলায় বিজিএমইএর বর্তমান পর্ষদ ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ফোরাম নেতারা। তাঁদের দাবি, অন্তর্বর্তী সরকারকে পোশাক খাতের বর্তমান অবস্থা সম্পর্কে বোঝাতেও ব্যর্থ হয়েছে বিজিএমইএর পর্ষদ। একটি গোষ্ঠী পোশাকশিল্পকে ধ্বংস করার কলকাঠি নাড়ছে। অন্যদিকে বিদেশি ক্রেতারাও ক্রয়াদেশ কমাচ্ছে। পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর নির্বাচনী জোট ফোরামের মতবিনিময় সভায় নেতারা এসব দাবি করেন। গতকাল শনিবার রাতে রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত এই সভায় ফোরামের নেতারা ছাড়াও সংগঠনের সাধারণ সদস্যরা অংশ নেন। ফোরামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। সভায় স্বাগত বক্তব্যে ফোরামের সাধারণ সম্পাদক ও নেক্সাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুর রশিদ হোসাইনী বলেন, পোশাকশিল্পে অস্থিরতা আগেও…
যুক্তরাষ্ট্রজুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছেন। স্থানীয় সময় শনিবার ওয়াশিংটন থেকে লস অ্যাঞ্জেলেস পর্যন্ত বিভিন্ন শহরে রাস্তায় নেমে আসেন তারা। গাজার বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রথম বার্ষিকীকে সামনে রেখে তাৎক্ষণিক যুদ্ধবিরতির দাবি তাদের। এই বিক্ষোভ চলাকালীনই হোয়াইট হাউজের সামনেই এক প্রতিবাদকারী আত্মাহুতির চেষ্টা করেন, যা বিশ্বব্যাপী যুদ্ধবিরোধী আন্দোলনের অংশ হিসেবে বলেই দাবি করেন ওই ব্যক্তি। প্রতিবাদকারীরা মূলত ফিলিস্তিন ও লেবাননে ইসরাইলের সামরিক অভিযানের বিরোধিতা করছেন। বিশেষ করে লেবাননে সাম্প্রতিক হামলার পর থেকে যা আরও বেড়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, চলমান যুদ্ধের ৩৬৫তম দিনে গাজায় ৪১,৮২৫ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৯৬,৯১০ জন আহত হয়েছেন। এরই প্রেক্ষিতে শনিবার ওয়াশিংটনে…
ইসরাইলের যে কোনো সম্ভাব্য পদক্ষেপের জন্য ইরান সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। রোববার তেহরানের সামরিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা জানায়, ইসরাইল কোনো আক্রমণ চালালে ইরান তাত্ক্ষণিকভাবে প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে। ইরানের পরিকল্পনায় বিভিন্ন ধরনের পাল্টা এবং নির্দিষ্ট হামলার ব্যবস্থা রয়েছে, যা ইসরাইলের পদক্ষেপের প্রকারভেদ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। ইরানের সামরিক সূত্রটি আরও জানিয়েছে যে, ‘ট্রু প্রমিস-২’ অভিযানের সময় ইরান দেখিয়েছে যে তারা ইসরাইলের যে কোনো স্থানে হামলা চালাতে সক্ষম। প্রসঙ্গত, গত ১ অক্টোবর রাতে ইরানের সামরিক বাহিনী (আইআরজিসি) ইসরাইলের সামরিক, গুপ্তচর এবং গোয়েন্দা ঘাঁটিগুলো লক্ষ্যে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে। যা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল…
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন তৃতীয়বারের মত নামঞ্জুর করেছেন আদালত। রোববার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র জামিন নামঞ্জুর করেন। জামিন শুনানিতে আসামির আইনজীবীরা বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ্য বিবেচনায় এম এ মান্নানের জামিন মঞ্জুরের আবেদন জানিয়ে বলেন, এম এ মান্নান মানসিক এবং শারিরিকভাবে অসুস্থ হওয়ায় তাকে শনিবার বিকেলে সিলেটের বাদাঘাট কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। রোববার ওনাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের কথা। তিনি একা চলাচল করতে পারছেন না। এজন্য তাকে মানবিক বিবেচনায় জামিন দেওয়া প্রয়োজন। তাছাড়া এই মামলারও চার্জশিট প্রদানের মেয়াদও শেষ হয়ে গেছে। অন্যদিকে বাদীপক্ষের আইনজীবীরা বলেন, স্বৈরাচারী সরকারের প্রভাবশালী…
ইউক্রেনের জন্য সামরিক সহায়তা নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে জার্মানিতে অনুষ্ঠেয় একটি আন্তর্জাতিক বৈঠকে যোগ দেবেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফ্রাঙ্কফুর্টের কাছে রামস্টেইনে মার্কিন বিমান ঘাঁটিতে অনুষ্ঠেয় ওই বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ ইউক্রেনের ৫০টিরও বেশি মিত্র দেশের রাষ্ট্র বা সরকার প্রধানের অংশ নেওয়ার কথা রয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, আমরা ১২ অক্টোবর ২৫তম রামস্টেইনের বৈঠকের জন্য প্রস্তুতি নিচ্ছি, এটি শীর্ষস্থানীয় পর্যায়ের এ ধরনের প্রথম বৈঠক। তিনি এ বৈঠককে ‘যুদ্ধের ন্যায়সঙ্গত সমাপ্তির দিকে স্পষ্ট, দৃঢ় পদক্ষেপ’ হিসেবে উপস্থাপন করেছেন। আগামী মাসে মার্কিন নির্বাচনের আগে ইউক্রেনের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনও ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিপাবলিকান প্রার্থী…
রাশিয়ার সেনাবাহিনী শনিবার রাতে ইউক্রেনে ড্রোন হামলা চালিয়েছে, যার লক্ষ্য ছিল রাজধানী কিয়েভ এবং কৃষ্ণ সাগর উপকূলীয় বন্দর নগরী ওডেসার অবকাঠামো। রোববার এক বিবৃতিতে এ অভিযোগ করেছে ইউক্রেনীয় কর্মকর্তারা। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা জানিয়েছে, ওডেসায় একাধিক ধাপে চালানো ড্রোন হামলায় এক ব্যক্তি আহত হয়েছেন এবং বেশ কয়েকটি গুদাম এবং মালবাহী ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ আক্রমণের কারণে কয়েক ঘণ্টা ধরে পুরো দেশজুড়ে বিমান হামলার সতর্কতা জারি ছিল। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিভিন্ন অঞ্চলে হামলা চলানো রাশিয়ার ৮৭টি ড্রোনের মধ্যে কমপক্ষে ৫৬টি গুলি করে ভূপাতিত করা হয়েছে। এছাড়া আরও ২৫টি ড্রোন ‘ইলেকট্রনিক জ্যামিং-এর কারণে ‘হারিয়ে’ গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছুই…
পিরোজপুরে যৌথ বাহিনীর অভিযানে মো. জালাল ফকির নামের এক সাবেক পৌর কাউন্সিলরের বাড়ি থেকে একটি এয়ারগান উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের তার বাড়ি থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়। রোববার (৬ অক্টোবর) দুপুরে পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. মুকিত হাসান খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন। জালাল ফকির পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের ডুমুরিতলা গ্রামের মৃত কাসেম ফকিরের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, সেনাবাহিনীর মেজর জাহিদ ও পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খাঁনের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ ও ডিবির যৌথ অভিযানে পিরোজপুর সদর…

