Author: mh sohag

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল সব সময় তার ব্যক্তিগত জীবনকে লাইমলাইটের বাইরে রেখেছেন। তিনি এখনো অবিবাহিত এবং ভক্তরা জানতে আগ্রহী যে— তিনি কখনো বিয়ে করবেন কিনা। প্রেম, ক্রাশ— এমনকি ওয়ান নাইট স্ট্যান্ড সম্পর্কে সম্প্রতি খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী। সম্প্রতি রণবীর এলাহাবাদিয়ার পডকাস্টে অভিনেত্রীকে তার সেলিব্রিটি ক্রাশ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল এবং তৎক্ষণাৎ হলিউড অভিনেতা টম ক্রুজের কথা উল্লেখ করেছিলেন তিনি। আমিশা বলেন, ‘টম ক্রুজ আমার ক্রাশ। যদি আপনি তার সঙ্গে একটি পডকাস্ট করেন, তাহলে দয়া করে আমাকে আমন্ত্রণ জানাবেন। তিনি বলেন, আমি ছোটবেলা থেকেই টম ক্রুজের প্রশংসা করি। আমার পেন্সিল বক্সে তার ছবি, আমার ফাইল এবং আমার ঘরে তার পোস্টার ছিল।…

Read More

এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে জয় হাতছাড়া করে ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে গেলো বাংলাদেশের। ১৩৬ রানের সহজ লক্ষ্য থাকলেও ১১ রানে হেরে যায় দল। ম্যাচ শেষে কোচ ফিল সিমন্স স্পষ্ট জানালেন, তিনটি ক্যাচ মিস আর ব্যাটসম্যানদের খারাপ সিদ্ধান্তই হারিয়ে দিয়েছে বাংলাদেশকে। পাকিস্তান তখন ৫১ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল। সেখানেই নুরুল হাসান আর মেহেদী হাসান ক্যাচ ছাড়েন শাহীন শাহ আফ্রিদির। আফ্রিদি পরে মাত্র ১৩ বলে ১৯ রান করেন, মারেন দুই ছক্কা। এরপর শূন্য রানে মোহাম্মদ নওয়াজের ক্যাচ ফেলেন পারভেজ হোসেন ইমন। নওয়াজ করেন ২৫ রান ১৫ বলে, যার মধ্যে ছিল দুই ছক্কা ও একটি চার। কোচ সিমন্স বলেন,…

Read More

বৈশ্বিক উত্তেজনার মধ্যেই নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী বলেছেন, হরমোজগান প্রদেশে ‘ইরান হরমোজ’ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নকশা পর্যায়ের কাজ খুব শিগগিরই শুরু হবে, যার ক্ষমতা হবে ৫,০০০ মেগাওয়াট। ইরানের পারমাণবিক প্রধান বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)  বলেন, হরমোজগান প্রদেশের ‘ইরান হরমোজ’ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির ৫,০০০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা রাখে, খুব শীঘ্রই এটির নকশা এবং সরঞ্জাম পর্যায়ের কাজ শুরু হবে। তিনি জোর দিয়ে বলেন, এই প্রকল্পটি  ইরানের পারমাণবিক শিল্পের বিস্তৃত কৌশলগত নথিতে উল্লেখিত লক্ষ্য অর্জনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সূত্র: মেহর নিউজ

Read More

আর মাত্র কয়েক দিন পর হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। কলকাতায় ইতোমধ্যেই চলছে শেষ মুহূর্তের কাজ। এই উৎসবকে কেন্দ্র তৈরি হয় বহু মানুষের উপার্জনের পথও। সে রকমই একটি বিষয় হলো তারকাদের দিয়ে পূজা উদ্বোধন। প্রতি বছরই বিভিন্ন ক্লাবগুলোতে তারকাদের নিয়ে আসা হয় পূজা উদ্বোধন করার জন্য। পর্দার প্রিয় চরিত্রদের দেখতে সেই মণ্ডপে উপচে পড়ে জনগণের ভিড়। কাদের পূজা কত বড় হলো? সেই নিয়ে চলে প্রতিযোগিতা। যত নামী তারকা পূজা উদ্বোধন করতে আসবেন, টাকার অঙ্কও ততটাই ভারি হবে। কারো পারিশ্রমিক হাজারের ঘরে তো কারো অঙ্কটা লাখের ঘরে পৌঁছায়। পূজা উদ্বোধনে খোঁজ পড়ে বড় থেকে ছোট পর্দার তারকাদের। পূজা উদ্বোধন করতে…

Read More

পেশাদার ফুটবল লিগ ভুলে যান। নতুন নাম— বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)। এই নামে দেশের দুই ভেন্যুতে খেলা শুরু হচ্ছে শুক্রবার (২৬ সেপ্টেম্বর)। মুন্সীগঞ্জে ঢাকা আবাহনী ও রহমতগঞ্জ এবং মানিকগঞ্জে দুই পড়শি আরামবাগ ও ফকিরেরপুল ইয়ংমেন্স মুখোমুখি হবে। দুটি ম্যাচই শুরু বেলা পৌনে ৩টায়। এদিকে গত রোববার রাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ২০২৫-২৬ মৌসুমের বিএফএলের ফিকশ্চার প্রকাশের পর বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান আপত্তি জানিয়েছে। সাদা-কালোদের অভিযোগ, কোনো প্রকার আলোচনা ছাড়াই আসন্ন মৌসুমের জন্য ফিকশ্চার তৈরি করেছে বাফুফে। সেই সঙ্গে মোহামেডান বাফুফের পেশাদার লিগ কমিটির বিলুপ্তিরও দাবি জানায়। বাফুফে জানিয়েছে, ঘরোয়া ফুটবল লিগের নতুন ব্র্যান্ডিংয়ের জন্য নাম পরিবর্তন করা হয়েছে। এছাড়া লিগের লোগোতেও…

Read More

ইয়েমেনের রাজধানী সানার আবাসিক এলাকা ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) অন্তত ১২টি বিমান হামলা চালায় ইসরাইল। এতে অন্তত ৮ জন নিহত এবং ১৪২ জন আহত হয়েছেন। ইসরাইলের সর্বশেষ এই আগ্রাসনের মোক্ষম জবাব দিতে দেরি করেনি হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের সামরিক বাহিনী। ইয়েমেনি সেনাবাহিনী জানিয়েছে, তারা নতুন করে ইসরাইলবিরোধী সামরিক অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে একাধিক ওয়ারহেডযুক্ত হাইপারসনিক ‘প্যালেস্টাইন–২’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইল অধিকৃত ইয়াফা অঞ্চলের (তেলআবিব) কয়েকটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে এক বিবৃতিতে জানায়, ইয়েমেনে ইসরাইলি আগ্রাসন এবং গাজায় চলমান গণহত্যার জবাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। পাশাপাশি, তারা লোহিত…

Read More

গান ও সঙ্গীতের জন্য পরিচিত ২৬ বছর বয়সি গায়ক-গীতিকার হাসান রহিমের বিয়ের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে। এটি কেবল ব্যক্তিগত আনন্দই নয়, বরং গিলগিট-বাল্টিস্তানের (জি-বি) সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে দেশের দর্শকের সামনে তুলে ধরেছে। আগস্টে অনুষ্ঠিত রহিমের বিয়েতে তিনি গিলগিতের ঐতিহ্যবাহী পোশাকে উপস্থিত হয়েছিলেন, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। বিবিসি এশিয়ান নেটওয়ার্কের সঙ্গে এক সাক্ষাৎকারে হাসান রহিম তার অভিজ্ঞতা নিয়ে হাস্যরস ও কৃতজ্ঞতার সঙ্গে আলোচনা করেছেন। বিশেষ করে তার মা তাকে বিয়ের দিনে ঐতিহ্যকেন্দ্রিক পোশাক ও চলনের জন্য উৎসাহিত করেছিলেন। বিয়ের অন্যতম আকর্ষণ ছিল রহিমের প্রাণবন্ত নাচ। তিনি বললেন, ‘প্রায় প্রতি পাঁচ মিনিটে সবাই আমাকে নাচ দেখাতে টানতো। আমি…

Read More

আগের দুবার সম্ভাবনাও জাগাতে পারেনি। ভারতের বিপক্ষে সেই ভুল শুধরে নিতে চায় পাকিস্তান। রোববারের ফাইনালে সূর্যকুমার যাদবদের হারাতে যা প্রয়োজন, সবটা করতে প্রস্তুত সালমান আলী আগা। মোদ্দাকথা, শিরোপা নিয়ে ফেরার মন্ত্রই শুনিয়েছেন পাকিস্তানের অধিনায়ক। বৃহস্পতিবার বাংলাদেশের ভুলে কঠিন সমীকরণ মিলিয়ে দিয়েছে পাকিস্তান। ওই ম্যাচের ভুল নিয়ে বিশ্লেষণ করেছেন সালমান। বোলার ও ফিল্ডারদের প্রশংসা করে জানিয়েছেন, এবার ব্যাটিংটাকেও সেরা বানাতে চান। পাকিস্তানের অধিনায়কের বিশ্বাস এই দল যেকোনো দেশকে ক্রিকেটে হারিয়ে দিতে পারবে, ‘এই ধরণের ম্যাচ যে দল জিততে পারে, তারা অবশ্যই স্পেশাল টিম। সবাই খুব ভালো খেলেছে। ব্যাটিংয়ে আমাদের কিছু উন্নতি প্রয়োজন। আমরা সেটি নিয়ে কাজ করছি।’ টাইগারদের হারিয়ে ফাইনাল নিশ্চিতের…

Read More

হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তাদের বৈঠকে গাজা যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ, সিরিয়া, এফ-৩৫ বিমান কেনা-বেচা নিয়ে আলোচনা হয়। খবর আল আরাবিয়া’র। ওভাল অফিসে এরদোগানের পাশে বসে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমাকে ইসরাইলি নেতার সঙ্গে সাক্ষাৎ করতে হবে। আমি মনে করি আমরা এটি করতে পারব। আশা করি আমরা এটি করতে পারব। অনেক মানুষ মারা যাচ্ছে, তবে আমরা জিম্মিদের ফেরত চাই।‘ ট্রাম্প আরও জানান, তিনি সিরিয়া সম্পর্কিত একটি ‘বড় ঘোষণা’ দেবেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত বলেননি। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি নিষেধাজ্ঞা তুলে নিয়েছি, এটা তাদের কিছুটা স্বস্তি দিতে, কারণ নিষেধাজ্ঞাগুলো…

Read More

মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম বলেছেন, জমি রেজিস্ট্রি করতে আগে ঘুস লাগত ১ লাখ এখন ৪ লাখ টাকা ঘুস। ঘুস বাণিজ্য নিয়ে ফেসবুকে খোলামেলা স্ট্যাটাস দিয়ে আবারও আলোচনায় এসেছেন তিনি। বৃহস্পতিবার তিনি এ স্ট্যাটাস দেন। অভিনেত্রীর ফেসবুক পোস্টটি যুগান্তরের পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো। ‘আমার একমাত্র ভাই জার্মানি থাকে। প্রায় ৬ বছর ধরে। দেখি বাবা মার জন্য ভালোই টাকা-পয়সা পাঠায় সে। রেমিটেন্স যোদ্ধা। আব্বা-আম্মা সেই টাকা জমিয়ে একটা জমিও রাখলেন। খুবই ভালো কথা তারা জমি রেখেছেন। কারবারটা হল জমি রেজিস্ট্রেশনের দিন যখন গেলাম… সরকারি পে অর্ডারের খরচ ব্যতীত রেজিস্টার বিশাল অংকের একটা টাকা নানান অজুহাতে বের করে নিলেন আমার পিতা…

Read More