যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক ব্যক্তি হাতুড়ি দিয়ে পিটিয়ে গিটার ভাঙছেন, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এমন একটি ভিডিওর ২২ মিলিয়ন ভিউ হয়েছে। গত রোববার বিকেলে পোস্ট করা হয়েছিল ভিডিওটি। কেন তিনি এভাবে গিটারটি ভাঙলেন? ঘটনাটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি। পুরো ঘটনার সঙ্গে জড়িয়ে আছে এ সময়ের সবচেয়ে জনপ্রিয় গায়িকাদের একজন টেলর সুইফটের নাম। তিনি ঘটনাস্থলে না থেকেও যেন প্রবলভাবে জড়িয়ে আছেন। জানা গেছে, এক ব্যক্তি চার হাজার ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় পাঁচ লাখ টাকা) একটি গিটার কিনেছিলেন টেলর সুইফটের স্বাক্ষর আছে ভেবে। কিন্তু আদতে তা ছিল না। তাই ক্ষুব্ধ হয়েই গিটারটি ভেঙে ফেলেন তিনি। গত ২৮ সেপ্টেম্বর…
Author: saiful islam
মহালয়া দিয়ে আজ থেকে শুরু হলো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজার আনুষ্ঠানিকতা। বুধবার (২ অক্টোবর) সকালে দেবী রূপে হাজির হয়ে মহালয়ার শুভেচ্ছা জানিয়ে চমকে দিলেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিম। মহালয়ার সকালে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেন মিম। ছবিতে রীতিমতো এক দেবীর অবতারেই দেখা যায় তাকে। সামনে প্রদীপদানি, পদ্মফুল হাতে কর্কশিটের আলপনার ওপর বসে আছেন মিম। মেঝেতে শাড়ির আঁচল মেলে বসে ফুল সমেত প্রদীপদানিটি ছুঁয়ে দেখছেন; এরপর ক্যামেরায় তাকান বিভিন্ন পোজে। এদিন উৎসবের সঙ্গে মিল রেখে অপরূপ সাজে নিজেকে মেলে ধরেছেন বিদ্যা সিনহা মিম। পরেছেন হাফ সিল্ক কটনের লাল পাড়ের সাদা শাড়ি। নাকে…
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি যুক্তরাষ্ট্রের ক্ষমতায় থাকতো তাহলে ইসরায়েলে ইরান হামলা করতো না। মঙ্গলবার (১ অক্টোবর) ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর এমন দাবি করেছেন ট্রাম্প। খবর জেরুজালেম পোস্টের। ট্রাম্প বলেন, ‘আমি যদি দায়িত্বে থাকতাম, তাহলে ইসরায়েলের ওপর আজকের এই হামলা কখনোই হতো না। আমি জিতলে বিশ্বে আবারও শান্তি ফিরে আসবে। আমি গ্যারান্টি দিচ্ছি, আমরা আবারও বিশ্বে শান্তি ফিরে পাবো।’ এসময় নেতা হিসেবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের কড়া সমালোচনাও করেছেন তিনি। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে বাইডেন ও কমলা হ্যারিসকে তিরস্কার করেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘কমলা যদি আরও চার বছর সুযোগ পান, তবে পৃথিবী…
রাজধানীর কাঁঠালবাগান বাজার থেকে গত বৃহস্পতিবার ১৬০ টাকায় ফার্মের মুরগির এক ডজন বাদামি ডিম কেনেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী শাহাদাত হোসেন। গতকাল মঙ্গলবার আবার তিনি ডিম কিনেছেন; তবে এবারে ১৭০ টাকায়। অর্থাৎ ছয় দিনের ব্যবধানে ডিমের দাম প্রতি ডজনে ১০ টাকা আর একটিতে ৮৩ পয়সা করে বেড়েছে। বিক্রেতারা বলছেন, অতিরিক্ত গরমের জন্য খামারে ডিমের উৎপাদন কমে গেছে। এ কারণে বাজারে সরবরাহ কমেছে। আর সরবরাহ কমায় ডিমের দাম বৃদ্ধি পেয়েছে। গতকাল রাজধানীর আগারগাঁও তালতলা, মোহাম্মদপুর কৃষি মার্কেট ও টাউন হল এবং কাঁঠালবাগান বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, এসব জায়গায় ফার্মের মুরগির প্রতি ডজন বাদামি ডিম বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। এক সপ্তাহ…
শেরপুর জেলা কারাগার থেকে পলাতক দুই আসামি জুয়েল ও সোহাগকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার ভোরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার জুয়েল শেরপুর সদর উপজেলার চৈতনখিলা গ্রামের রুস্তম আলীর ছেলে ও হাজতী সোহাগ একই গ্রামের লাল চানের ছেলে। গ্রেফতার ওই দুইজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে র্যাবের একটি দল সোমবার রাতে গোপন সংবাদ পেয়ে আত্মগোপনে থাকা জেল পলাতক ওই দুইজনকে গ্রেফতার করে। র্যাব আরও জানায়, গত ৫ আগস্ট শেরপুর জেলা কারাগারে দুস্কৃতিকারীরা আক্রমণ করে বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি করে। এ সময় বিভিন্ন…
১৪৪৬ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখার লক্ষ্যে বৃহস্পতিবার (৩ অক্টোবর) মাগরিবের নামাজের পর জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বুধবার (২ অক্টোবর) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪৬ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে ৩ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে, বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ…
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের ‘টোকাই বলে ব্যঙ্গ করা অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে শিল্পকলা একাডেমি। জ্যোতি ছাড়াও শিল্পকলা একাডেমির চুক্তিভিত্তিক আরও চারজন পরিচালককে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের চুক্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। ২০২৩ সালের ১৩ মার্চ থেকে জ্যোতিকা জ্যোতি দুই বছরের চুক্তিতে একাডেমির গবেষণা ও প্রকাশনা পরিচালক পদে নিয়োগ পেয়েছিলেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব নিলুফার ইয়াসমিন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে জ্যোতিকা জ্যোতির অব্যাহতির বিষয়টি নিশ্চিত করা হয়। জ্যোতি ছাড়াও শিল্পকলা একাডেমির চুক্তিভিত্তিক আরও চারজন পরিচালককে অব্যাহতি দেওয়া হয়েছে। ফেসবুকে অব্যাহতির প্রজ্ঞাপনের একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘প্রজ্ঞাপনের মধ্য দিয়ে…
হয়েছে। এবার মারা গেছেন এক রোগীর স্বজন। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে। নিহত জাহিদুল ইসলামের (৪০) বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। তাঁর শিশুসন্তান হাসপাতালে চিকিৎসাধীন ছিল। নিহত জাহিদুলের স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জাহিদুল ইসলামের অসুস্থ সন্তানকে হাসপাতালের ১০ তলায় শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। গতকাল রাত সাড়ে ১১টার দিকে নিচে নামার জন্য জাহিদুল ১০ তলায় লিফটের বাটনে চাপ দেন। কিছু সময় পর লিফটের দরজা খুলে যায়। লিফটের মেঝে ফাঁকা ছিল। তিনি ভেতরে পা দিলে সঙ্গে সঙ্গে সেটি নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা তাঁর শ্যালিকাসহ অন্য কয়েকজন রোগীর…
ইসরায়েলের ভূখণ্ডে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় ইরানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেন, ‘ইরান আজ রাতে বড় ভুল করে ফেলেছে। এ জন্য দেশটিকে চড়া মূল্য দিতে হবে।’ মন্ত্রিসভার বৈঠকের শুরুতে দেওয়া বক্তব্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘ইসরায়েলের শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে তাঁর দেশের দৃঢ়সংকল্পের বিষয়টি ইরান বুঝতে পারছে না।’ ‘তারা (ইরান) বুঝতে পারবে’ মন্তব্য করে নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা যে নিয়ম প্রতিষ্ঠা করেছি, সেটাই বলবৎ থাকবে। যে আমাদের ওপর আক্রমণ চালাবে, আমরাও তাদের ওপর পাল্টা আক্রমণ করব।’ এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাতে ইসরায়েলে ১৮০টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এ…
শুল্ক প্রত্যাহারের পরও বাজারে আলু এবং পেঁয়াজের মূল্যে খুব বেশি প্রভাব পড়েনি। আলু-পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম কমবে বলে দেশের মানুষের মনে যে আশা জেগেছিল-তাতে ধুলো জমতে শুরু করেছে। মানুষ তাদের অর্থকষ্টের কারণে বাজারে পণ্যমূল্য কমানোর বিষয়ে বারবার তাগিদ দিচ্ছে। সাধারণ মানুষের প্রত্যাশা, এখন সিন্ডিকেটমুক্ত বাজার ব্যবস্থা গড়ে উঠবে এবং তাদের ওপর বাড়তি অর্থ হাতিয়ে নেওয়ার জুলুম কমবে। এদিকে, আলু ও পেঁয়াজের পর এবার কমানো হচ্ছে চিনির ওপর আরোপিত শুল্ক। এক্ষেত্রে ‘রিয়েল শুল্ক’ হার ৩০ শতাংশ থেকে কমিয়ে সম্ভাব্য ১৫ শতাংশ নির্ধারণ হতে পারে, অর্থাৎ ১৫ শতাংশ শুল্ক কমতে পারে। এ ব্যাপারে অর্থ উপদেষ্টার সায় পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে এ…

