নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের শিমরাইলে মহাসড়কে চাঁদাবাজিকালে একজন চাঁদাবাজকে আটক করেছে শিমরাইল হাইওয়ে থানা পুলিশ। গতকাল শনিবার (১৩ জানুয়ারি ২০২৪) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তি হলো নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি বাতানপাড়া এলাকার মাসুদ রানা (২৬)। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে বিভিন্ন পরিবহন থেকে চাঁদাবাজি করছে এমন তথ্য পায় হাইওয়ে পুলিশ। এই তথ্যের ভিত্তিতে শিমরাইল হাইওয়ে থানা পুলিশ কর্তৃক উক্ত চাঁদাবাজকে আটক করেন। এসময় তার নিকট থেকে চাঁদাবাজির ৭২৩৪ টাকা ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Author: faruk rubel
বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আগামী ১৬ জানুয়ারি থেকে মাসব্যাপী লোকজ উৎসব ও কারুশিল্প মেলা ২০২৪ শুরু হবে। মাসব্যাপী এ লোকজ উৎসব ও কারুশিল্প মেলা উপলক্ষে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের লাইব্রেরী ভবনের সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত। বাংলাদেশ লোক ও ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত পরিচালক কাজী নজরুল ইসলাম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় দেশীয় সংস্কৃতির পুনরুজ্জীবনে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব চলাকালীন আইন-শৃংঙ্খলা বাহিনী সহ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং লোকজ উৎসব বর্ণাঢ্যভাবে আয়োজনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। মতবিনিময়…
বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আ.লীগের মনোনীত নৌকার প্রার্থী নারায়ণগঞ্জ-০৩ (সোনারগাঁও) আসনে নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় গণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়ন পরিষদ মাঠে এ গণ সংবর্ধনার আয়োজন করা হয়। আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ফুলের শুভেচ্ছায় সিক্ত হন নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত। আয়োজিত অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে গনসংবর্ধনা স্থল। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী…
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ঝাবরতলা কাটাবাড়ি শ্মশান কালি মন্দিরের প্রতিমাসহ কালি মন্দির, ১০০ বিভিন্ন জাতের গাছ, ত্রিশাল কোটি দেবতার ৬ টি ধাম ও শ্মশানের ৭ টি কবর ভেঙে গুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। ৯ জানুয়ারি রাতে এ ঘটনা ঘটেছে। ঘটনার প্রতক্ষ্যদর্শী সুবল রায় ও পলাশ চন্দ্র জানান, আমরা সেদিন সন্ধ্যায় পুকুর থেকে মাছ ধরে আসার সময় দেখি সামশুল সহ ৫ভাই মিলে দা দিয়ে শ্মশানের গাছ কাটতেছিল এবং কোদাল দিয়ে প্রতিমা ভাঙচুর, ধাম ও শ্মশানের কবর খুঁড়ছিলো। এ সময় বাধা দিতে গেলে ভয়ভীতি দেখালে সেখান থেকে আমরা পালিয়ে আসি। এলাকার স্থানীয় ইউপি সদস্য ও কাটাবাড়ি শ্মশান কালি মন্দিরের সভাপতি খগেন্দ্রনাথ…
বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সহ দ্বিতীয়বারের মতো জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন সোনারগাঁও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসন থেকে নির্বাচিত হন। বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে আওয়ামী লীগের অন্যান্য সংসদ সদস্যদের সঙ্গে আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত কে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত ২০০৮ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন।
নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান হাইওয়ে পুলিশের প্রধান অ্যাডিশনাল আইজি মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম (বার)। এ সময় হাইওয়ে পুলিশের ডিআইজি (প্রশাসন) মোঃ মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবা, ডিআইজি (পশ্চিম বিভাগ) আতিকা ইসলাম, (বিপিএম, এনডিসি), ডিআইজি (উত্তর বিভাগ) ও অতিরিক্ত দায়িত্ব অপারেশনস্ মাহ্ফুজুর রহমান, বিপিএম(বার); ডিআইজি (দক্ষিণ বিভাগ) সালমা বেগম, পিপিএম; ডিআইজি (পূর্ব বিভাগ) মাহবুবুর রহমান, পিপিএম(বার) সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে বাংলাদেশ আ.লীগের দলীয় মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সোনারগাঁও উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া নৌকার মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত এর নিজ বাস ভবন হাসনাত ভিলায় সাবেক সাংসদ ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এবং নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত এর হাতে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। এসময় উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর…
বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসন থেকে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। সোনারগাঁও উপজেলার ১৩১টি কেন্দ্রে ভোট গণনা শেষে নৌকা মার্কা নিয়ে আব্দুল্লাহ আল কায়সার পেয়েছেন ১ লাখ ১২ হাজার ৮০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ৮১১ ভোট। রবিবার (৭ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। এদিকে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এইচএম মাসুদ দুলালের ঈগল প্রতিক পেয়েছে ২১৪ ভোট, বিএনএম ওয়ালিউর রহমান খাঁন নোঙ্গর প্রতিকে পেয়েছেন ২৬৬ ভোট, বিকল্পধারা নারায়ণ…
নিজস্ব প্রতিবেদক: ৭১ দিনে ৩০৩ অগ্নিকাণ্ড এর ঘটনা , নিহত হয় ৮ জন। গত ২৮ অক্টোবর থেকে ৬ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত (মোট ৭১ দিনে) মোট ৩০৩টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এসব অগ্নিকাণ্ডে ৩০২টি যানবাহন ও ২৩টি স্থাপনা পুড়ে যায়। এসব ঘটনায় সারা দেশে আটজন নিহত হন। এসব অগ্নিকাণ্ড নির্বাপণ করতে সারা দেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৫৩৯টি ইউনিট ও ২ হাজার ৯৫৯ জন জনবল কাজ করে। শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এসব তথ্য জানান। তিনি জানান, পর্যালোচনায় দেখা যায়, এসব আগুনে যানবাহনের মধ্যে…
বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): নতুন বইয়ের ঘ্রাণে শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। নতুন বছরের প্রথম দিনে নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলায় উৎসবমুখর পরিবেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। এদিকে নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম সকাল ১১টায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী, প্রতাপের চর সহ বিভিন্ন স্কুলে ছাত্র ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন। এসময় উপজেলার বীর মু্ক্তিযোদ্ধাগন সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। বই বিতরণ কালে ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং আনন্দমুখর পরিবেশে সারাদেশে বই বিতরণ উৎসব পালিত হচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ…

