নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব মুহূর্তের অনিয়মের তদন্ত করতে ৩০০ (তিনশত) সংসদীয় আসনে বিচার বিভাগীয় নির্বাচনী অনুসন্ধান কমিটি নিয়োগ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতি জেলার যুগ্ম জেলা ও দায়রা জজ এবং সিনিয়র সহকারী জজদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। ইসির আইন শাখার উপসচিব মোঃ আব্দুছ সালামের (২৩ নভেম্বর, বৃহস্পতিবার) স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা যায়। নির্বাচন অনুসন্ধান কমিটি গঠনের এই প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী অপরাধ, নির্বাচনী আচরণবিধি, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি বা পরিচালনায় বাধাগ্রস্ত বা ব্যাহত করে এমন নির্বাচনের পূর্ব মুহূর্তের অনিয়ম সংক্রান্ত অনুসন্ধান…
Author: faruk rubel
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৫ নভেম্বর, শনিবার) জেলা পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নারায়নগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, পিপিএম (বার)। এসময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ জেলার সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র পর্যবেক্ষনে সাংবাদিক নীতিমালা সংশোধন করে নির্বাচনের সময় সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার মোঃ আনিসুর রহমান বলেন, শর্তসাপেক্ষে নির্বাচনের ভোট কেন্দ্র পর্যবেক্ষণে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেওয়া হবে। এ-সংক্রান্ত বিষয়ে মঙ্গলবার নীতিমালা জারি করা হতে পারে। তিনি আরও বলেন, বৈধ কাগজপত্র থাকলে নির্বাচনী দায়িত্ব পালনে সাংবাদিকদের মোটরসাইকেল চালাতে আর কোনো বাধা নেই। এর আগে ২৫ আগস্ট প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এ নীতিমালা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন। পরে নির্বাচন ভবনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে নির্বাচনের দিন সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে নিষেধাজ্ঞায় পরিবর্তন করা হচ্ছে।
ডেস্ক রিপোর্ট: পবিত্র জুমা ও জুমাবারের রাত-দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই। এ দিন ইসলামী ইতিহাসে বড় বড় ও মহৎ কিছু ঘটনা ঘটেছে। আল্লাহ তা’আলা কোরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ! জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে (মসজিদে) এগিয়ে যাও এবং বেচা-কেনা (দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর; যদি তোমরা জানতে। (সূরা জুমা- ০৯)। রাসুল (সাঃ) একটি হাদিসে বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন।(ইবনে মাজাহ, হাদিস নম্বর ১০৯৮)। এক হাদিসে নবী (সাঃ) ইরশাদ করেছেন, যে…
ডেস্ক রিপোর্ট: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরই এই দেশে হত্যার রাজনীতি শুরু হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে তাঁরা জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়, গণতন্ত্রের অধিকার কেড়ে নেওয়া হয়। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভার শুরুতেই তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জনগণের অধিকার আদায়ের জন্য বাংলাদেশ আওয়ামীলীগ প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগ্রাম করে আসছে। আর গনতন্ত্র অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে আ. লীগের অনেক নেতা-কর্মীদের জীবন দিতে হয়েছে। দলীয় মনোনয়ন চূড়ান্ত করতে ঢাকা জেলা আ. লীগের তেজগাঁও কার্যালয়ে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন…
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের সশস্ত্র স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে গাজা উপত্যকায় অবশেষে যুদ্ধবিরতি শুরুর সময় চূড়ান্ত করা হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে এই যুদ্ধবিরতি শুরু হতে যাচ্ছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘কাল ১৩ জন নারী ও শিশুকে মুক্তি দেওয়া হবে।’ এর আগে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে বলা হয়েছিল, হামাসের কাছে জিম্মি থাকা ৫০ বন্দীর মুক্তির বিনিময়ে চার দিন যুদ্ধ বন্ধ থাকবে উপত্যকায়। এই যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে কাতার। তাদের পক্ষ থেকে জানানো হয় বেশ কিছু শর্ত মেনে দুই পক্ষ এতে রাজি হয়। যুদ্ধ বিরতিতে যে শর্ত দেয়া হয়: * এই চারদিন গাজা উপত্যকার সব এলাকায় সামরিক…
নিজস্ব প্রতিবেদক: অবরোধ শেষ হওয়ার আগেই ফের নতুন করে ৪৮ ঘন্টা অবরোধের ডাক দিল বিএনপি। বিএনপি’র ডাকা ষষ্ঠ দফায় ৪৮ ঘন্টা অবরোধ শুক্রবার সকালে শেষ হবে। তার আগেই সপ্তম দফা অবরোধের ঘোষণা করেছে বিএনপি। আগামী রবিবার ও সোমবার দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা করেছেন বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আগামী ৭ জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদের ৩০০ আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন এই ভোটের দিন ঘোষণা করার পরেই কমিশনের ঘোষণার প্রতিবাদ জানায় বিএনপি। জনগণ এই নির্বাচন প্রত্যাখ্যান করবে বলেও ঘোষণা করে তাঁরা। একি সঙ্গে ঘোষণা তফসিল অনুযায়ী নির্বাচন করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেয় বিএনপি।…
নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়ে কারা ভোটের মাঠে নামবেন, প্রথম দিনে মনোনয়ন বোর্ডের বৈঠকে যাদের দলীয় মনোনয়ন চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এখনি তাদের নাম প্রকাশ করছে না ক্ষমতাসীন দল আওয়ামীলীগ। বৈঠকে যারা দলীয় মনোনয়ন পেয়েছেন তা জানা যাবে শনিবার। এদিন দলীয় মনোনয়ন প্রাপ্ত চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার,২৩ ডিসেম্বর সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডে রংপুর ও রাজশাহী বিভাগ নিয়ে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। কারা মনোনয়ন পাবেন তাদের নাম ২৫ নভেম্বর, শনিবার আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে। আজকে রংপুর বিভাগে ৩৩ ও রাজশাহী…
নিজস্ব প্রতিবেদক: ঢাকার আশুলিয়ায় যাত্রীবাহী বাসে তল্লাশি করে ৫০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবাসহ চালককে আটক করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার, (২৩ নভেম্বর) সকাল ১১ টায় ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাঁকে আটক করা হয়। সাভার হাইওয়ে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে একটি যাত্রীবাহী বাস যাহার রেজি: নং ঢাকা মেট্রো ব-১২-১৩৪৩ এর চালক মাদক বহন করে আনছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে সাভার হাইওয়ে থানার এসআই(নিঃ)/ বাবুল আকতার সঙ্গীয় ফোর্সসহ উক্ত যাত্রীবাহী বাসটিকে আটক করে তল্লাশি চালায়। এসময় যাত্রীবাহী বাসে তল্লাশি করে চালকের সিটের নিচে থেকে ৫০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা…
নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে দলীয় প্রার্থী হতে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৫ জন প্রার্থী এদের মধ্যে রয়েছেন বাবা-ছেলে, দুই ভাই। দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে তা জমা ও দিয়েছেন। এদিকে বিভিন্ন সূত্রে জানা যায়, সোনারগাঁও উপজেলায় দুই-চারজন ছাড়া রাজনীতির মাঠে সক্রিয় না থাকলেও সংসদ নির্বাচন এলে অনেকে গা-ঝাড়া দিয়ে সংসদ সদস্য প্রার্থী বলে নিজেদের নির্বাচনী এলাকায় জানান দেন। সোনারগাঁও আসনে আ. লীগের মনোনয়নের ক্ষেত্রে এবারো তার ব্যতিক্রম হয়নি বলে অনেকেই মতপ্রকাশ করেন। তবে এ ঘটনায় উপজেলা তৃণমূল আওয়ামী লীগের অনেক সাধারণ নেতাকর্মীরা চরম ক্ষোভ ও হতাশার মধ্যে রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও)…

