বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৪ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১২ জুন) দুপুরে সোনারগাঁও উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩ শত ২২ জন কৃতি শিক্ষার্থীর হাতে সংবর্ধনা ক্রেস্ট, মেডেল ও প্রাইজ মানি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও আয়োজক (নারায়ণগঞ্জ – ৩) সোনারগাঁও আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আবদুল্লাহ আল কায়সার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা কর্তৃক ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে আমার এই…
Author: faruk rubel
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ইলেক্ট্রিক গাড়ি, লিথিয়াম ব্যাটারি ও চার্জিং স্টেশনকে প্রাধান্য দেওয়া হয় নাই বলে জানিয়েছেন বাংলাদেশ অটোমোবাইলস এসেম্বলার্স এন্ড ম্যানুফ্যাকক্সারার্স এসোসিয়েশন (বামা)। বলা হয়েছে, ভবিষ্যতের যানবাহন হচ্ছে ইলেক্ট্রিক যানবাহন (ইভি)। প্রস্তাবিত বাজেটে (২০২৪-২৫) ইভির ক্ষেত্রে কোন সহায়তা দেখিনি। বিনিয়োগের শর্তে যদি ডিউটি সুবিধা দেওয়া যায় তাহলে বিকাশ সম্ভব, না হলে এই খাতের বিকাশ কঠিন। বুধবার (১২ জুন) রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ অটোমোবাইলস এসেম্বলার্স এন্ড ম্যানুফ্যাকক্সারার্স এসোসিয়েশন (বামা) নেতৃবৃন্দ আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমন দাবি করেছেন। বাংলাদেশ অটোমোবাইলস এসেম্বলার্স এন্ড ম্যানুফ্যাকক্সারার্স এসোসিয়েশন (বামা) প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমাদ বলেন, চ্যালেঞ্জিং সময়ে সরকার ভালোভাবে বাজেট দিয়েছে, আমরা মনে করেছিলাম সব জায়গায় ডিউটি আরোপ…
বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): নিয়মনীতি অমান্য করে নকশা বহির্ভূতভাবে গড়ে তোলা বহুতল নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে নিয়মিত উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন শিমরাইল মুক্তি নগর এলাকায় নির্মাণাধীন অবৈধ ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযান চলাকালে নকশা বহির্ভূতভাবে গড়ে তোলা কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণসহ জরিমানা করা হয়। বুধবার (১২ জুন) সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসেন হাওলাদার ও জোন -৬/৩ এর অথরাইজড অফিসার ইঞ্জিনিয়ার মোঃ রাজিবুল ইসলাম এর যৌথ পরিচালনায় এই উচ্ছেদ অভিযান করা হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির…
শহীদুল ইসলাম শাহেদ, টেকনাফ (কক্সবাজার): কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা ও সাড়ে ১৭ কেজি গাজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। আটককৃতরা হলো, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন ৯নং ওয়ার্ড শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া এলাকার নুর আহমদ প্রকাশ বলির ছেলে শাব্বির আহমদ (৩৭) এবং সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড শিলবনিয়া পাড়ার বাসিন্দা মৃত ফয়েজ আহমদের ছেলে মোঃ ফায়সাল (৩০)। কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার (১০ জুন) রাতে টেকনাফ সাবরাং ইউনিয়নের ৩নং ওয়ার্ড হারিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া এলাকার সাব্বির আহমেদ…
শহীদুল ইসলাম শাহেদ, টেকনাফ (কক্সবাজার): কক্সবাজারের টেকনাফ উপজেলার শাপলা চত্বর ও বাস স্টেশনে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে টেকনাফ উপজেলা ভ্রাম্যমান আদালত। শনিবার (৮ জুন) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ সাফকাত আলী । জানা যায়, মেয়াদোত্তীর্ণ ও মেয়াদহীন পণ্য বিপণনের দায়ে ৩টি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। টেকনাফ জিরো পয়েন্ট শাপলা চত্বরের বনফুল, ফুলকলি ৪টি প্রতিষ্ঠান ও মধুবনের ১টি প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। এর মধ্যে ফুলকলির ২টি প্রতিষ্ঠান ও মধুবনের ১টি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ও বিক্রির দায়ে ৩০ হাজার টাকা…
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলায় র্যাব পরিচয়ে ৫২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের কাছ থেকে অপরাধ কর্মকান্ডে ব্যবহৃত ১টি সিলভার রংয়ের প্রাইভেটকার, নগদ ৪ লাখ ৪৯ হাজার টাকা, ৩টি কালো রংয়ের র্যাবের কটি, ১টি সেনাবাহিনীর পোশাকের রংয়ের কাঁধের ব্যাগ, ১টি লেজার লাইট, ১টি কালো রংয়ের খেলনা রিভলবার, ১ জোড়া হ্যান্ডকাফ ও ২টি কালো রংয়ের মাথার ক্যাপ উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলো- শামীম আহম্মেদ সবুজ (৩৪), ইকবাল হোসেন ওরফে ইসলাম (৪৫), হাফিজুর রহমান সুমন ও আব্দুর রহমান মেহেদী (৩০)। বৃহস্পতিবার (৬ মে) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা…
নিজস্ব প্রতিবেদক: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গজারিয়া উপজেলায় একযোগে ১৫ হাজার বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (৫জুন) সকাল ৯টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার। এসময় স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফল-ফুল ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পরে উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয় আঙিনা ও সড়কের পাশে একযোগে বৃক্ষ রোপনে অংশ নেয় সবাই। এসময় নানা ধরনের বৃক্ষ পেয়ে উচ্ছ্বাস উদ্দীপনায় মেতে উঠে উৎসাহী শিক্ষার্থীরা। গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার বলেন, পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনকাল (২০২৪০ দিন) স্মরণে সমগ্র…
নিজস্ব প্রতিবেদক: শপথ গ্রহণ করলেন গজারিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মনসুর আহমেদ খান জিন্নাহ। গত ৮ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের বিপুল ভোটে নির্বাচিত মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মনসুর আহমেদ খান জিন্নাহ’র শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩ জুন) বেলা ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সম্মলেন কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনসুর আহমদ খান জিন্নাহকে শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার জনাব মো: সাবিরুল ইসলাম। শপথ গ্রহণ শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে…
নিজস্ব প্রতিবেদক: নতুন প্রজন্মের যুব সমাজের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে কবি নজরুল সরকারি কলেজ এক্স ক্যাডেট এসোসিয়েশন ও সোহরাওয়ার্দী কলেজ এক্স ক্যাডেট এসোসিয়েশনের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে এ ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলার টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে নির্ধারিত সময়ে গোলশূন্য সমতা থাকায় ফলাফল নির্ধারণে দারস্থ হয় টাইব্রেকারে। যেখানে ৫-৪ গোলে জয়লাভ করে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন। খেলাটি উপভোগ করতে মাঠের বাইরে স্থানীয় শতশত দর্শক উপস্থিত ছিলেন। খেলা পরিচালনার দ্বায়িত্বে ছিলেন সোহরাওয়ার্দী কলেজ এক্স ক্যাডেট এসোসিয়েশনের সদস্য সচিব ও এক্স সিইউও মিদুল সুমন এবং কবি নজরুল সরকারি কলেজ এর…
বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের ছটাকিয়া ঘাট হতে নাকুরিয়া হাট পর্যন্ত নতুন রাস্তা নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর করা হয়েছে। রাস্তা নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর কাজ উদ্বোধন করেন (নারায়ণগঞ্জ – ৩) সোনারগাঁও আসনের সাংসদ আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত। উদ্বোধন অনুষ্ঠানে উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল হক, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, আলী হায়দার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী সোহাগ রনি সহ অন্যান্যরা। এসময় বারদী ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত…

