Author: saiful islam

শুক্রবার সারা দিন ধরেই থেমে থেমে হয়েছে বৃষ্টি। ছুটির দিনের সঙ্গে এমন আবহাওয়া, রাস্তাঘাট ছিল একদম ফাঁকা। কর্মব্যস্ত দিনে রাজধানীর তেজগাঁও এ যে কোলাহল পাওয়া যায়, ছুটির দিনে তা হয়ে যায় রাজ্যের নীরবতা। ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে এদিন গান শোনানোর কথা ছিল সংগীতশিল্পী মিনার রহমানের। স্বাভাবিকভাবেই দর্শক সমাগম নিয়ে সন্দেহ উঁকি দিচ্ছিল। কিন্তু একসময় অবাক হতে হয়েছে, এ সংগীতশিল্পীর একক পরিবেশনা শুনতে এদিন কাকভেজা হয়ে হাজির হন শ্রোতারা। নির্ধারিত আসন পূর্ণ হয়ে দাঁড়িয়েও গান শুনেছেন অনেকেই! মিনার রহমানকে এদিন যথেষ্ট সময়সচেতন মনে হয়েছে। ঠিক নির্ধারিত সময়ে তিনি মঞ্চে আসেন। টানা দুই ঘণ্টার পারফরম্যান্সে নেননি কোনো বিরতি। সাড়ে সাতটায় ‘তা জানি না’…

Read More

সুনামগঞ্জ জেলা কারাগারে থাকা সাবেক পরিকল্পনামন্ত্রী ও সাবেক সংসদ সদস্য এম এ মান্নানের ‘শারীরিক ও মানসিক সমস্যা’ দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার সকালে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এম এ মান্নানকে ১৯ সেপ্টেম্বর রাতে শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাঁকে সুনামগঞ্জ সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এর পর থেকে তিনি সুনামগঞ্জ জেলা কারাগারে ছিলেন। ২৩ সেপ্টেম্বর আদালতে তাঁর জামিনের আবেদন করা…

Read More

রাজশাহীর বাগমারা উপজেলার একটি পুকুর থেকে মো. সবুজ (১৫) নামের এক নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার কাষ্টোনাংলা গ্রামের পুকুর থেকে লাশটি উদ্ধার হয়। সবুজ গতকাল শুক্রবার রাত ৯টা থেকে নিখোঁজ ছিল। স্থানীয়রা ধারণা, প্রেমঘটিত কারণে সবুজকে হত্যার পর লাশ পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। তবে তাৎক্ষণিকভাবে বিষয়টি নিশ্চিত হতে পারেনি পুলিশ। মারা যাওয়া সবুজ পাশ্ববর্তী মাধনগর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, পুকুর থেকে লাশ উদ্ধারের পর সুরতহাল প্রস্তুত করা হচ্ছে। মৃতের চোখে এবং গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে। পাশেই একটি…

Read More

ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন। শনিবার (৫ অক্টোবর) ফেনীর জেলা প্রশাসক ও মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মুছাম্মৎ শাহীনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা প্রশাসক বলেন, বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিষ্ট্রার ড. মো. আবু হানিফা স্বাক্ষরিত চিঠিতে বিধি অনুযায়ী অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। এ দিন তাকে সাময়িক বরখাস্ত করে মাদ্রাসার শিক্ষক গাজী মীর ইকবাল হোসেনকে ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে চিঠি দেওয়া হয়েছে। তিনি বলেন, তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতিসহ নানা অভিযোগ রয়েছে। এ বিষয়ে উচ্চ পর্যায়ের আরও একটি তদন্ত প্রক্রিয়া চলছে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিষ্ট্রার স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ…

Read More

হাইতিতে একটি শহরে দেশটির সশস্ত্র গোষ্ঠী গ্র্যান গ্রিফ নির্বিচারে গুলি চালিয়ে ৭০ জন মানুষকে হত্যা করেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ১৬ জন। শুক্রবার (৪ অক্টোবর) জাতিসংঘের মানবাধিকার অফিসের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। বিবিসির খবরে বলা হয়েছে, গ্র্যান গ্রিফ গ্যাং এর সদস্যরা রাজধানী পোর্ট-অ-প্রিন্সের প্রায় ৭১ কিলোমিটার উত্তর-পশ্চিমে কেন্দ্রীয় আর্টিবোনিট অঞ্চলের পন্ট-সোনডে শহরে তাণ্ডব চালায়। ভিডিও ফুটেজে দেখা গেছে, একদল মানুষ মোটরসাইকেলে করে সহিংসতা থেকে পালাচ্ছে। এক সরকারি কৌসুলি এই হামলাকে হত্যাযজ্ঞ বলে বর্ণনা করেছেন। গ্র্যান গ্রিফ গ্যাং নেতা লাকসন এলান এই গণহত্যার দায় নিয়ে জানিয়েছেন, পুলিশ এবং অন্যান্য গোষ্ঠী যখন তাদের সেনাদের হত্যা করেছিল, তখন বেসামরিক লোকজন চুপ ছিল। এর…

Read More

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে  অপহরণ ও ডাকাত চক্রের সক্রিয় সদস্য আলা উদ্দিন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত যুবক হলেন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড রঙ্গিখালী এলাকার আব্দুল মাবুদের ছেলে আলা উদ্দিন (২৪)। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,গত ২৫ সেপ্টেম্বর রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড নাটমুড়া পাড়ার আবদু সালাম ছেলো ভিকটিম মোহাম্মদ আতিকুর রহমান (২১) কে টেকনাফ হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া শরণার্থী ক্যাম্প থেকে অপহরণকারী চক্রের সদস্যরা অপহরন করিয়া নিয়ে যায়। পরবর্তিতে পরেরদিন সন্ধ্যায় অপহরণকারীরা তাদের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে ভিকটিমের বাবার ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন…

Read More

ভারতের পশ্চিমবঙ্গে আরজি কর হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর শহরের কুলতলি এলাকায় শুক্রবারের এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে রণক্ষেত্র হয়ে পড়েছে পুরো এলাকা। আনন্দবাজার অনলাইনের খবরে বলা হয়েছে, জয়নগরের মহিষমারি এলাকায় একটি জলাভূমি থেকে শুক্রবার রাতে ৯ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। নিহত শিশুটির পরিবার জানিয়েছে, দুপুরে কোচিং সেন্টারে পড়তে গিয়েছিল ওই শিশু। চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল সে। কিন্তু কোচিং থেকে আর বাড়ি ফেরেনি। পরিবারের দাবি, শুক্রবার রাতে তারা মহিষমারি পুলিশ ফাঁড়িতে শিশু নিখোঁজ হওয়ার অভিযোগ জানাতে গেলে…

Read More

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক জুনিয়র এনটিআর। দীর্ঘ ৮ বছর পর তাকে নিয়ে ‘দেবারা’ সিনেমা নির্মাণ করেছেন কোরাতলা শিবা। এতে জুনিয়র এনটিআরের বিপরীতে অভিনয় করেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। গত ২৭ সেপ্টেম্বর বিশ্বের ৭ হাজার ২৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘দেবারা’। মুক্তির আগে থেকেই ঢের আলোচনায় ছিল এটি। মুক্তির পরও বক্স অফিসেও দারুণ সাড়া ফেলেছে। যদিও বক্স অফিসে আয়ের গ্রাফ ওঠানামা করছে। স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘দেবারা’ সিনেমা মুক্তির ৮ দিনে শুধু ভারতে আয় করেছে ২৫৫.১৫ কোটি রুপি (গ্রস), ‍বিদেশে আয় করেছে ৬৯.১ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৩২৪.২৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৪৬৩ কোটি টাকার বেশি।

Read More

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভগ্নিপতি মনিরুজ্জামান মনিরকে (৫৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার চরহাজারী ইউনিয়নের চরহাজারী চৌরাস্তা এলাকায় চলন্ত একটি অটোরিকশার গতি রোধ করে তাকে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে যায়। আহত মনির নোয়াখালী জেলা পরিষদের ৭নং ওয়ার্ডের সাবেক সদস্য। তার বাবার নাম মৃত. আক্তারুজ্জামান। আহত মনিরুজ্জামান মনিরের ভাতিজা রাজীব বলেন, আমার চাচা পরিবারের সদস্যদের সাথে উপজেলার বসুরহাট বাজারের ৩নং ওয়ার্ডের নিজ বাসায় থাকতেন। শুক্রবার জুমার নামাজ পড়ার জন্য নিজের গ্রামের বাড়ি উপজেলার চরপার্বতী ইউনিয়নের কদমতলা বাজার এলাকায় যান। নামাজ শেষে ফেরার পথে…

Read More

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্‌রীরের মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ সেলিমকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট আজ শুক্রবার ভোরে তাঁকে গ্রেপ্তার করেছে। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের বলেন, তাঁর বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। এ ছাড়া পল্লবী ও খিলগাঁও থানার আরও দুটি মামলার এজাহারনামীয় আসামি তিনি। পুলিশ সূত্র জানায়, তাঁর বিরুদ্ধে আরও তিনটি মামলা বিচারাধীন রয়েছে। তাঁকে  আদালতে হস্তান্তর করা হবে।

Read More