Author: mh sohag

সহপাঠীদের ওপর হামলায় জড়িত তিন শিক্ষককে বহিষ্কারের দাবিতে চতুর্থ দিনের মত ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে বরিশাল নার্সিং কলেজ শিক্ষার্থীরা। বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টায় ক্যাম্পাসের একাডেমিক ভবনের সামনে কালো কাপড়ে চোখ মুখ ঢেকে এই বিক্ষোভ কর্মসূচি করেন তারা। এসময় অবিলম্বে তিন শিক্ষককে বহিষ্কার ও প্রহসনমূলক ক্লাস রুটিন প্রত্যাহার করে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নতুন রুটিন প্রকাশের দাবি জানান তারা। এই কর্মসূচির অংশ হিসেবে চার দিন ধরে ক্লিনিক্যাল ও ল্যাব প্র্যাকটিস এবং ক্লাস বর্জন করে অবস্থান এবং বিক্ষোভ কর্মসূচি করছে তারা। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, নার্সিং কলেজের শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে আমরা আন্দোলন শুরু করেছিলাম। গত ৬ মে আমাদের আন্দোলনে বহিরাগতদের এনে হামলা…

Read More

বলিউড অভিনেতা অজয় দেবগন ও অভিনেত্রী কাজলের মেয়ে নিসা দেবগন এখনো বিনোদন জগতে পা রাখেননি। যদিও বলিউডের অনেক তারকা দম্পতির ছেলেমেয়েরা এর মধ্যেই সিনেমায় অভিষেক হয়েছে। এই যেমন চাঙ্কি পান্ডে কন্যা অনন্যা পান্ডে, সাইফকন্যা সারা আলি খান, শাহরুখকন্যা সুহানা খানসহ আরও অনেকেই আছেন এ তালিকায়। কিন্তু কাজলকন্যা এখনো ইন্ডাস্ট্রির বাইরে। কিন্তু কেন? তবে কি বাবা-মায়ের পথে হাঁটবেন না নিসা দেবগন? অন্য কোনো পেশা বেছে নেবেন তিনি। পার্টি করতে বড্ড ভালোবাসেন নিসা। বিভিন্ন সময় পার্টি থেকে টলমল পায়ে বেরোতে দেখা গেছে তাকে। আবার কখনো পোশাকের কারণে বিতর্কে জড়িয়েছেন এ তারকা-কন্যা। পরিচিতি যেমন হয়েছে, তেমনই এ পরিচিতির কারণে বিড়ম্বনাও পোহাতে হয় নিসাকে।…

Read More

প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে ২০২৫ আইসিসি নারী ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন সাথিরা জাকির জেসি। এই অসাধারণ অর্জনকে সম্মান জানিয়ে বাংলাদেশস্থ মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস তাকে অভিনন্দন জানিয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) এক বার্তায় ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রামের (আইভিএলপি) সাবেক শিক্ষার্থী সাথিরাকে অভিনন্দন জানায় দূতাবাস। দূতাবাস বার্তায় জানিয়েছে, আমেরিকান এক্সচেঞ্জ প্রোগ্রাম খেলাধুলার মাধ্যমেও সুযোগ তৈরি করে বিশ্বব্যাপী সংযোগ তৈরি করে এবং উদ্ভাবনকে উৎসাহিত করে। আসন্ন নারী বিশ্বকাপে জেসির দায়িত্ব পালন বাংলাদেশি নারী ক্রিকেটের জন্য একটি বড় অর্জন হতে যাচ্ছে এবং বাংলাদেশের নারী উন্নয়নে এক নতুন দ্বার উন্মোচন করবে বলে ধারণা করা হচ্ছে। জেসি বিশ্বকাপের আগে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ…

Read More

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্মৃতি আক্তার নামের হত্যা মামলার এক আসামি সন্তান প্রসব করেছেন। বুধবার (২৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন। এরআগে সোমবার রাতে ওই নারী কারাবন্দি সন্তান প্রসব করেন। মা ও নবজাতক দুজনে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কারাবন্দি ওয়ার্ডে ভর্তি আছেন। কারাবন্দি স্মৃতি আক্তার জেলার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের মজিদপুর গ্রামের হোসেন মিয়ার স্ত্রী। গত ১১ আগস্ট তিনি একটি হত্যা মামলার আসামি হয়ে কুমিল্লা কারাগারে আসেন। কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বলেন, সোমবার ওই নারীর প্রসব ব্যথা উঠলে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। পরে চিকিৎসক জানান, তার…

Read More

বলিউড বাদশাহর মেয়ে সুহানা খানের ২০২৩ সালের ডিসেম্বরে জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ সিনেমার মাধ্যমে নেটফ্লিক্সে অভিষেক হয়েছিল। এবার বড়পর্দায় বাবার সঙ্গেই অভিষেক হচ্ছে অভিনেত্রীর। কিং খানের সঙ্গে তিনি আসছেন ‘কিং’ সিনেমায়। ‘কিং’ সিনেমাটি শুরুতেই পরিচালনার দায়িত্বে ছিলেন সুজয় ঘোষ। পরে ‘কিং’-এর দায়িত্ব পান সিদ্ধার্থ আনন্দ। আর সিনেমায় অভিনয়ে আছেন বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফ, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, জয়দীপ আহলাওয়াত ও অভয় বর্মা প্রমুখ। সম্প্রতি একটি অনুষ্ঠানে হলুদ রঙে ঝলমলে উজ্জ্বল সাজে হাজির হয়েছিলেন সুহানা খান। সেখানে দেখা যায়, চোখে গাঢ় মাশকারা, ঠোঁটে নুড গ্লস, চুল বাঁধা টাইট পোনি; পরনে ফুল স্লিভ কোটি ও শর্টস;…

Read More

প্রতিবছর জাতীয় সিনিয়র, জুনিয়র ও সামার অ্যাথলেটিক্সের ঘরোয়া আসরে একাধিক রেকর্ড গড়ে চমক দেখান ক্রীড়াবিদরা। উল্লাস করেন, আনন্দে মেতে ওঠেন। সংবর্ধিত হন, পুরস্কার পান। কিন্তু আন্তর্জাতিক আসরে গিয়ে হতাশ করেন। একরাশ হতাশা নিয়ে ফিরে আসেন দেশে। এমন রেকর্ড গড়ে লাভ কী তাহলে। সদ্যসমাপ্ত জাতীয় সামার অ্যাথলেটিক্সে সাতটি নতুন জাতীয় রেকর্ড গড়েছেন অ্যাথলেটরা। কেউ ১৪ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন। কেউ আবার নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন। পুরুষদের ডিসকাস থ্রোয়ে ৪৬.৯৪ মিটার দূরত্ব অতিক্রম করে নতুন জাতীয় রেকর্ড গড়েন বাংলাদেশ সেনাবাহিনীর আবদুল আলিম। ২০১০ সালে একই সংস্থার আজহারুল ইসলাম ৪৪.৯৮ মিটার দূরত্বে আগের রেকর্ডটি গড়েছিলেন। মেয়েদের শটপুটে সেনাবাহিনীর জান্নাত বেগম ১৩.৯১ মিটার…

Read More

রাজশাহীতে সেনাবাহিনীর একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। এতে দুটি গাড়িই খাদে পড়ে গেছে। এ দুর্ঘটনায় ৮ সেনাসদস্য ও ট্রাকের একজন হেলপার আহত হয়েছেন। মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশিমইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাকশিমইল এলাকাতেই সেনাবাহিনীর ক্যাম্প। রাতে টহল শেষ করে সেনাবাহিনীর দুটি পিকআপ ক্যাম্পে ঢুকছিল। এ সময় একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয় ট্রাক। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাক এবং সেনাবাহিনীর পিকআপটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। ওসি জানান, দুর্ঘটনায় পিকআপে থাকা ৮ সেনাসদস্য ও ট্রাকের হেলপার আহত…

Read More

বিভিন্ন সময়ে নানান ইস্যু নিয়ে বেশ আলোচনায় থাকেন ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এক সময় নিজের অভিনয় দক্ষতা ও প্রাণবন্ত উপস্থিতি দিয়ে দর্শকের মন জয় করেছিলেন তিনি। বর্তমানে অভিনয় থেকে দূরে সরে গেলেও নিজেকে হারিয়ে যেতে দেননি অভিনেত্রী। সামাজিকমাধ্যমে নিজের বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত সক্রিয় থাকেন তিনি। মুহূর্তগুলো ভাগ করেন ভক্তদের সঙ্গে। বর্তমানে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন অভিনেত্রী। সেখানে নতুন পেশায় মনোযোগ দিচ্ছেন তিনি। সম্প্রতি হিজাব পরা একটি ছবি ফেসবুকে পোস্ট করেন প্রভা। এতে বাজে মন্তব্যের শিকার হয়েছেন তিনি। সাধারণত প্রভা কোনো বাজে মন্তব্যের জবাব দেন না। তবে এবার জবাব দিতে বাধ্য হয়েছেন। এর আগে প্রেমঘটিত বিষয় নিয়ে বিতর্ক তৈরি…

Read More

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেদারল্যান্ডস দলে বেশ কয়েকটি পরিবর্তন এসেছে। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন দুই পেসার রায়ান ক্লাইন ও ফ্রেড ক্লাসেন। এছাড়া ব্যক্তিগত কারণে অলরাউন্ডার সাকিব জুলফিকারও সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন। সাকিবের জায়গায় দলে সুযোগ পেয়েছেন তারই ভাই সিকান্দার জুলফিকার। তিনিও সাকিবের মতো অলরাউন্ডার; তবে সাকিব পেস বোলিং অলরাউন্ডার, সিকান্দার স্পিন বোলিংয়ের সঙ্গে ব্যাটিংও করেন। ২৮ বছর বয়সী সিকান্দার ২০১৯ সালের পর এবার জাতীয় দলে ফিরেছেন। ২০২৩ সালে ইউরোপিয়ান ক্রিকেট লিগে নেদারল্যান্ডস এ দলের হয়ে স্পেনের বিপক্ষে মাত্র ২১ বলে ৯২ রান করেন তিনি। দীর্ঘ বিরতির পর দলে ফিরেছেন পেসার সেবাস্টিয়ান ব্রাট। তিনি নেদারল্যান্ডসের হয়ে সর্বশেষ খেলেছিলেন ২০২১…

Read More

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১নং ওয়ার্ডের একটি ড্রেনের ভেতরে জমে থাকা গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আশপাশের এলাকা কেঁপে ওঠে ও ড্রেনের স্লাব ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় নূর ইসলাম (৫৫) নামের এক পথচারী আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার সময় সিআইখোলা বউবাজার এলাকায় এ বিস্ফোরণ হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্যস্ততম বউবাজার সড়কে আচমকা বিস্ফোরণ হয়ে ড্রেনের স্লাব প্রায় আড়াই ফুট উপরে উঠে যায়। ওই সময় আহত নূর ইসলাম (৫৫) ঘটনাস্থল পার হওয়ার সময়ে আহত হন। পরবর্তীতে স্থানীয়রা পুলিশ ও সিটি করপোরেশনের লোকজনকে বিষয়টি অবগত করেন। পুলিশ বিস্ফোরণস্থল পরিদর্শন করেছে। শফিকুল ইসলাম উজ্জ্বল নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, আমি…

Read More