বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিক বরাদ্দের পর বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে সংসদ সদস্য প্রার্থী এ কে এম শামীম ওসমান এমপির পক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ নূর উদ্দিন মিয়ার নেতৃত্বে নৌকা মার্কায় ভোট চেয়ে স্থানীয় নেতা-কর্মী ও নৌকার সমর্থকরা আনন্দ ও নির্বাচনী মিছিল বের করেছেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও নৌকার সমর্থকরা সিদ্ধিরগঞ্জ নাসিক ৪ নং ওয়ার্ডের হাউজিং থেকে শুরু করে আজিবপুর, আউলাবন, ওয়াবদা কলোনি, বৌ বাজার সহ বিভিন্ন পাড়া মহল্লায় ঘুরে ঘুরে নাসিক ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মোঃ নূর…
Author: faruk rubel
বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): দীর্ঘ বিরতির পর সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মীদের মুখে হাসি ফোটালেন যার কারণে আনন্দের জোয়ারে ভাসছে সোনারগাঁও উপজেলা সর্বস্তরের মাঝে। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে সাবেক সাংসদ ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আ.লীগের দলীয় মনোনয়ন পেয়ে দীর্ঘ ১০ বছর পর উপজেলা জুড়ে আনন্দের জোয়ার বইছে। উপজেলা আ.লীগের সকল নেতাকর্মীরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে নেতা কর্মীরা আনন্দ উৎসবে আত্নহারা হয়ে আনন্দ মিছিল করছেন। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আ.লীগের পূর্বের দলীয় কর্মসূচি ঘোষণা অনুযায়ী সোনারগাঁও উপজেলা আ.লীগের বিজয় র্যালি শেষে নৌকার আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়। সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর…
শহীদুল ইসলাম শাহেদ, টেকনাফ (কক্সবাজার প্রতিনিধি): টেকনাফের নাফনদীতে অভিযান চালিয়ে ৪৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ বিজিবিএমএস গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার (১৮ ডিসেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ টেকনাফ বিওপি’র দায়িত্বপূর্ণ হ্যাচারখাল নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে টেকনাফ বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধী টহলদল উক্ত এলাকায় গমন করে দুইটি ভাগে বিভক্ত হয়ে একটি টহলদল কেওড়া বাগানের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে এবং অপর একটি টহলদল নাফনদীতে নৌ টহলরত অবস্থায় থাকে।…
শহীদুল ইসলাম শাহেদ ,টেকনাফ (কক্সবাজার প্রতিনিধি): কক্সবাজারের টেকনাফ থানাধীন মৌলভীবাজার এলাকা থেকে দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী নয়নকে ১টি দেশীয় তৈরী শূটারগান (এলজি)’সহ আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। আটককৃত সন্ত্রাসী হলেন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ২নং ওয়ার্ড মৌলভীবাজার পূর্বপাড়ার মৃত আবু তাহেরের ছেলে নয়ম উদ্দিন প্রকাশ নয়ন (৩২)। কক্সবাজার র্যাব-১৫,অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় র্যাব-১৫, সিপিসি-২,হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের প্রেক্ষিতে একটি বিশেষ অভিযান পরিচালনা…
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুর বছিলায় জোরপূর্বক অন্যের জমি দখলের চেষ্টা ও একটি বাড়িতে ভাংচুরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন দুর্বৃত্তের বিরুদ্ধে। সোমবার রাতে এই ঘটনার পর হাজারীবাগ থানায় পৃথক দুটি মামলা হয়েছে। এতে ১৪ জনকে আসামি করা হয়েছে। থানা পুলিশ ঘটনার সঙ্গে জড়িত মোহন নামে একজনকে গ্রেফতার করেছে। নির্বাচনকে সামনে রেখে চক্রটি দখল বাণিজ্যসহ বিভিন্ন অপরাধে মেতেছে। ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবু তালেব বলেন, ‘ঘটনার দিন মাহবুবুর রহমান নামে একজনের জমি দখলের চেষ্টা করছিল দুর্বৃত্তরা। সেখানে সিসিটিভি ক্যামেরা ও সাইনবোর্ড ভাংচুর করা হয়। পরে আলী হোসেন নামে এক হাউজিং ব্যবসায়ীর বাড়িতে হামলা হয়। এই ঘটনায় হাজারীবাগ থানায় পৃথক…
বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সিদ্ধিরগঞ্জ রানা স্পোর্টিং ক্লাবের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৪ নং ওয়ার্ডের উত্তর আজিবপুর প্রাইমারি স্কুল মাঠে প্রতি বছরের ন্যায় এবারও ক্লাবটির উদ্যোগে এ আয়োজন করা হয়। পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় ক্লাবের সভাপতি মোঃ ইকবাল হোসেন রানার সভাপতিত্বে ও সিদ্ধিরগঞ্জ আল-আমিন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ মামুন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ নূর উদ্দিন মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মের্সাস মেঘনা লাইমস এর স্বত্বাধিকারী মোঃ…
নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে মদনপুর ক্রিকেট ক্লাব এর উদ্যোগে ক্রিকেট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ ১৬ ডিসেম্বর, শনিবার মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার মদনপুর ক্রিকেট ক্লাব এর উদ্যোগে ক্রিকেট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী নক আউট পর্বের খেলায় ৮ টি দল অংশগ্রহণ করেন প্রতিটি দলের জন্য বরাদ্দ ছিল ৬টি ওভার প্রতিটি দলের খেলোয়াড় সংখ্যা ছিলো ৮ জন। নক আউট পর্বের শেষ ম্যাচে অংশ নেয় মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ২০০২ এর প্রাক্তন শিক্ষার্থীরা। তাঁদের প্রতিপক্ষ দল ছিল নয়নের কাজল একাডেমি। ব্যাচ ২০০২ এর শিক্ষার্থীরা টসে হেরে নয়নের কাজল একাডেমিকে…
নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে চাষাড়া বিজয় স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। অআজ ১৬ ডিসেম্বর, ২০২৩ প্রত্যুষে নারায়নগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, পিপিএম(বার) এর নেতৃত্বে জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সদস্যগণ এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এর আগে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু করা হয়। এছাড়াও নারায়ণগঞ্জের সকল সরকারী ও বেসরকারী দপ্তর ও প্রতিষ্ঠান বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন।
নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আজ ১৬ ডিসেম্বর ২০২৩ শনিবার সকাল সাড়ে সাতটায় রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ মোস্তাফিজুর রহমান বিপিএএ, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। পরে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মোঃ মনিরুল…
বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। আজ (১৬ ডিসেম্বর, শনিবার) সকালে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শহীদ মজনু শাহ পার্ক বিজয় স্তম্ভে ও উপজেলা চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বীর শহীদদের স্মরণে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়। সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, সাবেক এমপি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত এবং উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এর নেতৃত্বে উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিজয় দিবসের এ…

