মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের পুলাউ ইন্দাহ শিল্প এলাকায় বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে শুরু হওয়া অভিযানে বিভিন্ন অভিবাসন সংক্রান্ত অপরাধে ৬৬২ জন বিদেশি অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ। সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের পরিচালক খাইরুল আমিনুস কামারুদিন জানিয়েছেন, গত চার মাস ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিকল্পনা করা হয়। অভিযানে ১০০টিরও বেশি স্থাপনায় অভিযান চালানো হয় এবং ৯টি দোকান ঘিরে ফেলা হয়। সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ, রয়েল মালয়েশিয়ান পুলিশ, মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি, এয়ার অপারেশনস ফোর্স, রয়েল ক্লাং সিটি কাউন্সিল, জাতীয় নিবন্ধন বিভাগ। মোট ২৪২ জন কর্মকর্তা ও কর্মী এই অভিযান পরিচালনায় অংশ নেন। পরিচালক জানান, ১,১৩২ জনকে তল্লাশি করে যাদের মধ্যে ৬৬২ জনকে…
Author: mh sohag
টালিউডের জনপ্রিয় পরিচালক ও বাংলাদেশের অভিনেত্রী মিথিলার স্বামী সৃজিত মুখার্জির আজ জন্মদিন। ১৯৭৭ সালের এই দিনে তিনি পৃথিবীর আলোবাতাস দেখেন। তার এই বিশেষ দিনে বিশেষভাবে স্মরণ করেছেন বাংলাদেশি অভিনেতা চঞ্চল চৌধুরী। পরিচালক সৃজিত মুখার্জি ১৯৭৭ সালের ২৩ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার বেড়ে ওঠা কলকাতার ভবানীপুরে। তিনি কলকাতার দোলনা ডে স্কুল থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। এরপর তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক এবং পরে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল ও পিএইচডি সম্পন্ন করেন। পেশাগত জীবনের শুরুতে তিনি অর্থনীতিবিদ ও পরিসংখ্যানবিদ হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু মনের টানে চলে আসেন বিনোদন জগতে। জড়িয়ে পড়েন থিয়েটারে এবং শেষে সিনেমা নির্মাণের মাধ্যমে তার জীবন এগিয়ে নিয়ে যান। ২০১০…
সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলংকাকে ১৬৮ রানে বেঁধে ফেলে বাংলাদেশ জিতেছিল চার উইকেটে। বুধবার দুবাইয়ে একই রানে ভারতকে আটকে ফেলেও নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় ৪১ রানে হারতে হলো লিটনবিহীন বাংলাদেশকে। টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই এশিয়া কাপের ফাইনালে উঠে গেছে ভারত। বিদায়ঘণ্টা বেজে গেছে শ্রীলংকার। ফলে একই ভেন্যুতে আজকের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি রূপ নিয়েছে অলিখিত সেমিফাইনালে। এই ম্যাচের বিজয়ী দল রবিবাসরীয় ফাইনালে ভারতের মুখোমুখি হবে। কাল ভারতকে হারাতে পারলে আজ হারলেও ফাইনালে ওঠার সুযোগ থাকত বাংলাদেশের। বোলাররা সেই মঞ্চ তৈরি করে দিলেও ব্যাটিংয়ে হয়েছে ভরাডুবি। অনুশীলনে পাঁজরে চোট পাওয়ায় নিয়মিত অধিনায়ক লিটন দাসকে খেলানোর ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। টানা দুদিন…
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন, তেহরান কখনোই পারমাণবিক বোমা বানাবে না। বুধবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। মাসুদ পেজেশকিয়ানের এই ঘোষণা এমন সময়ে এলো, যখন যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির (ই-থ্রি) ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর করার ৩০ দিনের প্রক্রিয়া আগামী ২৭ সেপ্টেম্বর শেষ হতে যাচ্ছে। এই তিন দেশ অভিযোগ করেছে, তেহরান ২০১৫ সালের পরমাণু চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। ই-থ্রি জানিয়েছে, ইরান যদি জাতিসংঘ পরিদর্শকদের প্রবেশাধিকার পুনঃস্থাপন করে, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে উদ্বেগ দূর করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নেয়, তবে ছয় মাস পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর করার সিদ্ধান্ত…
ইউটিউবে প্রতিনিয়তই নতুন নতুন নাটক প্রকাশ পাচ্ছে তানিয়া বৃষ্টির। দর্শকদের কাছে সাড়াও ফেলছে। এরই মধ্যে অল্প সময়ের ব্যবধানে বৃষ্টি অভিনীত তিনটি নাটক ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। নাটকগুলো হচ্ছে— নির্মাতা মাসুদ রানা অনিকের ‘জামাই বউ বাটপার’ ও ‘পানু হেটস রানু’ এবং পরিচালক শহীদ উন নবীর ‘দাদির দাদাগিরি’। তিনটি নাটকেই ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছেন তানিয়া বৃষ্টি। ২০২২ সালে জাকিউল ইসলাম রিপন নির্দেশিত ‘পিনিকেই ঝিনিক’ নাটকে দুর্দান্ত অভিনয় করে আলোচনায় আসেন তানিয়া বৃষ্টি। মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেন। এক নাটকেই সবার দৃষ্টি ঘুরে যায় বৃষ্টির দিকে। এরপর একে একে সব ভালো গল্পে যেমন কাজ করার প্রস্তাব আসতে থাকে, গুণী নির্মাতা…
এশিয়া কাপের সুপার ফোরে ভারত ম্যাচে অধিনায়ক লিটন দাসকে পাওয়া নিয়ে জেগেছে সংশয়। চোটের কারণে শেষ পর্যন্ত লিটন খেলতে না পারলে বিকল্প অধিনায়কের নাম ভেবে রেখেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। জানা গেছে, নিয়মিত অধিনায়ক লিটন যদি আজ খেলতে না পারেন, সেক্ষেত্রে দলকে নেতৃত্ব দেবেন জাকের আলী অনিক। আর লিটনের পরিবর্তে একাদশে দেখা মিলবে পারভেজ হোসেন ইমনের। ভারত ম্যাচের দুইদিন আগে অনুশীলনের সময় কোমরে ব্যথা পান লিটন। দলের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং ব্যথার অবস্থা পরীক্ষা করেন। এরপরই অনুশীলন ছেড়ে চলে যান লিটন। পরে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিলো, লিটনের চোট গুরুতর কিছু নয়। তবে আজকে ভারত ম্যাচে লিটনের খেলা অনিশ্চিত।…
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, ‘পাঁচ দেশের চেয়ে বিশ্ব বড়’—তুরস্কের এই দীর্ঘদিনের স্লোগান শুধু বর্তমান বৈশ্বিক শাসনব্যবস্থার সমালোচনা নয়, বরং এটি মানবতার যৌথ ভবিষ্যতের এক দৃষ্টিভঙ্গি। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টিআরটি ওয়ার্ল্ড। তুরস্কের যোগাযোগ বিভাগের প্রধান বুরহানেত্তিন দুরান জানিয়েছেন, সোমবার মার্কিন সাময়িকী নিউজউইক-এ প্রকাশিত একটি প্রবন্ধে এরদোগান এই বক্তব্য রাখেন। এরদোগান বলেন, বিশ্বজুড়ে সংঘাত, আইনহীনতা, সন্ত্রাসবাদ, মহামারি, জলবায়ু সংকট এবং ক্রমবর্ধমান বৈষম্য বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থাকে প্রবল চাপে ফেলেছে। এ অবস্থায় তুরস্ক ন্যায়বিচার, শান্তি ও সংহতিকে ভিত্তি করে গড়া পররাষ্ট্রনীতির ধারাকে অক্ষুণ্ণ রেখে জটিল ও বেদনাদায়ক সংকট মোকাবিলায় কাজ করছে—নিজেদের নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবতার যৌথ ভবিষ্যতকেও সুরক্ষিত করছে। তিনি…
কিংবদন্তি সংগীতশিল্পী জুবিন গার্গের অকাল মৃত্যুতে সংগীত জগতে শোকের ছায়া নেমে এসেছে। গত শুক্রবার সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে নেমেই প্রাণ হারান এ সংগীতশিল্পী। গত রোববার তার মরদেহ পৌঁছায় ভারতের গুয়াহাটিতে। সেখানে হাজারো মানুষ রাস্তায় নেমে প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান। এ সময় স্ত্রীকে মরদেহ আঁকড়ে ধরে কাঁদতে দেখা যায়। জুবিন গার্গের জীবনযাপনে ছিল সরলতা। বড় শহরের হইচই থেকে দূরে থাকতে পছন্দ করতেন। নিজের রাজ্যে শান্তিতে থাকতে ভালোবাসতেন জুবিন। বাড়ি ও স্টুডিও সাজিয়েছিলেন আসামের হস্তশিল্প, বাঁশের তৈরি জিনিস আর হাতে আঁকা ছবিতে। সাধারণ মনে প্রশ্ন— জুবিন গার্গ মৃত্যুর পর কত সম্পদ রেখে গেলেন। গাড়ি ও বাইকের প্রতি ছিল তার আলাদা বিশেষ…
এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৪৫ বলে ৬১ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন সাইফ হাসান। সেই ফিফটিতে আইসিসির টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় ১৩৩ ধাপ এগিয়েছেন এই তারকা ওপেনার। বোলারদের মধ্যে সেরা দশে ফিরেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। বুধবার ঘোষিত পুরুষ ক্রিকেটারদের র্যাংকিংয়ের হালনাগাদে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় ৬ ধাপ উন্নতি করেছেন মোস্তাফিজ। বাংলাদেশের অভিজ্ঞ পেসার আছেন নবম স্থানে। ২০১৭ সালের এপ্রিলে পঞ্চম স্থানে উঠেছিলেন তিনি। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে সাইফের অবস্থান এখন ৮১তম। র্যাংকিংয়ে একশ জনের মধ্যে এই প্রথমবার ঢুকলেন তিনি। লংকার বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে রান তাড়ায় দুর্দান্ত ব্যাটিং করেন সাইফ। ওপেনিংয়ে নেমে ৪টি ছক্কা ও ২টি…
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে গাজা ইস্যুতে অনুষ্ঠিত বৈঠকটি ছিল ‘খুবই ফলপ্রসূ ও ইতিবাচক’। তিনি আশা প্রকাশ করেছেন, এই বৈঠকের ফলাফল গঠনমূলক ভূমিকা রাখবে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টিআরটি ওয়ার্ল্ড। নিউইয়র্কের তুর্কেভি সেন্টারের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোগান বলেন, ‘আমরা মাত্রই একটি খুবই ইতিবাচক ও ফলপ্রসূ বৈঠক শেষ করেছি। আমি সন্তুষ্ট—আশাবাদী এই বৈঠকের ফল মঙ্গলজনক হোক।’ ট্রাম্পের সঙ্গে জাতিসংঘ সদর দফতরে ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে গাজা নিয়ে এ আঞ্চলিক বৈঠকে অংশ মুসলিম দেশগুলোর নেতারা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এরদোগান জানান, বৈঠকের যৌথ ঘোষণা শিগগিরই প্রকাশ করা হবে। তিনি…

