নিজস্ব প্রতিবেদক: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর নিয়মনীতি অমান্য এবং অনুমোদিত নকশা ব্যত্যয় করে অবৈধভাবে গড়ে তোলা বেশ কয়েকটি ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করে উচ্ছেদ অভিযান করা হয়েছে। অভিযানে অবৈধভাবে গড়ে তোলা কয়েকটি ভবনের সেটব্যাক অপসারণ সহ নিয়মনীতি অমান্য করা নির্মাণাধীন ভবনের অবৈধ বর্ধিতাংশ ভেঙে অপসারণ করা হয়। অভিযানে ডিপিডিসির মাধ্যমে নকশা ব্যত্যয়কৃত ১০ (দশ) টি নির্মাণাধীন ভবনের বৈদ্যুতিক মিটার জব্দ করে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বুধবার (২২ অক্টোবর, ২০২৫ ইং) রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বেলায়েত হোসেন ও সাব জোন (৬/২) এবং (৬/৩) অথরাইজড অফিসার, অতিরিক্ত দায়িত্ব; উপপরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ-২) জান্নাতুল মাওয়া এর যৌথ নেতৃত্বে রাজধানীর ডেমরা থানা এলাকার…
Author: faruk rubel
নিজস্ব প্রতিবেদক: জুলাই গন-অভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গতকাল (০৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার) যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক পালিত হয় জুলাই গণ-অভ্যুত্থান দিবস। এ উপলক্ষ্যে রাজউক এর প্রধান কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ দেশের জন্য আত্মত্যাগকারী সকল শহীদদের শ্রদ্ধা জানিয়ে এবং রাজধানী ঢাকা সহ সমগ্র দেশের মঙ্গল কামনা করে আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিল। একটি বৈষম্যহীন, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে রাজউক কর্তৃক উদযাপিত হচ্ছে এ বছরের জুলাই গণ-অভ্যুত্থান দিবস। আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম সহ রাজউক…
নিজস্ব প্রতিবেদক: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম। রবিবার (০৯ মার্চ, ২০২৫ ইং) সকালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম। তিনি রাজউক এর প্রাক্তন চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ ছিদ্দিকুর রহমান সরকার (অবঃ) এর স্থলাভিষিক্ত হোন। রাজউক চেয়ারম্যান হিসেবে যোগদানের পূর্বে তিনি রাজউক এর সদস্য (এস্টেট ও ভূমি) এবং সদস্য (পরিকল্পনা) (অঃ দাঃ) হিসেবে কর্মরত ছিলেন। যোগদানকালে নব্য নিযুক্ত রাজউক চেয়ারম্যান বলেন, “আমি রাজউকে নতুন নই, সদস্য হিসেবে কিছুদিন কাজ করেছি। রাজউক এর সবাইকে বিধি মোতাবেক এর সকল কার্যক্রম দ্রুততার সাথে সম্পন্ন করতে হবে। যেকোনো…
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সদর জোনের অফিসার ইনচার্জ মোঃ ওয়াহিদুজ্জামান এর নেতৃত্বে এসআই (নিঃ) সজিব সাহা অভিজিৎ, এসআই (নিঃ) অংকুর কুমার ভট্টাচার্য সহ সঙ্গীয় ফোর্সের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুমিল্লার মেঘনা থানাধীন কান্দারগাও এলাকার হাজী মজিবুর রহমানের ছেলে মোঃ রুহুল আমিন (৪৪), অপর আসামি জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি এলাকার দবির উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম @ দুলাল (৩৫), উক্ত আসামিদের সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক বাসস্ট্যান্ড সংলগ্ন রশিদ ফামের্সীর সামনের পাকা রাস্তার উপর থেকে প্লাষ্টিকের সাদা রঙের ব্যাগ ধরা থাকা অবস্থায় রক্ষিত ৬০ (ষাট) বোতল কথিত নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। অপরদিকে একই দিনের সন্ধ্যায় গোপন…
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের সলঙ্গায় চোলাই মদসহ ১ (এক) নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। বুধবার (২০ নভেম্বর) ঢাকা-রাজশাহী মহাসড়কের হাটিকুমরুল গোল চত্বর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত আসামি সিরাজগঞ্জের সদর থানার সয়াধানগড়া এলাকার মালতি হরিজন(৫০)। হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ জানায়, ঢাকা-রাজশাহী মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় চেকপোস্ট ডিউটিরত অবস্থায় থাকাকালীন গোপন সংবাদে জানতে পারে যে বগুড়া থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহনের যাত্রী মাদক বহন করছে এমন একটি তথ্য পায় হাইওয়ে পুলিশ। উক্ত তথ্যের ভিত্তিতে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রউফ এর নেতৃত্বে যাত্রীবাহী বাস তল্লাশি করে মাদকসহ আটক করা হয়। এসময় তার কাছে থাকা ব্যাগ…
নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বর্ণাঢ্য র্যালিকে সফল করতে বন্দর থানা যুবদল নেতা ইমরান ভূঁইয়া’র নেতৃত্বে মদনপুর ইউনিয়ন ও বন্দর থানা যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা একটি বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছেন। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে মদনপুর ইউনিয়ন ও বন্দর উপজেলর যুবদলের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা ব্যানার ফেস্টুন হাতে নিয়ে সু-সজ্জিত হয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে শহরের খানপুর হাসপাতাল রোডের মহানগর যুবদলের মূল বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন। শহরের খানপুর হাসপাতাল রোড থেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে এই বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি শহরের মেট্রোহল থেকে মিশনপাড়া হয়ে চাষাড়া চত্বর সহ শহরের প্রধান…
নিজস্ব প্রতিবেদক: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর সেবা প্রার্থীদের সহজেই সেবাপ্রদান করার জন্য জোনাল অফিস উদ্বোধন করা হয়েছে। ১০ নভেম্বর, ২০২৪, রবিবার, মতিঝিলের BCIC (বিসিআইসি) ভবনের ১২ তালায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (জোন – ৬) এর নতুন জোনাল অফিস উদ্বোধন করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ ছিদ্দিকুর রহমান সরকার (অবঃ)। রাজউক চেয়ারম্যানের সিদ্ধান্ত অনুযায়ী রাজউক এর জোনাল অফিস সমূহ বিকেন্দ্রীকরণের উদ্দেশ্যে এই নতুন জোন অফিস যাত্রা শুরু করলো। রাজউকের (জোন – ৬) অতি গুরুত্বপূর্ণ এবং বৃহৎ একটি অঞ্চল। মতিঝিল, শান্তিনগর, মালিবাগ সহ ২৭ টি থানা ও ৯৭ টি মৌজা নিয়ে (জোন-৬) গঠিত। এর পূর্বে এই গুরুত্বপূর্ণ জোনের কার্যক্রম…
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১৫০ (একশত পঞ্চাশ) বোতল ফেনসিডিল সহ ৩ মাদক ব্যবসায়ী আটক। আজ (২২ অক্টোবর,মঙ্গলবার) গোয়েন্দা শাখার “খ” জোনের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) অংকুর কুমার ভট্টাচার্য সঙ্গীয় ফোর্সসহ সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, চিটাগাংরোড বাসস্ট্যান্ডে জনতা পুস্পালয় নামক ফুলের দোকানের সামনে পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয় করার জন্য অবস্থান করছে। উক্ত গোপন সংবাদের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ঘটনাস্থলে পৌঁছে ১। মোঃ সাইমন (২৬), পিতা-রফিকুল ইসলাম হিরু মিয়া, মাতা-কাঞ্চন…
নিজস্ব প্রতিবেদক: মিথ্যা তথ্যের ভিত্তিতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন রাজউক অথরাইজড অফিসার ইঞ্জিনিয়ার মোঃ রাজিবুল ইসলাম। গত ০৮ সেপ্টেম্বর, ২০২৪ ইং তারিখে সাপ্তাহিক “বিশ্ব মিডিয়া” পত্রিকায় প্রকাশিত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর অথরাইজড অফিসার মোঃ রাজিবুল ইসলাম এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভিত্তিহীন সংবাদে যেসকল তথ্য উপস্থাপন করেছেন তা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা ও কাল্পনীক ঘটনাও বটে। কারণ ঢাকা মহানগরীর মাতুয়াইল এলাকার হাজী বাদশা মিয়া ০৬ নং রোড, বি-ব্লক, হোল্ডিং নং-৩৩/১৮২ ভবনটি রাজউকে যোগদান করার পূর্বেই রাজউক কর্তৃক নক্সা অনুমোদন হয়েছিল।আরও উল্লেখ্য যে, প্রকাশিত সংবাদে বলা হয়েছে বিদ্যুতের মিটার নিয়ে বাণিজ্যের কথা যা সম্পূর্ণ ভিত্তিহীন কারণ উক্ত ভবনের মিটারটি রাজউক কর্তৃক গত ২৩/০৭/২০২৩ ইং…
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ বন্দর উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী এম এ সালাম এর অনুপস্থিতিতে ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেলেন ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আঃ মতিন। জেলা প্রশাসক কার্যালয় (স্থানীয় সরকার বিভাগ) থেকে অনুপুস্থিতিত ইউপি চেয়ারম্যানের স্থলে ইউনিয়ন পরিষদের (প্যানেল চেয়ারম্যান-১) আঃ মতিন-কে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়। উল্লেখ্য স্থানীয় সরকার বিভাগ এর জাড়ি কৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, দেশের কতিপয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বর্তমানে ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকার ফলে ইউনিয়ন পরিষদের জনসেবাসহ সাধারণ কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। উদ্ভূত অসুবিধাগুলো দূর করার জন্য অনুপস্থিত চেয়ারম্যানদের কাজ পরিচালনা এবং জনসেবা অব্যাহত রাখার জন্য…

