Author: saiful islam

ঢাকার কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতি চেষ্টার ঘটনায় আত্মসমর্পণ করা তিনজন দাবি করেছিলেন, কিডনিজনিত অসুস্থতায় মৃত্যুপথযাত্রী এক রোগীর চিকিৎসার অর্থ সংগ্রহ করতে তাঁরা এই পরিকল্পনা করেন। তবে পুলিশের তদন্তে এ দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। তাঁদের মূল লক্ষ্য ছিল আইফোন কেনার জন্য অর্থ সংগ্রহ করা। মানুষের আবেগকে কাজে লাগিয়ে সহানুভূতি পাওয়ার উদ্দেশ্যে তাঁরা কিডনি রোগীর চিকিৎসার গল্প সাজিয়েছিলেন। পুলিশের রিমান্ডে এক আসামিকে জিজ্ঞাসাবাদ ও দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা–পুলিশ। এ মামলার আসামি লিয়ন মোল্লা ওরফে নীরবের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল সোমবার আদালতে হাজির করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গত বৃহস্পতিবার দুপুরে ঢাকার দক্ষিণ…

Read More

রাজধানীর লালবাগে ছুরিকাঘাতে আহত এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তির নাম হোসাইন শুভ (৩৫)। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ বুধবার সকালে তিনি মারা যান। পরিবারের বরাত দিয়ে লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, হোসাইন শুভ লালবাগের নবাবগঞ্জ এলাকায় স্থায়ী বাসিন্দা। পাওনা টাকা নিয়ে এলাকার এক তরুণের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। এর জেরে গত রোববার গভীর রাতে কয়েকজন নবাবগঞ্জ এলাকায় তাঁকে ছুরিকাঘাত করেন। পরে তাঁকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হোসাইন শুভর চাচাতো ভাই রোকনউদ্দিন প্রথম আলোকে বলেন, তিন তরুণ মিলে হোসাইন শুভকে ছুরিকাঘাত করেন। দুই দিন চিকিৎসাধীন থাকার…

Read More

কক্সবাজার টেকনাফ শাহপরীর দ্বীপ মাঝের পাড়া এলাকায় র‍্যাব-১৫ অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ অভিযান চালানো হয়। গ্রেফতার হলো— শাহপরীর দ্বীপ মাঝের পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে মোস্তাক আহমদ(২১) ও মৃত মোছা আকবরের ছেলে আবুল হোসেন (৫৫)। এই তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার অধিনায়ক মো. কামরুজ্জামান। তিনি জানান, ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় র‌্যাব-১৫, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল টেকনাফ শাহপরীর দ্বীপ মাঝের পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় দুজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। অন্য দুই মাদক কারবারি কৌশলে…

Read More

আবারও নিজেদের যুদ্ধবিমানে গুলি ছুড়ল যুক্তরাষ্ট্র। লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধবিমান নিজেদের গুলিতে বিধ্বস্ত হওয়ার তিনদিন পর এমন ঘটনা ঘটলো। সামরিক সূত্রের বরাতে ফক্স নিউজ জানিয়েছে, অল্পের জন্য ফাইটার জেটিটি বেঁচে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, রণতরি ‘ট্রুম্যান’-এ অবতরণের প্রস্তুতি নিচ্ছিল এফ/এ-১৮ সুপার হর্নেট মডেলের একটি যুদ্ধবিমান। এ সময় ভুলবশত ক্রুজার থেকে ‘এসএম-২’ মডেলের একটি ক্ষেপণাস্ত্র যুদ্ধবিমাটির ৩০ মিটারের মধ্যে চলে আসে। সূত্রের বরাতে ফক্স নিউজ বলছে, এটি ছিল একটি ট্যাঙ্কার ক্রুজার, প্রায় ১০ মাইল দূরে অবতরণের জন্য ফিরছিল। ক্ষেপণাস্ত্রটি গাইডিং ছিল বলে জেটটিতে আঘাত হানার প্রায় তিন সেকেন্ড আগে পাঞ্চ আউট করা গেছে। সূত্রটি আরও বলেছে, নৌবাহিনীর পাইলটরা এ…

Read More

তুরস্কে নতুন বছরের প্রথম দিন থেকেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ শতাংশ বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দেশটির শ্রম ও সমাজসেবা বিষয়ক মন্ত্রী ভেদাত ইসিখান এ তথ্য জানিয়েছেন। খবর আনাদোলুর। তুর্কি টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, আমরা ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে প্রযোজ্য ন্যূনতম মজুরি ২২ হাজার ১০৪ লিরা হিসেবে নির্ধারণ করেছি। আমরা ন্যূনতম মজুরি গ্রহণকারী প্রতিটি কর্মীকে সরকারের পক্ষ থেকে দেওয়া ন্যূনতম মজুরি সহায়তা ৭০০ লিরা থেকে বাড়িয়ে এক হাজার লিরা করেছি। এছাড়া তিনি উল্লেখ করেন যে, ন্যূনতম মজুরি সামাজিক সংলাপের মাধ্যমে নির্ধারণ করা হয় এবং এটি ঠিক করার সময় তারা অর্থনৈতিক ও সামষ্টিক পরিস্থিতি এবং শ্রমিক ও মালিক…

Read More

বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ার সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দিতে তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরাইল। সিরিয়ায় আগ্রাসন চালিয়ে অর্জিত বিপ্লবকে ধ্বংস এবং দেশটির জনগণের আশাকে দমিয়ে রাখতে চায় ইসরাইল, এমনটাই অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আনাদোলুর বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মিডলইস্ট মনিটর। এরদোগান বলেছেন, শীঘ্রই বা পরে ইসরাইল পরিস্থিতিকে কাজে লাগিয়ে তাদের দখল করা সিরিয়ার অঞ্চলগুলো থেকে সেনা প্রত্যাহার করবে এবং এটি করতে বাধ্য হবে। তিনি আরো বলেন, ক্রমবর্ধমান ইসরাইলি আগ্রাসন সিরিয়ার বিপ্লবকে আড়াল করার এবং এর জনগণের আশা-আকাঙ্খাকে নিভিয়ে দেওয়ার একটি প্রচেষ্টা। তিনি বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে বিজয় নিশ্চিত করায় সিরিয়ার জনগণকে সমর্থনে তুর্কির…

Read More

খ্রিষ্টান সম্প্রদায়ের বড়দিন উপলক্ষে বুধবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দু‘দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর রেজা। তিনি বলেন, খ্রিষ্টান সম্প্রদায়ের বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় বুধবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। ভারতীয় পণ্য খালাস ট্রাক নিজ দেশে ফেরত যেতে পারবে। এ বিষয়ে ভারতের সিএন্ডএফ এজেন্টদের মৌখিকভাবে জানানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে। হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, বড়দিন উপলক্ষে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন…

Read More

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর চালানো সামরিক অভিযানে অন্তত আটজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই নারী এবং একজন তরুণ রয়েছে। হামলাগুলো তুলকারেম ও নুর শামস শরণার্থী শিবিরে চালানো হয়। খবর আলজাজিরার। বুধবার (২৫ ডিসেম্বর) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, তুলকারেম শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন হামলা এবং সৈন্যদের গুলিতে সাতজন নিহত হন। অন্যদিকে, নুর শামস শরণার্থী শিবিরে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। মঙ্গলবার ভোরে শুরু হওয়া এই হামলার একদিন পর এসব হতাহতের ঘটনা প্রকাশ্যে আসে।  তুলকারেম ও নুর শামস শরণার্থী শিবিরে চালানো হামলা। ছবি সংগৃহীত নিহতদের মধ্যে দুই নারী হলেন খাওলা আলি আবদুল্লাহ…

Read More

মোজাম্বিকে সাম্প্রতিক নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় প্রাণ হারিয়েছে অন্তত ২১ জন। দেশটির শীর্ষ আদালত ক্ষমতাসীন ফ্রেলিমো পার্টির বিজয় ঘোষণা করার পরই এই অস্থিরতা ছড়িয়ে পড়ে। স্বরাষ্ট্রমন্ত্রী পাসকোল রোন্ডা জানিয়েছেন, সহিংসতায় নিহতদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। খবর আলজাজিরার। সোমবার (২৩ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এই সহিংসতায় এখন পর্যন্ত ২৩৬টি গুরুতর ঘটনার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় ১৩ জন পুলিশ কর্মকর্তাসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নির্বাচনের ফলাফল নিয়ে শুরু থেকেই বিরোধী দলগুলো কারচুপির অভিযোগ করে আসছে। সাংবিধানিক কাউন্সিল ফ্রেলিমো পার্টির প্রার্থী ড্যানিয়েল চ্যাপোকে প্রেসিডেন্ট…

Read More

অর্থনীতি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের শ্বেতপত্রের মাধ্যমে জানা যায়, উন্নয়ন প্রকল্পের নামে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় পৌনে ৩ লাখ কোটি টাকা অপচয় বা নষ্ট হয়েছে। গত ১৫ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাধ্যমে খরচ করা হয়েছে প্রায় ৭ লাখ ২০ হাজার কোটি টাকা। এর ৪০ শতাংশ পর্যন্ত টাকা লুটপাট করা হয়েছে।  ফলে আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া ৯১২টি নতুন প্রকল্পের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে। এদিকে ওই প্রকল্পগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকারও। তবে বিশেষজ্ঞরা বলছেন, ঢালাও সিদ্ধান্ত না নিয়ে যেগুলো রাজনৈতিক বিবেচনায় নেওয়া এবং অপ্রয়োজনীয় সেগুলো বাতিল করা যেতে পারে। যাই করা হোক দ্রুত সিদ্ধান্ত দরকার। এ প্রসঙ্গে…

Read More