Author: mh sohag

অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে শাহরুখ খানের মেয়ে সুহানা খানের সম্পর্ক নিয়ে বলিউডে বেশ আলোচনা ছিল। এর মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে শাহরুখ কন্যা। এক অনুষ্ঠানে সালমান খানের ভাই সোহেল খানের ছেলে নির্বাণ খানের সঙ্গে নাচতে দেখা গেছে সুহানাকে। এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে উসকে উঠেছে নতুন প্রেমের গুঞ্জন। বলা হয়, সিনেমায় নাম লেখানোর আগে বেশ আলোচনায় থাকেন বলিউড তারকাদের সন্তানরা। তাদের ব্যক্তিগত জীবন, পার্টি বা আড্ডা সবই থাকে আলোচকদের নজরে। শাহরুখ কন্যাকে দর্শকেরা ইতোমধ্যেই দেখেছেন। জোয়া আখতারের ‘আর্চিজ’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। ছবিটি মুক্তির আগেই অগস্ত্য নন্দার সঙ্গে তার সম্পর্ক নিয়ে শুরু হয়েছিলো গুঞ্জন। এ নিয়ে দুজনে নীরব থাকলেও…

Read More

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অনন্য মাইলফলক স্থাপন করতে যাচ্ছেন সাথিরা জাকির জেসি। তিনি হচ্ছেন প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার, যিনি ২০২৫ আইসিসি নারী ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। এই অসাধারণ অর্জনকে সম্মান জানিয়ে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তাকে অভিনন্দন জানিয়েছে। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তায় মার্কিন দূতাবাস সাথিরা জাকির জেসিকে অভিনন্দন জানিয়ে এক বার্তাতে দূতাবাস লিখেছে, অভিনন্দন ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রাম (আইভিএলপি)-এর প্রাক্তন সাথিরা জাকির জেসিকে, যিনি প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে ২০২৫ আইসিসি নারী ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে দায়িত্ব পালন করে ইতিহাস গড়তে যাচ্ছেন। এছাড়া, বার্তায় আরও বলা হয়েছে, আমেরিকার এক্সচেঞ্জ প্রোগ্রাম নতুন সুযোগ সৃষ্টি করে, বৈশ্বিক…

Read More

মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জের চারটি আসন পুনর্বহালের দাবি জানিয়েছেন দুইটি জেলার প্রতিনিধিরা। মঙ্গলবার (২৬ আগস্ট) নির্বাচন ভবনে সংসদীয় আসনের শুনানিতে তারা এ দাবি জানান। মানিকগঞ্জের প্রতিনিধি ব্যারিস্টার খাইরুল আলম চৌধুরী বলেন, ২০০১ সাল পর্যন্ত মানিকগঞ্জ জেলায় ৪টি সংসদীয় আসন ছিল। ২০০৮ সালে মানিকগঞ্জে একটি আসন কমিয়ে তিনটি করা হয়। এতে করে সংসদে মানিকগঞ্জের জনগণের প্রতিনিধিত্ব কমেছে। চারটি আসন থাকায় মানিকগঞ্জে যে বরাদ্দ ছিল তা কমে গেছে। আমরা চারটি আসনের যৌক্তিকতা তুলে ধরেছি। মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা বলেন, আমি এখানে এসেছি মানিকগঞ্জের সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে। ২০০১ সালের ন্যায় মানিকগঞ্জে চারটি আসনের দাবি মানিকগঞ্জের সকল স্তরের মানুষের দাবি। মুন্সিগঞ্জের…

Read More

দীর্ঘদিন পর নির্মাণ ও অভিনয়ে ফিরেছেন সোহেল আরমান। নির্মাণ করছেন বিটিভির জন্য ‘জল জোছনা’ নামে একটি ধারাবাহিক নাটক। এই ধারাবাহিকের সূচনা সংগীত ‘তোমাকে ভালোবেসে’তে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী পপি ও রিফাত সুলতান। গানটি লিখেছেন ও সুর করেছেন সোহেল আরমান। সংগীতায়োজন করেছেন কৌশিক আহমেদ অন্তর। গানটি নিয়ে ভীষণ আশাবাদী দুই শিল্পী। পপি বলেন, ‘এটি মূলত আমাদের জীবন দর্শনের গান। এর আগে এই ধরনের গান গাওয়ার সুযোগ হয়নি আমার। নাটকের নির্মাতা নির্মাতার কাছে কৃতজ্ঞ। চেষ্টা করেছি দরদ দিয়ে গাইতে। আশা করছি শ্রোতা দর্শকের ভালো লাগবে।’ রিফাত সুলতান বলেন, ‘আমার কণ্ঠ শুনে সোহেল ভাই আমাকে সূচনা সংগীত গাইবার সুযোগ করে দিয়েছেন, এটা সত্যিই আমার…

Read More

ইনজুরিতে দুজন, একজন জানিয়েছেন খেলার অস্বীকৃতি। অনুমিতভাবেই এসেছে স্কোয়াডে পরিবর্তন। বাংলাদেশের বিপক্ষে সিরিজে আগের ঘোষিত দল থেকে তিনটি পরিবর্তন এনেছে ডাচদের ক্রিকেট বোর্ড। বাংলাদেশ সফরের জন্য ঘোষিত নতুন স্কোয়াডে চমক হিসেবে আছেন সেড্রিক ডি ল্যাঙ্গে। ১৭ বছর বয়সী ব্যাটার প্রথমবার সুযোগ পেয়েছেন ডাচ স্কোয়াডে। বয়সভিত্তিক ও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই তিনি দলে। চোটের কারণে দুই পেসার ফ্রেড ক্লাসেন ও রায়ান ক্লেইন ছিটকে গেছেন। ব্যক্তিগত কারণে সিরিজে অংশ নিচ্ছেন না অলরাউন্ডার সাকিব জুলফিকার। তাদের পরিবর্তে সুযোগ পেয়েছেন সেড্রিক, অভিজ্ঞ পেসার সেবাস্তিয়ান ব্রাট এবং অলরাউন্ডার সিকান্দার জুলফিকার। প্রায় চার বছর পর জাতীয় দলে ফিরেছেন ব্রাট। সিকান্দার ফিরেছেন ২০১৯ সালের পর।…

Read More

অবৈধভাবে ভারতে প্রবেশের পর নিরাপত্তাহীনতায় আবার বাংলাদেশে ফেরার পথে মানব পাচারকারী চক্রের দুই সদস্যসহ ৭ জনকে আটক করেছে বিজিবি। সোমবার (২৫ আগস্ট) রাতে আটকদের ঝিনাইগাতী থানায় হস্তান্তর করে বিজিবি। পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা ৭টার দিকে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার নকশি সীমান্ত পথে নকশি ক্যাম্পের টহলরত বজিবি সদস্যরা তাদের আটক করে। আটকরা হলেন—মানব পাচারকারী চক্রের সদস্য নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা গ্রামের নুরুল ইসলামের ছেলে রমজান আলী (২৪) ও একই গ্রামের আসমত আলীর ছেলে রাসেল (১৬)। অনুপ্রবেশকারীরা হলেন—নড়াইল জেলার কালিয়া থানার বোমবাঘ গ্রামের শামীম শেখ (২৩), আফসানা খানম (২২), রুমা বেগম (৩২), মিলিনা বিশ্বাস (২৮) ও তিন বছর বয়সি শিশু কাশেম বিশ্বাস।…

Read More

দক্ষিণ এশিয়ার দুই বৈরি প্রতিবেশি ভারত এবং পাকিস্তানের সম্পর্ক এখন তলানিতে। দুই দেশের রাজনীতির টানাপড়েন এখন ক্রিকেট মাঠেই সবচেয়ে বেশি টের পাওয়া যায়। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ প্রায় এক যুগ ধরে বন্ধ, এখন ভারতে দাবি উঠেছে বৈশ্বিক টুর্নামেন্টেও যেন পাকিস্তানের সঙ্গে মুখ দেখাদেখি না হয়। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সেই দাবি উড়িয়ে দিয়ে জানিয়েছে, তারা বৈশ্বিক টুর্নামেন্টে পাকিস্তানের সঙ্গে খেলবে। আগামী ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে এশিয়া কাপের গ্রুপপর্বের ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়ার কথা রয়েছে। এর আগে অবশ্য কথার লড়াই জমে উঠেছে। এশিয়া কাপের দল ঘোষণা হওয়ার পরপরই টুর্নামেন্টের ভেন্যু দুবাইয়ে চলে গেছে পাকিস্তান। ইতোমধ্যে সেখানে অনুশীলনও শুরু করে…

Read More

খুলনার ডুমুরিয়ায় পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) সকাল ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। খর্ণিয়া হাইওয়ে পুলিশ ও ডুমুরিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে ডুমুরিয়া ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। জানা যায়, ডুমুরিয়া থেকে একটি ইজিবাইক যাত্রী নিয়ে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে জিলেরডাঙ্গা নামক স্থানে পৌঁছলে খুলনা থেকে চুকনগরগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারালে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে ইজিবাইক যাত্রী ডুমুরিয়ার উত্তর কালিকাপুর গ্রামের রিনা খাতুন (৩৬) ও বাগদাড়ি গ্রামের মোহাম্মদ রুস্তম…

Read More

ভারতের রাজনীতিতে আলোড়ন তুলেছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। গত ২২ আগস্ট তামিলনাড়ুর মাদুরাইয়ে তার সমাবেশে জড়ো হয় প্রায় ৪ লাখ মানুষ। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপিকে ‘আদর্শিক শত্রু’ আখ্যা দিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছেন তিনি। রাজনীতিতে পদার্পনের পর থেকেই নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে বারবার আলোচনায় এসেছেন এ অভিনেতা। ওই সমাবেশে দেওয়া তার কিছু বক্তব্য সামাজিকমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। লাখো মানুষের সামনে হুঙ্কার দিয়ে থালাপতি বিজয় বলেন, জঙ্গলে শেয়াল, চিতার মতো অনেক প্রাণীই থাকে। কিন্তু সিংহ থাকে একটাই। সিংহ একা হলেও সবসময় সেটি সিংহই থাকবে। তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) কাউকে ভয় পায় না। পুরো তামিলনাড়ু আমাদের সঙ্গে আছে। আসুন, আমরা ফ্যাসিবাদী…

Read More

অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে অবশেষে একটা ম্যাচ জেতানো পারফরম্যান্স দিলেন সাকিব আল হাসান। বল হাতে গড়েছিলেন বিশ্বরেকর্ড, এরপর ব্যাট হাতে দরকারি রান তুলে ফ্যালকনসকে ৭ উইকেটের জয় এনে দিলেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। তাতে তিনি বনে গেছেন ম্যাচের সেরা খেলোয়াড়ও। শনিবার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস তোলে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৩ রান। শুরুতেই ইতিহাস গড়েন সাকিব। নিজের প্রথম ওভারেই মোহাম্মদ রিজওয়ানকে (২৬ বলে ৩০) আউট করে পূর্ণ করেন ৫০০ উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি ছিল প্রথম কোনো বাঁহাতি বোলারের ৫০০ উইকেট। ইতিহাসে পঞ্চম বোলার হিসেবে এই মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি।…

Read More