Author: saiful islam

কক্সবাজারের টেকনাফে সাত মামলার পলাতক আসামি ও পাহাড় কেন্দ্রিক অপহরণকারি চক্রের মূলহোতা বদরুদ্দৌজা ওরফে বদরুজকে আটক করেছে পুলিশ; এসময় ঘটনাস্থল থেকে কয়েকটি অস্ত্র ও গুলি। রবিবার দুপুরে টেকনাফ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ওসি গিয়াস উদ্দিন। আটক মো. বদরুদ্দৌজা ওরফে বদরুজ টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার মৃত মাওলানা সুলতান আহমেদের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও খুনসহ নানা অভিযোগে টেকনাফ থানায় ৭ টির বেশী মামলা রয়েছে। ওসি গিয়াস উদ্দিন বলেন, শনিবার মধ্যরাতে টেকনাফ বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার ঝাউবাগনে একাধিক মামলার পলাতক আসামি এবং পাহাড় কেন্দ্রিক অপহরণ চক্রের মূলহোতা মো. বদরুদ্দৌজা অপরাধ সংঘটনের উদ্দ্যেশে…

Read More

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে আছেন। তারা দশম গ্রেড চাচ্ছেন। প্রধান শিক্ষকরা এখনো দশম গ্রেড পাননি। সহকারী শিক্ষকদের জন্য এই মুহূর্তে দশম গ্রেড বাস্তবসম্মত না, তবে প্রস্তাবটা অযৌক্তিক নয়। প্রধান শিক্ষকদের গ্রেড ১১তম। সহকারী শিক্ষকরা পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষক হন। তখন গ্রেড পরিবর্তন হবে। আশা করি একদিন পাবে। এ মুহূর্তে বাস্তবসম্মত নয়। সহকারী প্রধান শিক্ষকের ৯,৫৭২টি পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে। সেখানে সহকারী শিক্ষকরা শতভাগ পদোন্নতি পাবে। রোববার সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার…

Read More

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হতেই নতুন মিশনে নেমে পড়ছে বাংলাদেশ। এবারের মিশন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। সেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবেন মিরাজ-হৃদয়রা। দুই টেস্টের সিরিজ দিয়ে আগামী ২২ নভেম্বর শুরু হবে এই সফরে মাঠের খেলা। এরপর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ। চোটের কারণে এই সিরিজে খেলা হচ্ছে না নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজসূচি ২২-২৬ নভেম্বর, প্রথম টেস্ট, অ্যান্টিগা-রাত ৮টা ৩০ নভেম্বর-৩ ডিসেম্বর, দ্বিতীয় টেস্ট, জ্যামাইকা, রাত ৯টা ৮ ডিসেম্বর, প্রথম ওয়ানডে, সেন্ট কিটস, সন্ধ্যা সাড়ে…

Read More

নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে।এটা আর থামবে না। কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি আর তা হবে রাজনৈতিক দলসমূহের ঐক্যমত্যের মাধ্যমে। রোববার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজনের মধ্যদিয়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর। আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখেছি। বিভিন্ন ইস্যুতে…

Read More

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গত ১৫ বছরে গুম, খুন ও জুলাই-আগস্ট গণহত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবোই। অভিযুক্তরা যতই শক্তিশালী হোক, যে বাহিনীরই হোক তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। কেবল দেশে নয়, গণহত্যার সঙ্গে জড়িতদের আমরা আন্তর্জাতিক আদালতেও বিচারের উদ্যোগ নিয়েছি। রোববার সন্ধ্যা ৭টায় অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই-আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত ১৫ বছরে সব অপকর্মের বিচার করব। অসংখ্য মানুষ গুম হয়েছে, খুন হয়েছে এই সময়ে। আমরা গুমের তদন্তে একটি কমিশন গঠন করেছি। কমিশন প্রধান আমাকে জানিয়েছেন অক্টোবর…

Read More

ঘটনা ২০১৫ সাল। বলিউড অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন দুজনে। দীর্ঘ চার বছর একসঙ্গে থাকার পর বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন তারা। জানা গেছে, বিচ্ছেদ ঘোষণার কয়েক মাস আগে থেকেই নাগার সঙ্গে পরিবার বড় করার কল্পনা করছিলেন সামান্থা। কিন্তু সম্পর্কে থাকাকালীনই নাগার জীবনে আসেন অভিনেত্রী শোভিতা ধুলিপালা। সামান্থার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর শোভিতাকে নিয়ে জল্পনা চলছিল ঠিকই, তবে নাগা বা শোভিতা— কেউ-ই বিষয়টি নিয়ে মুখ খোলেননি। অবশেষে গত আগস্ট মাসে তারা বাগদান সারেন। নাগা-শোভিতার বাগদানের ছবি আগেই দেখেছেন ভক্ত-অনুরাগীরা। জানা গেছে, আগামী ৪ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়তে চলেছেন দক্ষিণী তারকা নাগা চৈতন্য ও…

Read More

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাইয়ের আন্দোলন শুধু ভোটের অধিকারের জন্য হয়নি। এই সরকারের সংস্কারের যে আহবান বিএনপির পক্ষ থেকে গত ষোল বছর একই আহবান ছিল। নির্বাচন সংস্কারের একটি প্রক্রিয়া। গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠন হলেই নির্বাচন দেওয়া যাবে। সংস্কারের মধ্য দিয়ে আমরা নির্বাচনের দিকে যাচ্ছি। বিএনপি, ছাত্র আন্দোলন ও বর্তমান সরকার বেশি পার্থক্যের জায়গায় নেই। রোববার সকালে পটুয়াখালীর দশমিনায় জুলাই আন্দোলনে নিহতের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। হাসনাত বলেন, জুলাইয়ের আন্দোলনে ছাত্রলীগ ও যুবলীগের যারা আহত হয়েছিলেন, তারা এখন ছাত্র আন্দোলনের নামে তালিকাভুক্ত হতে চায়। ছাত্রলীগ ও যুবলীগের লোকজন বিশৃঙ্খলার সৃষ্টি করতে চাচ্ছে। হাসনাত আবদুল্লাহ…

Read More

টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চালে এক সপ্তাহের মধ্যে ফের ৬ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ধর্ষণের অভিযোগে লিউজেন চিরান (২০) নামে এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবককে পুলিশে দিয়েছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে  উপজেলার বনাঞ্চাল কাকড়াগুনী গ্রামে। রোববার বিকেলে লিউজেনকে আটক দেখিয়ে আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। এর আগে গত ৭ নভেম্বর বনের অভ্যন্তরে বেদুরিয়া গ্রামে ঘটে যাওয়া ৬ বছরের শিশু ধর্ষণ ঘটনায় ১১ নভেম্বর মামলা হয়েছে। কাকড়াগুনীর অ্যান্থনি নকরেক, গারো নেতা তুষার নিকোলি, প্রবীণ চিসিম জানান, কাকড়াগুনী গ্রামের উজ্জল নকরেকের বখাটে ছেলে লিউজেন শনিবার দরিদ্র হাজং পরিবারের ৬ বছরের শিশুকে টাকার লোভ দেখিয়ে সরিষা ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুর…

Read More

অন্তর্বর্তীকালীন সরকারের মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, এই সরকারের প্রয়োজনীয় সময়টাকে যদি বিলম্ব কেউ মনে করে সেটা অন্য বিষয়। আমরা প্রয়োজনীয় সময়ের একটা দিনও বেশি থাকতে চাই না। সেটা সময় নির্ধারণ করবে। ডিসেম্বর মাস পার হতে দিন। কারণ অনেক গুলো সংস্কারের রিপোর্ট আসবে। তার প্রেক্ষিতে পরবর্তী ধাপ বুঝা যাবে। যে সংস্কার কমিশন গঠিত হয়েছে, এর প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ধাপ বুঝা যাবে। রোববার ব্রাহ্মণবাড়িয়া শহরের শহিদ নীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্ত্বরে বিজ্ঞান মেলায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় উপদেষ্টা ফরিদা আখতার বলেন, জুলাই বিল্পবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে…

Read More

পাকিস্তানের নারী ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তিতে বড় পরিবর্তন এসেছে। পাঁচজন সিনিয়র ক্রিকেটারকে বাদ দিয়ে নতুন এই চুক্তির কথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন প্রতিভাদের নিয়ে মোট ২০ জনকে কেন্দ্রীয় চুক্তির অন্তর্ভুক্ত করা হয়েছে। চুক্তির বাইরে থাকা এই সিনিয়র খেলোয়াড়রা জাতীয় দলে খেলতে পারবেন, কিন্তু কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের মতো নিয়মিত সুযোগ-সুবিধা পাওয়া বন্ধ হবে। চুক্তি থেকে বাদ পড়া সিনিয়র ক্রিকেটাররা হলেন– সাবেক অধিনায়ক নিদা দার, আলিয়া রিয়াজ, আনুশা নাসির, ইয়েমান ফাতিমা ও সিদরা নওয়াজ। ১ জুলাই থেকে নতুন চুক্তি কার্যকর হবে। চুক্তি থেকে বাদ পড়লেও জাতীয় দলে খেলতে পারবেন এই পাঁচ ক্রিকেটার। চুক্তিতে নতুন করে তিনজনকে যুক্ত করা হয়েছে।…

Read More