Author: mh sohag

চীনে ক্রমাগতই কমছে শিশু জন্মহার। এ পরিস্থিতিতে জন্মহার বাড়ানোর চেষ্টায় এবার অভিনব সব ব্যবস্থা নিয়েছে চীন। নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি থেকে দেশটিতে কনডমসহ সব ধরনের গর্ভনিরোধক পণ্যের ওপর ১৩ শতাংশ বিক্রয় কর কার্যকর হয়েছে। বিপরীতে, তরুণ প্রজন্মকে সন্তান গ্রহণে উৎসাহিত করতে শিশু যত্ন (চাইল্ড কেয়ার) ও বিয়ে সংক্রান্ত সেবাকে করমুক্ত ঘোষণা করেছে বেইজিং। গত বছরের শেষের দিকে কর ব্যবস্থায় এই রদবদলের ফলে ১৯৯৪ সাল থেকে চলে আসা বহু করছাড় বাতিল হয়ে গেছে। যেমন: নব্বইয়ের দশকে যখন চীনে কঠোর ‘এক সন্তান নীতি’ কার্যকর ছিল, তখন জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখার জন্য গর্ভনিরোধক পণ্যগুলোকে করমুক্ত রাখা হয়েছিল। কিন্তু এখন দীর্ঘ ৩২…

Read More

টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি স্বামী-সন্তানসহ থার্টিফার্স্টের ছুটি কাটাতে থাইল্যান্ডে অবস্থান করছেন। সেখানে ব্যাংককের রাস্তায় বরের ঠোঁটে চকাস করে চুমু খান শুভশ্রী। ঠোঁটে ডুবেই ২০২৬ সালকে বরণ করে নিলেন অভিনেত্রী। আবার ‘ক্ষুদিরাম বিতর্ক’ ঝেড়ে ফেলে বউয়ের ঠোঁটে ঠোঁট রেখে ২০২৬-এ পা দিলেন টালি প্রযোজক-নির্মাতা রাজ চক্রবর্তী। অথচ গত কয়েক দিন ধরে সামাজিক মাধ্যমে সমালোচিত পরিচালক। তার আসন্ন সিনেমা ‘হোক কলরব’-এর সংলাপ নিয়ে চলছে চারদিকে নিন্দার ঝড়। ‘আমি ক্ষুদিরাম চাকী— আমি ঝুলি না, ঝোলাই’—শাশ্বতর মুখে এমন সংলাপ ঘিরেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চলছে বিতর্ক। তবে সব ভুলে সপরিবারে বিদেশে ছুটি কাটাচ্ছেন পরিচালক। বছরের শেষ দিন সামাজিক মাধ্যমে এ উষ্ণতা ছড়ালেন তারকা দম্পতি।…

Read More

জিম্বাবুয়ে পুরুষ ক্রিকেট দলের টি–টোয়েন্টি আন্তর্জাতিক অধিনায়ক সিকান্দার রাজার ছোট ভাই মুহাম্মদ মাহদি আর নেই। জিম্বাবুয়ে ক্রিকেট বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। মাহদির বয়স ছিল মাত্র ১৩ বছর। তিনি ২৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। জিম্বাবুয়ে ক্রিকেট জানায়, মাহদি জন্ম থেকেই হিমোফিলিয়ায় ভুগছিল। এটি একটি জটিল রোগ। এই রোগে রক্ত জমাট বাঁধার ক্ষমতা খুব কম থাকে। সামান্য আঘাতেও অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে। সাম্প্রতিক শারীরিক জটিলতার কারণেই মাহদির মৃত্যু হয়েছে বলে জানানো হয়। সংক্ষিপ্ত বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট আরও জানায়, মাহদি সোমবার মারা যান। পরদিন মঙ্গলবার তাকে হারারেতে দাফন করা হয়। দাফন সম্পন্ন হয় ওয়ারেন হিলস কবরস্থানে। এই কঠিন সময়ে সিকান্দার রাজা ও…

Read More

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা ও দাফন বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সম্পন্ন হয়েছে। তার জানাজার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা শিরোনাম করেছে, ‘খালেদা জিয়ার জানাজায় জনসমাগম, সাবেক নেত্রীকে বিদায়।’ প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের রাজধানী ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজায় বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে রাজধানী ঢাকায় আসেন। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য শোক জানাচ্ছে বাংলাদেশ। রাষ্ট্রীয় জানাজায় অংশ…

Read More

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর)  বিকাল ৩টার দিকে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ জড়ো হলে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। ভোর থেকেই সর্বস্তরের মানুষ মানিক মিয়া এভিনিউ এলাকায় উপস্থিত হতে শুরু করেন। দীর্ঘ সময় ধরে সেখানে মানুষের ঢল নামে, যা এক অভূতপূর্ব দৃশ্যের জন্ম দেয়। অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব জানাজায় অংশ নেওয়া মানুষের কয়েকটি ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করেন। ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, ক্ষমতার বাইরে গিয়েও যে মানুষের হৃদয়ে জায়গা করে নেয়—এই জনসমুদ্র তার প্রমাণ। মহান আল্লাহ যেন তাকে জান্নাতের উঁচু মাকাম…

Read More

সময়টা কোন ক্রিকেটারের কেমন যাচ্ছে, সেটার সূচক বলা যায় আইসিসি র‌্যাঙ্কিংকে। বছর শেষে এই সূচকের সিংহাসনগুলো কার হাতে শেষ হলো, তা একনজরে দেখে নেওয়া যাক—২০২৫ সালটা রাজকীয়ভাবে শেষ করলেন যারা। ব্যাটিংয়ের রাজমুকুট যাদের মাথায় টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে এবং ধরাছোঁয়ার বাইরে থেকে বছর শেষ করলেন জো রুট। তবে ইংলিশদের জন্য আরও খুশির খবর আছে। রুটের ঠিক পরেই দুই নম্বরে জায়গা করে নিয়েছেন হ্যারি ব্রুক। সম্প্রতি তিন ধাপ এগিয়েছেন এই তরুণ। তিনে রয়েছেন কেইন উইলিয়ামসন, চারে ট্রাভিস হেড, আর পাঁচে স্টিভ স্মিথ। ওয়ানডেতে চলছে সেই চিরচেনা ভারতীয় আধিপত্য। রোহিত শর্মা শীর্ষস্থান ধরে রেখেছেন ঠিকই, তবে তার ঘাড়ে তপ্ত নিশ্বাস ফেলছেন বিরাট…

Read More

৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। বুধবার (৩১ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ২৬ মিনিটে এ ভূ-কম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে গতকালের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাপানের পূর্বাঞ্চলীয় শহর নোডার উপকূলে। ভূপৃষ্ঠের ১৯ দশমিক ৩ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। তবে সমুদ্র উপকূলে ভূমিকম্পটির উৎপত্তিস্থল হলেও এতে সুনামির আশঙ্কা নেই বলে এক বিবৃতিতে জানিয়েছে জাপানের আবহাওয়া দপ্তর। এছাড়া ভূমিকম্পের জেরে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও উল্লেখ করা হয়েছে আবহাওয়া দপ্তরের বিবৃতিতে। গত নভেম্বর-ডিসেম্বরে এই নিয়ে মোট ৪টি ভূমিকম্প হলো জাপানে। ৩০ নভেম্বর জাপানে পর পর দু’টি ভূমিকম্প হয়েছিল। ৫ দশমিক ৬ এবং…

Read More

বলিউড অভিনেতা আরবাজ খানের সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর থেকেই অভিনেত্রী মালাইকা আরোরার ব্যক্তিগত জীবন নিয়ে চলছিল নানা জল্পনা-কল্পনা। অবশেষে দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করলেন এই অভিনেত্রী। ২০১৬ সালে মালাইকা আরোরার সঙ্গে আরবাজ খানের বিচ্ছেদ হয়। তাদের দাম্পত্য জীবনে রয়েছে ২২ বছরের একমাত্র পুত্র আরহান খান। বিচ্ছেদ হলেও সন্তানের বাবা-মা হিসেবে দুজন এখনো একসঙ্গেই দায়িত্ব পালন করে যাচ্ছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা জানান, সম্পর্ক সব সময় পরিকল্পনা অনুযায়ী আগায় না। বিচ্ছেদের পর সমাজ ও পরিবারের নানা প্রশ্নের মুখে পড়তে হলেও নিজের সিদ্ধান্ত নিয়ে তার কোনো আফসোস নেই। মালাইকার কথায়, আরবাজ ও তিনি দুজনেই সম্পর্কটা টিকিয়ে…

Read More

ক্রিকেট থেকে অবসরের আগে রাজনীতিতে অংশ নিয়ে সবশেষ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রতীকে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব আল হাসান। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশের বাইরে অবস্থান করছেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার। জাতীয় দলের হয়ে সবশেষ গত বছরের অক্টোবরে ভারতের বিপক্ষে কানপুরে টেস্ট ম্যাচ খেলেন সাকিব। এরপর গত ১৬ মাসে দেশের হয়ে খেলতে না পারলেও বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নিয়মিত খেলছেন তিনি। বর্তমানে আইএল টি-টোয়েন্টিতে এমআই এমিরেটসের হয়ে খেলছেন সাকিব।  সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেছেন, ‘আমাকে সরাসরি ক্রীড়া উপদেষ্টা ও আইন উপদেষ্টা দেশে ফেরার গ্রিন সিগন্যাল দিয়েছিলেন। আমি…

Read More

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে ঢাকা ত্যাগ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার আগে এক ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। ঢাকার ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিকেল ৫টায় ঢাকা ত্যাগ করেছেন। দেশটির বিমানবাহিনীর বিশেষ এক ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। মাত্র কয়েক ঘণ্টার সংক্ষিপ্ত সফরে তিনি সাবেক এই প্রধানমন্ত্রীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ভারতের প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা পৌঁছে দেন। খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে আজ দুপুরেই তিনি ঢাকায় আসেন। সফরকালে জয়শঙ্কর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়ে…

Read More