জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয় (UNOCHA) জানিয়েছে, ইসরাইলি বাহিনীর বছরব্যাপী আক্রমণের ফলে উত্তর গাজায় গুরুত্বপূর্ণ পণ্যের সরবরাহ কঠোরভাবে সীমাবদ্ধ হয়ে পড়েছে। এর ফলে প্রায় ৯৫,০০০ ফিলিস্তিনি জরুরি মানবিক সহায়তার প্রয়োজনীয়তার মুখোমুখি হয়েছে। জাতিসংঘের এই ঘোষণাটি এমন সময় এসেছে, যখন গাজার মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ ব্যাপকভাবে বাড়ছে। যা ইসরাইলের নিষেধাজ্ঞার কারণে আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। গাজায় ইসরাইলি নিষেধাজ্ঞার আওতায় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘ সংস্থাটিও (UNRWA) গাজার মধ্যে কোনো সহায়তা কার্যক্রম চালাতে পারছে না। আল-জাজিরার শুক্রবার রাতের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরাইলি কর্মকর্তারা গাজায় নতুন একটি সহায়তা ক্রসিং খোলার পরিকল্পনা করছেন। এর আগে যুক্তরাষ্ট্র একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে ইসরাইলকে…
Author: saiful islam
বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের ‘সিংহাম অ্যাগেইন’ মুক্তি পেয়েছে। রোহিত শেঠির তারকাখচিত ছবিতে এ অভিনেত্রীর বিপরীতে অভিনয় করেছেন অজয় দেবগন। ‘রামায়ণ’-এর কাহিনিনির্ভর ছবিটির প্রথম ঝলক মুক্তিতেই বোঝা গিয়েছিল ছবিটি কেমন হতে চলেছে। আনন্দবাজার সূত্রে জানা গেছে, বেবোর কাছে সব খবর থাকে। সেটে বসেই বলিপাড়ার হাঁড়ির খবর উগরে দিতে পারেন তিনি! কারিনা কাপুর খানের চরিত্র সম্পর্কে অন্তত এমনই দাবি করলেন সহ-অভিনেতা অজয় দেবগন। সম্প্রতি মুক্তি পেয়েছে রোহিত শেঠির তারকাখচিত ছবি ‘সিংহাম অ্যাগেইন’। নায়ক অজয়ের বিপরীতে অভিনয় করেছেন কারিনা কাপুর। ছবিটি বিতর্কিতও হয়েছিল বিস্তর। সেন্সর বোর্ডের তরফে বিভিন্ন অংশে কাঁচিও চালানো হয়েছে ছবিতে। অবশেষে দীপাবলিতে সারা দেশে মুক্তি পেয়েছে রোহিতের ‘পুলিশ ব্রহ্মান্ডে’র সর্বশেষ…
গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে মহানগরীর মালেকের বাড়ি এলাকায় টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিক্ষোভ শুরু করে তারা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকেই সড়ক অবরোধ থাকার কারণে শতশত কর্মজীবী মানুষ বিড়ম্বনায় পড়েন। ব্যস্ততম ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধের ফলে ময়মনসিংহ ও টাঙ্গাইলের দিকে এবং ঢাকার দিকে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। গাজীপুর শিল্পপুলিশ ও শ্রমিকরা জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের মালেকের বাড়ি এলাকায় টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানা রয়েছে। ওই কারখানার শ্রমিকদের বেতন ভাতা না দিয়ে কর্তৃপক্ষ কারখানা বন্ধ রেখেছে।…
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবির নেতা আসাদুল্লাহ তুহিনকে হত্যার ৯ বছর পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, র্যাবের সাবেক ডিজি, সাবেক এমপি, র্যাব ও পুলিশের কয়েকজন কর্মকর্তা এবং আওয়ামী লীগের নেতাসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলার আবেদন করেন জেলা শহরের নবাবগঞ্জ সিটি কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নিহত আসাদুল্লাহ তুহিনের মামা মো. কবিরুল ইসলাম। মামলার আবেদনে ১৮ জনের নাম উল্লেখ করে ও ৮-১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলায় প্রধান আসামি করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদকে। অন্য আসামিরা হলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী, জেলা পরিষদের…
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ইসলামী আন্দোলনের পথ ফুল বিছানো নয় বরং কন্টকপূর্ণ। তাই সকল বাধা-প্রতিবন্ধকতা-প্রতিকূলতা এবং জুলুম-নির্যাতন উপেক্ষা করেই দ্বীনকে বিজয়ী করার জন্য ইসলামী আন্দোলনের কর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে। শুক্রবার (৮ নভেম্বর) রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নতুন তেওয়ারীগঞ্জ বাজারে জামায়াতের ব্যানারে এ আয়োজন করা হয়। রেজাউল করিম বলেন, জামায়াত একটি আদর্শিক ও কল্যাণমুখী রাজনৈতিক সংগঠন। দেশ ও জাতির সকল ক্রান্তিকালে জামায়াত ঐতিহাসিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। সকল আন্দোলন-সংগ্রামে জামায়াত জনগণের অধিকার…
লক্ষ্মীপুরের রামগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে শাকিব হোসেন (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন। শাকিব মোটরসাইকেল আরোহী ছিলেন। শনিবার (৯ নভেম্বর) দুপুরে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (৮ নভেম্বর) রাতে রামগঞ্জ পৌর শহরের সোনাপুর কাদের আটিয়া বাড়ি এলাকায় পল্লী বিদ্যুতের সাব সেন্টারের সামনে রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব রামগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলচমা এলাকার মুন্সি বাড়ির আবুল কাশেমের ছোট ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় সাকিব মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বের হয়ে উপজেলা কাটাখালী এলাকায় যাচ্ছিলেন। ঘটনাস্থল পৌঁছলে দ্রুত গতির জননী পরিবহণের একটি বাস ও সাকিবের মোটরসাইকেলের মুখোমুখি…
ঝিনাইদহের কালীগঞ্জের কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম সরোয়ার হোসেন মোল্লাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার কোলা বাজারে এ ঘটনা ঘটে। আহত গোলাম সরোয়ার মোল্লা উপজেলার পারিয়াট গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানায়, শনিবার সকালে উপজেলার কোলা বাজারের তিন রাস্তার মোড়ে বসে ছিলেন গোলাম সরোয়ার মোল্লা। এ সময় অতর্কিতভাবে তার উপর হামলা চালায় কয়েকজন যুবক। ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে স্থানান্তর করেন। নাম প্রকাশ না করার শর্তে হামলার ঘটনার স্থানের এক দোকানদার…
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আলমগীর হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার চককীর্তি ইউনিয়নের রানীবাড়ি চাঁদপুর-গাবতলা গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রানীবাড়ি চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ মংলুর সঙ্গে আলমগীরের জমি নিয়ে বিরোধ চলে আসছে। সকালে প্রতিপক্ষের লোকজন আমগাছ কাটতে গেলে বাধা দেন আলমগীরসহ তার ভাইয়েরা। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের হামলায় আলমগীর হোসেন ঘটনাস্থলেই মারা যান। আহত হন উভয় পক্ষের অন্তত…
চট্টগ্রামের এবিএম মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। শুক্রবার রাত ১২টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সিইপিজেড অংশে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের (চট্ট মেট্রো-ল ১৭-৪৩১৮) সঙ্গে রেলিংয়ে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন দুই আরোহী। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। সিইপিজেড ফায়ার স্টেশনের টিম লিডার নূর হোসেন গণমাধ্যমকে বলেন, তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমনোই পির) জানিয়েছেন, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন না, সজাগ রয়েছেন। ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে তারা প্রস্তুত। শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মুফতি রেজাউল করিম বলেন, ‘জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্টরা মানুষের মতো আচরণ করেনি। চোরের দিক দিয়ে দেশসেরা পুরস্কার পেয়েছে। দুর্নীতিতেও পেয়েছে।’ পাশের রাষ্ট্রের হিংস্র নজর রয়েছে দাবি করে চরমনোই পির বলেন, ‘সংখ্যালঘুরা বাংলাদেশে যেভাবে আরামে বসবাস করে পাশের দেশ ভারতে সংখ্যালঘু মুসলমানরা কী ভালো আছে? সারা দেশে হিন্দুদের জানমালে কোনো আঘাত না আসে, এ জন্য আমরা কাজ করেছিলাম। সর্বপ্রথম আমরাই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছি।…

