Author: saiful islam

ফিলিস্তিন, লেবানন ও ইয়েমেনে ইসরায়েলের নৃশংসতা রুখে দিতে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী। তিনি বলেছেন, লেবাননে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করার পর এবার দেশটিতে স্থল অভিযান শুরু করে মানবাধিকার লঙ্ঘন করেছে ইসরায়েল। ফিলিস্তিন ধ্বংসের পর লেবাননে বিশ্বসন্ত্রাসী ইসরায়েল বর্বরোচিত হামলা চালিয়ে পুনরায় হত্যাযজ্ঞে মেতে উঠেছে। মুসলিম দেশ ইয়েমেনেও বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আধুনিক অস্ত্র দিয়ে মুসলিম হত্যাযজ্ঞে প্রকাশ্যে সহযোগিতা করছে। এর দ্বারা প্রমাণ করেছে, ইঙ্গ-মার্কিনিদের অপপরাষ্ট্রনীতির অবৈধ সন্তান ইসরায়েলকে দিয়ে পৃথিবীতে অশান্তির আগুন জ্বালিয়ে রেখেছে মার্কিন গোষ্ঠী। ইসরায়েলের বিষদাঁত ভেঙে দিতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে…

Read More

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) মালিকানাধীন ‘বাংলার সৌরভ’ নামের জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ একজনের মৃত্যু হয়েছে। শনিবার (৫ অক্টোবর) ভোররাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যালয়ের মোবিলাইজিং অফিসার কফিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের নাম সাদেক মিয়া (৬০)। তিনি কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার মৃত ইউনুস মিয়ার ছেলে। ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও বন্দরের উদ্ধারকারী জাহাজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অন্তত ৩৬ জনকে উদ্ধার করে। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে একজনের মৃত্যু হয়।

Read More

সিলেটে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের সালুটিকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্যের নাম কাজী আতিকুর রহমান (৩৬)। তিনি ইন্ডাস্ট্রিয়াল পুলিশে (সিলেট অঞ্চল) কর্মরত ছিলেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অফিসিয়াল কাজে আতিকুর রহমান মোটরসাইকেলযোগে গোয়াইনঘাট থানায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে সালুটিকর এলাকায় বেপরোয়া গতির একটি পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান আতিকুর রহমান। এসময় তার সঙ্গে থাকা এক পুলিশ সদস্য আহত হন। তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো…

Read More

খুলনায় বিএনপির সুধীসমাবেশে দুই পক্ষের সংঘর্ষে দলটির অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে নগরের পিপলস গোল চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে বিএনপি ও যুবদলের চার নেতাকে বহিষ্কার করেছে দলটির নগর কমিটি। প্রত্যক্ষদর্শী ও বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা বলেন, গতকাল সন্ধ্যায় নগরের খালিশপুর পিপলস গোল চত্বরে ৮ ও ১১ নম্বর ওয়ার্ড বিএনপির যৌথ আয়োজনে সুধীসমাবেশটি শুরু হয়। এ সময় বক্তব্য দিচ্ছিলেন মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন। ওই সময় যুবদল নেতা সরোয়ার হোসেন সমর্থকদের মিছিল নিয়ে সমাবেশস্থলে পৌঁছান। তিনি নিজের নাম মাইকে প্রচার করার জন্য বারবার চিৎকার করছিলেন। তাঁকে নিবৃত্ত করার চেষ্টা করলে যুবদলের আরেক নেতা নাজমুল…

Read More

অবশেষে এল জয়! সময়ের হিসেবে ১০ বছর, ম্যাচের হিসেবে ১৬ আর টুর্নামেন্টের হিসেবে ৪ টি—মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে লম্বা সময় পর জয়ের দেখা পেল বাংলাদেশ। আজ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়েছে নিগার সুলতানার দল। টসে জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের সংগ্রহ খুব একটা বড় ছিল না। তবে ৭ উইকেটে ১১৯ রানের পুঁজিতেই জয় এনে দেন বোলাররা। রান তাড়ায় নামা স্কটল্যান্ডকে তাঁরা রান ৭ উইকেটে ১০৩ রানে আটকে দেন। ওভার প্রতি ৬ রানের লক্ষ্য নিয়ে নামা স্কটিশদের বড় পরীক্ষায় ফেলেন রিতু মনি। ডানহাতি এ মিডিয়াম পেসার ৪ ওভারে ১৫ রান দিয়ে নেন ২ উইকেট। বাংলাদেশের বোলিংয়ে সাফল্যের শুরুটা অবশ্য…

Read More

বিনোদন জগতের জনপ্রিয় সংগীতশিল্পী ফেরদৌস আরা। যিনি গত ১৫ বছর ধরে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে গান গাইতে পারেননি। অংশ নিতে পারেননি কোনো অনুষ্ঠানে। ভিন্নমতের হওয়ায় বিগত সরকারের আমলে অনেক শিল্পীই সেই কালো তালিকাভুক্ত ছিলেন। রাষ্ট্রীয় বেতার ও টিভি চ্যানেলে কোন কোন শিল্পী পরিবেশন করতে পারবেন, আর কে কে পারবেন না— তা ছিল একটি অঘোষিত তালিকা। এমনকি একটি ‘কালো তালিকা’ও ছিল। সেই কালো তালিকায় নাম ছিল এ জনপ্রিয় নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরার। এমনটিই জানিয়েছেন এ শিল্পী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এর পর রাজনৈতিক পটপরিবর্তনের পর আবারও ফেরদৌস…

Read More

অন্তর্বর্তী সরকার ডিমের দাম বেঁধে দিলেও গত দুই দিনের ব্যবধানে ডিমের দাম হালিতে পাঁচ টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে ডিমের ডজন এখন ১৭০ টাকা থেকে ১৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। স্থানীয় বাজারগুলোতে ডিমের হালি সাধারণত ৬০টাকা এবং ডজন ১৭০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানা যাচ্ছে। বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন অভিযোগ করছে, করপোরেট প্রতিষ্ঠানগুলো সিন্ডিকেট করে দাম বাড়ানোয় এখন ডিমের দাম বেড়েছে। অন্যদিকে, করপোরেট প্রতিষ্ঠানগুলো বলছে বন্যার কারণে ডিমের সরবরাহ কমে যাওয়ার কারণে দাম বেড়েছে। বাজারে ডিমের দাম স্বাভাবিক রাখতে গত ১৫ই সেপ্টেম্বর ডিমের উৎপাদন, পাইকারি ও খুচরা দাম নির্ধারণ করে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রাণিসম্পদ অধিদপ্তর। অধিদপ্তরের আদেশে উৎপাদক পর্যায়ে প্রতিটি ডিম ১০…

Read More

সিলেটের গোলাপগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে নিহত ছয়জনের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তুলতে নির্দেশ দিয়েছিলেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এক মাস আগে লাশ তুলতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ দেওয়া হয়। কিন্তু আজ বৃহস্পতিবার পর্যন্ত লাশ উত্তোলনের দিন-তারিখ ঠিকই হয়নি। আজ বিকেলে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার উজ জামান প্রথম আলোকে বলেন, লাশ উত্তোলনের জন্য আদালতের নির্দেশনা পাওয়ার পর ইতিমধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের উপস্থিতিতেই লাশ উত্তোলন করবে পুলিশ। এর আগে গত ৪ ও ৫ সেপ্টেম্বর পৃথকভাবে সিলেটের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক আবিদা সুলতানা মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ছয়জনের লাশ উত্তোলনের আদেশ দেন। ছাত্র-জনতার…

Read More

রাজবাড়ীর আলোচিত চরমপন্থী নেতা সুশীল কুমার সরকার (৫৮) নিষিদ্ধ চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার সর্বহারা পার্টি ছেড়ে লাল পতাকায় যোগ দেওয়ায় শীর্ষ নেতাদের নির্দেশে তাঁকে হত্যা করা হয়েছে। সুশীল হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামি গতকাল বুধবার আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব কথা বলেছেন। গতকাল রাত সাড়ে নয়টার দিকে পুলিশ সুপার মোছা. শামীমা পারভীন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সুশীল সরকার হত্যা মামলার দুই আসামির এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, সুশীল হত্যা মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বশেষ ঠাকুরগাঁও থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। ওই দুজন হলেন গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা…

Read More

ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণ ও হত্যা মামলায় সোনাগাজী থেকে কৃষক লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন হেদায়েত উল্যাহ (৪৩) ও আজাদ হোসেন (৩৫)। গতকাল বুধবার রাতে পৌরসভার উত্তর চর চান্দিয়া ও উপজেলার স্বরাজপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। হেদায়েত উল্যা সোনাগাজী পৌরসভার কাউন্সিলর ও উপজেলা কৃষক লীগের সদস্য। আজাদ হোসেন উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। পুলিশ জানায়, গত ৪ আগস্ট ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল উড়ালসেতুর নিচে ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে অন্তত ৫০ জনের…

Read More