শহীদুল ইসলাম শাহেদ, টেকনাফ (কক্সবাজার): কক্সবাজারের টেকনাফ সদরের হাবিরছড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৩ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-১৫ এর সদস্যরা। এসময় জড়িত তিন মাদক কারবারীকে করা হয়। আটককৃতরা হলেন,মায়ানমার আকিয়াব জেলার ছেক্কাইম থানার ডেবাইং গ্রামের আব্দুস শুক্কুরের ছেলে রোহিঙ্গা নাগরিক কাশিম (২০), টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড হাবির ছড়া গ্রামের মৃত কালু মিয়ার ছেলে আব্দুল মতলব (৪৫), টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ড পুরাতন পল্লান পাড়ার মোঃ সৈয়দুল হকের ছেলে মোঃ আয়াছ (১৯)। কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার (৩০ মে) রাতে…
Author: faruk rubel
শহীদুল ইসলাম শাহেদ, টেকনাফ (কক্সবাজার): কক্সবাজারের টেকনাফের নোয়াখালী পাড়া অস্থায়ী চেকপোস্টে তল্লাশী অভিযানে ৩ কেজি ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় জড়িত দুই মায়ানমারের নাগরিককে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন,মায়ানমার মংডু থানার মুন্নিপাড়া গ্রামের ইমান হোসেনের ছেলে মোঃ আলম (১৯) এবং একই এলাকার নুর মোহাম্মদের ছেলে মোঃ আয়াছ (২১)। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ, (বিজিবিএমএস) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার (৩০ মে) গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ মেরিন ড্রাইভ সড়ক দিয়ে যানবাহনযোগে মাদকদ্রব্য পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের একটি চোরাচালান প্রতিরোধ…
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কমলাপুর থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত যাচ্ছে মেট্রোরেল। জুন থেকেই এই পথের সম্ভাব্যতা যাচাই ও নকশা তৈরির কাজ শুরু হচ্ছে। এমআরটি চারের আওতায় সম্ভাব্যতা যাচাইয়ে সময় লাগবে ১৫ মাস। এরপরই প্রকল্পের মূল কাজ শুরু হবে। ঢাকায় পাতাল পথে আর রাজধানীর বাইরে উড়াল পথে চলবে এই রুটের মেট্রোরেল। মেট্রোরেল ৪ এর আওতায় রাজধানীর সাথে নারায়ণগঞ্জের মদনপুরকে যুক্ত করা হবে। কমলাপুর থেকে নতুন এই পথটি যাত্রাবাড়ী, শনির আখড়া, সাইনবোর্ড, চট্টগ্রাম রোড ও কাঁচপুর হয়ে যাবে মদনপুর পর্যন্ত। এই পথের সম্ভাব্যতা যাচাই ও নকশা তৈরির কাজ শুরু হচ্ছে এই জুনে। খরচ পুরোটাই অনুদান হিসেবে দিচ্ছে দক্ষিণ কোরিয়া। কাজটি করবে দক্ষিণ কোরিয়ার…
নিজস্ব প্রতিবেদক: এমপি আনোয়ারুল আজীম আনারের হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্তের স্বার্থে বর্তমানে কলকাতায় অবস্থান করছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি প্রতিনিধি দল। সেখানে কয়েকদিনের তদন্ত কার্যক্রম শেষে আজ দেশে ফিরে আসছে তারা। সাংবাদিকদের সাথে ডিবি প্রধান হারুন-অর-রশিদ বলেন, আমরা তিনটি বিষয়কে প্রাধান্য দিয়ে কলকাতায় এসেছিলাম। আমরা যে মূল ঘাতককে গ্রেপ্তার করেছি, তার কাছে থেকে পাওয়া তথ্য আমরা মিলিয়ে নেওয়ার কাজ করেছি কলকাতায়। দ্বিতীয়ত, ভারতে যে গ্রেপ্তার জিহাদ… তার সঙ্গে আমাদের কাছে থাকা মূল ঘাতকের কথা মিলিয়ে নেওয়ার চেষ্টা করছি। এতে শতভাগ মিলেছে আমাদের কাছে গ্রেপ্তার মূল ঘাতক ও ভারতে গ্রেপ্তার জিহাদের কথা। তিনি বলেন, আমাদের আরও একটি…
শহীদুল ইসলাম শাহেদ ,টেকনাফ (কক্সবাজার): কক্সবাজারের টেকনাফ সদরের মৌলভীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন,টেকনাফ উপজেলার সদর ইউনিয়ন ৮নং ওয়ার্ড মৌলভীপাড়া মৃত নূরুল হকের ছেলে আব্দুর রহিম (২৪)। কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,শুক্রবার (২৪ মে) রাতে কতিপয় ইয়াবা ব্যবসায়ী কক্সবাজারের টেকনাফে মৌলভীপাড়া এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল উক্ত স্থানে মাদক বিরোধী একটি অভিযান পরিচালনা করে। আভিযানিক…
বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফায় ২১ মে সোনারগাঁও উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল ওমর বাবুকে সমর্থন দিয়ে তাঁর পক্ষে মাঠে নেমেছেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মামুন আহমেদ রাশেদ। তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমর বাবুর পক্ষে আনারস প্রতীকে ভোট চেয়ে পিরোজপুর ইউনিয়নে একাই মাঠ কাঁপাচ্ছেন। প্রতীক বরাদ্দ দেয়ার পরপরই তুমুল প্রচারণা শুরু করেছেন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মামুন আহমেদ রাশেদ। পিরোজপুর ইউনিয়নে বিপুল ভোটের ব্যবধানে বাবুল ওমর বাবুকে চেয়ারম্যান পদে নির্বাচিত করতে কর্মী সমর্থকদের সাথে নিয়ে আনারস প্রতীকে ভোট…
বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): রাজধানীর ডেমরা থানার বসতবাড়ি এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি ভবনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা ও (জোন -৬/৩) এর অথরাইজড অফিসার ইঞ্জিনিয়ার মোঃ রাজিবুল ইসলাম এর যৌথ পরিচালনায় নিয়মনীতি অমান্য করা নির্মাণাধীন ভবনে মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযান করা হয়। মঙ্গলবার (১৪ মে, ২০২৪ ইং) সকাল ১১ টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে শেষ হয় বিকাল ৩ ঘটিকায়। উচ্ছেদ অভিযানে মাতুয়াইল মৌজার বসতবাড়ি এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি ভবনের সম্মুখে সেটব্যাক আংশিক এবং ওয়াল ভেঙে অপসারণ করা হয় এছাড়াও কয়েকটি ভবনের বর্ধিত ক্যান্টিলিভার ভেঙে অপসারণ…
বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর জোন ৬/৩ এর আওতাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সিদ্ধিরগঞ্জের ৩ নং ওয়ার্ডের মাদানী নগর এলাকায় নকশা বহির্ভূতভাবে গড়ে তোলা বহুতল নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে রাজউকের উচ্ছেদ অভিযান ৩,৫০,০০০ (তিন লাখ পঞ্চাশ হাজার) জরিমানা। আজ (রবিবার, ৫ মে ২০২৪) সিদ্ধিরগঞ্জের নাসিক ৩ নং ওয়ার্ডের মাদানী নগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে রাজউকের অনুমোদন নিয়ে ভবন মালিকরা নিয়মনীতি অমান্য করে নকশা বহির্ভূতভাবে গড়ে তোলা বহুতল নির্মাণাধীন ভবনের অবৈধ বর্ধিতাংশ ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জোন ৭ ও জোন ৮ এর পরিচালক মোঃ মনির হোসেন হাওলাদার ও রাজউকের ৬/৩ জোনের অথরাইজড…
শহীদুল ইসলাম শাহেদ , টেকনাফ (কক্সবাজার প্রতিনিধি): কক্সবাজারের টেকনাফের সীমান্তবর্তী উপকূলীয় অঞ্চল পরিদর্শন করলেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী। রবিবার (২১ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি গণমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি বলেন, প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ অস্থিরতায় বাংলাদেশের উপকূলবর্তী সীমানায় সবোর্চ্চ সতর্ক অবস্থায় রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও তুমব্রু সীমান্ত দিয়ে প্রায়শই মিয়ানমারের সেনা, বিজিপি এবং বেসামারিক সদস্যগণ বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। সাম্প্রতিক মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মির মধ্যে অব্যাহত সংঘাতের ফলে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতিকে কাজে লাগিয়ে মানব পাচার, চোরাচালান,…
শহীদুল ইসলাম শাহেদ (টেকনাফ, কক্সবাজার প্রতিনিধি): কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনদ্বীপে মেডিকেল ক্যাম্পেইন ও পরিচ্ছন্নতা অভিযান চালাতে মাঠে নেমেছে নৌবাহিনী। এরই মধ্যে এ বাহিনী পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র জয়।’ পরিচ্ছন্নতা অভিযানে নৌবাহিনীর সদস্যরা। গতকাল শনিবার (২০ এপ্রিল) দিনব্যাপী এ মেডিক্যাল ক্যাম্পেইন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। ঐ দিন দ্বীপের প্রায় এক হাজার রোগীর মধ্যে ২৩ হাজার ৭১৭ ইউনিট ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। সেন্টমার্টিন দ্বীপের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ নৌবাহিনী। জাহাজের নৌ-সদস্যরা দ্বীপটিতে সুসজ্জিত দলে বিভক্ত হয়ে উত্তর-পূর্ব সৈকত থেকে এ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন। পরিচ্ছন্নতা অভিযানে আনুমানিক ৩০০ কেজি বর্জ্য সংগ্রহ…

