ইমরান খানের মুক্তির দাবিতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাকিস্তানে নিয়মিত বিক্ষোভ সমাবেশ করছে পিটিআই। এসব সমাবেশ ঠেকাতে পুলিশের পক্ষ থেকে ১৪৪ ধারা জারির ঘটনাও ঘটেছে। বিরোধীদের অভিযোগ, জনগণের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করছে পিটিআই। কারাগার থেকে নেতাকর্মী এবং সমর্থকদের রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়ে আসছেন ইমরান খান। তার তীব্র সমালোচনায় পাকিস্তান সরকারে অস্বস্তি বাড়ছে দিনের পর দিন। এমন আবহে এক অনুষ্ঠানে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) সভাপতি নওয়াজ শরিফ বলেছেন, পিটিআইয়ের সমাবেশকে আরো কঠোরভাবে নিয়ন্ত্রণের উচিত। একইসঙ্গে জেলবন্দি ইমরান খানতে নম্রতা শিখতে এবং বড় বড় মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেছেন। নওয়াজের ভাষ্য, খাইবার পাখতুনখোয়ার ক্ষমতাসীন দল প্রদেশের উন্নয়নে আগ্রহী নয়। সেখানে…
Author: saiful islam
আরও একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে কারাবন্দি সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে।বাড্ডা থানায় দায়ের করা আল আমিন হোসেন নামে এক যুবককে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম সাইফুল ইসলাম এ আদেশ দেন। এদিন সকালে আনিসুল হককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে বাড্ডা থানায় দায়ের করা ওই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আহসান হাবিব।শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন এবং আনিসুল হককে কারাগারে ফেরত পাঠানোর নির্দেশ দেন। গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের ঘোষণার পর বাড্ডা এলাকায় আনন্দ মিছিল করে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা।সেখানে যোগ…
গত মঙ্গলবার রাতে দখলদার ইসরাইলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রের ৯০ শতাংশ নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। ইরানের দাবি, এ হামলায় তাদের নিজস্ব তৈরি অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাতাহ-১ ব্যবহার করা হয়েছে। ইরানি সামরিক বাহিনী গত বছর এই অস্ত্রটি প্রকাশ করেছিল। তারা জানিয়েছিল, এটি শব্দের চেয়ে ১৫ গুণ বেশি দ্রুত ছুটতে পারে। তাছাড়া এটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানতে সক্ষম। তবে সমর বিশেষজ্ঞরা বলছেন, ইরানের কাছে ক্রুজ ও ব্যালিস্টিক দুই ধরনেরই ক্ষেপণাস্ত্র আছে। ইসরাইলে আক্রমণের ক্ষেত্রে, ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। কিন্তু ইরানের সব ক্ষেপণাস্ত্রই ইসরাইলে আঘাত হানতে সক্ষম…
বলিউড অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও অভিনেতা নাগা চৈতন্য দীর্ঘ চার বছর সংসার করার পর বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন। ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়। আর তাদের এ বিচ্ছেদের মূল কারণ ছিল— সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন। এদিকে তেলেঙ্গানার বন ও পরিবেশমন্ত্রী কোনডা সুরেখা দাবি করেছেন— সামান্থা ও নাগার বিচ্ছেদের পেছনে রয়েছে এক সুগভীর রাজনৈতিক চক্রান্ত। এবার তা নিয়ে মুখ খুললেন অভিনেতা নাগা চৈতন্য। রাজনীতিবিদকে তার মিথ্যা অভিযোগ প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন এ অভিনেতা। এদিকে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুও সুরেখার উদ্দেশে বলেছেন— তিনি যেন একজন নারী হিসেবে অন্য কোনো নারীর সম্মানহানি না করেন। অবশেষে সামান্থার সঙ্গে তার বিবাহবিচ্ছেদ নিয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিলেন…
বৈষম্যবিরোধী বাংলাদেশ অর্থনীতি সমিতির ব্যানারে বাংলাদেশ অর্থনীতি সমিতির যে এডহক কমিটি গঠন করা হয়েছে, তা প্রত্যাখ্যান করেছে সমিতির নির্বাচিত কমিটি। বাংলাদেশ অর্থনীতি সমিতি এই এডহক কমিটি গঠনের তীব্র বিরোধিতা ও প্রতিবাদ করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে অর্থনীতি সমিতি বলেছে, গণতান্ত্রিক ও স্বচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে নির্বাচিত কার্যনির্বাহী কমিটির বিপরীতে নির্বাচনে পরাজিত প্যানেলের প্রার্থীদের নিয়ে যে এডহক কমিটি গঠনের দাবি করা হয়েছে, তা যেকোনো সভ্য সমাজের আইন ও রীতিনীতির পরিপন্থী। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ অর্থনীতি সমিতি স্বাধীন বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের চেতনায় ১৯৭৪ সালে গৃহীত গঠনতন্ত্রবলে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের খ্যাতনামা অর্থনীতিবিদদের নেতৃত্বে নির্বাচিত কার্যনির্বাহী কমিটির স্বেচ্ছাশ্রমে পরিচালিত হচ্ছে…
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক দুই চেয়ারম্যান, কুসিক সাবেক কাউন্সিলর ও ইউপি চেয়ারম্যানসহ ৯৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় বাদি হয়ে মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. এমরান। মামলায় আসামি করা হয়েছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারওয়ার ও আব্দুল হাই বাবলুকে। এছাড়া সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, কুসিক সাবেক কাউন্সিলর মো. আজাদ হোসেন, বিজয়পুর ইউপি চেয়ারম্যান তানভীর হোসেন পারভেজকে আসামি করা হয়েছে। সদর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাসহ মোট ৯৬ জনের নাম উল্লেখ করে মামলাটি করা হয়েছে। মামলায় আরও ১৫০-২০০…
গাজীপুরের শ্রীপুরে একটি সেলুন থেকে এক পোশাকশ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা মধ্যপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত আবু সাঈদ মাওনা মধ্যপাড়া গ্রামে ভাড়া বাসায় থাকতেন এবং এক্সিকিউটিভ গ্রিন টেক্সটাইল পোশাক কারখানার শ্রমিক ছিলেন। তিনি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার আলমপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। ঘটনার পর সেলুনের মালিক খলিলুর রহমান তাঁর দোকান থেকে পালিয়ে যান। তাঁর বাড়ি সিলেট সদর উপজেলায়, বাবার নাম আবদুল মজিদ। স্থানীয় সূত্রে জানা যায়, মাওনা মধ্যপাড়া এলাকায় এক্সিকিউটিভ গ্রিন টেক্সটাইল পোশাক কারখানার সামনে ১৫ দিন আগে দোতলা একটি ভবনের দ্বিতীয় তলায় সেলুনের দোকান শুরু করেন খলিলুর রহমান। তাঁর…
ই-মেইলের মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের অধীনে চুক্তিবদ্ধ দেশের বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদন-সরবরাহকারী সংস্থার দুর্নীতির তথ্য জাতীয় রিভিউ কমিটির কাছে জানানো যাবে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। বার্তায় বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (সংশোধিত ২০২১)-এর অধীন সম্পাদিত চুক্তিসমূহ পর্যালোচনার জন্য জাতীয় রিভিউ কমিটি গঠন করা হয়েছে। ওই আইনের অধীন চুক্তিবদ্ধ দেশের বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদন ও সরবরাহকারী সংস্থার দুর্নীতি সংক্রান্ত যেকোনো তথ্য-উপাত্ত, প্রমাণাদিসহ কমিটির ই-মেইলে ৪ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পাঠাতে পারবেন। কমিটি পরবর্তী সময়ে প্রয়োজনবোধে অভিযোগ দাখিলকারী ও অভিযুক্ত ব্যক্তি…
রাজধানীর বংশালে আলু বাজার এলাকায় বৃষ্টির পানিতে হেঁটে যাওয়ার সময় বিদ্যুতের খুঁটির সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্টে মো. ইব্রাহীম (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে আলুবাজার এলাকায় একটি জুতার কারখানায় কাজ করতো। বুধবার (২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পথচারী মো. কাউছার জানান, বৃষ্টির সময় তারা কয়েকজন আলুবাজার এলাকার ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন তারা দেখতে পান, ওই শিশু বিদ্যুতের খুঁটির পাশে জমে থাকা পানিতে পড়ে রয়েছে। তার হাত বিদ্যুতের খুঁটির সঙ্গে স্পর্শ হয়েছিল। এরপর একটি মই দিয়ে তারা ওই শিশুকে টেনে নিয়ে…
নোয়াখালীর হাতিয়া উপজেলায় বজ্রপাতে পাকলু মাঝি (৩৬) নামের এক জেলের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের আমতলী গ্রামে এ ঘটনা ঘটে। পাকলু মাঝি উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আমতলী গ্রামের এনায়েত হোসেনের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন। স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম বলেন, সন্ধ্যার দিকে বাড়ি থেকে পাকলুসহ তিন জেলে মেঘনা নদীতে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেন। যাত্রাপথে তাঁরা উপজেলার আমতলী গ্রামে পৌঁছালে বজ্রপাতের শিকার হন তাঁরা। এতে পাকলু ঘটনাস্থলেই মারা যান। ওই সময় তাঁর সঙ্গে থাকা অপর দুই জেলে সামান্য আহত হন। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মনিরুজ্জামান বলেন, তিনি বিষয়টি শুনেছেন।…

