গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আমি মনে করি যে এই সরকারের ন্যূনতম ২ বছর থাকা দরকার। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর এফডিসিতে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। অনুষ্ঠানে নুর বলেন, এখন যদি এক বছর ছয় মাসের মধ্যে একটা নির্বাচন হয়, তাহলে আপনাদের কি মনে হয়, বিদ্যমান ব্যবস্থার খুব বেশি পরিবর্তন হবে? এখন যারা ক্ষমতায় আসার মতো সম্ভাব্য দল রয়েছে, আমরা দেখেছি অতীতেও এ দলগুলো ক্ষমতায় ছিল। তাদের কর্মকাণ্ড ও চরিত্র দেখেছি। রাতারাতি তো এ চরিত্রের বদল হবে না। তিনি বলেন, দুই বছরের জন্য একটা জাতীয় ঐকমত্যের…
Author: saiful islam
জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী আসরের বেশ কয়েকটি নিয়মের বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ (শনিবার) সভায় বসছে গভর্নিং কাউন্সিল। তবে হুট করেই এই সভার সময় ও ভেন্যু পরিবর্তন করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিনে’র দাবি– সভাস্থলে ছড়িয়েছে বোমার আতঙ্ক, তাই পিছিয়ে দেওয়া হয়েছে সভা। সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’ও বোমা হামলার হুমকির কথা জানিয়েছে। আইপিএল রিটেশনের নিয়মাবলি চূড়ান্ত করতে শনিবার বৈঠকে বসার কথা ছিল গভর্নিং কাউন্সিলের। কিন্তু বেঙ্গালুরুতে সেই বৈঠক শুরুর আগেই ছড়াল বোমার আতঙ্ক। ফলে দীর্ঘ সাতঘণ্টা পিছিয়ে গেছে সেই বৈঠক। যদিও পরে জানা যায়, বোমা রাখা নিয়ে ভুয়া খবর ছড়িয়েছে। বেঙ্গালুরুর পাঁচ তারকা হোটেল দ্য তাজ ওয়েস্ট এন্ডে…
প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হারানোর শঙ্কায় ছিল ইংল্যান্ড। তবে টানা দুই জয়ে সিরিজে সমতা এনেছে স্বাগতিক ইংল্যান্ড। গতরাতে সিরিজের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৮৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে ইংলিশরা। এই জয়ে সিরিজে ২-২ এ সমতা বিরাজ করছে। লর্ডসে বৃষ্টির কারণে ৩৯ ওভারে নেমে আসা ম্যাচে ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪৮ রানের সূচনা করে ইংল্যান্ড। ওপেনার ফিল সল্ট ২২ ও তিন নম্বরে নামা উইল জ্যাকস ১০ রানে আউট হলে তৃতীয় উইকেটে আরেক ওপেনার বেন ডাকেটকে নিয়ে ৫৩ বলে ৭৯ রানের জুটির গড়েন ব্রুক। ওয়ানডেতে পঞ্চম ফিফটি তুলে ৬২ বলে ৬৩ রানে আউট হন ডাকেট। ডাকেট ফেরার পর জেমি স্মিথকে…
দেশের পাঁচটি অঞ্চলের উপর দিয়ে মাঝ রাতের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাংলায় ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার ওই ভাষণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লেখেন, প্রফেসর ইউনূসের জাতিসংঘের ভাষণ ভালো হয়েছে। কিছু ওয়ান্ডারফুল এলিমেন্ট আছে। কিছু জিনিস তিনি যুক্ত করতে পারতেন, কিছু জিনিস বাদ দিতে পারতেন। আমার জানা মতে উনি স্পিচ রাইটারের সাহায্য নেন না। ওনার বক্তব্য উনি নিজেই লেখেন। অন্তত যে সময়কাল আমি উনার সঙ্গে কাজ করেছি। তাও নিচের এলিমেন্টগুলো তিনি বিবেচনা করলে স্পিচ আরও ভালো হবে। গ্রেট এলিমেন্টস ১। ফিলিস্তিন নিয়ে…
গোপালগঞ্জে শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালনে বাধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশ দেখে দৌড়ে পালিয়েছেন জন্মদিন পালন করতে আসা ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজে এ ঘটনা ঘটে। জানা গেছে, গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের শহীদ মিনার চত্বরে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলেক্ষ্যে কেক কাটার আয়োজন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। কেক কাটা শেষে কলেজ ক্যাম্পাস থেকে শোভাযাত্রা নিয়ে রাস্তার দিকে বের হতে গেলে প্রধান ফটকে পুলিশ বাধা দেয়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা ভয়ে দৌড়ে পালিয়ে যান। পরে সরকারি বঙ্গবন্ধু কলেজের ছাত্রীদের দিয়ে ক্যাম্পাসের ভেতরে প্রতিবাদ মিছিল করেন তারা। গোপালগঞ্জ সদর…
বৃষ্টির শঙ্কা নিয়ে শুরু হয়েছিল বাংলাদেশ-ভারতের দ্বিতীয় টেস্ট। কানপুরে গতকাল থেকে শুরু হওয়া সেই টেস্টে প্রথম দিনের অধিকাংশই ভেসে গিয়েছিল বৃষ্টিতে। ফলে খেলা হয়েছিল কেবল ৩৫ ওভার। একই কারণে আজ (শনিবার) দ্বিতীয় দিন কোনো বল মাঠে গড়ানো ছাড়াই পরিত্যক্ত হয়েছে।
বাংলাদেশ পুলিশ বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাহিনীটিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জেলা ভিত্তিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসএসসিতে জিপিএ ২.৫ হলেই আবেদন করা যাবে। আগামী ০১ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এক নজরে পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পুলিশ চাকরির ধরন সরকারি চাকরি প্রকাশের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৪ পদ ও লোকবল নির্ধারিত নয় আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরুর তারিখ ০১ অক্টোবর ২০২৪ আবেদনের শেষ তারিখ ১৫ অক্টোবর ২০২৪ অফিশিয়াল ওয়েবসাইট https://www.police.gov.bd/ আবেদন করার লিংক…
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সব ধরনের সবজির দাম। এর প্রভাব পড়েছে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ওপর। উচ্চ মূল্যস্ফীতি কারণে তারা জীবন চালাতে হিমশিম খাচ্ছেন। অন্যদিকে, বাড়তি দামের কারণে বিক্রি কমে গেছে বলে দাবি বিক্রেতাদের। বাজারে ৫০ টাকার নিচে কোনো সবজি নেই। ছোট জালি কুমড়া কিংবা লাউও বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা। লাউ ও কচুশাকের আঁটি সর্বনিম্ন ৩০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। সবজির পাশাপাশি স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারেও। প্রতিদিনের দরকারি পণ্য পেঁয়াজের দাম বেড়ে ঠেকেছে ১২০ টাকায়। আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬৫ টাকা করে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর বাসাবো ও খিলগাঁও এলাকার কাঁচাবাজার ঘুরে দেখা যায়, করলা,…
শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪ মিনিটে নিজের ফেসবুক পেজে লাইভে এসে এ নির্দেশ দেন তিনি। আসিফ নজরুল বলেন, ‘আমি সরকারে আসার আগে এবং পরে বহু মানুষ অনুরোধ করে আমার সঙ্গে ছবি তুলেছেন। এখন শুনছি এসব ছবি দেখিয়ে কেউ কেউ অবৈধ সুবিধা আদায় করছেন। বিভিন্ন কথা বলে চাঁদা আদায়েরও চেষ্টা করছেন। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’ এই উপদেষ্টা বলেন, ‘কোনো অবস্থাতেই আমার কথা বলে কেউ যদি চাঁদা কিংবা অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করলে তাকে পুলিশে ধরিয়ে দিন। সেইসঙ্গে মামলা করবেন। আর মামলার কপি আমার ফেসবুক পেজে পাঠিয়ে দেবেন। অবশ্যই চেষ্টা করব এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার।’ সরকারের কোনো উপদেষ্টা অবৈধ…

