Author: saiful islam

পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কোনো যৌক্তিক ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আপস করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পাকিস্তানের মন্ত্রিসভার এক বৈঠকে শেহবাজ শরিফ ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে বলেছেন, পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি প্রতিরক্ষামূলক, আগ্রাসনের জন্য এই অস্ত্র ব্যবহার করা হবে না। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান কঠোর পদক্ষেপ নেবে বলেও উল্লেখ করেছেন শাহবাজ। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমপ্লেক্স ও অন্যান্য সংস্থার ওপর সম্প্রতি যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। মন্ত্রিসভার বৈঠকে মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপারে কড়া প্রতিক্রিয়া জানিয়ে শাহবাজ বলেছেন,…

Read More

ভারতের রাজনীতিতে এতকাল মুখে মুখে লড়াই করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও ভারতীয় জাতীয় কংগ্রেস। কিন্তু এখন সে লড়াই হাতাহাতি পর্যন্ত পৌঁছে গেছে। গত ১৯ ডিসেম্বর ভারতের সংসদ ভবন চত্বরে রীতিমত মারামারিতে লিপ্ত হন দুই দলের সংসদ সদস্যরা। এতে কয়েকজন আহতও হন। এবার একই কায়দায় চণ্ডীগড় পৌরসভায় বিজেপি এবং কংগ্রেস নেতাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। দিল্লি এবং পাঞ্জাবে কংগ্রেসের প্রতিপক্ষ হিসেবে থাকলেও সর্বভারতীয় ক্ষেত্রে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শরিক হিসেবে আম আদমি পার্টির নেতারাও এসময় কংগ্রেস নেতাদের সঙ্গ দেন। গত সপ্তাহে সংসদের শীতকালীন অধিবেশনে রাজ্যসভায় দাঁড়িয়ে ভারতের সংবিধান রচয়িতা বিআর আম্বেডকারকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার (২৪…

Read More

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশু এবং একজন বয়স্ক ব্যক্তি রয়েছেন। তবে তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। আগুনে অন্তত ৬০০টি বসতি ও স্থাপনা পুড়ে গেছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদ্যুতের শর্টসার্কিট অথবা রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে কুতুপালংয়ের লম্বাশিয়া ১-ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের একটি বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের ঘর ও অন্যান্য স্থাপনায় ছড়িয়ে পড়ে। খবর…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করবে। তারা সংখ্যালঘু (মাইনরিটি) হবে কেন? জাতিকে বিভক্ত করা আরেকটি গৃহচক্র। এ দেশের মানুষ বন্ধুসুলভ হয়ে পরস্পর প্রতিবেশী হয়ে থাকবে। আর পরস্পরকে লাগিয়ে দেওয়ার জন্য এটি একটি শয়তানি চক্র। মঙ্গলবার দুপুরে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার বিডিআর ও সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়েছে। তারা বিডিআর হত্যাকাণ্ডের পর তার নাম বদলে দিয়েছে। শুধু তাই নয় স্বৈরাচারী সরকার জামায়াত ইসলামীকে আঘাত হেনেছে। জামাতায়ের নিবন্ধন বাতিল করা হয়েছে, সর্বশেষ স্বৈরাচার সরকার শেষ…

Read More

রংপুরের কাউনিয়ায় মারা যাওয়ার পাঁচ বছর পর কবর থেকে মাংস বিক্রেতা মনজুম আলীর (৫২) লাশ উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেমের উপস্থিতিতে উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গ্রামের কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করে সিআইডি পুলিশ। নিহত মনজুম আলী হারাগাছ নাজিরদহ গ্রামের মৃত ফজল উদ্দিনের ছেলে। মাংস বিক্রেতা মনজুমকে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগ এনে তার ছোট ভাই মনিরুজ্জামান (৩০) বাদী হয়ে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে মামলাটির  তদন্তের দায়িত্ব পায় সিআইডি পুলিশ। মামলার তদন্তের স্বার্থে এবং মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে…

Read More

বরিশালের আগৈলঝাড়ায় দুই পাড়ার লোকজনের মধ্যে সংঘর্ষে মোটরসাইকেল, বাড়িঘর, আসবাব ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় ২০ জন আহত হয়েছেন। সোমবার রাতে এ হামলার ঘটনা ঘটে। এ সময় নারীদের ওপর হামলা ও শ্লীলতাহানির ঘটনাও ঘটেছে। ভাঙচুরের সংবাদ পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের হাসপাতালে ভর্তিসহ চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগ ও আহত সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের পূর্ব বারপাইকা গ্রামের আল মদিনা জামে মসজিদের সামনে পূর্ববিরোধের জেরে পশ্চিম বারপাইকা (দুশমী) গ্রামের রাসেল শাহ, এনেক শাহ, সাচ্চু মোল্লা ও তামিম মোল্লার নেতৃত্বে শতাধিক লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সোমবার রাতে হামলা করে। এ সময় হামলাকারীরা…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অজ্ঞাত এক তরুণীকে হত্যার পর লাশ পোড়ানোর সময় জনতার হাতে ধরা পড়েছেন যুবলীগ নেতা শাহনেওয়াজ ভূঁইয়ার মাদকাসক্ত ছেলে ফারহান ভূঁইয়া রনি। লাশ পুড়িয়ে গুম করতে চেয়েছিলেন তিনি। পরে রাজহাঁস খুঁজতে গিয়ে শাহনেওয়াজ ভূঁইয়ার পরিত্যক্ত একটি টিনের ঘর থেকে ধোঁয়ার গন্ধ বের হতে দেখেন পাশের বাড়ির বাসিন্দারা। তারা সেখানে গিয়ে দেখেন মাথাবিহীন তরুণীর লাশ পোড়ানো হচ্ছে। মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের রহিমপুর গ্রামের বাসিন্দা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূঁইয়া শানুর বাড়িতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূঁইয়া শানুর ছেলে ফারহান ভূঁইয়া রনিকে গ্রেফতার করে। তিনি এলাকার চিহ্নিত মাদকাসক্ত ও ছিনতাইকারী। আখাউড়া থানার…

Read More

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় প্রবাসীর স্ত্রী শাহনাজ আক্তার পিংকি (৩৪) হত্যার ঘটনায় আসামি খালেদ সাইফুল্যাহকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। তিনি ওই প্রবাসীর স্ত্রীর চাচাতো দেবর। হত্যার পর খালেদ সাইফুল্যাহ তাবলিগ জামাতে চলে যান বলে জানা গেছে। খালেদ সাইফুল্যাহ (২৮) গৃহবধূকে পরকীয়ার প্রস্তাব দিয়ে ব্যর্থ হওয়ার পর এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলায় আরও দুই আসামি পলাতক রয়েছেন। মঙ্গলবার ভোরে নরসিংদী জেলার নলুয়া জামে মসজিদ এলাকা থেকে তাবলিগ জামাতের একটি দল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত খালেদ সাইফুল্যাহ চৌমুহনী পৌর হাজীপুর এলাকার আবদুল কাইয়ুম লিটনের ছেলে। পুলিশ জানায়, গত ১৭…

Read More

কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের সীতারঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ দুই তরুণের নাম প্রিয়ন্ত দাশ (১৬) ও শাওন দত্ত (১৭)। নিখোঁজ শাওন চট্টগ্রামের রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র এবং চট্টগ্রামের সদরঘাট নালাপাড়া জিদান দত্তের পুত্র। তবে নিখোঁজ হওয়া অপর তরুণ প্রিয়ন্ত দাশ শাওনের খালাতো ভাই হলেও তার পিতার পরিচয় পাওয়া যায়নি। নিখোঁজ দুজনের বন্ধু সালমান আহমেদ জানান, তারা ৯ জন একসঙ্গে রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা মিশন ঘাট থেকে একটি বোট নিয়ে কাপ্তাইয়ে ভ্রমণে আসেন। এরপর তারা কাপ্তাইয়ে কর্ণফুলী নদীর সীতার ঘাট আসার পর ৯ জনের…

Read More

রাতের আঁধারে জোরপূর্বক দখলীয় জমির পাকা ধান বিএনপি নেতা ডালিম হাওলাদার ও তার সহযোগীরা কেটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শিক্ষক মনিরুজ্জামান বাবুল হাওলাদার। সংবাদ সম্মেলনে মনিরুজ্জামান বলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধার নেতৃত্বে ডালিম হাওলাদার ও তার সহযোগীরা এ ধান কেটে নিয়েছেন। তিনি বলেন, উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা মৌজায় পৈত্রিক ও মাতার সম্পত্তি হিসেবে ৪.৮৮ একর জমি রয়েছে। ওই জমি আমি ও আমার তিনভাই ভোগদখল করে আসছি। গত শুক্রবার রাতে আমার ওই জমির পাকা ধান ডালিম হাওলাদার ও জুয়েল মাতুব্বরের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী রাতের আঁধারে…

Read More