Author: faruk rubel

নিজস্ব প্রতিবেদক: তৃণমূল আওয়ামী লীগের পর এবার গণভবনে ডাক পেয়েছেন সংরক্ষিত আসনে আওয়ামী লীগের প্রার্থীরা। আগামী ১৪ ফেব্রুয়ারি সকালে আওয়ামী লীগ সভাপতির সঙ্গে সাক্ষাৎ করবেন তারা। গতকাল শনিবার (১০ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে প্রার্থীদের গণভবনে প্রবেশের জন্য মনোনয়নপত্রের স্লিপ অংশটুকু প্রদর্শন করতে হবে। এর আগে শনিবার সকালে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে গণভবনে আওয়ামী…

Read More

বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): বাংলাদেশ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ এই বর্ধিত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় গণভবণে উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ-০৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত। এছাড়াও সভায় সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মাসুম উপস্থিত ছিলেন। সভায় আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের…

Read More

বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন ৪ ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোট আগামী ৪ মে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব মোঃ জাহাংগীর আলম। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জ বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব গাজী এম এ সালাম। তিনি উপজেলা আ. লীগের সহ-সভাপতি ও এক যুগেরও বেশী সময় ধরে সফলতার সাথে মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এবার তিনি চেয়ারম্যান পদপ্রার্থী। নির্বাচনী প্রচার প্রচারণা করতে আজ (৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার) উপজেলার মদনপুর ইউনিয়নের কেউঢালায় দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেন। ক্যাম্প উদ্বোধন কালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক…

Read More

বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): দ্বাদশ জাতীয় সংসদে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে গঠিত এ কমিটিতে তাঁকে সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। এ বিষয়ে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সার্বিক উন্নয়নে আমি সর্বোচ্চ দায়িত্ব নিয়ে সততা ও নিষ্ঠার সাথে কাজ করবো। তিনি আরও বলেন, আমাকে প্রথমবারের…

Read More

বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): দ্বাদশ জাতীয় সংসদে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন সোনারগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মামুন আহমেদ রাশেদ। এ বিষয়ে মামুন আহমেদ রাশেদ বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য সোনারগাঁও উপজেলার গন মানুষের নেতা উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা…

Read More

নিজস্ব প্রতিবেদক – সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও মাংস বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে র‌্যাব। গতকাল সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এমন হুঁশিয়ারি দেন এলিট ফোর্সটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। অনেকদিন ধরেই লাগামহীন নিত্যপণ্যের বাজার। মাছ-মাংস থেকে শুরু করে সব পণ্যের দাম বেড়েই চলছে। এমন অবস্থায় নিত্যপণ্যের ঊর্ধ্বগতির লাগাম টানতে সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হলেও সুফল মিলছে না। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে র‌্যাব কর্মকর্তা কমান্ডার আল মঈন বলেন বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত ও বেশি…

Read More

বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হাসনাত SPL T-20 ক্রিকেট টুর্নামেন্ট শুভ উদ্বোধন করা হয়েছে। নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলায় বীর মুক্তিযোদ্ধা আবুল হাসনাত SPL T-20 ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। আজ (২ ফেব্রুয়ারি, শুক্রবার) সকালে উপজেলার পৌরসভায় শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রীড়া ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও…

Read More

বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু’র মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সোনারগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মামুন আহমেদ রাশেদ। এক শোকবার্তায় মামুন আহমেদ রাশেদ বলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু’র মমতাময়ী মায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি আরও বলেন গাজী মেজবাউল হোসেন সাচ্চু’র মমতাময়ী মা সাহারা বেগম ক্যান্সারে আক্রান্ত হয়ে আজ (১ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার) বাংলাদেশ সময় সকাল ৯.০৫ মিনিটে ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। সোনারগাঁও উপজেলা আওয়ামী…

Read More

নিজস্ব প্রতিবেদক: হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ ১৭ বছর যাবৎ পলাতক আসামী টিকটক সেলিব্রিটি জাহানারা @ইতি আক্তার’কে গ্রেফতার করেছে র‌্যাব – ১০। গতকাল ৩০ জানুয়ারি, মঙ্গলবার র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং র‌্যাব-১৫ এর সহযোগীতায় কক্সবাজার জেলার সদর থানাধীন তারাবনিয়াছড়া এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে রাজধানী ঢাকার মিরপুর মডেল থানার মামলা নং-৫৪(৮)২০০৬, ধারাঃ ৩০২/৩৪, পেনাল কোড, হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাজা ওয়ারেন্টভুক্ত দীর্ঘ ১৭ বছর যাবৎ পলাতক আসামী টিকটক সেলিব্রিটি জাহানারা ওরফে ইতি আক্তার (৪০), স্বামী-মোঃ দেলোয়ার হোসেন, সাং-ইলিশা বাসস্ট্যান্ড, থানা-সদর, জেলা-ভোলা’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উক্ত হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক…

Read More

বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): ঢাকা মহানগর পুলিশ ডিএমপি’র ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন বিপিএম বলেছেন, অপরাধ ও কলুষমুক্ত সমাজ ও জীবন গঠনে সকলকে সচেতন ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে সকল পর্যায়ের জনপ্রতিনিধি, শিক্ষকবৃন্দ, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ সুধীজন এবং পিতা-মাতাকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। প্রতিটি সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠানে সচেতনতামূলক অনুষ্ঠান, যেমন সভা, সেমিনার, সিম্পোজিয়াম, মানববন্ধন ইত্যাদি কর্মসূচি পালন করতে হবে। তিনি আরো বলেন, সব পিতা-মাতাকে তার সন্তানের প্রতি নজরদারী করতে হবে। সে কখন কোথায় যায়, কি করে খোঁজখবর নিতে হবে। এছাড়াও প্রত্যেক নাগরিককে তার নাগরিক অধিকার ও দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তিনি…

Read More