Author: saiful islam

ছয় বছর আগে রাজধানীর শাহবাগ থানায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ ১০২ জন অব্যাহতি পেয়েছেন। ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ ইব্রাহীম মিয়া আজ মঙ্গলবার এই আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী ও বিএনপির আইনবিষয়ক সহসম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন। মামলা থেকে আরও অব্যাহতি পেয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নিরব, যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ। আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে,…

Read More

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিকের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে গুলশানে চেয়ারপার্সনের কর্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। শায়রুল কবির খান জানান, বৈঠক উপস্থিত আছেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য তাজভীরুল ইসলাম ও বিএনপি নেত্রী শামা ওবায়েদ। এর আগে গত রোববার বাংলাদেশ নিযুক্ত ভারতীয় হাইকমিশনার সঙ্গে বৈঠক করে বিএনপি।

Read More

ঝিনাইদহ সদরে ট্রাকের পেছনে আরেকটি মিনি ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন। আজ মঙ্গলবার ভোরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের সাধুহাটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন ফরিদপুরের সালতা উপজেলার বড়-কাউনিয়া গ্রামের আনিছুর রহমান (৬৫) ও ভাওয়াল গ্রামের ফারুখ মাতুব্বর (৪৫)। আহত অবস্থায় মতিয়ার রহমান নামের এক ব্যক্তিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সদস্যদের সূত্রে জানা গেছে, আজ ভোর পাঁচটার দিকে একটি মিনি ট্রাকে ফরিদপুর থেকে ঝিনাইদহ হয়ে মেহেরপুরের দিকে যাচ্ছিলেন চালকসহ চারজন। ঘটনাস্থলে পৌঁছালে আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় মিনি ট্রাকটি। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন ও অন্যজন আহত হন।…

Read More

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় সোমবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে একমাসে দু’বার দ্বিপাক্ষিক বৈঠক করলেন উভয় নেতা। প্রথমবার বৈঠক হয়েছিল মোদির ইউক্রেন সফরে। এবার নিউইয়র্কে। সর্বশেষ বৈঠকে ইউক্রেনে চলমান সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য সমর্থন পুনরায় নিশ্চিত করেছেন মোদি। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, গত ২৩ আগস্ট ইউক্রেন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। ১৯৯২ সালে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতিষ্ঠার পর ওই সফরের মাধ্যমেই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে মোদি পা রাখেন কিয়েভে। সেখানে জেলেনস্কির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক…

Read More

চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সঙ্গে রাউজান থানার একটি মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আদালত প্রাঙ্গণে আগে থেকে উপস্থিত বিক্ষুব্ধ জনতা সাবেক সংসদ সদস্যের ফাঁসি দাবি করে স্লোগান দেন ও প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপ করেন। আজ মঙ্গলবার সকাল ৭টা ৩৫ মিনিটে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ফজলে করিমকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুরের আদেশ দেন। একই সঙ্গে ফজলে করিমের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁর চিকিৎসা এবং কারা বিধি অনুযায়ী ডিভিশন দেওয়ার নির্দেশ দেন।…

Read More

অধিনায়ক, কোচিং স্টাফ, বোর্ড সভাপতি—কোনো কিছুর পরিবর্তনেই সাফল্য মিলছে না পাকিস্তান ক্রিকেটে। তাই মূল সমস্যা খুঁজতে ২৩ সেপ্টেম্বর পিসিবির পক্ষ থেকে কানেকশন বা সংযোগ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। যে ক্যাম্পের মূল উদ্দেশ্য পাকিস্তানের আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের পর্যালোচনা করা। এই ক্যাম্পে থাকছেন পাকিস্তান ক্রিকেটের স্বার্থসংশ্লিষ্ট সবাই। ক্যাম্প শেষে পাকিস্তান ক্রিকেটের পুরোনো দিন ফেরাতে কী করতে হবে তা জানিয়েছেন পাকিস্তানের সাদা বলের কোচ গ্যারি কারস্টেন। কানেকশন ক্যাম্পে সাদা বলের অধিনায়ক বাবর ও লাল বলের অধিনায়ক শান মাসুদসহ কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। পাকিস্তান ক্রিকেটসংশ্লিষ্ট সবার কাছ থেকে ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ কারস্টেন পেশাদারি, আত্মসম্মানবোধ দেখতে চেয়েছেন। সংবাদ সম্মেলনে কারস্টেন নিজের…

Read More

দেশের অন্তর্বর্তী সরকারকে দৃঢ় সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। নোবেল পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের এই সরকার গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করার মাধ্যমে দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে বলে জানান তিনি। তবে সেই নির্বাচন আগামী ১৮ মাসের মধ্যে হওয়া উচিত বলে মত দেন সেনাপ্রধান। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল ওয়াকার-উজ-জামান এ কথা বলেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থাটি। তিনি বলেন, আমি তার পাশে আছি, থাকব। যা কিছুই হোক না কেন; যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন। তিনি আরও বলেন, আগামী দেড় বছরের মধ্যে দেশে গণতন্ত্রের উত্তরণ হতে হবে। রয়টার্সের প্রতিবেদনে বলা…

Read More

পোশাক শিল্পখাতে বিদ্যমান অস্থিরতা ও সমস্যা নিরসনে সরকারের কাছে ১৮টি দাবি উত্থাপন করেছে শ্রমিক পক্ষ। সোমবার (২৩ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘গার্মেন্টস শিল্প সেক্টরে সৃষ্ট শ্রম অসন্তোষ বিষয়ক শ্রমিক ও মালিক প্রতিনিধিবৃন্দের সাথে সভায়’ এসব দাবি উত্থাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

Read More

ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার বদলের পর দেশের বিভিন্ন অঞ্চলে শিল্পকারখানায় শুরু হয়েছে শ্রমিক বিক্ষোভ। তাতে গাজীপুর, নরসিংদীসহ বিভিন্ন শিল্প এলাকায় কারখানা বন্ধের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে শিল্পোদ্যোক্তাদের মধ্যে। পাশাপাশি ব্যাংক খাতের সমস্যায় জর্জরিত শিল্প খাত। তাতে নতুন বিনিয়োগ যেমন বাধাগ্রস্ত হচ্ছে, তেমনি কর্মসংস্থানেও বিরূপ প্রভাব ফেলছে। ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে নতুন সরকারের কাছে প্রত্যাশার কথা জানিয়েছেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের কারণে দেশে একটা পরিবর্তন এসেছে। পুলিশ বাহিনী একদম ভেঙে পড়েছে। এই বাহিনীকে আবার নতুন করে সংগঠিত করা হচ্ছে। তার জন্য সময় লাগবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। তারা যথেষ্ট…

Read More

নাটকে এখন নিয়মিত নন জাহিদ হাসান। গল্পও খুব একটা পছন্দসই নয়, তাই এমন সিদ্ধান্ত। খুব বেছে বেছে হঠাৎ হঠাৎ তাঁর অভিনয়ের খবরটা আসে। তবে এখন টেলিভিশন নাটকের চেয়ে ওটিটিতে বেশি আগ্রহ এই অভিনয়শিল্পীর। কারণ হিসেবে জানালেন, বেশ যত্ন ও আন্তরিকতা নিয়ে ওটিটির কাজগুলো হয়। সময় নিয়ে এসব কাজ করার কারণে, মানের ক্ষেত্রেও খুব একটা আপস করে না পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান। শিগগিরই ওটিটির দুই পরিচালকের তিনটি নতুন কাজ শুরু করছেন। এর মধ্যে দুটি ওয়েব সিরিজ ও একটি ওয়েব ফিল্ম। এরই মধ্যে দুই পরিচালকের সঙ্গে আলাপ–আলোচনা চূড়ান্ত হয়েছে। জাহিদ হাসান ওটিটিতে সর্বশেষ অভিনয় করেন ‘মাফিয়া’তে। এরপর তাঁকে আর নতুন কোনো ওটিটি…

Read More