বাংলাদেশ ফুটবলের শান্ত সরোবরে মহাসমুদ্রের গর্জন হয়েই এসেছেন হামজা চৌধুরী। গেল মার্চে বাংলাদেশের জার্সি গায়ে প্রথমবারের মতো মাঠে নেমেছেন তিনি। এরপর থেকে একাধিক প্রবাসী ফুটবলারের বাংলাদেশের হয়ে খেলার অনুপ্রেরণা বনে গেছেন এই মিডফিল্ডার। তার এই অভিষেকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সাড়া পেয়েছেন তিনি। তারই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি মাইলফলক ছুঁয়েছেন এবার। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ছাড়িয়ে গেছে ১ মিলিয়ন বা ১০ লাখ। নিজের ফেসবুক পেজে বিষয়টা জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হামজা। ধন্যবাদ জানিয়েছেন সবাইকে। এই মাইলফলক ছুঁয়ে একটা রেকর্ডও গড়ে ফেলেছেন তিনি। বনে গেছেন ১০ লাখ ইনস্টাগ্রাম অনুসারী পাওয়া প্রথম বাংলাদেশি ফুটবলার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন শমিত…
Author: mh sohag
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রায় ৪ কোটি টাকা লোপাট করা হয়েছে। চিকিৎসক ও অফিস কর্তারা মিলে ৫ বছরে এসব টাকা হাতিয়ে নিয়েছেন। ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নীপাসহ সাবেক বড় বাবু হাসান আর বর্তমানে স্টোর কিপার কাম বড় বাবু হুমায়ুন কবীর মিলে এসব টাকা আত্মসাৎ করেছেন। হাসপাতালের অপারেশন থিয়েটারে অপারেশ না হলেও কাগজে-কলমে দেখানো হয়েছে গেল পাঁচ বছরে সহস্রাধিক অপারেশন করেছেন ডাক্তাররা। ফলে ওটি বাবদ খরচ দেখানো হয়েছে এক কোটিরও বেশি টাকা। গেল পাঁচ বছরে অপারেশন থিয়েটারের যন্ত্রপাতি মেরামত বাবদ খরচ দেখানো হয়েছে ২১ লাখ টাকা। আর সার্জিক্যাল মালামাল ক্রয় করা হয়েছে ৭৯ লাখ টাকার। যেখানে অপারেশনই হয়…
বরিশাল নগরীর পোর্ট রোডের একটি অভিজাত আবাসিক হোটেল থেকে টিকটকার মাহিয়া মাহিকে এক পুরুষ সঙ্গীসহ আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। ঘটনার পর থেকেই শহরজুড়ে শুরু হয়েছে আলোচনা। খবরটি বেশ চাঞ্চল্যের জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে উত্তেজনা। জানা গেছে, ঘটনাটি ঘটে বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাতের দিকে। পুলিশের নিয়মিত চেকিং অভিযানে হোটেল রোদেলায় ঢুকে পড়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল। সেখানে একটি কক্ষে ‘স্বামী-স্ত্রী’ পরিচয়ে অবস্থানরত মাহিয়া মাহি ও তার পুরুষ সঙ্গীকে পাওয়া যায়। তাদের সঙ্গে ছিলেন আরও একজন তরুণী। তাকেও পুলিশ সহযোগী হিসেবে আটক করে। সঙ্গের পুরুষকে স্বামী পরিচয় দিলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।…
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সামনে অপেক্ষা করছে বড় পরীক্ষা। আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের লড়াইয়ে নামবে দল। তার আগে অবশ্য প্রতিযোগিতামূলক ম্যাচের একটা ঘাটতি নিয়েই মাঠে নামতে হবে নিগার সুলতানা জ্যোতিদের দলকে। নিগাররা নিজেদের শেষ ম্যাচটা খেলেছিলেন সেই এপ্রিলে। পাকিস্তানের কাছে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ৭ উইকেটের সে হারের পর থেকে আর মাঠে নামেনি বাংলাদেশ। এরপর সোজা বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নামবে দলটা। প্রায় ৫ মাস পর মাঠে নামতে হবে দলকে। মাঝে একটা ম্যাচও নেই বড় কোনো দলের বিপক্ষে। ফলে প্রস্তুতির ঘাটতি নিয়ে প্রশ্ন উঠছে বেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্য এই সময় চেষ্টা করেছিল সিরিজ আয়োজনের। তবে শেষমেশ সে চেষ্টা আলোর মুখ দেখেনি।…
সুনামগঞ্জের দোয়ারাবাজারে হাবিবুর রহমান (৩২) নামের এক মাদক কারবারিকে ১৭৩ বোতল বিদেশি মদসহ আটক করেছে র্যাব-৯। ধৃত হাবিবুর উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের মজুমদার আলীর ছেলে। জানা যায়, মঙ্গলবার (২৬ আগস্ট) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও এলাকায় অভিযান চালিয়ে ১৭৩ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি হাবিবুর রহমানকে আটক করে । র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হাবিবুর জানান, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কায়দায় অবৈধ ভারতীয় মদ সংগ্রহ করে সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন তিনি। জব্দকৃত ওই মদ বিক্রির উদ্দেশ্যে তার হেফাজতেই ছিল বলে জানান এই মাদক কারবারি।
বিশ্বব্যাপী জনপ্রিয় তুর্কি ঐতিহাসিক ধারাবাহিক সিরিজ ‘সুলতান আব্দুল হামিদ’ এবার দেখা যাবে বাংলাভিশনের পর্দায় বাংলা ডাবিংকৃত রূপে। আগামী ১ সেপ্টেম্বর শুরু হয়ে প্রতি শনিবার থেকে মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে প্রচারিত হবে সিরিজটি, শুধুমাত্র বাংলাভিশনে। এই মহাকাব্যিক ধারাবাহিকে উঠে এসেছে ওসমানীয় সাম্রাজ্যের সর্বশেষ শক্তিশালী সুলতান আব্দুল হামিদ দ্বিতীয়-এর শাসনকাল। দর্শকরা দেখতে পাবেন প্রাসাদের অন্তরালে রাজনীতি, ষড়যন্ত্র, রাষ্ট্র পরিচালনার কৌশল এবং ইউরোপীয় শক্তিগুলোর বিরুদ্ধে সুলতানের ঐতিহাসিক লড়াই। পাশাপাশি সিরিজটিতে উঠে এসেছে সাম্রাজ্যের আধুনিকায়নের প্রচেষ্টা এবং খিলাফত রক্ষার সংগ্রাম—যা দর্শকদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে নিয়ে যাবে। বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, ‘বাংলাভিশন দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং আমাদের শিল্পকে সর্বাগ্রে প্রাধান্য দেয়।…
ফুটবল ফেডারেশনে সরকারি হস্তক্ষেপের কারণে ২০২২ সালের আগস্টে ভারতকে নিষিদ্ধ করেছিল ফিফা। তিন বছরের ব্যবধানে আবারও নিষিদ্ধ হওয়ার শঙ্কায় দেশটি। অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) যে কাল রাতে কড়া হুঁশিয়ারি বার্তা পাঠিয়েছে বিশ্ব ও এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও এএফসি! এআইএফএফকে পাঠানো চিঠিতে আগামী ৩০ অক্টোবরের মধ্যে নতুন সংবিধান প্রণয়ন করে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে ফিফা। ওই সময়ের মধ্যে নির্বাচন না হলে ভারতকে সব ধরনের ফুটবল থেকে নির্বাসনে পাঠানো হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। আগামী ১৮ নভেম্বর এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের বিপক্ষে খেলার অনুমতি পাবে না ভারত। আগামী ৩০ অক্টোবরের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে, নতুন সংবিধান…
বগালেক বা বগাকাইন লেক হলো বাংলাদেশের সবচেয়ে উঁচু স্বচ্ছ পানির একটি প্রাকৃতিক হ্রদ। একে দ্য লেক অব মিস্ট্রি বা ড্রাগন লেকও বলা হয়ে থাকে। কেওকারাডং পর্বতের গা ঘেঁষে এই লেকের অবস্থান। এই লেকের ইতিহাস নিয়ে বেশ কিছু লোককথা এবং বৈজ্ঞানিক ধারণা প্রচলিত আছে। বগালেক বা বগাকাইন লেক বান্দরবান জেলার রুমা উপজেলায় অবস্থিত। এর প্রধান বৈশিষ্ট্য হলো এটি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে। ভূতত্ত্ববিদদের মতে, প্রায় ২০০০ বছর আগে একটি মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ বা উল্কাপাতের ফলে সৃষ্ট একটি বিশাল গর্তে বৃষ্টির পানি জমে এই হ্রদের সৃষ্টি হয়। এর চারপাশে উঁচু পাহাড় এবং ঘন বন থাকায় এটি একটি স্বতন্ত্র ইকোসিস্টেম তৈরি করেছে। ভূতাত্ত্বিকদের…
বলিউডে ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত অভিনেতা অজয় দেবগন ও অভিনেত্রী কাজল। সেই ১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি অজয়ের সঙ্গে বিয়ে হয় কাজলের। হঠাৎ বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। এরপর কেটে গেছে ২৫ বছর। কীভাবে দুই যুগ পাড়ি জমালেন এ তারকা জুটি, কোন মন্ত্রে সফল দম্পতি হলেন তারা? সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে জানালেন অভিনেত্রী। কাজল বলেন, আমরা পরস্পরের থেকে অনেকটা আলাদা। সেই অর্থে দেখতে গেলে আমাদের অনেক আগেই বিচ্ছেদ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু দাম্পত্যজীবনে সুখ চাইলে আপনার স্মৃতিশক্তি দুর্বল হতে হবে। ভুলে যাওয়ার রোগ থাকতে হবে। আর কখনো কখনো কানে কম শুনতে হবে বলে জানান অভিনেত্রী। কাজল পান থেকে চুন…
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০ লিগের ড্রাফটে আছেন বাংলাদেশের ২৩ ক্রিকেটারের নাম। লিগের চতুর্থ আসর শুরু হবে ২৬ ডিসেম্বরে। তার আগে ৯ সেপ্টেম্বর টুর্নামেন্টটির নিলাম অনুষ্ঠিত হবে। ফ্র্যাঞ্চাইজি এই লিগে দেশি-বিদেশি মিলিয়ে দক্ষিণ আফ্রিকার লিগটিতে খেলতে মোট ৭৮২ ক্রিকেটার ড্রাফটে নাম জমা দিয়েছেন। ড্রাফটে নাম দেওয়া ৭৮২ ক্রিকেটারের মধ্যে ৪৫৪ জন বিদেশি এবং ৩২৮ জন স্বাগতিক দক্ষিণ আফ্রিকার। বিদেশি ক্রিকেটারদের মধ্যে ইংল্যান্ডের সর্বোচ্চ ১৫৩ জন লিগটিতে নাম নিবন্ধন করেছেন। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের ৫০, পাকিস্তানের ৪০, শ্রীলংকার ৩৬, আফগানিস্তানের ২৭, ভারতের ১৩ এবং সংযুক্ত আরব আমিরাত ও স্কটল্যান্ড থেকে ১১ জন করে ক্রিকেটার আছেন ড্রাফটে। কম্বোডিয়া, উগান্ডা ও মালয়েশিয়ার একজন করে…

