ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য মতে, মধ্য গাজা উপত্যকায় লড়াইরত অবস্থায় অমিত লেভি নামের আরও এক রিজার্ভ সেনা নিহত হয়েছেন। ৩৫ বছর বয়সী অমিত লেভি সেনা সদস্য পদাতিক ব্যাটালিয়নের একজন ক্যাপ্টেন ছিলেন। খবর আল জাজিরার। এক বছরের বেশি সময় ধরে গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানে ৩৯২ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, এক বছরের বেশি সময় ধরে গাজায় ৪৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত ৪৫ হাজার ৩৬১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ৭ হাজার ৮০৩ জন। এর আগে, গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে আল-আওদা হাসপাতালের কাছে ইসরায়েলি বিমান হামলায় পাঁচ সাংবাদিক…
Author: saiful islam
সচিবালয়ের আগুনে পোড়া কুকুরের মরদেহ বলে দেয় এটি একটি ষড়যন্ত্র উল্লেখ্য করে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম৷ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকালে ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে জাতীয় নাগরিক কমিটির ‘ঠাকুরগাঁও রাইজিং’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন৷ সচিবালয়ের আগুন নিয়ে সারজিস বলেন, আগুন শুধুমাত্র আমাদের দুই সহযোদ্ধা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের রুমে লাগানো হয়েছে। সেখানে কুকুরের মরদেহ প্রমাণ করে এটি ষড়যন্ত্র। গণঅভ্যুত্থানের আগে কিছু আমলা নামক দাস ঢাকার বিভিন্ন জায়গায় স্লোগান দিয়েছে হাসিনার পক্ষে। তারা এখনো সচিবালয়ে চাকরি করে, তাহলে সচিবালয় কিভাবে নিরাপদ থাকবে। তাদের চেয়ারে বসিয়ে রাখলে তাদের দায়িত্ব সুষ্ঠু…
একদিন আগেই আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা দাবি করছেন, নির্ভুল লক্ষ্যবস্তুতে চালানো এ হামলায় ৭১ জনেরও বেশি জঙ্গিকে হত্যা করা হয়েছে। নিহত ওই জঙ্গিদের মধ্যে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কমান্ডার রয়েছেন বলেও দাবি করেন তারা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। সংবাদ মাধ্যমটি বলছে, আফগানিস্তানের পাকতিকা প্রদেশে নির্ভুল লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানোর বিষয়টি পাকিস্তানের নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে। এই হামলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ কমান্ডারসহ ৭১ জনেরও বেশি খাওয়ারিজ জঙ্গিকে হত্যা করা হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী রাতের আঁধারে হামলা চালিয়ে খাওয়ারিজ জঙ্গিদের চারটি…
ময়মনসিংহে বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে জেলার তারাকান্দা উপজেলার গাছতলা এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন আব্দুর রশিদ (৫৫), তার স্ত্রী বকুল আক্তার (৪৫), শ্যালক বিদ্যা মিয়া (৪২) ও বিদ্যা মিয়ার ছেলের বউ লাবনী আক্তার (১৮)। তারা সবাই নেত্রকোনা সদর উপজেলার বাহাদুরপুর এলাকার বাসিন্দা। নিহত বিদ্যা মিয়ার স্ত্রী লাভলী বেগম ও অটোরিকশাচালক অন্তর মিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের স্বজন সেলিনা আক্তার জানান, অসুস্থ শ্বশুর খোরশেদ আলমকে দেখতে গাজীপুরের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকা থেকে আব্দুর রশিদ ও পরিবারের অন্যান্যরা ভোর ৪টার দিকে…
কথা ছিল ছুটিতে বাড়ি ফিরবেন ফায়ার সার্ভিসের কর্মী সোয়ানুর জামান নয়ন। হঠাৎ সচিবালয়ে লাগা আগুন নেভাতে ছুটে যান তিনি। আগুন নেভাতে গিয়ে সেখানেই ঘাতক ট্রাকের চাপায় ঝরে যায় নয়নের প্রাণ। অথচ আগুন নিভিয়েই বাড়ি ফেরার কথা ছিল তার। ছেলে ফিরবে, সেই প্রতীক্ষায় ছিলেন মা নার্গিস বেগম। কে জানতো নিথর দেহে নয়নের ফেরাই হবে শেষ ফেরা! একমাত্র ছেলেকে হারিয়ে এখন নির্বাক নয়নের মা, বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। নয়নের পরিবারের সদস্যরা জানান, নয়নের বাবা আখতারুজ্জামান পেশায় একজন কৃষক। রংপুর মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের ছড়ান আটপড়িয়া গ্রামেই তাদের বাড়ি। কৃষক আখতারুজ্জামানের এক মেয়ে ও এক ছেলের মধ্যে নয়ন ছিল ছোট। আরও দুই বছর…
ষড়যন্ত্রকারীরা থেমে নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, ‘আমাদের ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে, তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।’ বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের স্থল আজ বৃহস্পতিবার পরিদর্শন করেন উপদেষ্টা। এই অগ্নিকাণ্ডের কারণে তিনি তাঁর উত্তরবঙ্গের কর্মসূচি স্থগিত করে সকালে ঢাকায় ফিরে আসেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থ লোপাট, দুর্নীতি…
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে প্রাইভেট কারচাপায় বুয়েটের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ (২২) নিহতের ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে দুই দিন করে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসীনের আদালত এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান প্রথম আলোকে বলেন, তিন আসামিকে দুই দিন করে রিমান্ড শেষে আজ বিকেলে আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত তাঁদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আসামিরা রিমান্ড জিজ্ঞাসাবাদে মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের মামলার তদন্তের স্বার্থে কারাগারে আটক রাখার জন্য আবেদন জানালে শুনানি শেষে আদালত তাঁদেরকে কারাগারে পাঠিয়েছেন। এর আগে গত…
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে ১৩ বাংলাদেশি আটকের তথ্য নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিজিবি সিলেটের ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৩ জন বাংলাদেশি নাগরিককে ভারতের অভ্যন্তরে বিএসএফ গ্রেপ্তার করেছে। এ বিষয়ে বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে ভারতের ৪ বিএসএফের কমান্ড্যান্ট আলোচনা করেছেন। বিএসএফ জানিয়েছে, গত সোমবার রাত চারটার দিকে বাংলাদেশের তামাবিল এলাকার বিপরীত দিকে ভারতের ডাউকি এলাকার আনুমানিক ৫০০ গজ ভারতের অভ্যন্তরে ১৩ জন বাংলাদেশি নাগরিককে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার করা হয়। পরে বিএসএফ ডাউকি থানায় হস্তান্তর…
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় মো. শাহাদাৎ হোসেন ওরফে রনি (৩৬) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। দাউদকান্দি মডেল থানার পুলিশ আজ বুধবার বিকেলে উপজেলার ভিকতলা গ্রামের একটি বাড়ির তালাবদ্ধ কক্ষের দরজা ভেঙে লাশটি উদ্ধার করে। শাহাদাৎ স্থানীয় ইলিয়টগঞ্জ বাজারের হালুয়া–রুটির ব্যবসা করতেন। শাহাদাৎ হোসেনের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি গ্রামে। তিনি দাউদকান্দির ভিকতলা গ্রামের একটি বাড়িতে ভাড়া থেকে ইলিয়টগঞ্জ বাজারে ব্যবসা করতেন। ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের দুই সদস্য বলেন, গত সোমবার সকালেও ব্যবসায়ী শাহাদাৎ বাজারের হালুয়া-রুটি বিক্রি করেন। এর পর থেকে তাঁকে আর দেখা যায়নি। বাড়ির মালিক আবদুর রাজ্জাক আজ সকাল আটটার দিকে একটি তালাবদ্ধ কক্ষের ভেতরে তাঁর লাশটি…
কিডনিজনিত অসুস্থতায় মৃত্যুপথযাত্রী এক রোগীর চিকিৎসার অর্থ জোগাড়ের জন্য ঢাকার কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতির পরিকল্পনা করা হয়েছিল বলে পুলিশের কাছে দাবি করেছেন আত্মসমর্পণ করা এক তরুণ ও দুই কিশোর। তাঁদের এই দাবি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ। ডাকাতির চেষ্টার ঘটনা নিয়ে আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে কেরানীগঞ্জ মডেল থানার সভাকক্ষে সংবাদ সম্মেলন করেন জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ। তিনি বলেন, বৃহস্পতিবার বেলা দুইটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপুল এলাকায় রূপালী ব্যাংক পিএলসির জিনজিরা শাখায় কিছু দুষ্কৃতকারীরা প্রবেশ করেন। একপর্যায়ে তাঁরা ব্যাংকে কর্মরত ১০ ব্যাংক কর্মকর্তা ও ৬ গ্রাহককে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলেন।…

