পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘উপহার হিসেবে নয়, ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে। রপ্তানি করলে ডলার আসে। আমাদের এই মুহূর্তে ডলারের কেমন প্রয়োজন সেটা আপনারা জানেন। সেটা খুব ছোট করে দেখার মতো টাকা নয়। পাশাপাশ যারা ইলিশ চাইছেন, তারাও কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেক সমর্থন দিয়েছেন। সেটি আমরা সবাই দেখেছি।’ আজ সোমবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ভেঙে যাওয়া মুছাপুর রেগুলেটর ও নদীভাঙন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান এ সময় বলেন, ‘সারা দেশে নদী থেকে অবাধে বালু উত্তোলন দস্যুতায় পরিণত হয়েছে। বালু খেকোদের এ দস্যুতা এখনই…
Author: saiful islam
নাট্যকার, নাট্যব্যক্তিত্ব, অভিনেতা মনোজ মিত্র গুরুতর অসুস্থ। গতকাল বুকে ব্যথা উঠলে তাঁকে কলকাতা সল্টলেক এলাকার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। মনোজ মিত্রের বয়স ৮৫ বছর। গত ফেব্রুয়ারি মাসে মনোজ মিত্র অসুস্থ হলে তাঁর বুকে পেসমেকার বসানো হয়। এরপর তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। সর্বশেষ খবরে জানা গেছে, তিনি এখন ভেন্টিলেশনে আছেন। অভিনেতা মনোজ মিত্রের জন্ম ১৯৩৮ সালের ২২ ডিসেম্বর, বাংলাদেশের সাতক্ষীরা জেলার ধূলিহার গ্রামে। শৈশব কেটেছে তাঁর ওই গ্রামে। ১৯৫০ সালে ১২ বছর বয়সে তিনি চলে আসেন কলকাতায়। বাবা অশোক কুমার মিত্র স্বাধীনতা–উত্তর বাংলাদেশে ঢাকায় ভারতের দূতাবাসে চাকরি করেছেন। ১৯৫৭ সালে কলকাতার নাট্যমঞ্চে তিনি প্রথম অভিনয় করেন। আর ১৯৭৯ সালে…
পাহাড়ে গণপিটুনি বা বিচারবহির্ভূত সব হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। পাহাড়ি–বাঙালি বিভাজন বন্ধ করার আহ্বান জানিয়েছে তারা। রোববার রাজধানীর বিজয়গনরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির নেতারা এ কথা বলেন। ‘পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা ও করণীয়’ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অপরাধী যে–ই হোক, তাকে ন্যায্যতার ভিত্তিতে বিচারের আওতায় আনতে হবে। দেশের নাগরিকদের মৌলিক মানবাধিকার রক্ষা করা হচ্ছে রাষ্ট্রের প্রধান দায়িত্ব। সেটা যেন অগ্রাধিকারের বাইরে চলে না যায়। এবি পার্টির যুগ্ম আহ্বায়ক আবদুল ওহাব বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যা নিয়ে সরকারগুলো কখনো আন্তরিক প্রচেষ্টা চালায়নি। অন্তর্বর্তীকালীন সরকার পাহাড়ের সমস্যাকে আন্তরিকতার সঙ্গে দেখবে এবং তাঁদের সুপারিশ বিবেচনায়…
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের অসংখ্য মানুষ। ফসল, গবাদি পশু থেকে শুরু করে মাথা গোঁজার ঠাঁইটুকুও হারিয়েছে অনেক পরিবার। সেরকম কিছু পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে হুয়াওয়ে। এবছর নিজেদের ত্রাণ কার্যক্রমের দ্বিতীয় ধাপ হিসেবে হুয়াওয়ের অর্থায়নে ও অভিযাত্রিক ফাউন্ডেশনের তত্বাবধায়নে বিনামূল্যে বন্যাদুর্গতদের জমিতে ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। গত সপ্তাহে ফেনীর পরশুরাম এলাকার আহসান উল্লাহ, শহিদুল ইসলাম, মোস্তফা ও দেলোয়ারের পরিবারকে এই ঘরগুলো তুলে দেয়া হয়। হুয়াওয়ে সাউথ এশিয়ার বোর্ড সদস্য লিন হাই (হ্যাভেন) এই চার পরিবারকে ঘরগুলো হস্তান্তর করেন। অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আহমেদ ইমতিয়াজ জামী সেখানে উপস্থিত ছিলেন। আগামীতে অন্যান্য এলাকার আরও ২১টি পরিবার একই সুবিধা পাবে।…
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় দেশে বৃষ্টি বাড়তে পারে। তবে লঘুচাপের কারণে সমুদ্রবন্দরে কোনো সতর্ক সংকেত দেওয়া হয়নি। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে। এ বিষয়ে আবহাওয়াবিদ নাজমুল হক জাগো নিউজকে বলেন, পূর্বাভাস অনুযায়ী লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি মৌসুমি লঘুচাপ। তবে সমুদ্রবন্দরগুলোতে এখনো সতর্ক সংকেত দেখানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি। এর প্রভাবে সারাদেশে বৃষ্টিপাত বাড়তে পারে।
শহীদুল ইসলাম শাহেদ ,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার নৌকার মালিক হাফেজ ইয়াকুব এর জালে ১১০ পিস ইলিশ মাছ ধরা পড়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে মাঝিমাল্লারা দক্ষিণ লম্বরী নৌকা ঘাটে ধরা পড়া মাছগুলো বিক্রির জন্য নিয়ে আসেন । বঙ্গোপসাগরে মাছ শিকার করে মেরিন ড্রাইভ উত্তর লম্বরী ঘাটে মাছগুলো বিক্রির জন্য নিয়ে আসা হয়। মাছ ব্যবসায়ীরা আবুল কাশেম প্রকাশ ভুলু খবর পেয়ে নৌকার ঘাটে গিয়ে ১১০ পিস ইলিশ মাছ দেখতে পায়। পরে নৌকার মাঝি ১ লক্ষ ৫০ হাজার টাকা মাছের দাম হাঁকান। ব্যাবসায়ীরা দর কষাকষি করে ১ লক্ষ ২১ হাজার টাকা দামে ক্রয় করেন। ১২ শত গ্রামের মাছ…
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিটি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে হুমকি দিয়ে বলেছেন- ধরা পড়লে তাদের উলটো করে ঝুলিয়ে রাখা হবে। গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঝাড়খন্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলায় এক নির্বাচনি জনসভায় দেওয়া বক্তব্যে রাজ্যটিতে ভারতীয় জনতা পার্টি সরকার গঠনের পর বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এমন হুঁশিয়ারি দেন প্রভাবশালী এই নেতা। খবর দ্য টেলিগ্রাফ অনলাইনের। এই নেতা বলনে, ‘আমি সবার কাছে ঝাড়খন্ডে বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠনের আবেদন জানাচ্ছি। আমরা প্রতিটি বাংলাদেশি নাগরিককে উলটো করে ঝুলিয়ে রেখে একেবারে সোজা করে দেবো।’ এ সময় তিনি বাংলাদেশ থেকে অনুপ্রবেশের ঘটনা তদন্ত করতে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়ায় ঝাড়খন্ড হাইকোর্টকে ধন্যবাদ জানান।
রোববার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পূর্বাঞ্চলে একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত এবং আরও ১৭ জন আহত হয়েছেন বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন রোববার জানিয়েছে। বিস্ফোরণের পর কিছু খনি শ্রমিক ভেতরে আটকা পড়েছেন বলেও আশঙ্কা করা হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী তেহরানের দক্ষিণ-পূর্বে প্রায় ৫৪০ কিলোমিটার (৩৩৫ মাইল) দূরে অবস্থিত তাবাসে একটি কয়লা খনিতে বিস্ফোরণটি ঘটে। পৃথক প্রতিবেদনে বাতূাসংস্থা রয়টার্স বলছে, ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশে একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ২৮ জন নিহত এবং আরও ১৭ জন আহত হয়েছেন বলে রোববার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে। এই…
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার (২১ সেপ্টেম্বর) লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যে ৪০০ হামলা চালিয়েছে ইসরায়েল। অপরদিকে ইসরায়েলের হাইফা শহরের কাছে রামাত ডেভিড ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। গাজায় সংঘাত শুরুর পর ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে এটাই সবচেয়ে বড় সংঘাতের ঘটনা। খবর আল জাজিরার। দক্ষিণ লেবাননজুড়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন, কয়েক ডজন ইসরায়েলি যুদ্ধবিমান ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে হুমকি দূর করতে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালিয়েছে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান শনিবার সন্ধ্যা থেকে দক্ষিণ লেবাননে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলের ভয়াবহ গণহত্যার নিন্দা জানিয়েছেন লেবাননের…
বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ঘোষণা দেওয়া হয় এবার ইলিশ রপ্তানি করা হবে না। মূলত দেশের চাহিদার কথা বিবেচনা করে এ সিদ্ধান্তের কথা জানিয়েছিল বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আকতার। তিনি বলেছিলেন, ‘আমরা ভারতে কোনো ইলিশ পাঠাতে পারব না। এটি দামি মাছ। আমরা দেখেছি যে আমাদের দেশের মানুষই ইলিশ খেতে পারে না। কারণ সব ভারতে পাঠানো হয়। যেগুলো থাকে, সেগুলো অনেক দাম দিয়ে খেতে হয়।’ দুর্গাপূজা উপলক্ষ্যে সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় ৩ হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে। এ লক্ষ্যে ২৪ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। এ…

