বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলায় শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। আজ (২৬ শে মার্চ, মঙ্গলবার) নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত এর নেতৃত্বে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে প্রথমে সোনারগাঁও উপজেলা চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। পরে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। পরে একে একে, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার…
Author: faruk rubel
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাঝখানে বাসের যাত্রী নামানো বন্ধ করতে যাত্রীবাহী বাসের বিরুদ্ধে শিমরাইল হাইওয়ে পুলিশের অ্যাকশন শুরু হয়েছে। আজ ২০ মার্চ, বুধবার দুপুর থেকে যে সকল বাস মহাসড়কের মাঝখানে থামছে সে সকল যাত্রীবাহী বাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে দেওয়া হচ্ছে মামলা। পাশাপাশি যাত্রীরা যাতে মাঝখানে না নামে এই জন্য দেওয়া হচ্ছে কড়া হুঁশিয়ারি। এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ একেএম শরফুদ্দিন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক একটি ব্যস্ততম সড়ক। এ সড়কের শিমরাইল অংশে বাসচালকরা সড়কের মাঝখানে ডিভাইডারের ভেতরে যাত্রীদের নামিয়ে দিচ্ছেন। এমন ব্যস্ত সড়কের মাঝখানে নামিয়ে দেওয়ায় যাত্রীরা পড়েন জীবনের ঝুঁকিতে। তাই যাত্রীদের নিরাপত্তার স্বার্থে মাঝখানে যাতে আর যাত্রীবাস…
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ শিমরাইল অংশে মই দিয়ে ডিভাইডার পার করে যাত্রীদের কাছ থেকে টাকা আদায় করা সেই যুবককে আটক করেছে শিমরাইল হাইওয়ে পুলিশ। ১৭ মার্চ, রবিবার রাতে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দিন। জানাগেছে আটককৃত যুবকের নাম রবিউল (২৬)। সে চট্টগ্রাম জেলার মিরসরাই থানার আলতাব হোসেনের ছেলে। শিমরাইল ক্যাম্পের হাইওয়ে পুলিশের ইনচার্জ একেএম শরফুউদ্দিন জানান, আটককৃত ব্যক্তি বেআইনিভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিপদগ্রস্ত মানুষের কাছ থেকে পারাপার বাবদ অর্থ আদায় করছিল। বিভিন্ন গণমাধ্যম কর্মীও সাধারণ মানুষের মাধ্যমে আমরা বিষয়টি জানতে পেরে তাকে আটক করি। আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য…
বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৪। এ উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় নানা আয়োজন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোনারগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে আলোচনাসভা, দোয়া মোনাজাত, কেক কাটা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১৭ মার্চ (রবিবার) সোনারগাঁও উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মাহফুজ…
বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি) : নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর বাইতুল উলুম মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। আজ ১৪ মার্চ, বৃহস্পতিবার বায়তুল উলুম মাদ্রাসার ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত। মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন উদ্ধোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। এসময় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মামুন আহমেদ রাশেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম…
বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ প্রতিটি উপজেলায় একটি করে “স্মার্ট ভিলেজ” তৈরি করা। সেই লক্ষে সোনারগাঁও উপজেলার বৈদ্যর বাজার ইউনিয়নে হাড়িয়া গ্রামে পরিদর্শন করেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত। এসময় আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ, উপজেলা কৃষি অফিসার আফরোজা সুলতানা, উপজেলা মৎস্য অফিসার মাহমুদা আক্তার সহ অন্যান্যরা।
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের চাষাড়ায় আবাসিক ভবনে গড়ে উঠা রেস্তোরায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আবাসিক ভবনে রেস্তোরাঁ ও ভবনে ইমারজেন্সি এক্সিট না থাকায় ৭টি রেস্তোরাঁকে ৫০ হাজার করে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রেস্তোরাঁগুলোতে জন নিরাপত্তা ও অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিত করতে সাত দিনের সময় বেঁধে দেয়া হয়। রেস্তোরাঁগুলোতে জরিমানা করার পাশাপাশি ৭ দিনের মধ্যে রেস্তোরাঁ অপসারণ করতে নোটিশ দিয়েছে রাজউক। আজ (১০ মার্চ, রবিবার) সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ শহরের চাষাড়া বালুর মাঠ এলাকায় এমডি স্কায়ার এবং মনির টাওয়ারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম বলেন, এমডি…
বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): আবারও আমাদের মাঝে চলে এসেছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান। পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের প্রাণঢালা শুভেচ্ছা ও মোবারকবাদ জানান নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য ও সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার। এক বার্তায় এমপি আব্দুল্লাহ্ আল কায়সার বলেন, ১ বছর পর আবারও এসে গেল পবিত্র মাহে রমজান-২০২৪। হিজরী ক্যালেন্ডার অনুযায়ী সবচাইতে উত্তম মাস হচ্ছে রমজান মাস। কারণ এই মাসে সকল মুসলমান মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টির লক্ষ্যে সিয়াম সাধনা করে থাকেন। বাংলাদেশ চাঁদ দেখা কমিটি ঘোষণা করেছে ২০২৪ সালের প্রথম রোজা অনুষ্ঠিত হবে ১২ মার্চ ২০২৪ ইং রোজ…
বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (৯ মার্চ,শনিবার) মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, উপজেলা…
বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): নারায়নগঞ্জের সোনারগাঁও পৌরসভার ভট্টপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (৪ মার্চ, সোমবার) সকালে ভট্টপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কুল মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি রফিকুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. সামসুল ইসলাম ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মাহফুজ, উপজেলা আ. লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ জেলা…

