Author: saiful islam

বাংলাদেশের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর গিগাবাইটের অরাস এক্স৮৭০ ও এক্স৮৭০ই মডেলের নতুন দুটি মাদারবোর্ড উন্মুক্ত করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। গতকাল সোমবার রাজধানী ঢাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত এক অনুষ্ঠানে মাদারবোর্ড দুটি বাজারে আনার ঘোষণা দেওয়া হয়। কম শক্তি খরচ করে দ্রুত কাজ করতে সক্ষম মাদারবোর্ডগুলোর দাম যথাক্রমে ৩৯ হাজার ও ৪৯ হাজার ৫০০ টাকা। অনুষ্ঠানে গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, বর্তমানে তরুণেরা উচ্চগতির কম্পিউটারের দিকে ঝুঁকছেন। বিষয়টিকে মাথায় রেখেই গিগাবাইট অরাস এক্স৮৭০ ও এক্স৮৭০ই মডেলের মাদারবোর্ড দুটি বাংলাদেশের বাজারে উন্মুক্ত করা হয়েছে। মাদারবোর্ডগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সমর্থন করায় বিভিন্ন ধরনের কাজ দ্রুত করা যাবে। অনুষ্ঠানের…

Read More

বিশ্ববাজারে আজ মঙ্গলবার সকালে তেলের দাম কিছুটা বেড়েছে। হিজবুল্লাহ বাহিনীর প্রধান ইসরায়েলের হামলায় নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যে যে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছিল, তেলের বাজারে তার প্রভাব খুব একটা পড়েনি। মূলত, চাহিদা কমে যাওয়া ও বাজারে জোগান বৃদ্ধি পাওয়ায় তেলের দাম খুব একটা বাড়েনি। রয়টার্সের সংবাদে বলা হয়েছে, আজ সকালে ডিসেম্বর মাসের জন্য বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১৩ সেন্ট বেড়ে ৭১ দশমিক ৮৩ ডলারে উঠেছে। এ ছাড়া নভেম্বর মাসের চুক্তির জন্য ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১ সেন্ট বেড়ে ৬৮ দশমিক ২৮ ডলারে উঠেছে। বিশ্ববাজারে তেলের চাহিদা কমে গেছে; সে কারণে এ বছর তেলের বাজার নিম্নমুখী। মূলত, চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি…

Read More

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত স্বর্ণের দোকানের কর্মচারী মুসলিম উদ্দিন মিলন হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা তুষার কান্তি মন্ডলকে আবারও ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এ নিয়ে পৃথক হত্যা মামলায় ৩ দফায় রিমান্ডে নেওয়া হলো তাকে। মঙ্গলবার সকালে রংপুর চিফ মেট্রোপলিটন কোতোয়ালি আদালতের বিচারক আসাদুজ্জামান। এর আগে আন্দোলনে নিহত সোনার দোকানের কর্মচারী মুসলিম উদ্দিন মিলন হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা এসআই রাসেল মিয়া। পরে শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। গত ২৯ সেপ্টেম্বর কলা ব্যবসায়ী মেরাজুল ইসলাম হত্যা মামলায় ৪ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠায় এবং আজ শুনানীর জন্য হাজিরার দিন ধার্য করেন।তুষার কান্তি…

Read More

আজ ১ অক্টোবর, আন্তর্জাতিক প্রবীণ দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৪’ উদযাপিত হবে। এবারের প্রতিপাদ্য ‘মর্যাদাপূর্ণ বার্ধক্য: বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’। জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৯০ সালের ১৪ ডিসেম্বর প্রতিবছর বিশ্বব্যাপী ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। যুগান্তকারী এ সিদ্ধান্তের আলোকে সারা বিশ্বের মতো বাংলাদেশেও ১৯৯১ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি উদযাপন উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দেশের প্রবীণ নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন। দিবসটি উদযাপন উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনাসভা, জাতীয় পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র…

Read More

আন্তর্জাতিক বাজারের সঙ্গে দেশের বাজারেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম। অস্বাভাবিক দাম বাড়ায় বিপাকে অলংকার ব্যবসায়ীরা। ক্রেতা সংকটে বিক্রি কমেছে আশঙ্কজনক হারে। অনেক ব্যবসায়ী কর্মীদের বেতন দিতে হিমশিম খাচ্ছেন। ব্যবসা গোটানোর কথা ভাবছেন কেউ কেউ। সব মিলিয়ে টালমাটাল সোনার বাজার। বর্তমানে দেশের বাজারে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা। তবে ক্রেতাদের এক ভরি সোনার অলংকার কিনতে গুনতে হচ্ছে ১ লাখ ৫২ হাজার ৫৬৮ টাকা। কারণ সোনার দামের ওপর ৫ শতাংশ ভ্যাট ও ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করে অলংকার বিক্রি করা হয়। সে হিসাবে বর্তমান দামের ভিত্তিতে প্রতি ভরিতে ভ্যাট…

Read More

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার আঁতোয়ান গ্রিজমান। ফ্রান্সের হয়ে টানা দুই বিশ্বকাপের ফাইনালে খেলা এই ফুটবলার ২০১৮ সালে ছুঁয়ে দেখেছিলেন স্বর্ণখচিত বিশ্বকাপ ট্রফি। সোমবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম এক্স-এ অবসরের ঘোষণা দিয়ে ফ্রান্সের সহ-অধিনায়ক গ্রিজমান লিখেছেন, ‘স্মৃতিভরা হৃদয় নিয়ে আমি জীবনের এই অধ্যায়ের সমাপ্তি টানতে যাচ্ছি।’ এই ঘোষণার মধ্য দিয়ে ফ্রান্সের জার্সিতে ১০ বছরের যাত্রা থামল গ্রিজমানের। দেশের হয়ে ১৩৭ ম্যাচে তার পায়ে এসেছে ৪৪ গোল। ২০১৪ সালে জাতীয় দলে অভিষেকর পর থেকেই একাদশে নিয়মিত মুখ ছিলেন তিনি। এদিকে ক্লাব পর্যায়ে ২০০৯ সালে রিয়াল সোসিয়েদাদের জার্সিতে পেশাদার ক্যারিয়ার শুরু হয় গ্রিজমানের। এরপর লা লিগার দুই শীর্ষ ক্লাব…

Read More

ভারতের জাতীয় পুরস্কার, পদ্মসম্মানে ভূষিত হয়েছেন আগেই, এবার সম্মানজনক দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হচ্ছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আগামী ৮ অক্টোবর ভারতের ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে অভিনেতার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের অশ্বিনী বৈষ্ণব লিখেছেন, ‘মিঠুন দার অসাধারণ সিনেমাটিক সফর সব প্রজন্মের জন্য অনুপ্রেরণা। কিংবদন্তি অভিনেতাকে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিলেকশন জুরি। ভারতীয় চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদান রয়েছে।’ বাংলা, হিন্দিসহ ৩৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন মিঠুন। ১৯৭৬ সালে মৃণাল সেনের ‘মৃগয়া’ দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে মিঠুন…

Read More

ভারতের সাবেক ক্রিকেট তারকা যুবরাজ সিংয়ের বিরুদ্ধে সমালোচনার ঝড় বইছে নেটদুনিয়ায়। সম্প্রতি তিনি একটি ক্রিকেট সম্পর্কিত সাক্ষাৎকারে তার প্রাক্তন প্রেমিকা সম্পর্কে অসম্মানজনক কথা বলেছেন। সাবেক এ ক্রিকেটারের প্রাক্তন আবার বলিউডের জনপ্রিয় একজন অভিনেত্রী। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অ্যাডাম গিলক্রিস্ট এবং মাইকেল ভন সঙ্গে একটি পডকাস্টে অংশ নিয়েছিলেন যুবরাজ। সেখানেই তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শেয়ার করে জানান, ২০০৮ সালে তিনি ভারতের হয়ে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন। সেই সময় তিনি এক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে ডেট করেছিলেন। যুবরাজের কথায়, ‘২০০৭-০৮ সালে অস্ট্রেলিয়া সফরে, আমি একজন অভিনেত্রীকে ডেট করছিলাম। তার নাম আমি বলতে চাই না (এই মুহূর্তে খুব ভালো এবং অভিজ্ঞ একজন অভিনেত্রী) তিনিও…

Read More

কবি নজরুলের কারার ঐ লৌহ কপাট, নগর বাউল জেমসের মা এবং আইয়ুব বাচ্চুর এই রুপালি গিটার কলকাতার মানুষের মুখে মুখে। কলকাতায় এই গান গেয়ে আকাশচুম্বী জনপ্রিয়তা এনে দিয়েছিলেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। গত ২০১৮ সালে ওপার বাংলার জনপ্রিয় রিয়্যালিটি ‘সারেগামাপা’য় একের পর এক পারফরম্যান্স উপহার দিয়ে বেশ আলোচনায় আসেন তিনি। এরপর নোবেলের জনপ্রিয়তার খবর রটে যায় বাংলাদেশে। অল্প সময়েই দেশের মানুষের কাছ থেকেও পেতে থাকেন অসম্ভব ভালোবাসা। সেই ভালোবাসা ধরে রাখতে পারেননি নোবেল। মুহূর্তেই হারিয়ে যান অন্ধকারের গর্ভে। তাকে নিয়ে ছিল ব্যাপক সমালোচনা। সামাজিকমাধ্যমে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করে ‘মাদকাসক্ত’ তকমা পেয়ে যান একসময়ের সবার চোখের মণি। তবে তিনি যে এক…

Read More

ভারত সফরের টেস্ট সিরিজে প্রথম ম্যাচে ২৮০ রানের বড় ব্যবধানে হার বাংলাদেশের। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টেস্টেও খুব বেশি সুবিধাজনক অবস্থায় নেই সফরকারীরা। এরপরও টাইগার সমর্থকদের কাছে ‘প্রাপ্তি’ হয়ে এলেন মুমিনুল হক। কানপুরে চতুর্থ দিনে লাঞ্চ বিরতির আগে শতকের দেখা পেয়েছেন তিনি। ভারতীয় দর্শক, রোহিত শর্মা-বিরাট কোহলির মতো ঠাঁসা তারকা ক্রিকেটারদের ভিড়ে অনেকটাই কোণঠাসা বাংলাদেশ। ঘরের মাঠে ভারত যে কোনো প্রতিপক্ষের চেয়ে শক্তিশালী। বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে তো বটেই। প্রতিকূলতার মধ্যে দাঁতে দাঁত চেপে নিজেকে মেলে ধরলেন মুমিনুল হক। কানপুর টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে নিজের টেস্ট ক্যারিয়ার ১৩তম সেঞ্চুরি তুলে নিলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। ইনিংসের ৬৬তম ওভারে অশ্বিনকে চার মেরে ১৭৩…

Read More