Author: saiful islam

কুমিল্লা-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের সহযোগী, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীরকে আটক করা হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লা নগরীর ধর্মসাগরের পশ্চিম পাড় থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ও কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্মসাগর পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও…

Read More

কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে চকরিয়া কাহারিয়া ঘোনা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিরা হলেন, চকরিয়া ডুলাহাজারা ইউনিয়নের রিজার্ভপাড়া এলাকার আবদুল মালেকের ছেলে নাছির উদ্দিন (৩৮), ডুলাহাজারা মাইজপাড়া এলাকার মৃত নুরুল আলমের ছেলে এনামুল হক (৫০)। অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবুল কালাম চৌধুরী জানান, যৌথ বাহিনীর অভিযানে চকরিয়ায় সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এই চাঞ্চল্য ঘটনার মূল হত্যাকারী ডাকাত নাছির উদ্দিনসহ হত্যাকাণ্ডে জড়িত তার সহযোগী ডাকাত এনামকে দুটি দেশীয়…

Read More

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৪ মিনিটে জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে ভাষণ শুরু করেন তিনি। প্রায় ৩৮ মিনিট দীর্ঘ ভাষণের পূণ বিবরণ তুলে ধরা হলো- মাননীয় সভাপতি, শুভ সকাল জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রথমেই আপনাকে আন্তরিক অভিনন্দন। আমি আশ্বস্ত করছি যে, আপনার এ দায়িত্ব পালনকালে বাংলাদেশ প্রতিনিধিদল আপনাকে পূর্ণাঙ্গ সহযোগিতা প্রদান করবে। জাতিসংঘের ম্যান্ডেটকে সমুন্নত রাখা এবং বৈশ্বিক সংকটসমূহ নিরসনে মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের দৃঢ় প্রত্যয় ও সাফল্যমণ্ডিত নেতৃত্বের জন্য তাঁকেও জানাই আন্তরিক সাধুবাদ। ‘Summit of the…

Read More

টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাবেন সাকিব। অবসরের ঘোষণার পরেই ছিল সাংবাদিকদের প্রশ্নোত্তর। সেখানেই উঠে আসে শেয়ারবাজার কারসাজি তার বিরুদ্ধে করা হত্যা মামলা প্রসঙ্গ। এ সময় সাকিব বলেন, ‘একটা কেইস (হত্যা মামলা) হয়েছে, সবারই রাইটস (অধিকার) আছে। কিন্তু আপনারা সবাই জানেন এটা কেমন ধরণের কেইস ছিল। আমি ওই সময় কোথায় ছিলাম। আমার কাজ কী ছিল কিংবা আমি কী করছিলাম। সো এই বিষয়টা নিয়ে খুব বেশি কিছু বলতে চাই…

Read More

কোটা সংস্কার আন্দোলনের সময় ইমন হোসেন গাজী নামে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানার মামলায় ওই থানারই সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে শিক্ষার্থী সাকিব হাসানের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে ৭ দিনের রিমান্ডে পাঠানো হয়। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) আবুল হাসানকে কারাগার থেকে আদালতে হাজির করে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মাহাবুল ইসলাম। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ১৭ সেপ্টেম্বর টেকনাফ থেকে আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়। ১৯ সেপ্টেম্বর…

Read More

আগামী ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ জায়গায় বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি আভাস দিয়েছে এই সংস্থাটি। বুধবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানার দেওয়া আবহাওয়ার পূর্বাভাস থেকে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার (২৬…

Read More

মা হওয়ার পর প্রথম ‘জিগরা’ সিনেমা দিয়ে শুটিংয়ে ফেরেন আলিয়া ভাট। আগামী ১১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ভাসন বালার ছবিটি। কিন্তু মাতৃত্বকালীন বিরতির পর কেন এ ছবিই বেছে নিলেন তিনি? সম্প্রতি ছবির প্রচারে এ প্রসঙ্গসহ নানা বিষয়ে কথা বলেছেন অভিনেত্রী। খবর হিন্দুস্তান টাইমসের আলিয়ার কথায়, মাতৃত্ববোধ নিয়েই তিনি এ ছবিতে কাজ করেছেন। এই ছবিতে তাঁর চরিত্রটি নিজের ভাইকে বাঁচানোর চেষ্টা করে। ভাইকে ঘিরেই চরিত্রটি আবর্তিত হয়েছে। আলিয়া বলেন, ‘আমি যখন “জিগরা” ছবিতে চুক্তিবদ্ধ হই, তখন মনে হয়, আমি আমার বাঘিনীর মতো ছিলাম। আমার সবকিছু জুড়ে ছিল রাহা, কেউ যেন ওর কাছে না আসে—এমন একটা হাবভাব ছিল। আর এটাই ছিল আমার…

Read More

টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে কানপুরে টেস্টে মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন সাকিব। আগামী ২১ অক্টোবর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলে সাদা পোশাক তুলে রাখবেন সাকিব। ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপেই। ওয়ানডে ক্রিকেট নিয়ে তাঁর পরিকল্পনা জানতে চাইলে তিনি আগামী বছর পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত খেলার কথা বলেছেন। আজ সাকিবকে আগামী অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা টেস্টের খেলা নিয়ে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের উত্তরে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর কথা বলেন সাকিব, ‘দেখুন, এখন পর্যন্ত আমি তো অ্যাভেইলেবল।…

Read More

কিছুদিন আগেই কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’কে ভারত থেকে অস্কারে মনোনীত করেছে। যা নিয়ে তুমুল বিতর্কের মধ্যেই জানা গেল, নতুন খবর। অস্কার–দৌড়ে আছে আরও একটি হিন্দি সিনেমা। আর সেই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন এক বাঙালি অভিনেত্রী! খবর সংবাদ প্রতিদিনের সন্ধ্যা সুরি পরিচালিত সিনেমা ‘সন্তোষ’ চলতি বছরের ২০ মে কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর প্রশংসিত হয়। ৯৮ মিনিটের ক্রাইম-ড্রামা ঘরানার সিনেমাটি তৈরি হয়েছে যুক্তরাজ্য, ভারত, জার্মানি ও ফ্রান্সের যৌথ প্রযোজনায়। জানা গেল, ‘সন্তোষ’ সিনেমাটি অস্কারে পাঠিয়েছে যুক্তরাজ্য। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাঙালি অভিনেত্রী শাহানা গোস্বামী। কান উৎসবের আ সার্তে রিগা বিভাগে মনোনয়ন পাওয়া এ সিনেমায় আরও অভিনয় করেছেন সুনিতা রাজওয়ার,…

Read More

ঋষভ পন্ত নেই; তো কী হয়েছে? তাঁর বদলি সঞ্জু স্যামসন ও ঈশান কিষান তো আছেন। আন্তর্জাতিক টি–টোয়েন্টিকে বিদায় জানিয়ে দেওয়া বিরাট কোহলি ও রোহিত শর্মার জায়গা নিতে প্রস্তুত অভিষেক শর্মা ও যশস্বী জয়সোয়াল। আবার তাঁদের বিকল্প হতে পারেন রুতুরাজ গায়কোয়াড়–সাই সুদর্শনরা। ভারতীয় ক্রিকেটের পাইপলাইন এতটাই শক্তিশালী। বাংলাদেশ বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও পাইপলাইনের একটা পরীক্ষা করে দেখতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই); নাজমুল–মোস্তাফিজ–রিশাদদের বিপক্ষে খেলাতে পারে দ্বিতীয় সারির দল। বাংলাদেশের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি সিরিজ শুরু ৬ অক্টোবর, শেষ ১২ অক্টোবর। এর ৩ দিন পর; অর্থাং ১৬ অক্টোবর থেকেই আবার নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হবে ভারতের ৩ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। তাই…

Read More