Author: saiful islam

জাতীয় সংসদের মেয়াদ ৪ বছর করার প্রস্তাব করেছে গণঅধিকার পরিষদ। শনিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে এ প্রস্তাব করেন সংগঠনটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ সভাপতি নুরুল হক নুর। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময়ের অংশ হিসেবে শনিবার রাত সোয়া আটটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান গণঅধিকার পরিষদের প্রতিনিধিরা। বৈঠক গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ১২ টি প্রস্তাব তুলে ধরা হয়। বৈঠকে অংশ নেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, যুগ্ম সম্পাদক হাসান আল মামুন, উচ্চতর পরিষদ সদস্য ফাতেমা তাসনিম ও নূরে এরশাদ সিদ্দিকী। গণঅধিকার পরিষদের ১২ প্রস্তাব- ১. অন্তর্বর্তী…

Read More

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে ছয়দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে স্থলবন্দর দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীর যাতায়াত অব্যাহত থাকবে। ভারতীয় অংশের চ্যাংরাবান্ধা বর্ডারের ব্যবসায়ীরা আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন। রোববার (৬ অক্টোবর) সকালে বন্ধের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) এ এস এম আকরাম সম্রাট। ওই চিঠিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় চ্যাংরাবান্ধা এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন মিলে সিদ্ধান্ত গ্রহণ করেছে- আগামী ৯ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আর আগামী ১৫ অক্টোবর থেকে যথারীতি বন্দরের কার্যক্রম শুরু হবে। বুড়িমারী স্থল…

Read More

রাজধানী ঢাকার কেরানীগঞ্জ মালবাহী ট্রাকের ধাক্কায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মামলা করা হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। নিহত এক কর্মচারীর এখনো পরিচয় মেলেনি। অন্যদিকে হোটেল মালিকসহ পাঁচজনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। রোববার (৬ অক্টোবর) সকাল ১১টায় নিহত ইলিয়াসের ভাই সোহেল বাদী হয়ে মামলা করেন। নিহতরা হলেন- পটুয়াখালী জেলার বাউফল থানার ইলিয়াস (২৮)। পিরোজপুর জেলার সদর থানা এলাকার আকরাম হোসেন (৪৫)। তবে নিহত অপর অজ্ঞাতপরিচয় (২৫) তরুণের পরিচয় পাওয়া যায়নি। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সোহেল মুফতি বলেন, দগ্ধ হোটেল মালিক মিন্টু মিয়াসহ (৪৫) পাঁচজনকে জাতীয় বার্ন…

Read More

মধ্যপ্রাচ্যে যুদ্ধের শঙ্কা ঘনিয়ে আসায় ভারতের বৃহৎ করপোরেট গোষ্ঠীগুলোর ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে। এ দুই দেশে ভারতের ১৪টি কোম্পানির ব্যবসা-বাণিজ্য আছে। ইতিমধ্যে ভারতের শেয়ারবাজারে যুদ্ধের প্রভাব অনুভূত হচ্ছে। এরপর সংঘাত আরও তীব্র হলে ওই কোম্পানিগুলোর বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন বিশেষজ্ঞদের একাংশ। লেবাননে ইসরায়েলের হামলা এবং তার জেরে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধের দামামা বাজছে। ইতিমধ্যে বৈশ্বিক পণ্য পরিবহন আরও ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। ইরানসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশের সঙ্গেই ভারতের ব্যবসায়িক সম্পর্ক বেশ পুরোনো। গত কয়েক বছরে ইসরায়েলের সঙ্গেও তাদের সম্পর্কের উন্নতি হয়েছে। ফলে ইসরায়েল ও ইরান সরাসরি যুদ্ধে জড়িয়ে গেলে এ দুই দেশে ভারতের ব্যবসা-বাণিজ্যও স্বাভাবিকভাবে…

Read More

রাজধানীর উত্তরায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম সোহান হোসেন সোহাগ (২৭)। ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে তাঁর মুঠোফোন ছিনিয়ে নিয়ে গেছে বলে জানিয়েছে পরিবার। আজ রোববার ভোরে ঘটনাটি ঘটে। সোহানের বাড়ি পাবনা সদর উপজেলার নাজিরপুর গ্রামে। তাঁর বাবার নাম মো. কোবাদ আলী। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। সোহান ঈশ্বরদী পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মিস্ত্রি হিসেবে কাজ করতেন। নিহত ব্যক্তির ছোট ভাই শাওন হোসেন বলেন, তাঁর ভাই গতকাল শনিবার রাতে গ্রামের বাড়ি পাবনা থেকে ঢাকায় এসেছিলেন। ভোরে তিনি গাড়ি থেকে নামার পর উত্তরা এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হন। ছিনতাইকারীরা তাঁর ব্যবহৃত মুঠোফোনটি ছিনিয়ে নিয়ে তাঁকে রাস্তায় ফেলে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে…

Read More

ভক্ত-অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন ‘ভেট্টইয়ান’ সিনেমা মুক্তির জন্য। কারণ এ ছবির হাত ধরেই প্রায় ৩০ বছর পর আবার একসঙ্গে কাজ করবেন বর্ষীয়ান দুই অভিনেতা রজনীকান্ত ও শাহেনশাহ অমিতাভ বচ্চন। কয়েক দিন আগেই চেন্নাইয়ে ‘ভেট্টইয়ান’ সিনেমার অডিও লঞ্চ হয়। সেখানেই বর্ষীয়ান অভিনেতার প্রতি নিজের শ্রদ্ধা নিবেদন করেন থালাইভা। ‘ভেট্টইয়ান’ ছবির হাত ধরে প্রথমবার তেলেগু ছবিতে কাজ করবেন বিগবি অমিতাভ বচ্চন। একই সঙ্গে এটি রজনীকান্তের ১৭০তম ছবি। দশেরার আবহে ১০ অক্টোবর মুক্তি পাচ্ছে এ ছবিটি। ‘ইন্ডিয়া টুডে’র প্রতিবেদন অনুযায়ী, রজনীকান্ত কথায় কথায় জানান অতীতে অমিতাভ বচ্চনের আর্থিক সমস্যার কথাও এবং কীভাবে তিনি নিজের কাজ ও দক্ষতার মাধ্যমে সেই পরিস্থিতির মোকাবিলা করে…

Read More

দেশজুড়ে প্রায় টানা চার দিন বৃষ্টি হয়েছে। গতকাল শনিবার বিকেল থেকে বৃষ্টি কিছুটা কমে এসেছে। আজ রোববার সকাল থেকে বৃষ্টি আরও কমে গেছে। এর মধ্যে বৈরী আবহাওয়ার জন্য দেশের চার বন্দরকে দেওয়া সতর্কসংকেত আজ সকাল নয়টার দিকে উঠিয়ে নিতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, তীব্রতা কমলেও আগামী শুক্রবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এর পর থেকে দেশের বিভিন্ন স্থানে গরম পড়তে পারে। চলতি মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়। গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় চাঁদপুরে, ২৮২ মিলিমিটার। রাজধানীতে গতকাল বৃষ্টি হয় ৭৯ মিলিমিটার। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় বৃষ্টি কমে এসেছে। আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া…

Read More

দেশের অর্থনীতিকে চাঙা করতে অবিলম্বে ‘মুক্ত বিনিয়োগ নীতি’ ঘোষণার দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ মো. খসরুজ্জামান। তিনি বলেন, ‘মুক্ত বিনিয়োগ নীতি’ ঘোষণা ছাড়া বর্তমান অর্থনীতিকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার বিকল্প নেই। এতে বিদেশে পাচার করা এবং দেশে লুকায়িত অর্থ উৎপাদন খাতে বিনিয়োগের সুযোগ তৈরি হবে। তা অর্থনীতিকে চাঙা করতে বিশেষ ভূমিকা রাখতে পারে। শনিবার সুপ্রিমকোর্টে ব্রিফিংয়ে দাবি জানান তিনি। বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতি দেশের সমগ্র বার অ্যাসোসিয়েশনের নির্দলীয় ফেডারেশন। শাহ মো. খসরুজ্জামান বলেন, দেশের অর্থবাজার থেকে লক্ষ-কোটি টাকা উধাও এবং অনুৎপাদন খাতে বিনিয়োগ হওয়ার কারণে দেশ আজ অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে। বর্তমান প্রেক্ষাপটে এ অবস্থা…

Read More

ভারতের পশ্চিমবঙ্গে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডের তদন্ত দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে নিশ্চিত এবং হাসপাতালে নিরাপত্তাসহ ১০ দাবিতে দুই মাস ধরে আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকরা। গেল শুক্রবার দ্বিতীয় দফায় কর্মবিরতি প্রত্যাহার করে রাজ্য সরকারকে ১০ দফা দাবি মানার জন্য ২৪ ঘণ্টা সময় দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস’ ফ্রন্ট। সময়সীমা পার হয়ে যাওয়ায় এবার ‘আমরণ অনশন’ কর্মসূচি দিয়েছেন তারা। রোববার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। প্রতিবেদনে বলা হয়, শনিবার রাত সাড়ে ৮টায় বেধে দেওয়া সময় পার হওয়া পরই শুরু হয় ‘আমরণ অনশন’। রাত ৮টার দিকে শহরের ধর্মতলায় এক সংবাদ…

Read More

তেলেগু সিনেমার বরেণ্য অভিনেতা রাজেন্দ্র প্রসাদের কন্যা মারা গেছেন। শনিবার (৫ অক্টোবর) সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান গায়ত্রী। তার বয়স হয়েছিল ৩৮ বছর। ইন্ডিয়া টুডে জানিয়েছে, হায়দরাবাদের এআইজি হাসপাতালে ভর্তি করা হয়েছিল গায়ত্রীকে। সেখানেই মারা যান তিনি। আজই তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। দ্য ফ্রি প্রেস জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, গায়ত্রী বুকে ব্যথা অনুভব করায় ৪ অক্টোবর রাতে হায়দরাবাদের এআইজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে বাঁচানোর সবরকম চেষ্টা করেও ব্যর্থ হন। ব্যক্তিগত জীবনে ভালোবেসে বিয়ে করেছিলেন গায়ত্রী। মৃত্যুকালে স্বামী ও একটি কন্যা সন্তান রেখেছেন। গায়ত্রী অভিনয়ে নাম না লেখালেও তার কন্যা সাই তেজস্বিনি শিশুশিল্পী হিসেবে সিনেমায়…

Read More