Author: mh sohag

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের উড়ন্ত সূচনা। দুই ওপেনার শাহিবজাদা ফারহান এবং ফখর জামান। ৮ ওভারে ৬৫ রানের জুটি গড়েছে পাকিস্তান। ৩৫ বলে ফিফটি হাঁকালেন ফারহান। এশিয়া কাপের ১৭তম আসরের ফাইনালে মুখোমুখি দুই প্রতিবেশী চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। টস জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত। এশিয়া কাপে এই প্রথম ফাইনালে দেখা হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। ঐতিহাসিক এই লড়াইয়ে শিরোপা জিতেই ঘরে ফিরতে চায় দুই দল। তবে দুই দলের ক্রিকেটীয় টুর্নামেন্টের ফাইনালে ভারতের চেয়ে পাকিস্তানের রেকর্ড ভালো। এর আগে বড় প্রতিযোগিতার ফাইনালে ১২ বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। আট বার জিতেছে পাকিস্তান। ভারত জিতেছে চার বার।…

Read More

জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় ব্যাপক বয়কটের দেখা মেলে। নেতানিয়াহু ভাষণ দিতে পোডিয়ামে চড়ার সময়ই অধিবেশন কক্ষ ছেড়ে যান বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রতিনিধিরা। ইসরাইলি প্রধানমন্ত্রীর ভাষণের সময় বাংলাদেশের প্রতিনিধিরাও অধিবেশন কক্ষে ছিলেন না। তবে সামাজিক মাধ্যমে কেউ কেউ বিষয়টি নিয়ে বিতর্ক তৈরির চেষ্টা করেছিলেন। তাদের দাবি, বাংলাদেশের প্রতিনিধিরা নাকি নেতানিয়াহুর ভাষণ চলাকালে অধিবেশন কক্ষে নিজেদের আসনে অবস্থান করেছেন। তবে সেই দাবি এবার খণ্ডন করেছে ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজ। তারা ইসরাইলি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদে নেতানিয়াহুর ৪১ মিনিট দীর্ঘ ভাষণের সময় অধিবেশন কক্ষে বাংলাদেশসহ ৭৭টি দেশের আসন ফাঁকা ছিল। তাদের দাবি,…

Read More

শাহরুখ খান, বলিউডে ‘বাদশা’ নামে যার পরিচিতি। ভক্তদের কাছে ‘কিং খান’। ১৯৮০ সালের দিকে টেলিভিশনে সিরিয়াল দিয়ে অভিনয় শুরু করা শাহরুখ খান ১৯৯২ সালে মিউজিক্যাল রোমান্টিক সিনেমা ‘দিওয়ানা’ দিয়ে বলিউডে অভিষিক্ত হন। কিন্তু নায়ক হিসাবে তাকে যেন মেনে নিতে পারছিল না বলিউডবাসী। প্রস্তাব দিলেন খলনায়ক হওয়ার। মাত্র ক্যারিয়ার শুরু। পায়ের তলায় মাটি শক্ত হওয়া তো দূরের কথা, এখনো নেই বললেই চলে। তাই অনেকটা বাধ্য হয়েই ১৯৯৩ সালে পরপর দুই সিনেমা ‘বাজিগর’ ও ‘ডর’-এ খলনায়ক হিসাবেই দাঁড়িয়ে গেলেন ক্যামেরার সামনে। আরও ফলাফলও পেয়েছেন হাতে হাতে। রব উঠে গেল শাহরুখের নামে। দুই সিনেমায়ই দেখিয়ে দিয়েছেন, তিনি ইন্ডাস্ট্রি জয় করতেই এসেছেন। এরপর ফিরেছেন…

Read More

এসিসি অনেক বছর ধরেই কাজটা করে আসছিল। এশিয়া কাপে ভারত আর পাকিস্তানকে তিন ম্যাচে মুখোমুখি করার ছক কষা হচ্ছে ২০১৮ সালের আসর থেকে। এবার এসে সেটা আলোর মুখ দেখল। তৃতীয় বার দুটো দল মুখোমুখি হচ্ছে, এশিয়া কাপ ফাইনালে শিরোপার লড়াইয়ে আজ মুখোমুখি ভারত ও পাকিস্তান। এশিয়া কাপে আগের দুই ম্যাচে ভারতের কাছে হারতে হয়েছিল পাকিস্তানকে। প্রথম ম্যাচে ব্যবধানটা বেশি ছিল। দ্বিতীয় ম্যাচে সেটা খানিকটা কমে এসেছিল, পাকিস্তান খানিকটা চাপে ফেলতে পেরেছিল ভারতকে। ফাইনালকে সামনে রেখে প্রশ্ন উঠছে, এশিয়ান চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি যখন সামনে, পাকিস্তান তখন কি একাদশে পরিবর্তন আনবে? পাকিস্তানি সংবাদ মাধ্যম বলছে, আজকের একাদশে ঢোকার সম্ভাবনা আছে মিডিয়াম ফাস্ট…

Read More

এবার স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের দেশ সান মারিনো।  শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে এ ঘোষণা দেন সান মারিনোর পররাষ্ট্রমন্ত্রী লুকা বেক্কারি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা মেহের। লুকা বেক্কারি বলেন, ‘আমরা জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী, নিরাপদ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের ভেতরে একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে, ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছি।’ তিনি বলেন, ‘রাষ্ট্র প্রতিষ্ঠা ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার’। সম্প্রতি জাতিসংঘের বৈশ্বিক সম্মেলনে সম্প্রতি ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বেশ কয়েকটি পশ্চিমা দেশ।  ফ্রান্স ও সৌদি আরবের আয়োজিত এ সম্মেলনে প্রথমে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া,…

Read More

বলিউডে তারকাদের সম্পর্ক, প্রেম ও বিচ্ছেদের গল্প প্রায়ই শিরোনাম হয়। সেই তালিকায় সবচেয়ে আলোচিত ঘটনাগুলির একটি ছিল কারিনা কাপুর ও শহিদ কাপুরের ব্রেকআপ। একসময় তাদের প্রেমের সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে। ‘ফিদা’ ও ‘জব উই মেট’-এ অন-স্ক্রিন রসায়নে দর্শকরা মুগ্ধ হলেও, ‘মিলেঙ্গে মিলেঙ্গে’ ছবির শুটিং চলাকালীনই তারা আলাদা হয়ে যান। এরপর আর একসঙ্গে কাজ করতে রাজি হননি এই তারকা জুটি। তবে বিচ্ছেদের পরও তাদের প্রেমঘন স্মৃতি নিয়ে তৈরি হয়েছিল একটি গান। সম্প্রতি খ্যাতনামা গীতিকার সমীর অঞ্জন এক পডকাস্টে এই তথ্য প্রকাশ করেছেন। তিনি বলেন, কারিনা-শহিদের ব্রেকআপের সময় ‘মিলেঙ্গে মিলেঙ্গে’ ছবির একটি গান লেখা বাকি ছিল। প্রযোজক বনি কাপুর তখন…

Read More

শেষ কয়েক বছরে শ্রীলঙ্কা-বাংলাদেশের লড়াইটা যেন বাড়তি উত্তাপই ছড়ায়। এশিয়া কাপের দুই ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। গ্রুপ পর্বের লড়াইয়ে হারলেও সুপার ফোরে রুদ্ধশ্বাস ম্যাচে লঙ্কানদের হারিয়েছিলেন লিটন দাসরা। এবার তাদের পথ ধরে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ নারী ক্রিকেট দলও। সে ম্যাচটাও রোমাঞ্চ কম ছড়ায়নি। নাটকীয় এক ম্যাচ শেষে বাংলাদেশ পেয়েছে ১ রানের জয়। নারী বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ ছিল বাংলাদেশের ভাগে। প্রথমটা বৃষ্টিতে ভেসে গেলে সবেধন নীলমণি শ্রীলঙ্কা ম্যাচটাই ছিল বাংলাদেশের প্রস্তুতি সম্পন্ন করার একমাত্র উপায়। সে ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে শুরুতেই ওপেনার ফারজানা হক বিদায় নেন ১ রানে। তবে দ্বিতীয় উইকেটে দল পায়…

Read More

ইসরাইলের তীব্র সমালোচনা করে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেন, ‘ইসরাইল নাৎসি জার্মানির হাতে গণহত্যার শিকার হয়েও কিছুই শেখেনি।’ চলমান গাজা সংকটে ইসরাইলের ভূমিকাকে তিনি ‘গণহত্যামূলক’ আখ্যা দেন এবং বলেন, ‘গাজায় যা হচ্ছে, তা মানবতাবিরোধী অপরাধ। এটি ইতিহাস ভুলে যাবে না।’ মাহাথির মোহাম্মদ দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার পশ্চিমা নীতির সমালোচনা করেছেন, বিশেষত ফিলিস্তিন প্রশ্নে। শতবর্ষেও তার অবস্থান অটল—মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তিনি এখনও সোচ্চার কণ্ঠ। মাহাথির বলেন, ‘গাজার অবস্থা ভয়াবহ। তারা গর্ভবতী মায়েদের হত্যা করেছে… সদ্য জন্ম নেওয়া শিশু, যুবক, ছেলে-মেয়ে, পুরুষ-নারী, অসুস্থ ও দরিদ্র… এটা কীভাবে ভুলে যাওয়া যায়? এটা শতাব্দীর পর শতাব্দী ধরে ভোলা যাবে না।

Read More

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যম ফেসবুকে। একটি সূত্র জানায়, সম্প্রতি অভিনেত্রীর ঢাকায় আসার পর গুঞ্জন ছড়িয়ে পড়ে— কিং খানের নায়িকা হচ্ছেন হানিয়া আমির। ঢাকার একটি পাঁচতারকা হোটেলে একটি পণ্যের প্রচারে এসেছিলেন অভিনেত্রী। সেখান থেকেই ঘটনার সূত্রপাত। সেখানে অনুষ্ঠানের উপস্থাপক জানতে চান, ‘শাহরুখ খান নাকি শাকিব খান—কে আপনার পছন্দ?’ সেই প্রশ্নের জবাবে হানিয়া আমির বলেন, আমার মনে হয়— তোমরা শাকিব খানকে অনেক বেশি পছন্দ করো, তাই আমারও পছন্দ। এ ঘটনার পর সিনেমাপ্রেমীদের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে, শাকিবের নায়িকা হচ্ছেন হানিয়া। চলতি মাসের শুরুর দিকে আমেরিকা থেকে ফিরেছেন শাকিব খান।…

Read More

দুবাইয়ে আজ রবিবাসরীয় ক্রিকেট রজনী। ঝলমলে আলোয় অভিষেক শর্মা বনাম শাহিন আফ্রিদির দ্বৈরথ.! এই দ্বৈরথ গড়ে দিতে পারে এশিয়া কাপের ফাইনালের ভাগ্য। সত্যিই কি পারে? এমন ধারণা ভারতের বোলিং কোচ মরনে মরকেলের। দুজনের সঙ্গেই যে কাজ করার অভিজ্ঞতা আছে তার। এর আগে পাকিস্তানের বোলিং পরামর্শদাতা ছিলেন মরকেল। সেখানে বাঁ-হাতি পেসার শাহিন আফ্রিদিকে কোচিং করিয়েছেন তিনি। মরকেল মনে করেন, অভিষেক ও শাহিনের দ্বৈরথ দুদলের মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে। মরকেল বলেন, ‘শাহিন আগ্রাসী বোলার। ও যে কোনো ব্যাটারকে সমস্যায় ফেলতে পারে। অভিষেকও কম না। এই দুজন সামনাসামনি হলেই লড়াই উপভোগ্য হয়। ক্রিকেটপ্রেমীরা এই দ্বৈরথ দেখার অপেক্ষা করে, যা খেলার জন্য ভালো।’…

Read More