বলিউড অভিনেত্রী কাল্কি কোয়েচলিন হিন্দি সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন। পরিচিত মুখ এ ফরাসি এ অভিনেত্রী ও লেখক কাজ করেছেন একাধিক হিন্দি সিনেমায়। বিশেষ করে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান তিনি। এ অভিনেত্রীর রয়েছে অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও ভক্ত-অনুরাগী। ক্যারিয়ারের বাইরে কাল্কির ব্যক্তিজীবন নিয়েও আগ্রহ কম নয় ভক্তদের। বলিউডে অভিনয় দক্ষতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন কাল্কি। ফিল্মফেয়ার পুরস্কার, দুটি স্ক্রিন পুরস্কারসহ বহু পুরস্কার রয়েছে তার ঝুলিতে। ফরাসি নাগরিক হওয়া সত্ত্বেও ভারতেই কাটিয়েছেন জীবনের বেশিরভাগ সময়। অভিনেত্রী কাল্কি একটা সময় বিয়ের প্রতি তেমন আগ্রহ ছিল না। যদিও বলা যায়, সেটি ছিল বয়সের দোষ। কখনো এক জায়গাতে স্থির…
Author: saiful islam
এই তো বছর চার-পাঁচ আগের ঘটনা। অনেকেই বলে থাকেন চোখ মেরেছিলেন তরুণী। যাকে ইংরেজিতে ‘উইঙ্ক’ বলা হয়। মাত্র একটি ভিডিও দিয়েই অল্প সময়ের মধ্যে ভ্রু নাচিয়ে সারা দুনিয়ায় জানান দিয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়র। এ অভিনেত্রীর সেই ভ্রু নাচানো ভিডিওটি ওই সময় সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম হ্যান্ডেলের রিল থেকে শুরু করে ফেসবুক-ইউটিউবসহ সব মাধ্যমে উঠে এসেছিল ট্রেন্ডিংয়ে। আর ভিডিওটি ভাইরাল হতেই একে একে শিরোনামে জায়গা করে নিতে থাকেন প্রিয়া প্রকাশ। এবার হয়তো সবার প্রিয়া প্রকাশ ওয়ারিয়রের কথা মনে পড়েছে। কিন্তু এখন তিনি কী করছেন তা অনেকেরই অজানা। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এ অভিনেত্রী। সেখানে প্রায়ই নিজের নতুন নতুন ছবি…
দিনের প্রথম ১০ ওভারও উইকেটবিহীন থাকতে পারলো না বাংলাদেশ। আগের দুদিন খেলা ভেজা আউটফিল্ড এবং বৃষ্টির কারণে খেলা হয়নি। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চতুর্থদিনে ব্যাটিংয়ে নামার সুযোগ পায় বাংলাদেশে। কানপুরে আজ মুমিনুল হকের সঙ্গে ব্যাটিংয়ে নেমেছিলেন মুশফিকুর রহিম। কিন্তু দ্রুতই মাঠ ছাড়তে হল অভিজ্ঞ মুশফিক। ৪১তম ওভারে জশপ্রীত বুমরাহর বলে বোল্ড হয়েছেন তিনি। অফ স্টাম্পের কাছে ব্যাট উঁচিয়ে বল ছেড়ে দিয়েছিলেন মুশফিক। কিন্তু সেটা স্টাম্পে আঘাত হানে। বলা যায় উইকেট উপহার দিলেন তিনি। ব্যক্তিগত ৬ রানে দিনের খেলা শুরু করা মুশফিক আউট হওয়ার আগে করেছেন ৩২ বলে ১১ রান। নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসেছেন লিটন দাস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত…
অর্থহীন ব্যান্ডের সঙ্গে সম্পর্ক শেষ হলো গিটারিস্ট মহান ফাহিমের। গত শনিবার (২৮ সেপ্টেম্বর) ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ কনসার্টের মধ্য দিয়ে অর্থহীনের সঙ্গে আট বছরের যাত্রা শেষ হয়েছে তার। শারীরিক অসুস্থতার কারণে অর্থহীন ছাড়ার ঘোষণা দিয়ে ফাহিম ফেসবুকে লিখেছেন, ‘অর্থহীনের সঙ্গে আমার ৮ বছরের যাত্রা শেষ হল গতকাল (শনিবার)। গত এপ্রিল মাসে আমার সার্ভাইকাল স্পাইনের একটা ডিস্ক স্লিপ করে। এমআরআইতে তা ধরা পরে, যার কারণে আমার বাম হাতে প্রচণ্ড ব্যথা অনুভব শুরু করি। ডাক্তার আমাকে বিশ্রাম নিতে বলেছেন। দাঁড়িয়ে গিটার বাজানো বা ভারী কিছু বহন করতে নিষেধ করেছেন। তাই এই অপ্রিয় সিদ্ধান্ত নিতে হয়েছে।’ অর্থহীন ব্যান্ডের সদস্যদের মিস করবেন ফাহিম, ‘সুমন…
প্রখ্যাত মার্কিন গায়ক ও অভিনেতা ক্রিস ক্রিস্টোফারসন মারা গেছেন। ২৮ সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্রের হাওয়াইতে মারা যান বলে ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে তাঁর পরিবার। কান্ট্রি মিউজিকের এই কিংবদন্তি শিল্পীর বয়স হয়েছিল ৮৮। ক্রিস ক্রিস্টোফারসনের মৃত্যুর কারণ জানানো হয়নি। খবর এএফপির কেবল গায়ক হিসেবেও নয়, গীতিকার হিসেবেও ক্রিস্টোফারসন ছিলেন সমীহ–জাগানিয়া এক নাম। গ্র্যামিজয়ী এই শিল্পী ‘সানডে মর্নিং কামিং ডাউন’, ‘মি অ্যান্ড ববি ম্যাকগি’র মতো জনপ্রিয় গান লিখেছেন। অনেক দিন ধরে একক শিল্পী হিসেবে পারফর্ম করলেও আশির দশকের মাঝামাঝি জনি ক্যাশ, ওয়েলন জেনিং ও উইলি নেলসনের সঙ্গে গানের দল ‘দ্য হাইওয়েমেন’-এর সঙ্গে পারফর্ম করেন ক্রিস্টোফারসন। কেবল গায়ক নন, অভিনেতা হিসেবেও সুপরিচিত ছিলেন…
বলিউড বাদশাহ শাহরুখ খানেরও কঠিন সময় থাকতে পারে? উত্তরটা হচ্ছে, হ্যাঁ, পারে। খ্যাতির চূড়ায় থাকা তারকাদেরও দুঃখের দিন আসে। নির্ঘুম রাত কাটে, সুদিনের অপেক্ষায় দিনও গুনতে হয়। আবুধাবিতে অনুষ্ঠিত আইফা অ্যাওয়ার্ড ২০২৪-এ জীবনের সাফল্যের কথা বলতে গিয়ে কঠিন সময়ের কথাও অবলীলায় ভক্তদের সামনে তুলে ধরেন পাঠান হিরো। সেখানে তিনি পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কারও। শাহরুখ–ভক্তদের নিশ্চয়ই মনে আছে, ২০২১ সালে একটি ক্রুজ পার্টি থেকে মাদককাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন তাঁর বড় ছেলে আরিয়ান খান। প্রায় ১ মাস কারাগারে থাকার পর তাঁকে ছেড়েও দেওয়া হয়েছিল। আরিয়ানের গ্রেপ্তারের সময়টাই ছিল নায়কের জীবনের সবচেয়ে কঠিন সময়। তখন ‘জওয়ান’ সিনেমার শুটিংও চলছিল। অভিনেতা জানান, এই কঠিন সময়…
জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর। ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবাম দিয়ে আসিফ আকবর পরিচিত পান। শুধুই পরিচিতি নয়, প্রথম অ্যালবাম দিয়ে দেশব্যাপী আলোড়ন তৈরি করেন তিনি। এরপর ভক্ত-অনুরাগীদের অসংখ্য গান উপহার দিয়েছেন। দর্শকমহল থেকে পেয়েছেন ভালোবাসা। এ সঙ্গীত শিল্পী সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ শরব থাকেন। সম্প্রতি এক পোস্ট দিয়েছেন। যেখানে উল্লেখ করেছেন যে, ‘এদেশে শিল্প সংস্কৃতির মানুষজন অনেকটা কলা গাছের ভেলার মতো।’ আসিফ আকবর লিখেছেন, ‘বাংলাদেশে যে কোন ঘটনায় প্রথম আক্রান্ত হয় সাংস্কৃতিক মাধ্যম। সব কিছু চলে, শুধু আমাদের পেশাগত ক্ষেত্র হয়ে যায় নিশ্চল। তবুও থেমে থাকিনা, অপেক্ষা করি ভাল সময়ের কখন কাজ করতে পারবো! শিল্প সংস্কৃতির মানুষজন এদেশে অনেকটা…
নানা নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হলো ঢাকায় পাকিস্তানি ব্যান্ড ‘জাল’- এর কনসার্ট! আগে থেকেই নির্ধারিত ছিল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার পূর্বাচল ৩০০ ফুট এক্সপ্রেসওয়ের পাশে ঢাকা এরিনায় কনসার্টটি আয়োজিত হবে। তবে শুক্রবার দিনভর তুমুল বৃষ্টির কারণে স্থগিত করা হয় ‘লিজেন্ডস অব দ্য ডিকেড’ ব্যানারের এই কনসার্ট। এরপর ভেন্যু পরিবর্তন করে শনিবার সন্ধ্যায় যমুনা ফিউচার পার্কে কনসার্টটির আয়োজন করা হয়। সেখানেও হলো চরম বিশৃঙ্খলা। ধারণক্ষমতার চেয়ে বেশি দর্শক উপস্থিত হওয়ায় একটা সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে হস্তক্ষেপ করতে হয়। নানা নাটকীয়তায় এরই মধ্যে কেটে যায় দেড় ঘণ্টা। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আবারও কনসার্ট শুরু হয়। জানা গেছে, কনসার্ট শুরুর পর ধারণক্ষমতার…
সাদা পোশাকের ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিয়েছেন সাকিব আল হাসান। ঘরের মাটিতে আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে চান দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই তারকা। অবশ্য দেশে ফিরতে নিরাপত্তা চেয়েছেন টাইগার এই অলরাউন্ডার। সবশেষ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নমিনেশন নিয়ে এমপি হয়েছিলেন সাকিব। এরপর আগস্টে সরকার পতনের পর এই ক্রিকেটারের নামে হয়েছে হত্যা মামালা। যে কারণে দেশের মাটিতে ফিরতে নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়েছেন তিনি। তার নিরাপত্তার বিষয়ে আজ (মিরপুরে) গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। এ সময় তিনি বলেন, ‘না সেভাবে নিয়েছি বলতে পারব না। অনেকের মত আমিও চাই যে ওর…
লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন ও জাতীয় মর্যাদা রক্ষায় দৃঢ়ভাবে সমর্থনের ঘোষণা দিল চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চীন লেবাননের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় মর্যাদা রক্ষায় দৃঢ়ভাবে সমর্থন দেয়। বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের নির্বিচার হামলার বিরোধিতা করে। বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানালো। নিউ ইয়র্কে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বো হাবিবের সঙ্গে এক বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীন এই অঞ্চলের সর্বশেষ ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষ করে লেবাননজুড়ে যোগাযোগ ডিভাইসের সাম্প্রতিক বিস্ফোরণ এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নির্বিচারে হামলার দৃঢ়ভাবে বিরোধিতা করছে। ওয়াং বলেন, সহিংসতার বিরুদ্ধে সহিংসতা মধ্যপ্রাচ্যের সমস্যার সমাধানের…

