Author: saiful islam

ত্রাণ কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে প্রেস ব্রিফিং করা হবে। এদিন সন্ধ্যা ৭টায় সমন্বয়ক সারজিস ও হাসনাত আব্দুল্লাহর ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, আমাদের ত্রাণ কার্যক্রমের হিসাব সংক্রান্ত পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট প্রকাশ, উত্তরবঙ্গে ত্রাণ কার্যক্রম এবং সার্বিক পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টিএসসি অডিটোরিয়ামে আজ সাড়ে ৮টায় প্রেস ব্রিফিং হবে।

Read More

ফরাসি বংশোদ্ভুত বলিউড অভিনেত্রী কাল্কি কোয়েচলিনের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা কম নয়। কারণ, কখনোই এক সঙ্গীতে খুশি ছিলেন না এই অভিনেত্রী। সময়ের সাথে সাথে পোশাক বদলানোর মত সঙ্গীও বদলাতেন কাল্কি। সে পথ পরিস্কার রাখতে সম্পর্ক ভাঙায়ও পটু ছিলেন; সে অভিজ্ঞতা থেকেই এবার সম্পর্ক ভাঙার সহজ পথ দেখিয়ে দিলেন এই অভিনেত্রী। বিয়ে কিংবা সংসারের চেয়ে একের পর এক প্রেমে জড়ানোকে সবসময় প্রাধান্য দিয়ে এসেছেন কাল্কি কোয়েচলিন। কোনো সম্পর্কে জড়িয়েও কখনও এক জায়গাতে স্থির থাকেননি। আর সে কারণেই ব্রেকআপের সময় কাল্কির মাথায় ঘুরত নতুন নতুন আইডিয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ব্রেকআপের আইডিয়া নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। এক পডকাস্টে কাল্কি বলেন, ‘আসলে শান্তিপূর্ণভাবে…

Read More

যাত্রাবাড়ীতে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে ছিনতাইয়ের ঘটনায় পিস্তল ও গুলিসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন মো. ইয়ামিন ভুইয়া, মো. ইব্রাহিম ও মাসুদ রানা। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগজিন, ১৪ রাউন্ড গুলি ও ছিনতাইয়ে ব্যবহৃত ১টি সিএনজি জব্দ করা হয়। মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি জানান, ভিকটিম আনোয়ার হোসেন একজন কলেজ ছাত্র। পড়ালেখার পাশাপাশি তিনি নারায়ণগঞ্জের কালিবাজারে স্বর্ণের ব্যবসা করেন। গতকাল সোমবার বিকেলে নারায়ণগঞ্জ হতে রাজধানীর বংশাল তাঁতি বাজারে স্বর্ণ-রূপা কেনার জন্য রওনা হন। পথিমধ্যে তার চাচাতো…

Read More

ভারতীয় অভিনেত্রী ভূমি পেডনেকর অভিযোগ করে বলেছেন, আমিও যৌন হেনস্থার শিকার হয়েছি। সম্প্রতি কলকাতার আরজি কর হাসপাতালে এক চিকিৎিসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় পুরো ভারত জুড়েই তোলপাড় শুরু হয়েছে। সেই ঘটনার পর থেকেই অনেক অভিনেত্রী ক্যারিয়ারের বিভিন্ন সময়ে যৌন হেনস্থার শিকারের ঘটনা প্রকাশ্যে আনছেন। যৌন হেনস্থা নিয়ে এবার মুখ খুলেন অভিনেত্রী ভূমি পেডনেকর। তিনি বলেছেন, যুগ যুগ ধরে চলে আসা অত্যাচারে জর্জরিত নারী। এক কথায় সেই সমস্যার সমাধান সম্ভব নয়। কিন্তু মেয়েদের এবার মুখ খুলতে হবে। মুখ বুজে সহ্য করার বদলে মুখ খুলতে হবে। জানাতে হবে তাদের সঙ্গে প্রতি মুহূর্তে ঘটে যাওয়া অত্যাচারের কথা। সমাজকে জানাতে হবে। তবে সমাজকে পাশে…

Read More

পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয়ের পর আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল বাংলাদেশ। সে আত্মবিশ্বাস নিয়েই ভারতে গিয়েছিলেন নাজমুল হোসেন শান্তরা। শক্তিমত্তায় ভারত অনেক এগিয়ে থাকলেও ‘মোমেন্টাম’ ছিল বাংলাদেশের সঙ্গে। তাই দুই টেস্টই জয়ের আশাবাদ জানিয়ে ভারতের বিমানে চড়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু সে আশায় গুঁড়েবালি! সিরিজের দুই টেস্টই দারুণ দাপটে জিতে নিয়েছে স্বাগতিক ভারত। কানপুর টেস্টের দুই দিন বৃষ্টির পেটে যাওয়ার পরও স্রেফ আড়াই দিনে বাংলাদেশকে হারের স্বাদ দিয়েছে তারা। ভারতে সিরিজ হারের জন্য প্রথমত ব্যাটারদের দায়ী করেছেন শান্ত। ম্যাচ শেষে সম্প্রচারকদের দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ অধিনায়ক বলেন, দুই টেস্টেই আমরা ভালো ব্যাটিং করিনি। এই পরিস্থিতিতে আমাদের ভালো ব্যাট করতে হবে। আপনি যদি আমাদের ব্যাটারদের…

Read More

বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে গুলিতে ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামে এক কিশোর নিহতের মামলায় নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১ অক্টোবর) আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক নজরুল ইসলাম ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো বেলাল হোসেনের আদালত এ আদেশ দেন। জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার মিছিলে থাকা আবদুল মোতালেব নামে এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরবর্তীতে ২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা…

Read More

থাইল্যান্ডে স্কুল বাসে আগুন লেগে ২২ স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া এ দুর্ঘটনায় কয়েকজন শিক্ষকও প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত বাসটিতে ৪৪ জন আরোহী ছিলেন। যার মধ্যে ৩৮ জন শিক্ষার্থী আর বাকি ছয়জন শিক্ষক ছিলেন। দেশটির পরিবহনমন্ত্রী সুরিয়া জংরুংগ্র্যাংকিট জানিয়েছেন, দুর্ঘটনায় কতজন হতাহত হয়েছেন সেটি তারা এখনো নিশ্চিত করতে পারেননি। তবে ২৫ জন এখনো নিখোঁজ আছেন বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১ অক্টোবর) শিক্ষার্থীদের নিয়ে বাসটি উথাই থানি প্রদেশ থেকে যাচ্ছিল। পথিমধ্যে উত্তর ব্যাংকের একটি মহাসড়কে এটির টায়ার বিস্ফোরিত হয়। এরপর বাসটি রাস্তার পাশের বেড়ায় আছড়ে পড়ে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। তারা আরও জানিয়েছেন, বাসটি কমপ্রেস…

Read More

অভিনেতা মিঠুন চক্রবর্তী। একের পর এক হিট ছবি দিয়ে অভিনয় জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। জীবন যাত্রায় ভক্তদের থেকে ব্যাপক সুনাম কুড়িয়েছেন। পদ্মভূষণ পুরস্কারেও ভূষিত হয়েছেন তিনি। তার ৪৮ বছরের অভিনয় যাত্রাকে স্বীকৃতি জানিয়ে এবার মিঠুন চক্রবর্তীকে দেওয়া হচ্ছে দাদাসাহেব ফালকে পুরস্কার। সোমবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক্স হ্যান্ডলে একথা জানান। তখন কলকাতায় মিঠুন বাংলা সিনেমার শুটিং করছেন। খবর ছড়িয়ে পড়তেই শুভেচ্ছার বন্যা বয়ে যায়। এদিন সাংবাদিক বৈঠকে মমতার শুভেচ্ছা পেয়েছেন কি না জানতে চাওয়া হলে মিঠুন বলেন, ‘না, উনি কেন করবেন?’ কেন করবেন না জিজ্ঞাসা করায় তার উত্তর, ‘আমি তো বিরোধী দল করি।’ তখন সাংবাদিকরা তাকে বলেন,…

Read More

বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে গুলিতে ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামে এক কিশোর নিহত হওয়ার মামলায় নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলমকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। মঙ্গলবার (১ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক নজরুল ইসলাম এ আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. বেলাল হোসেনের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। রাজধানীর গুলশান থেকে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

Read More

রাজধানীর খিলগাঁও থানায় করা একটি হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আজ মঙ্গলবার এ আদেশ দেন। এর আগে কারাগার থেকে আওয়ামী লীগ নেতা গোলাম দস্তগীর গাজীকে আদালতে হাজির করে পুলিশ। পরে তাঁকে খিলগাঁও থানায় করা জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের নেতা হাসান মাহমুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক ভূঁইয়া লিখিতভাবে আদালতকে জানান, হাসান মাহমুদ হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজীর নাম রয়েছে। তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হোক। শুনানির পর আদালত তাঁকে ( গোলাম দস্তগীর…

Read More