Author: mh sohag

টালিউডের জনপ্রিয় তারকা দম্পতি যশ দাসগুপ্ত ও নুসরাত জাহানের মাসখানেক ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ডিভোর্সের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এই গুঞ্জন বাড়তে থাকায় নিজেদের সম্পর্ক অটুট প্রমাণ করতে এবার সামনে এলেন তারা। সেই সঙ্গে তারকা জুটি কড়া বার্তাও দিলেন ভক্ত-অনুরাগীদের। জানা গেছে, অভিনেতা যশ দাসগুপ্ত নাকি পাত্তা দেন না অভিনেত্রী নুসরাতকে। অভিনেতা নাকি নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন। আর এমন খবরে রেগেও যান নুসরাত। যদিও তারকা জুটি নিজেদের মান-অভিমানের খবর কাউকে বুঝতে দেন না। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে একফ্রেমে হাসিখুশি চেহারায় ধরা দেন যশ-নুসরাত। নিন্দুকদের প্রতি ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে জানালেন— লোকে যখন আমাদের নিয়ে গল্প বানাতে ব্যস্ত, তখন আমরা…

Read More

২০২৬ বিশ্বকাপের মূলপর্ব আগেই নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে বাছাইপর্বের বাকি দুটি ম্যাচ নিয়ে আগ্রহটা কম নেই। তার কারণ লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টাইন জাদুকরের ক্যারিয়ারের শেষ ম্যাচ হতে যাচ্ছে এই দুই ম্যাচ। বিষয়টা মেসির মনেও দোলা দিয়েছে খুব করে। সেটার জানান দিলেন সাংবাদিক আন্তোনেলা গনসালেসকে দেওয়া সবশেষ সাক্ষাৎকারে। তিনি জানিয়েছেন, বিশ্বকাপ বাছাইপর্বে এটাই হতে যাচ্ছে তার শেষ ম্যাচ। সেটা বলতে গিয়ে খানিকটা আবেগেও যেন ভেসে গেলেন মেসি। ৩৮ বছর বয়স চলছে এখন। পরের বিশ্বকাপে মেসি খেলবেন কি না, সেটাও এখনও নিশ্চিত নয়। জাতীয় দলের সঙ্গে তার সময়টা যে কোনো মুহূর্তে থেমে যেতে পারে বলে শঙ্কা ভক্তদের। এমন মুহূর্তে মেসি খেলতে…

Read More

রাজশাহীর প্রবীণ সংবাদপত্র এজেন্ট মো. হেকমত উল্লাহ আর নেই।  বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে হেকমত উল্লাহর বয়স হয়েছিল ১০৭ বছর। তিনি স্ত্রী, সাত মেয়ে, এক ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। হেকমত উল্লাহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তবে সম্প্রতি তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হেকমত উল্লাহর ছেলে মো. শহীদুল্লাহ সাঈদ জানান, দুপুরে হাসপাতাল থেকে তার বাবার লাশ মহানগরীর মীরের চক এলাকার বাড়িতে নেওয়া হয় এবং এশার নামাজের পর মহানগরীর টিকাপাড়া গোরস্থানে জানাজা শেষে তাকে দাফন…

Read More

ভারতের অন্যতম জনপ্রিয় ও আকর্ষণীয় মেগা শো বিগ বস। সিজন ১৯-এর শুরুতেই দিল প্রথম বড় চমক। নাটকীয় ঘটনার মোড়ে কাশ্মীরি কন্যা কনটেন্ট ক্রিয়েটর ফারহানা ভাটকে প্রথম প্রতিযোগী হিসেবে গৃহসদস্যরা ‘বাদ’ করলেও, বিগ বসের চমকপ্রদ টুইস্টে শো-তে নিল নতুন মোড়। শোটির দ্বিতীয় দিনেই প্রথম এলিমিনেশন রাউন্ডে ১৬ জন সদস্যকে জড়ো করা হয়, কার জায়গা সবচেয়ে অযোগ্য তা ঠিক করতে। অভিজ্ঞ অভিনেত্রী কনিকা সদানন্দ ফারহানার ‘অভদ্র মনোভাব’ নিয়ে খোলাখুলি সমালোচনা করেন। প্লেব্যাক সিঙ্গার অমল মালিক অভিযোগ তোলেন, ফারহানা নেতিবাচক শক্তি ছড়াচ্ছেন এবং নিজেকে অন্যদের থেকে বড় ভাবছেন। তাদের সঙ্গে একমত হন মৃদুল তিওয়ারি ও বাসির আলীও। এর ফলে সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে বিগ…

Read More

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ফেডারেশন কাপ জয়ী কিংসের মধ্যকার চ্যালেঞ্জ কাপ তিন দিন পিছিয়ে গেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ম্যাচটি হবে ১৫ সেপ্টেম্বর। আগের সূচি অনুযায়ী খেলা হওয়ার কথা ছিল ১২ সেপ্টেম্বর। পেশাদার লিগ ম্যানেজমেন্ট কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ দল স্বাগতিক নেপালের বিপক্ষে ৬ ও ৯ সেপ্টেম্বর দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে। দুই দলের বেশ কয়েকজন খেলোয়াড় জাতীয় দলের সঙ্গে ব্যস্ত থাকবেন ৯ সেপ্টেম্বর পর্যন্ত। চ্যালেঞ্জ কাপের ম্যাচ কোথায় হবে, তা এখনো নির্ধারিত হয়নি। তবে লিগ চ্যাম্পিয়ন হিসেবে ভেন্যু নির্ধারণের অধিকার রয়েছে মোহামেডানের। তারা আসন্ন ২০২৫–২৬ মৌসুমের জন্য জাতীয় স্টেডিয়ামকে নিজেদের হোম ভেন্যু…

Read More

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলুকে সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে কেন্দ্রীয় যুবদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়। গতমাসে উপজেলার হরিনগরে অবস্থিত প্যান্ডামিক ফিশারিজ লিমিটেডে দফায় দফায় লুটপাট ও কোটি টাকার চাঁদা দাবির অভিযোগে আলোচনায় আসেন তিনি। ফলাও করে রিপোর্ট হয় গণমাধ্যমে। শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ নাজমুল হককে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে সাতক্ষীরা জেলা শাখার শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলুকে সংগঠনের সর্বস্তরের পদ থেকে বহিষ্কার করা হয়েছে এবং…

Read More

দুবাইয়ের শাসক ও সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের কন্যা, রাজকুমারী শেখা মাহরা মোহাম্মদ রাশেদ আল মাকতুম বাগদানের ঘোষণা দিয়েছেন। মার্কিন র্যাপার ফ্রেঞ্চ মনটানার সঙ্গে তিনি নতুন সংসারজীবন শুরু করতে যাচ্ছেন । টিএমজেডকে উদ্ধৃত করে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রেঞ্চ মনটানার পক্ষ থেকে গত জুনে প্যারিস ফ্যাশন উইকের সময় সম্পর্কটির আনুষ্ঠানিক ঘোষণা আসে। এর আগে ২০২৪ সালের শেষ দিকে শেখা মাহরা ও ৪০ বছর বয়সি মনটানাকে একসঙ্গে দেখা যায়। সে সময় রাজকুমারী তাকে দুবাই ভ্রমণে নিয়ে যান এবং সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করেন। এরপর মরক্কো ও দুবাই শহরে ঘুরে বেড়ানো, রেস্তোরাঁয় ডিনার, মসজিদ পরিদর্শন এবং প্যারিসের…

Read More

এশিয়া কাপের আগে দুর্দান্ত ফর্মে সাঞ্জু স্যামসন। কেরালা ক্রিকেট লিগে অভিজ্ঞ এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান রীতিমতো ঝড় তুলছেন। তার এমন ব্যাটিং আশ্বস্ত করবে ভারত দলের কোচ গৌতম গম্ভীরকে। গত মঙ্গলবার ২৬ আগস্ট এক ম্যাচে ১ বলে দুই ছক্কা হাঁকিয়ে ১৩ রান তুলেছেন সাঞ্জু স্যামসন। কেরালা ক্রিকেট লিগে কোচি ব্লু টাইগার্সের হয়ে খেলছেন স্যামসন। মঙ্গলবার ত্রিশুর টাইটান্সের বিপক্ষে ইনিংসের পঞ্চম ওভারের চতুর্থ বলে ছক্কা মারেন স্যামসন। সেই বলটি ‘নো’ ডাকেন আম্পায়ার। ফলে দলের রানের সঙ্গে ৭ রান যোগ হয় এবং অতিরিক্ত বল ‘ফ্রি-হিট’ হিসেবে পায় কোচি। সেই ফ্রি হিট বলটিও ডিপ মিড উইকেট দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন স্যামসন। অর্থাৎ একটি বৈধ বলে…

Read More

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগ চিকিৎসার জন্য ১৭ কোটি টাকার ওষুধ দিয়েছে একটি বিদেশি স্বেচ্ছাসেবী সংগঠন। এই ওষুধ আনার উদ্যোগ ও যোগাযোগ করেন কলেজের ইন্টার্ন ডাক্তার শীর্ষ শ্রেয়ান। ওষুধগুলো নেদারল্যান্ডস থেকে ২০ আগস্ট ঢাকায় আসে। সোমবার রাজশাহী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ওষুধগুলো গ্রহণ করে। এর মধ্যে আছে আল্টেপ্লেস নামের একটি ওষুধ, যা স্ট্রোক ও হার্ট অ্যাটাকের মতো জটিল রোগে ব্যবহার হয়। ৬১তম ব্যাচের ওই ইন্টার্ন ডাক্তার সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমি তখন রাজশাহী মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্র। বিশ্ব স্ট্রোক অর্গানাইজেশনের “ফিউচার স্ট্রোক লিডারস কোহর্ট-২” প্রকল্পে গবেষণার সুযোগ পাই। সেখানে আমি আন্ডারগ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি। পরে আমাদের গবেষণাপত্র প্রকাশিত হয়।’…

Read More

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট প্রাসাদপ্রমাণ নতুন বাড়ির ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় রেগে আগুন হয়েছেন। মুম্বাইয়ের পালিহিলে রাজ কাপুরের বাড়িটিই নতুন করে তৈরি করিয়েছেন অভিনেতা রণবীর কাপুর ও আলিয়া দম্পতি। এ নিয়ে অভিনেত্রীর দাবি— তার ব্যক্তিগত পরিসরে ফটোসাংবাদিকরা ঢুকে পড়েছেন, যা নিয়ে তিনি বিরক্ত। এবার আলিয়াকে এ নিয়েই খোঁচা দিলেন বিতর্কিত অভিনেত্রী পায়েল রোহতগী। বেশ কয়েক বছর ধরেই এ বাড়ির পূনর্নির্মাণের কাজ চলছে। আলিয়া ও রণবীর প্রায়ই সেখানে গিয়ে দাঁড়িয়ে থেকে কাজ দেখছেন। অবশেষে গৃহপ্রবেশের অপেক্ষায় সেই বাড়ি। সেই বাড়ির সামনে থেকেই কেউ একজন ভিডিও করে ছেড়ে দিয়েছে সামাজিক মাধ্যমে। সেই ভিডিওতে আলিয়ার চোখ পড়লে এক বিবৃতি দিয়ে বাড়ির ছবিগুলো…

Read More