নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার স্কুল শিক্ষক কর্তৃক ১০ম শ্রেণীর ছাত্রীকে জোরপূর্বক অপহরণ চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকা থেকে অপহৃত ভিকটিমকে উদ্ধারসহ অপহরণকারী শিক্ষককে আটক করেছে র্যাব -৭। অপহৃত ভিকটিম ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা থানাধীন একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীতে অধ্যায়নরত ছাত্রী। ভিকটিম স্কুলে আসা-যাওয়ার পথে উক্ত বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক তাকে প্রায় সময়ই আলাদা করে ডেকে নিয়ে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। এছাড়াও ভিকটিম তার কু-প্রস্তাবে রাজি না হলে তাকে অপহরণ করে নিয়ে যাওয়াসহ বিভিন্ন ধরণের ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। ভিকটিম বিষয়টি পরিবারকে জানালে ভিকটিমকে তার পরিবার বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়। পরবর্তীতে গত (২৮ নভেম্বর) সকাল আনুমানিক…
Author: faruk rubel
নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী (৭ জানুয়ারি,২০২৪) অনুষ্ঠিত হবে। এরই মধ্যে নির্বাচন কমিশনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার পর যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়েছে, যা চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মোঃ শরিফুল আলম জানিয়েছেন, ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন বিকেল ৪টা পর্যন্ত ৩০০ সংসদীয় আসনের জন্য সর্বমোট ২ হাজার ৭৪১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশগ্রহণ করছেন। এর মধ্যে ৩০০ সংসদীয় আসনে প্রার্থী হতে সর্বমোট ২ হাজার ৭৪১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে আওয়ামীলীগের প্রার্থী রয়েছেন ২৯৮…
নিজস্ব প্রতিবেদক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেবাদানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে- বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় থাকা প্রতিষ্ঠানটির সকল পণ্য সরবরাহকারী বা সাপ্লায়ার প্রতিষ্ঠানের জন্য একটি সেশনের আয়োজন করেছে। আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা থেকে ১০০টিরও বেশি পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ‘‘সাউথ এশিয়া সাপ্লায়ার্স কনভেনশন ২০২৩” শীর্ষক এ সেশনে যোগ দেয়। আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৩ সালে অসামান্য সমর্থন অব্যাহত রাখায় ২৩টি সাপ্লায়ার প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। হুয়াওয়ে সাউথ এশিয়ার ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে আলোচনা করতে ও ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো চিহ্নিত করতে এই কনভেনশনের আয়োজন করা হয়। ৷ পাশাপাশি সাপ্লায়ারদের সাথে প্রকিউরমেন্ট রুলস (কেনাকাটার…
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশন ডেমরা থানার মাতুয়াইল ৬৫ নং ওয়ার্ড এলাকার হাজী বাদশা মিয়া রোডস্থ নিউ টাউন আবাসিক এলাকায় ৬ নং রোডে গত (২৮ নভেম্বর, মঙ্গলবার) দুপুর ১২ টায় প্রায় পঞ্চাশ শতাধিক পরিবারের একমাত্র চলাচলের রাস্তাটি একই এলাকার মান্নান মুন্সী ও বাসেদ গং এর যোগসাজশে ভেকু দিয়ে কেটে দেন মৃত আব্দুল সোবহানের ছেলে সাহিদুল হক জুয়েল চৌধুরী। এতে করে রাস্তাটি চলাচলের অযোগ্য ও অনুপযোগী হয়ে পড়ায় কয়েকশত মানুষ চরম ভোগান্তির স্বীকার হচ্ছেন প্রতিনিয়ত। বিষয়টি নিশ্চিত হতে সরেজমিনে উপস্থিত হয়ে জানা যায়, চলাচলের রাস্তাটি বন্ধ করে দেওয়ার কারণে বসবাসকারী সর্ব সাধারণের চলাফেরা করতে চরম ভোগান্তিতে পড়েছেন। কেটে ফেলা রাস্তাটিতে…
বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): দীর্ঘ ১০ বছর পর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে আওয়ামীলীগের প্রার্থী পেয়ে সোনারগাঁও উপজেলার সর্বস্তরের জনগণ উৎসবে মেতে উঠেছেন। জনগণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও দেশের উন্নয়ন চায়। তাই ৭ জানুয়ারি,২০২৪ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে জনগণ প্রতিটি ভোটকেন্দ্রে এসে ভোট দিবে। রিটার্নিং অফিসারের কাছে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়ে এসব কথা বলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে দলীয় নৌকার প্রার্থী সাবেক সংসদ আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে বাংলাদেশ আ.লীগের দলীয় মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল কায়সার…
নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের গজারিয়ায় ০৬টি চাইনিজ চাপাতিসহ এক ডাকাতকে আটক করেছে ভবেরচর হাইওয়ে থানা পুলিশ। ২৯ নভেম্বর, (বুধবার) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মতলব সিএনজি পাম্পের সামনে থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত ডাকাত হলো ঢাকা জেলার দোহার থানার মৌড়া এলারকার মোঃ রহিম বেপারী (২৭)। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন মতলব সিএনজি পাম্প এলাকায় হাইওয়ে পুলিশ রাত্রীকালীন টহল ডিউটি করার সময় একটি পিকআপ যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-২০-৫১৩২ এর গতিবিধি সন্দেহজনক হলে পিকআপটি থামানোর সিগন্যাল দেওয়া হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপে থাকা অজ্ঞাত ০৪/০৫ জন হাইওয়ে পুলিশের ভয়ে পিকআপ রেখে পালানোর সময় একজনকে আটক করেন হাইওয়ে থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত…
নিজস্ব প্রতিবেদক: র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্বপূর্ণ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল (২৭ নভেম্বর, সোমবার) জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোড ফুটওভার ব্রীজের নীচে সিএনজি স্ট্যান্ড সংলগ্ন মহাসড়কের উপর চেকপোস্ট পরিচালনা করেন। চেকপোস্ট চলাকালে ৫০ লক্ষ টাকা মূল্যের অবৈধ টাপেন্টাডল ট্যাবলেট ও বিপুল পরিমান শুল্ক ফাঁকি…
নিজস্ব প্রতিবেদক: র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্বপূর্ণ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে আসছে । এরই ধারাবাহিকতায় প্রাথমিক তদন্ত সূত্রে জানা যায় যে, রাজধানীতে গত (২ আগস্ট, বুধবার) রাত পৌনে এগারোটার দিকে রাজধানীর পান্থপথ বসুন্ধরা সিটি মার্কেটের সামনের রাস্তায় একটি লেগুনাকে ঠেলে নিয়ে যাওয়ার সময় একটি প্রাইভেট কারের সঙ্গে ধাক্কা লাগায় প্রাইভেটকার আরোহীরা লেগুনা চালক মোঃ সবুজ খান (৩৫)’কে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করে। নিহতের…
বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি) : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে আওয়ামীলীগের দলীয় নৌকার মনোনয়ন পেলেন সাবেক এমপি ও উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ্ আল কায়সার হাসনাত।আজ বিকেলে ২৩ বঙ্গবন্ধু এ্যাভিনিউ কেন্দ্রীয় কার্যালয় থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে সারাদেশে ২৯৮টি আসনে দলীয় মনোনয়ন প্রার্থীদের নাম ঘোষনা করেন আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেই ঘোষনায় নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে সাবেক এমপি আবদুল্লাহ্ আল কায়সার হাসনাতের নামটি ঘোষনা করা হয়। কেন্দ্রীয় কার্যালয়ের দলীয় মনোনয়ন চূড়ান্ত সিদ্ধান্তের কথা সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের নেতা-কর্মীদের কাছে পৌঁছলে নেতা কর্মীরা আনন্দ উৎসবে মেতে উঠেন। সাবেক এমপি আবদুল্লাহ্ আল কায়সার হাসনাত এর মনোনয়ন চূড়ান্ত ঘোষণা করায় বাংলাদেশ আওয়ামীলীগের…
নিজস্ব প্রতিবেদক: ৭ জানুয়ারি ২০২৪ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৯টি ইসলামী রাজনৈতিক দলের শীর্ষ ১৪ নেতার একটি প্রতিনিধি দল মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সাথে গণভবনে সাক্ষাৎ করেছেন। বৈঠকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নেওয়ার জন্য তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। প্রতিনিধি দলটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক উন্নয়নেরও প্রশংসা করেন। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে আসা রাজনৈতিক দলগুলো হলো – বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ মুসলিম লীগ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ সুপ্রীম…

