Author: saiful islam

সংবিধানসহ প্রাতিষ্ঠানিক সংস্কারে অন্তর্বর্তী সরকার যে ছয়টি কমিশন করেছে, তার আলোকে ছায়া কমিটি করেছে বিএনপিও। গত মঙ্গলবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভায় এ কমিটি চূড়ান্ত করা হয়। শিগগিরই কমিটিকে সংস্কার প্রস্তাব তৈরি করতে বলা হয়েছে। বিএনপির সূত্র জানিয়েছে, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, হাফিজ উদ্দিন আহমদ, সালাহউদ্দিন আহমেদ ও এ জেড এম জাহিদ হোসেনকে প্রধান করে পৃথক সংস্কার কমিটি করা হয়েছে। তবে কাকে কোন সংস্কার কমিটির প্রধান করা হয়েছে এবং কমিটিতে আর কারা কারা আছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে দলীয়ভাবে জানানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচনব্যবস্থা, পুলিশ,…

Read More

হোসে মেরেনডেজের গল্পটা হয়তো অনেকেরই জানা, কেউ আবার না–ও জানতে পারেন। কিউবায় বিপ্লবের পর ‘আমেরিকান ড্রিম’ সত্যি করতে তরুণ বয়সে যুক্তরাষ্ট্রে হাজির হয়েছিলেন জোসে। রেস্তোরাঁয় ডিশ ওয়াশের কাজ দিয়ে শুরু। এরপর নানা সংগ্রাম করে পড়াশোনা শেষ করেন, হন একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী। এ পর্যন্ত তাঁর জীবনের গল্প সিনেমা বা সিরিজ নির্মাণের জন্য যথেষ্ট ছিল, তবে মূল ঘটনা তখনো শুরুই হয়নি। হোসের ছিল দুই ছেলে লায়েল ও এরিক মেরেনডেজ; আপাতদৃষ্টে সুখী সংসার। তবে এই মেরেনডেজ পরিবার হঠাৎই আলোচনার কেন্দ্রে আসে ১৯৮৯ সালে। লায়েল ও এরিকের হাতে খুন হন তাঁদের মা-বাবা ম্যারি লুসি কিটি ও হোসে মেরেনডেজ! ১৯৯৬ সালে অভিযোগ প্রমাণিত হওয়ার…

Read More

বিশ্বে হীরা পলিশ করার ‘রাজধানী’ পশ্চিম ভারতের সুরাট। এই পলিশকাজের কর্মী ছিলেন নিকুঞ্জ ট্যাংক। গত মে মাসে তিনি কাজ হারান। এরপর তিনি অনেকটা মরিয়া হয়ে ওঠেন। সাত বছর ধরে নিকুঞ্জ যে কারখানাটিতে (ইউনিট) কাজ করেছিলেন, তা আর্থিক সংকটের সম্মুখীন হয়। একপর্যায়ে কারখানা বন্ধ হয়ে যায়। এর ফলে তিনিসহ তাঁর আরও অনেক সহকর্মী বেকার হয়ে পড়েন। নিকুঞ্জ ছিলেন তাঁর পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তিনি তাঁর মা–বাবা, স্ত্রী-মেয়ের ভরণপোষণসহ যাবতীয় খরচ সামলাতেন। সবচেয়ে বড় কথা, তাঁর কোনো সঞ্চয় ছিল না। নিকুঞ্জর অবসরপ্রাপ্ত বাবা জয়ন্তী ট্যাংক বলেন, ‘সে (নিকুঞ্জ) চাকরি খুঁজে না পেয়ে, এই ধকল সইতে না পেরে চরম পথ বেছে নেয়।’ গত…

Read More

আবারও বাড়লো তেলের দাম। ইসরায়েলে ইরানের মিসাইল হামলার জেরে প্রায় তিন শতাংশ বেড়েছে জ্বালানি তেলের দাম। খবর বার্তা সংস্থা রয়টার্সের। ব্রেন্ট ক্রুড তেলকে আন্তর্জাতিকভাবে তেলের দাম মূল্যায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাপকাঠি বলে বিবেচনা করা হয়। ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১ ডলার ৮৬ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৩ দশমিক পাঁচ ছয় ডলারে। আর ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট জ্বালানি তেলের দাম ১ ডলার ৬৬ সেন্ট বেড়ে বিক্রি হচ্ছে ৬৯ ডলার ৮৩ সেন্ট-এ। আশঙ্কা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যে সংঘাতকে কেন্দ্র করে ব্যাহত হবে তেল সরবরাহ। যার জেরে আরও বাড়তে পারে তেলের দাম।

Read More

রাজধানীসহ তিন জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি চলাকালে গুলি ও হামলার পৃথক ঘটনায় করা মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মীসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার ও গতকাল মঙ্গলবার ঢাকা, রংপুর ও কিশোরগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ও র‍্যাব তাঁদের গ্রেপ্তার করে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও র‌্যাবের পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ারুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি আল মামুন মিয়া, পল্লবী থানার বাউনিয়া এ ব্লকের যুবলীগের সভাপতি আবদুর রহমান ওরফে সুজন, সি ব্লকের সাংগঠনিক সম্পাদক মো. শাহীন খান, যুবলীগের সদস্য সোহেল, খিলগাঁও…

Read More

রাজধানীর নীলক্ষেত এলাকার জিলানী মার্কেটে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। যুবদল ও ছাত্রদলের সাবেক নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কয়েকজন। পুলিশ বলছে, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।\ঢাকা মহানগর পুলিশরে (ডিএমপি) নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার (এসি) তারিক লতিফ প্রথম আলোকে বলেন, হামলায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি। কী কারণে, কারা হামলা চালিয়েছে, তা জানার চেষ্টা চলছে।

Read More

প্রাচীনকাল থেকেই মিশরীয় ও ভারতীয়দের খাদ্যতালিকায় কাঠবাদাম থাকত। এই বাদামে রয়েছে প্রচুর খনিজ উপাদান ও  ভিটামিন। ম্যাগনেসিয়াম, ভিটামিন বি, আমিষ ও অ্যামাইনো অ্যাসিডেও সমৃদ্ধ কাঠবাদাম। এই বাদাম খেলে কয়েক প্রকার ক্যানসারও প্রতিরোধ করা যায়। কাঠবাদাম খেলে শরীরে যে আটটি উপকারী ঘটনা ঘটে, তা নিয়ে আজকের আয়োজন। ১. ওজন কমায় উচ্চ ক্যালরি থাকা সত্ত্বেও ওজন কমাতে বেশ উপকারি কাঠবাদাম। এই বাদাম আঁশ, আমিষ ও কিছু স্বাস্থ্যকর ফ্যাটে ভরপুর। গবেষণা বলছে, কাঠবাদাম ক্ষুধা কমায়, দিনশেষে বাড়তি খাওয়ার ইচ্ছা দূর করে। তাই শরীর থেকে অতিরিক্ত ক্যালরি দূর করতেও এটি সাহায্য করে। তবে উচ্চ ক্যালরিযুক্ত হওয়ায় এটি বেশি খাওয়া যাবে না। ২. মস্তিষ্কের কর্মক্ষমতা…

Read More

গানের সুরে জীবনটা বাঁধতে আশির দশকের শুরুর দিকে যাত্রা শুরু করেছিলেন জেমস। আজও দেশ-বিদেশে ছুটছেন। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্যসহ কয়েকটা দেশ এ বছর মাতিয়েছেন। তাঁর একটা গানের কথা এ রকম, ‘চোরা সুরের টানে রে বন্ধু,/ মনে যদি ওঠে গান,/ গানে গানে রেখো মনে/ ভুলে যেয়ো অভিমান…।’  ফলে ‘আপনি কেন নিজেকে আড়ালে রাখেন?’ এই প্রশ্ন করতে গেলেও অভিমানটা গিলে ফেলতে হয়। নিজের চরিত্রের এই দিকটা নিয়ে জেমস প্রথম আলোর এই প্রতিবেদককে ব্যাখাটা দিয়েছিলেন এ রকম, ‘একা থাকতে পছন্দ করি। তখন হয়তো নিজের মতো ভাবি, ভাবতে ভালো লাগে। চুপচাপ থাকলে কোনো একটা বিষয় নিয়ে ফোকাসড থাকা যায়। তবে আমি তো গানের জন্য সব…

Read More

সকালে উঠেই প্রথম যে প্রশ্নটা আমাদের মাথায় আসে, তা হলো এখন খাব কী? আবার দীর্ঘক্ষণ মন দিয়ে কাজ করার পরও পেট জানান দেয়, বিরতি নিতেই হবে। আর সেটা খাওয়ার বিরতি। পেটে ইঁদুর দৌড়াদৌড়ি শুরু করে দিলেই মাথা আর কাজ করে না। মনে হয়, সামনে যা আছে, তা–ই পেটে চালান করে দিই। তবে খালি পেটে কিছু খাবার না খাওয়াই ভালো। কী সেগুলো? আর খেলে কী হবে? চলুন জেনে নেওয়া যাক। ১. কাঁচা শাকসবজি এগুলো ফাইবারসমৃদ্ধ খাবার। খোসাসহ খেলে আরও বেশি পুষ্টি পাবেন। তবে খালি পেটে খেলে পেটফাঁপা, পেটব্যথা বা হজমে অসুবিধার মতো সমস্যা হতে পারে। সবুজ শাকসবজিতে রয়েছে প্রচুর অ্যামিনো অ্যাসিড।…

Read More

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে একমাত্র ইনিংসে ৭৭ রান, বল হাতে দুই ইনিংসে ৫ উইকেট নিয়ে আইসিসির টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে প্রথমবার শীর্ষ দশে উঠে আসেন মেহেদী হাসান মিরাজ। ভারতে দুই ম্যাচের সিরিজ শেষে সেই মিরাজ প্রথমবারের মতো উঠে এসেছেন টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে। কানপুর টেস্টের পর আজ প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে পাঁচে উঠেছেন মিরাজ। ৯টি রেটিং পয়েন্ট বেড়েছে তাঁর। এই স্পিনিং অলরাউন্ডারের রেটিং পয়েন্ট এখন ২৭২। আগস্টে পাকিস্তান সিরিজের আগে ২১৩ পয়েন্ট ছিল তাঁর। ভারত সিরিজে ব্যাট হাতে অতটা ভালো করতে না পারলেও বল হাতে দুই টেস্টে নিয়েছেন ৯ উইকেট। টেস্টে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে আছেন বাংলাদেশের…

Read More