তারকার সন্তানদের ব্যক্তিগত জীবন ও গুঞ্জন-ঘেরা সম্পর্ক নিয়ে মানুষের কৌতূহল কখনোই ফুরায় না। সেটা যদি হন শাহরুখ খানের পুত্র নির্মাতা আরিয়ান খান, তাহলে তো কথাই নেই। এবার আবারও আলোচনার কেন্দ্রে আরিয়ান খান ও ব্রাজিলিয়ান সুন্দরী মডেল লারিসা বোনেসি। বলিউড তারকা শাহরুখ খানের ছেলের সঙ্গে দীর্ঘদিন ধরেই যার নাম জড়িয়ে আসছে, সেই ব্রাজিলিয়ান সুন্দরী সাম্প্রতিক কিছু ছবি শেয়ার করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। তার স্বাভাবিক স্টাইল ও ব্যক্তিত্ব নিয়ে প্রশংসার বন্যা বইছে। লারিসা বোনেসি কে? লারিসা বোনেসি একজন সুপরিচিত মডেল। তিনি ভারতের একাধিক ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন, পাশাপাশি সংগীত ভিডিও ও বিজ্ঞাপনেও দেখা গেছে তাকে। বছরের…
Author: mh sohag
আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টকে সামনে রেখে রশিদ খানকে অধিনায়কে করে আজ ১৫ সদস্যের ১৫ দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। একই দল টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে। গত অক্টোবরে বাংলাদেশ সফরে জায়গা না পাওয়া পেসার ফজলহক ফারুকি ও ব্যাটিং অলরাউন্ডার গুলবাদিন নাইবকে ফেরানো হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে। পাশাপাশি অফ স্পিনার মুজিব উর রেহমান ও পেসার নাভিন-উল-হককেও দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। মুজিবকে মূল স্কোয়াডে রাখায় আরেক স্পিনার আল্লাহ মোহাম্মদ গজনফরের জায়গা হয়েছে রিজার্ভ খেলোয়াড়ের তালিকায়। সেখানে তার সঙ্গে আছেন ইজাজ আহমদজাই ও জিয়া উর রহমান শরাফি। গত সেপ্টেম্বরে…
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে এসে ঢাকায় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাক্ষাৎ হয়েছে। এসময় তারা একে অপরের সঙ্গে করমর্দন ও কুশল বিনিময় করেন। খবর পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের সংশ্লিষ্ট সূত্রের বরাতে বুধবার (৩১ ডিসেম্বর) গণমাধ্যমটি জানিয়েছে, সাক্ষাতের শুরুতে উভয় নেতা করমর্দন করেন এবং কুশল বিনিময়ের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেন। তবে তাদের সাক্ষাতে দুই দেশের সম্পর্ক নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা তা জানা যায়নি। পাকিস্তানের সংবাদমাধ্যমটি এ সাক্ষাতকে ‘বড় ব্রেকথ্রু’ হিসেবে অভিহিত করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, এটি মে ২০২৫-এর পর প্রথম উচ্চপর্যায়ের সাক্ষাৎ। বিশ্লেষকদের মতে, ঢাকায় এই সাক্ষাৎ দক্ষিণ এশিয়ার…
এনসিপি ছাড়ছেন যারা, তাদের জন্য আমজনতার দলের দরজা খোলা রাখার কথা বলেছিলেন দলটির সদস্যসচিব মো. তারেক রহমান। কিন্তু সেই ‘খোলা দরজা’ দিয়েই এবার দল ছাড়লেন তার নিজের দলের সহসভাপতি সাধনা মহল। রোববার রাত (২৮ ডিসেম্বর) নিজের ফেসবুক পোস্টে আমজনতার দল থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। পোস্টে সরাসরি কোনো কারণ উল্লেখ না করলেও মন্তব্যের ঘরে দেওয়া প্রতিক্রিয়াগুলোতে সিদ্ধান্তের পেছনের ইঙ্গিত পাওয়া যায়। একই দিন সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যক্তি আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত, সদ্য নিবন্ধিত আমজনতার দলে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। তার যোগদানের পরপরই সহসভাপতির পদ ছাড়ার ঘোষণা দেন সাধনা মহল। ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমজনতার দল থেকে…
টি-টোয়েন্টি বিশ্বকাপের আর দেড় মাসও বাকি নেই। ঠিক এই সময়ে এসে শাহিন শাহ আফ্রিদি হাঁটুতে চোট নিয়ে মাঠের বাইরে চলে গেছেন। যার ফলে বিগ ব্যাশ লিগ শেষ হয়ে গেছে তার। তাকে অস্ট্রেলিয়া থেকে পাকিস্তানে ফিরিয়ে এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সামনে ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে তার পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিসবেন হিটের হয়ে খেলা শেষ হওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন শাহিন। তিনি দল ও সমর্থকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমি খুব শিগগিরই মাঠে ফেরার আশা রাখি। ততদিন দলকে বাইরে থেকে সমর্থন দেব।’ এবারের আসর দিয়েই বিগ ব্যাশে অভিষেক হয় শাহিনের। একই মৌসুমে খেলেছেন বাবর আজম,…
ইরান ও ভেনেজুয়েলার মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র-সংক্রান্ত বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানায়, ইরানের ড্রোন বাণিজ্য ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সহায়তা করার অভিযোগে ইরান ও ভেনেজুয়েলার মোট ১০ জন ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে— ইরানের তৈরি ড্রোন কেনার অভিযোগে একটি ভেনেজুয়েলান কোম্পানি ও এর চেয়ারম্যান। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত রাসায়নিক সংগ্রহে জড়িত তিনজন ইরানি নাগরিক। যুক্তরাষ্ট্রের আগেই নিষিদ্ধ ঘোষিত ‘রায়ান ফ্যান গ্রুপ’-এর সঙ্গে যুক্ত ইরানভিত্তিক কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এসব নিষেধাজ্ঞার লক্ষ্য হলো ইরানের পারমাণবিক কর্মকাণ্ডের…
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়ে পোস্ট দিয়েছেন উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত। তিনি বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে জাতি হারিয়েছে একজন অভিভাবক। খালেদা জিয়ার একটি ছবি প্রকাশ করে হানিফ সংকেত লেখেন, সর্বজন শ্রদ্ধেয়, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ৩০ ডিসেম্বর ভোর ছয়টায় আমাদের ছেড়ে চির বিদায় নিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খালেদা জিয়ার অবদান তুলে ধরে হানিফ সংকেত লেখেন, তার এ মৃত্যুতে জাতি হারিয়েছে একজন অভিভাবক। দেশ ও জাতির কল্যাণে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। শোক ও সমবেদনা প্রকাশ করে এই…
ক্রিশ্চিয়ানো রোনালদো জীবনে তার শরীরের কতো জায়গা দিয়ে যে গোল করেছেন! পায়ে, মাথা দিয়ে তো সবাই করে, হাত দিয়েও গোল আছে রোনালদোর, এমনকি বিশেষ অঙ্গ দিয়েও গোল করেছিলেন একবার। তবে এবার যা ‘করলেন’, তার নজির তার জীবনে আর একবারও দেখা যায়নি। এবার তিনি গোল করেছেন পিঠ দিয়ে। তবে গোলটা ‘করেছেন’ বলার চেয়ে ‘পেয়েছেন’ বলাটাই বোধ হয় শ্রেয়। এই গোলে যে তার অবদান ছিল শূন্যের কোঠায়, ভাগ্যগুণে গোলটা পেয়ে গিয়েছেন তিনি। বক্সের ভেতর থেকে সতীর্থ জোয়াও ফেলিক্স গোলে শট নিয়েছিলেন, তবে তার পথ আটকে দাঁড়ান রোনালদো। শটটা তার পিঠে লেগে দিক বদলে জড়ায় জালে। অবদান শূন্যের কাছাকাছি থাকলেও রোনালদো উদযাপনটা করেছেন…
প্রতিবেশী রাষ্ট্র বেলারুশে নিজেদের তৈরি পারমাণবিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক মোতায়েন করেছে রাশিয়া। বেলারুশের প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিবৃতিতে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সেনাবাহিনীর ওরেশনিক ক্ষেপণাস্ত্র বিভাগ দেশের নির্দিষ্ট এলাকায় কমব্যাট ডিউটি পালন শুরু করেছে। এই ক্ষেপণাস্ত্রটি সম্পর্কে একবার রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, এই ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতিসম্পন্ন এবং একে আটকে দেওয়ার মতো এয়ার ডিফেন্স সিস্টেম এখনো তৈরি হয়নি। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বেলারুশে মোতায়েনের পুরো ইউরোপ এখন এই ক্ষেপণাস্ত্রের আওতায় থাকবে। কারণ মধ্যমপাল্লার এই ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৫ হাজার ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে…
বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দেশব্যাপী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। শুধু সাধারণ মানুষই নয়, শোবিজ অঙ্গনের সেলেবরাও শোক প্রকাশ করেছেন। নগরবাউল জেমস তার ফেসবুক স্ট্যাটাসে খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও শোক জানিয়েছেন। তিনি লিখেছেন, নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমরা গভীর শোক অনুভব করছি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জেমস খালেদা জিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রার্থনা করেছেন, মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌসের উচু মাকামে স্থাপন করেন—আমিন। তিনি…

