নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় আহসান হাবিব (৪৫) নামে একজন সিএনজি চালক নিহত হয়েছেন। ওই চালক জেলার শেরপুর উপজেলার রনবীর ঘাটপাড়া গ্রামে আনিছুর রহমানের ছেলে। এ সময় সিএজিতে কোনো যাত্রী ছিলো না। বুধবার (২২ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কাথম কোয়ালিটি ফিড কারখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মোঃ আব্বাস আলী বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় সূত্র জানাগেছে, ভোরে নন্দীগ্রাম থেকে সিএনজি নিয়ে বগুড়ার দিকে রওনা দেন চালক আহসান হাবিব। ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি ট্রাক সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে সিএনজি দুমড়ে মুচড়ে যায় ও চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা…
Author: faruk rubel
নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে প্রত্যাখ্যান করে বিএনপি ও সমমনা দলগুলোর ষষ্ঠ দফায় ৪৮ ঘণ্টার অবরোধের শেষ দিনে রাজধানীর বিজয়নগরে আজমেরী গ্লোরী নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বত্তরা। বৃহস্পতিবার (২৩ নভেম্বব) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে বিজয়নগর পানির পাম্পের সামনে বাসে আগুন দেয়ার ঘটনাটি ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়। বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আমরা দুপুরের দিকে বিজয়নগর পানির ট্যাংকের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুনের খবর পাই। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
নিজস্ব প্রতিবেদক: সিলেট রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী আন্তঃনগর এক্সপ্রেসের একটি ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯ টা ৩০ মিনিটের সময় এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে কোচের ১৭টি আসন পুড়ে যায়। অগ্নিনির্বাপণের পর কোচটির সিটের নিচ থেকে দুটি বোতল ও একটি ব্যাগ উদ্ধার করা হয়। বোতল দুটিতে পেট্রোলের গন্ধ পাওয়া গেছে। এ বিষয়ে সিলেট দক্ষিণ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর জানান, আমরা রাত ৯টা ৩৫ মিনিটের দিকে খবর পেয়ে প্রায় আধাঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। ট্রেনে আগুন দেওয়ার বিষয়টি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা…
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে সারাদেশে আ.লীগের দলীয় প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দলীয় ফরম বিক্রির মাত্র চার দিনে ৩০০ আসনে ৩ হাজার ৩৬২টি মনোনয়নপত্র বিক্রি করে মোট ১৬ কোটি ৮১ লাখ টাকা আয় করেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। আ. লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা (১৮ নভেম্বর,শনিবার) তাঁর মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন। শুধু মনোনয়ন ফরম বিক্রি থেকে দলটি চার দিনে প্রতি দিন গড়ে ৪ কোটি ২০ লাখ টাকারও বেশি আয় করেছে। যদিও শেষ দুই…
নিজস্ব প্রতিবেদক: এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী রোববার (২৬ নভেম্বর) প্রকাশিত হবে। ফলাফল প্রকাশের প্রথমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল হস্তান্তর করা হবে। পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সারা দেশের শিক্ষার্থীরা একযোগে পরীক্ষার ফলাফল পাবেন। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। একই সঙ্গে ২৬ নভেম্বর ফল প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণাও দেওয়া হয়। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের দিন দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি আনুষ্ঠানিকভাবে ফলাফলের বিস্তারিত জানাবেন। ঘরে বসে যে ভাবে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবে – শিক্ষার্থীরা অনলাইনে বা…
নিজস্ব প্রতিবেদক: ৩০ নভেম্বরের, ২০২৩ এর মধ্যে আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক । ৩০ নভেম্বর ২০২৩- এর আগেই ট্যাক্স রিটার্ন জমা দিয়ে দিন নিজ হাতে। নির্দিষ্ট সময়ের মধ্যে আয়কর রিটার্ন জমা না দিলে আইনগত নানাবিধ এর জটিলতা তৈরি হতে পারে। ১। নির্দিষ্ট সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল না করলে জরিমানা ও সরল সুদ ধার্য হবে ২। এছাড়াও বিনিয়োগের রেয়াত কম পাবেন, যা আপনার করদায় অনেক বাড়িয়ে দিবে। ৩। আপনি চাকুরীজীবি হলে এবং আপনার আয় করযোগ্য হলে,আপনাকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হব। আয়কর রিটার্ন দাখিল না করলে আপনার প্রতিষ্ঠান আপনার বেতন বন্ধ করে দিতে পারে। কারন আপনি আয়কর রিটার্ন দাখিল না…
নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ঠিক করতে আগামীকাল ২৩ নভেম্বর, বৃহস্পতিবার আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা ডাকা হয়েছে। তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সকাল ১১টায় এ সভা শুরু হবে। দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামীকাল দলীয় মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়ে টানা কয়েক দিন চলবে। এ সভায় ৩০০ সংসদীয় আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হবে। সভায় সভাপতিত্ব করবেন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সভার প্রথম দিনে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সংসদীয় আসনগুলোর মনোনয়ন চূড়ান্ত করা হবে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার…
নিজস্ব প্রতিবেদক: র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্বপূর্ণ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল গতকাল (২১ নভেম্বর, মঙ্গলবার) জেলার আড়াইহাজার থানার বিশনন্দী ফেরীঘাট সংলগ্ন যাত্রীছাউনীর সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করেন। উক্ত অভিযানে ২০ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো ১।…
বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): জাতীয় শিক্ষা সপ্তাহ – ২০২৪ উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) সোনারগাঁও উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ্ আল মাহফুজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (নারায়ণগঞ্জ – ৩) সোনারগাঁও আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার…

