Author: saiful islam

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছেন সাকিব আল হাসান। তার আগে নিশ্চয়তা চেয়েছেন, বাংলাদেশে সিরিজ খেলে যুক্তরাষ্ট্রে ফিরতে পারবেন পরিবারের কাছে। সেই সঙ্গে আছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হিসেবে বাংলাদেশে তাঁর নিরাপত্তার প্রশ্নও। তবে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, কানপুরের বৃষ্টিবিঘ্নিত টেস্টই হয়ে থাকবে সাকিবের শেষ টেস্ট। ঘরের মাঠে শেষ টেস্ট খেলার ইচ্ছা তাঁর পূরণ না হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ আজ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই আছে। তবে, ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরি…

Read More

বয়স নিয়ে খুব বেশি ভাবায় না অভিনেতা কচি খন্দকারকে। তবে এই অভিনেতাকে ভাবায় জীবনবোধের কথা। আজ তাঁর ৬১তম জন্মদিন। বিশেষ এই দিনে তিনি জানালেন, জীবনব্যাপী মানুষ হয়ে ওঠার চেষ্টা করেছেন। সেই দায়বদ্ধতাই তাঁকে এখনো ঘিরে ধরে। মানুষের মধ্যে এই দায়বদ্ধতা তৈরি হলেই সমাজে সংকট দূর হবে, সুস্থ একটি পরিবেশ বিরাজ করবে বলে মনে করেন তিনি। কচি খন্দকার বলেন, ‘দীর্ঘ এই জীবনে মানুষ হয়ে উঠতে চেষ্টা করেছি। আমাদের সত্যিকারের মানুষ হতে হবে। কিন্তু এখানেই আমাদের বাধা। আমরা কতটা মানবিক হতে পারছি। যে কারণে আমরা অনেকই দায়িত্বটা পালন করতে পারছি না। কেউ মানুষ হয়ে উঠতে থাকলে তার মধ্যে দায়বদ্ধতা তৈরি হবে। এই…

Read More

ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডসের (আইফা) এবারের আসর বসেছিল সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। ২৭ সেপ্টেম্বর মরু শহরে শুরু হয় দুই দিনের এই আয়োজন। গত রাতে ঘোষণা করা হয় পুরস্কার। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের এবারের আসরে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন শাহরুখ খান। গত বছর তাঁর মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘জওয়ান’-এর জন্য এ পুরস্কার পান তিনি। পুরস্কার পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ৫৮ বছর বয়সী অভিনেতা বলেন, ‘কেবল এটাই বলতে চাই, ফিরতে পেরে দারুণ লাগছে। আমি পুরস্কার ভালোবাসি, পুরস্কার নিয়ে আমার লোভ আছে…আমার মনে হয়, অনেক দিন পর কাজে ফিরে আমি দর্শকের ভালোবাসা পেয়েছি।’ গত বছর চার বছরের বিরতির পর বড় পর্দায় ফেরেন শাহরুখ,…

Read More

বন্যায় ফেনী, কুমিল্লা ও নোয়াখালীতে মাঠপর্যায়ে কাজ করেছেন আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল নাঈম। উদ্ধার অভিযান ও ত্রাণ বিতরণ করতে গিয়ে কাছ থেকে দেখেছেন মানুষের দুঃখদুর্দশা। তাঁর মনে হয়েছে, প্রতিবছর বন্যা এলেই একদল মানুষের ঘরবাড়ি ডোবে, আশ্রয়কেন্দ্রে যেতে হয়, মানবেতর জীবন কাটাতে হয়—এ সমস্যার একটা স্থায়ী সমাধান দরকার। ঢাকায় এসে ঘাঁটাঘাঁটি শুরু করেন তিনি—কী করা যায়! একপর্যায়ে পেয়ে যান ভাসমান বাড়ির ধারণা। আবদুল্লাহ আল নাঈম বলেন, ‘অনেক আগেই ভাসমান বাড়ির ধারণা তৈরি হয়েছিল। কিন্তু একে বাস্তব রূপ দিতে মাঠপর্যায়ে তেমন কোনো কাজ হয়নি। আরেকটু পড়াশোনা করে বুঝলাম বন্যার সময় ঘরের যে অংশ ভেসে থাকতে সাহায্য…

Read More

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ‘নমুনা’, ‘রানা প্লাজা’, ‘অমীমাংসিত’, ‘শনিবার বিকেল’, ‘মেকআপ’, ‘আমার বাইসাইকেল-মর থেংগারি’সহ আটটি ছবি আটকে আছে। কোনো ছবি ১৫ বছরে মুক্তি দিতে পারেননি পরিচালক। সেন্সর প্রথা বিলুপ্ত হয়ে এরই মধ্যে সার্টিফিকেশন বোর্ড গঠিত হয়েছে। প্রযোজক-পরিচালকেরা অপেক্ষায় আছেন, আটকে থাকা ছবিগুলো এবার মুক্তির অনুমতি পাবে। সার্টিফিকেশন বোর্ডের সদস্য হওয়ার পরই ফেসবুকে দেওয়া এক পোস্টে পরিচালক খিজির হায়াত খান লিখেছেন, ‘আটকে থাকা সিনেমা মুক্তি দেওয়ার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে।’ গতকাল শনিবার দুপুরে খিজির হায়াত খান বললেন, ‘আমরা আটকে থাকা ছবিগুলো নিয়ে দ্রুত কাজ করতে চাই। এখানে কিছু ব্যাপার আছে, কিছু ছবি আদালতে আছে, কিছু আপিল বোর্ডে।…

Read More

বলিউড তারকাদের মেলা বসেছিল সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে। ঝলমলে আয়োজনে সম্পন্ন হলো (ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি) আইফা অ্যাওয়ার্ড। এ বছরের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা অভিনেতার তালিকা দখল করে নিলেন সবার প্রিয় অভিনেতা শাহরুখ খান। এবং সেরা অভিনেত্রীর খেতাব পেলেন রানি মুখার্জি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বক্সঅফিস মাত করা সিনেমা ‘জওয়ান’ এর জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন শাহরুখ খান। আর ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন রানি মুখার্জি। ছাড়াও এ বছর বিশেষ সম্মান পেয়েছেন বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী। তাকে ও প্রযোজক পরিবেশক জয়ন্তীলাল গাদাকে ভারতীয় সিনেমায় অবদানের জন্য এই…

Read More

দীর্ঘ সময় থেকে পোষা প্রাণী মানুষের জীবনের অংশ হয়ে আছে। প্রশ্ন জাগতে পারে, ঠিক কত আগে থেকে মানুষের সঙ্গে প্রাণীদের এই সম্পর্ক? শুরুতে মনে করা হতো বাড়িতে কুকুর থাকলে শিকারে সহায়তা পাওয়া যাবে, নিরাপত্তা থাকবে এবং বিপদে আগে থেকেই সংকেত পাওয়া যাবে। তবে পোষা প্রাণী থাকার আরও অনেক সুবিধা রয়েছে। চলুন জেনে নিই পোষার প্রাণীর তেমন কিছু সুবিধার কথা: মানসিক চাপ কমে পোষা প্রাণীর সঙ্গে সময় কাটালে মানসিক চাপ কমে। এরা আমাদের সঙ্গ দিয়ে মানসিক শান্তি আনে। গবেষণায় দেখা গেছে, পোষা প্রাণী যেমন কুকুর বা বিড়ালের সঙ্গে খেলা বা তাদের আদর করলে শরীরে অক্সিটোসিন হরমোন বৃদ্ধি পায়, যা মানসিক চাপ…

Read More

ঢাকার মঞ্চে এসেছে আরেকটি নতুন নাটক। গত শুক্রবার ও গতকাল শনিবার দর্শক দেখেছেন প্রচণ্ড কালেকটিভ-এর প্রথম প্রযোজনা ‘প্রায় তিন/চারজন’। নামের মতোই পরিবেশনাসহ নানা দিক থেকে এটি ছিল ব্যতিক্রমী এক উদ্যোগ। যেখানে দর্শক নাটকের কাছে না, বরং নাটকই গেছে দর্শকের কাছে। আয়োজকেরা বলছেন, নাটকটি গণমানুষের নাটক, গণমানুষের টাকায় করা। নাটকটি লিখেছেন জাহিদ সোহাগ, পরিচালনা করেছেন সরওয়ার জাহান। ২৭ ও ২৮ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে ‘প্রায় তিন/চারজন’ নাটকের মোট চারটি প্রদর্শনী হয়। ৪৫ মিনিটের এ নাটক দেখতে আক্ষরিক অর্থেই উপচে পড়া ভিড় ছিল। টিকিটের মূল্য হিসেবে ১০ টাকার ঊর্ধ্বে যা ইচ্ছা, এমনটাই ছিল প্রচণ্ড কালেকটিভের ঘোষণা। দর্শকও সাধ্যমতো অর্থ দিয়ে স্বতঃস্ফূর্তভাবে মুক্তমঞ্চে…

Read More

ভুটানে অনুষ্ঠানরত সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে নাটকীয় লড়াইতে পাকিস্তানকে সাডেন ডেথে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। এর আগে সেমিফাইনালে নেপালকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত ভারত। শিরোপা জয়ের লড়াইয়ে আগামীকাল ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। গত আসরে অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। সেবার বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারতীয়রা। পাকিস্তানের বিপক্ষে প্রথমার্ধে ১-০, দ্বিতীয়ার্ধে পেনাল্টিতে গোল হজম করে ২-০ তে পিছিয়ে ছিল বাংলাদেশ। ৬৩ মিনিটে বদলি খেলতে নেমে ৭৪ মিনিটে ব্যবধান কমান মানিক, ২-১। খেলার শেষ দিকে নাটকীয় ভাবে খেলায় ফেরে বাংলাদেশ। ইনজুরি টাইমে ৯৪ মিনিটে আবারও গোল করে (২- ২) সমতা এনে নিশ্চিত হার থেকে…

Read More

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে র‍্যাব-২ ও যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অভিযানে ৩১ দুর্বৃত্তসহ ৩ জন নারী মাদক কারবারিকেও গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব আরও জানায়, অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ২টি পিস্তল, ২০ রাউন্ড গুলিসহ আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) ভোর থেকে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে এ অভিযান শুরু করে র‍্যাব-২ ও যৌথ বাহিনী। বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম বলেন, রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে র‍্যাব-২ এবং যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ২টি পিস্তল, ২০ রাউন্ড গুলি, মাদক…

Read More