Author: mh sohag

সর্বকালের সেরা ব্যাটার স্যার ডন ব্র্যাডম্যানের প্রতিটি স্মারকই অমূল্য সম্পদ। এমন একটি স্মারক দীর্ঘদিন গোপনে আগলে রেখেছিল একটি পরিবার। ৭৫ বছরের বেশি সময় ধরে আড়ালে থাকা সেই অমূল্য রত্ন অবশেষে প্রকাশ্যে আসছে। নিলামে তোলা হচ্ছে অস্ট্রেলিয়ার ক্রিকেট কিংবদন্তির একটি টেস্ট ক্যাপ। নিলামকারী প্রতিষ্ঠান ‘লয়েডস অকশনস’ জানিয়েছে, বিডিং শুরু হবে মাত্র এক ডলার থেকে। নিলাম চলবে আগামী ২৬ জানুয়ারি ‘অস্ট্রেলিয়া ডে’ পর্যন্ত। অস্ট্রেলিয়ার টেস্ট ক্যাপ পরিচিত ‘ব্যাগি গ্রিন’ নামে। আর ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন অস্ট্রেলিয়ানদের কাছে আবেগ ও মর্যাদার প্রতীক। মৃত্যুর ২৪ বছর পরও তাকে নিয়ে আবেগে ভাটা পড়েনি। গত বছর ব্র্যাডম্যানের একটি ব্যাগি গ্রিন নিলামে বিক্রি হয়েছিল চার লাখ ৮০ হাজার…

Read More

সৌদি আরবের আলটিমেটামের পর ইয়েমেনে নিজেদের মিশন সমাপ্তির ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শিগগিরই ইয়েমেন থেকে সব সেনাদের প্রত্যাহার করে নেওয়া হবে বলেও জানিয়েছে আবুধাবি। স্থানীয় সময় মঙ্গরবার (৩০ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে আরব আমিরাত। খবর রয়টার্সের। এ ঘোষণার কয়েক ঘণ্টা আগে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী দক্ষিণ ইয়েমেনের মুকাল্লা বন্দরে হামলা চালায়। ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) সঙ্গে আমিরাতের আঁতাত এবং এই ইস্যুতে সৌদির সঙ্গে তিক্ততা ও আস্থার সংকটের জেরে গতকাল মঙ্গলবার আবুধাবির উদ্দেশ্যে আলটিমেটাম দিয়েছিল রিয়াদ। সৌদি সেনাবাহিনীর পক্ষ থেকে আবুধবাবির সেনাদের ইয়েমেন ত্যাগের জন্য ২৪ ঘণ্টা সময়ে দেওয়া হয়েছিল। বিচ্ছিন্নতাবাদীদের জন্য আমিরাত থেকে পাঠানো…

Read More

‘জন নায়াগান’ হচ্ছে বিনোদনজগৎকে বিদায় জানিয়ে রাজনীতিতে নাম লেখা দক্ষিণ ভারতীয় অভিনেতা থালাপতি বিজয়ের শেষ সিনেমা। মুক্তি পাচ্ছে আগামী বছরের ৯ জানুয়ারি। ছবিটি নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। বিজয়কে দেখতে শনিবার (২৭ ডিসেম্বর) ৯০ হাজার ভক্ত ভিড় করেছেন মালয়েশিয়ার ন্যাশনাল স্টেডিয়াম বুকিত জলিলে। সেখানে সিনেমার গান প্রকাশের আয়োজন ছিল। অনুষ্ঠানে বিজয় বলেন, শ্রীলঙ্কার পর মালয়েশিয়ায় বিশ্বের সবচেয়ে বড় তামিল জনগোষ্ঠীর একটি রয়েছে। মালয়েশিয়ায় অনেক তামিল সিনেমার শুটিং হয়েছে। আমার বন্ধু অজিত অভিনীত ‘বিলা’ ছবিটিও মালয়েশিয়ায় শুট করা হয়েছিল। আমার ‘কাভালান’ ও ‘কুরুবি’ ছবির শুটিংও এখানে হয়েছে। অভিনয়কে বিদায় জানালেন বিজয় বছর খানেক আগে তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) নামে রাজনৈতিক দল…

Read More

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আজ না ফেরার দেশে চলে গেছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। তিনি এক ফেসবুক পোস্টে এই শোক জ্ঞাপন করেন। তিনি লিখেছেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। তাঁর প্রয়াণে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে। মহান আল্লাহ তাঁর রূহের মাগফিরাত দান করুন ও জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’ উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া।

Read More

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খালেদা জিয়ার মৃত্যুর খবরটি আল জাজিরা, বিবিসি, রয়টার্স, এপি,দ্য ডন, এনডিটিভি এবং দ্য টাইমস অব ইন্ডিয়ার মতো আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।  কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী’  খালেদা জিয়া লিভার সিরোসিসসহ দীর্ঘদিনের বহুমুখী অসুস্থতার সঙ্গে লড়াই করে আজ ভোরে মারা গেছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, বাংলাদেশের রাজনীতির এক প্রভাবশালী অধ্যায়ের সমাপ্তি ঘটলো। রাজনৈতিক বৈরিতা এবং সেনাশাসন বিরোধী আন্দোলনে তার আপসহীন ভূমিকার কথা তারা বিশেষভাবে তুলে ধরেছে।…

Read More

ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনীনির্ভর সিনেমা ‘প্রীতিলতা’র থেমে থাকা কাজ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবার শুরু হচ্ছে। অভিনেত্রী পরীমনি অভিনীত এ সিনেমাটি আগামী বছর এপ্রিলে শুরু করার পরিকল্পনা করেছেন বলে জানিয়েছেন নির্মাতা রাশিদ পলাশ। ২০২০ সালে এ সিনেমাটি শুটিং শুরু হলেও বিভিন্ন জটিলতার কারণে বন্ধ হয়ে যায়। এর আগে ২০২০ সালের শেষের দিকে সিনেমার কাজ শুরু হয়েছিল। তখন প্রায় ৩০ শতাংশ শুটিং শেষ হয়, যার বেশিরভাগই ছিল ঢাকার অংশ। ২০২১ সালে প্রীতিলতা বেশে পরীমনির ফার্স্টলুক প্রকাশের পর দর্শক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। মাঝে পরীমনির মাতৃত্বকালীন বিরতিসহ নানা কারণে কাজ আটকে থাকলেও এখন তারা পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নামছেন।…

Read More

মেজর লিগ সকারের (এমএলএস) বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিয়ামি এবার নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে। ২০২৬ মৌসুমের জন্য প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে ক্লাবটি দক্ষিণ আমেরিকা সফরের ঘোষণা দিয়েছে। এই সফরে পেরু, কলম্বিয়া এবং ইকুয়েডরে তিনটি প্রীতি ম্যাচ খেলবে তারা। মায়ামির প্রাক-মৌসুম সফর শুরু হবে ২৪ জানুয়ারি, পেরুর লিমা শহরের আলেহান্দ্রো ভিলানুয়েভা স্টেডিয়ামে স্বাগতিক আলিয়াঞ্জা লিমার বিপক্ষে। ২৫টি লিগ শিরোপা জয়ী ক্লাবটি পেরুর ফুটবলে অন্যতম সফল দল। এরপর ৩১ জানুয়ারি কলম্বিয়ায় আতলেতিকো নাসিওনালের বিপক্ষে খেলবে মেসি-সুয়ারেজরা। এই সফরের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি হবে ইকুয়েডরে, যেখানে ইকুয়েডরের ঐতিহ্যবাহী ক্লাব বার্সেলোনা দে গুয়ায়াকিল-এর বিপক্ষে মাঠে নামবে তারা। গুয়ায়াকিলের এসতাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত…

Read More

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম বলেছেন, সংগঠনটিকে নিরস্ত্রীকরণের উদ্যোগ আসলে একটি ইসরাইলি-মার্কিন পরিকল্পনা। সেইসঙ্গে ইসরাইল গত বছর হওয়া যুদ্ধবিরতি চুক্তির শর্ত মানছে না বলেও অভিযোগ করেন তিনি। খবর আল আরাবিয়ার। মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র চাপ এবং ইসরাইলের আরও বড় হামলার আশঙ্কার মধ্যে লেবাননের সেনাবাহিনী বছরের শেষ নাগাদ লিটানি নদীর দক্ষিণাঞ্চল থেকে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের কাজ শেষ করবে বলে আশা করা হচ্ছে। এই নদীটি ইসরাইল সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। এরপর দেশটির বাকি অংশে ইরান-সমর্থিত এই গোষ্ঠীকে নিরস্ত্রীকরণের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে রোববার (২৮ ডিসেম্বর) টেলিভিশনে দেওয়া ভাষণে নাঈম কাসেম বলেন, ‘নিরস্ত্রীকরণ একটি ইসরাইলি-মার্কিন পরিকল্পনা।’ তিনি বলেন, ‘যখন ইসরাইল…

Read More

বলিউডের মডেল ও অভিনেত্রী নোরা ফাতেহির এক দশকের কর্মজীবনে তার সঙ্গে নাম জড়িয়েছে আর্থিক তছরুপের দায়ে জেলবন্দি শিল্পপতি সুকেশ চন্দ্রশেখরের। যদিও বলিপাড়ার কোনো অভিনেতার সঙ্গে তার প্রেমের গুঞ্জন কখনো শোনা যায়নি। তবে এবার নাকি তিনি এক ফুটবলারের প্রেমে পড়েছেন। প্রায় ১০ বছরের মধ্যে বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করে নিয়েছেন নোরা। কখনো তার নাচে মন ভরিয়েছেন দর্শকদের, আবার কখনো জড়িয়েছেন বিতর্কে। তবে এবারের খবর ভিন্ন— অভিনেত্রী নাকি প্রেমে পড়েছেন। এবার সেই প্রেমের টানেই উড়াল দিয়ে গেছেন আফ্রিকায়। কিন্তু কে সেই প্রেমিক? বলিউড ইন্ডাস্ট্রিতে বহিরাগতদের তালিকায় অন্যতম অভিনেত্রী নোরা ফাতেহি। নোরার কানাডায় জন্ম, কিন্তু মা-বাবা মরক্কোর বাসিন্দা। সেখানেই বাস তাদের।…

Read More

বিপিএলের প্রথম দুই ম্যাচে একটি জয় এবং একটি পরাজয় পেয়েছে সিলেট টাইটান্স। আজ ২৯ ডিসেম্বর সিলেট দলের কোনো ম্যাচ ছিল না। এদিন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালস এবং রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচ চলছিল। ম্যাচের মাঝে সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম চৌধুরী মাঠে আসেন। পরে তিনি গণমাধ্যমের কাছে বলেন, ‘যদি সেমিফাইনাল পর্যন্ত যেতে পারি (সিলেট টাইটান্স), তবে আমি বলব, বিপিএল নিয়ে আমার চিন্তা নেই। আমি আইপিএল নিয়ে ভাবি। পাকিস্তান ও ভারত থেকে খেলোয়াড় আনতে আমি প্রস্তুত। আমি সামিকে ব্ল্যাংক চেক দিব। বিপিএলে কোন দলকেই আমি শক্তিশালী মনে করি না। আমার মাথায় আইপিএলটাই থাকে।’ সিলেট টাইটান্স সম্পর্কে ফাহিম আরও বলেন, ‘সিলেট আমার বাবা-মায়ের…

Read More