উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির পারমাণবিক শক্তি উন্নয়নের ওপর জোর দিয়ে বলেছেন, সামরিক প্রস্তুতি বাড়াতে হবে এবং পারমাণবিক অস্ত্র তৈরিতে কোনো সীমাবদ্ধতা রাখা যাবে না। কিম জং উন গত শুক্রবার পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত কোরিয়ান পিপলস আর্মির (KPA) ব্যাটালিয়ন কমান্ডার এবং রাজনৈতিক প্রশিক্ষকদের ৪র্থ সম্মেলনে এ বক্তব্য দেন। কিম এ সময় যুদ্ধ প্রস্তুতি এবং সামরিক কৌশলে অগ্রাধিকার দিতে তার সেনা কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি বলেন, যুদ্ধ প্রতিরোধের জন্য পারমাণবিক শক্তি বাড়ানো প্রয়োজন। সেই সঙ্গে দেশের আত্মরক্ষার ক্ষমতা সীমাহীনভাবে উন্নত করার ওপর তিনি জোর দেন। দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং জাপানের ক্রমবর্ধমান সহযোগিতাকে কিম উত্তর কোরিয়ার জন্য একটি বড় হুমকি হিসেবে উল্লেখ…
Author: saiful islam
স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর শঙ্করে ইবনে সিনা হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮১ বছর। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জাকারিয়া পিন্টুর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। রোববার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন জাকারিয়া পিন্টু। সন্ধ্যার দিকে শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালের সিসিইউতে নেওয়া হয়েছিল। সিসিইউতে থাকাকালে তার স্ট্রোক হয়। এ কারণেই মূলত তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। সেখান থেকে আর ফিরলেন না দেশের ফুটবলের প্রথম অধিনায়ক। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে মৃত্যুবরণ করেন জাকারিয়া পিন্টু। জাকারিয়া পিন্টুর দীর্ঘদিনের সঙ্গী,…
সোমবার (১৮ নভেম্বর) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন। খন্দকার মুনিফ তকি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা দিয়ে মাদক পাচার হবে। সোমবার সকাল সাড়ে ৯টায় কোস্টগার্ড পূর্ব জোন অধীনের বিসিজি আউটপোস্ট শাহপরীর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ইঞ্জিনচালিত বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ডের সদস্যরা বোটটিকে থামার সংকেত দিলে তা অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সাবরাং খুরের মুখ সংলগ্ন সমুদ্র চরে গ্রেপ্তারে যায় এবং বোটে থাকা দুজন মাদক কারবারি সাঁতার কেটে পালিয়ে যায়। পরবর্তীতে…
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যে আশাহত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অনেকে আশান্বিত হয়েছেন। আমি একটু আশাহত হয়েছি। আমরা আশা করেছিলাম, প্রধান উপদেষ্টা তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যা চিহ্নিত করে নির্বাচনের একটা রূপ রেখে দেবেন। সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির উদ্যোগে ‘মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে’ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার ভাষণ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমরা কেন বারবার নির্বাচনের কথা বলছি, কারণ নির্বাচন দিলে সমস্যার সমাধান হয়ে যাবে। বিএনপি ক্ষমতায় যায় বা না যায় সেটা বড় কথা নয়। কিন্তু আজকে যারা ক্ষতি করবার চেষ্টা…
রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ রেখেছেন ওই কলেজের শিক্ষার্থীরা। তাদের এ কর্মসূচি থেকে নোয়াখালী থেকে ছেড়ে আসা ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে নারী-শিশুসহ বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এরই মধ্যে যাত্রীদের রক্তাক্ত হওয়ার একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার (১৮ নভেম্বর) বেলা সোয়া ১২টার দিকে ট্রেনে হামলা ও ভাঙচুরের এ ঘটনা ঘটে। সর্বশেষ তথ্যানুযায়ী, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ঢাকার সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ যেমন বন্ধ রয়েছে, তেমনি মহাখালী রেল ক্রসিংয়ে শিক্ষার্থীদের অবস্থানের কারণে মহাখালী, বনানী ও জাহাঙ্গীর গেট এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এর ফলে ট্রেনের যাত্রী…
গেল জুলাই-আগস্টে দেশব্যাপী ছাত্র-জনতার ওপর চালানো গণহত্যার ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ নির্দেশ দিয়েছে। সোমবার (১৮ নভেম্বর) গণহত্যার মামলার শুনানি শেষে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এদিকে জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক ৯ মন্ত্রী, দুই উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিবসহ ১৩ জনকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারি করা ৪৬ জনের মধ্যে এই প্রথম মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাদের…
গাজীপুর মহনগরের টঙ্গী এলাকার সাবেক এক ছাত্রলীগ নেতার নেতৃত্বে ‘বাংলাদেশ মুক্তির ডাক ৭১’ নামে নতুন একটি রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। এ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বিশ্লেষণে ছাত্রলীগের আবরণে এ সংগঠন বলে প্রতীয়মান হচ্ছে। সংগঠনের মূল লক্ষ্য হিসাবে বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সংগীত ও মুক্তিযুদ্ধের ইতিহাস সুরক্ষিত এবং মুজিববাদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানকে সমুন্নত রাখা। শনিবার ঢাকার উত্তরার ডিয়াবাড়ি পিঁপড়া কিচেন রেস্টুরেন্ট নামে একটি হোটেলে কঠিন গোপনীয়তার মাঝে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ নতুন সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। সংগঠনের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিয়েছেন আল রিয়াদ-আদনান অন্তর, মহাসচিব খলিলুল্লাহ…
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায় এ ঘটনা ঘটে কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভে ট্রাক্টরের ধাক্কায় মোটর সাইকেল আরোহী উপজেলা নির্বাচন অফিসের এক কর্মচারী নিহত হয়েছেন। রবিবার সকাল ১১টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) লক্ষ্মণ চন্দ্র বর্মণ। নিহত মো. আব্দুর রহমান (৪০) উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের সাবেক রুমখাঁ আলী পাড়ার আব্দুল গফুরের ছেলে। তিনি টেকনাফ উপজেলা নির্বাচন কার্যালয়ের কম্পিউটার অপারেট (ডাটা এন্ট্রি) হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়দের বরাতে লক্ষ্মণ চন্দ্র বর্মণ বলেন, সকালে উখিয়ার নিজ বাড়ী থেকে আব্দুর রহমান মোটর সাইকেল যোগে টেকনাফ উপজেলা…
নেত্রকোনার কলমাকান্দায় ভারত থেকে অবৈধপথে আনা কম্বল পাচারের অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ দুজনকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় ৩৫২ পিস কম্বল জব্দ করা হয়। জব্দকৃত কম্বলের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। রোববার ভোর সাড়ে ৩টার দিকে জেলার কলমাকান্দা সদর ইউনিয়নের খাসপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন- পুলিশ কনস্টেবল মো. আল আমিন মিয়া (৩০) ও আব্দুল আলিম (৪৫)। কনস্টেবল মো. আল আমিন মিয়া বর্তমানে কলমাকান্দা থানায় কর্মরত। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার ধিকপুর গ্রামে। অন্যদিকে আব্দুল আলিম নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ধইরাকণা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় একটি ট্রাক, দুটি মোটরসাইকেল, একটি ড্রাইভিং লাইসেন্স, তিনটি মোবাইল ফোন, একটি জাতীয় পরিচয়…
দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মো. গিয়াস উদ্দিন (৬০) নামে এক ইমাম নিহত হয়েছেন। রোববার দুপুর ১টায় উপজেলার মোহনপুর ইউনিয়নের গোলাপগঞ্জ-লাটেরহাট গ্রামীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. গিয়াস উদ্দিন উপজেলার মোহনপুর ইউনিয়নের চিলকুড়া গ্রামের বাসিন্দা। তিনি চিলকুড়া রশিদ বানিয়া পাড়া মসজিদের ইমাম হিসেবে দায়িত্বরত ছিলেন। মোহনপুর ইউপি চেয়ারম্যান মো. শাহিনুর ইসলাম চৌধুরী জানান, মো. গিয়াস উদ্দিন দুপুরে বাসা থেকে বের হয়ে নামাজ পড়ানোর জন্য মসজিদের উদ্দেশ্যে হেঁটে যাচ্ছিলেন। পথে একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক্টর তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুর জানান, ঘাতক ট্রাক্টরটি আটক করে মোহনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে রাখা হয়েছে।…

