আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা শেখ হাসিনার কাছে জবাবদিহিতা চান, তিনি কেন কিছু না বলে পালিয়ে গেলেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, পতনের ২/৩ দিন আগে নিজের পরিবার আত্নীয়-স্বজনদের পাঠিয়ে দিয়ে শেখ হাসিনা পালিয়ে গেলেন। আর এখন দেশকে অস্থিতিশীল করতে ফোনালাপ ফাঁস করে নেতাকর্মীদের উস্কানি দেওয়া হচ্ছে। আসিফ নজরুল বলেন, কারও পছন্দে নয়, হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারক নিয়োগ হবে আইনের আলোকে। এছাড়া সাইবার সিকিউরিটি আইন বাতিল করা হবে। ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দায়ের হওয়া সব ফৌজদারি মামলা বাতিল করা হবে। তিনি বলেন, কাজ নিয়ে সন্তুষ্টি…
Author: saiful islam
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুর রহমান কিরণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্ত থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি। জানা গেছে, ৪৯ বিজিবি সোমবার রাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে কতিপয় ব্যক্তি অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছেন। এ প্রেক্ষিতে আনুমানিক রাত সাড়ে ১১টায় অধিনায়কের দিকনির্দেশনায় অধীনস্থ শিকারপুর বিওপির টহলদল সীমান্তবর্তী বেতনা এলাকায় অভিযান চালায়। এসময় ওই স্থান দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে গাজীপুর মহানগরীর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং গাজীপুর সিটি করপোরেশনের ৪৩ নং ওয়ার্ডের সাবেক কমিশনার ও প্যানেল মেয়র আসাদুর রহমান কিরনকে…
সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস আফজাল কবিরকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে সৈকতের কলাতলী জোনের কক্স টু ডে হতে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ । তিনি জানান, নারায়ণগঞ্জে রূপগঞ্জ থানার বেশ কয়েকটি মামলার আসামি আফজাল কবির কক্সবাজারের হোটেলে আত্মগোপনে রয়েছেন বলে জানা যায়। পরে পুলিশ তারকা হোটেল কক্স টু ডে-তে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস হিসেবে দায়িত্ব পালনের সময় নানা অপরাধে জড়িয়ে পড়েন।
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ‘আমরা সরকারের পক্ষ থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলি, তখন রাজনৈতিক দলগুলো তাদের বক্তৃতায় সেটি বাধা দেওয়ার চেষ্টা করছে। ১৯৪৫ সালে জার্মানির ফ্যাসিস্ট নাৎসি পার্টিকে যদি নিষিদ্ধ করা হয় এবং এখনো তারা নিষিদ্ধ রয়েছে; সেখান থেকেই বোঝা উচিত আওয়ামী লীগের পরিণতি কী হওয়া উচিত।’ সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সেলিম আল দীন মুক্তমঞ্চে ‘নবীন চোখে গণঅভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। আসিফ মাহমুদ বলেন, ‘দেশের অর্থনীতিকে সচল রাখতে সরকার কাজ…
নিকলী উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূল লক্ষ্য অর্জনে তরুণদের আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সমাজের সকল স্তরে সুশাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ উপাদান হল বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, যা বাস্তবায়নে তরুণদের দায়িত্ব নিতে হবে। দেশ গঠনের যোগ্য কারিগর হিসাবে নিজেকে তৈরী করতে লেখাপড়ায় সবচেয়ে গুরুত্ব দিতে হবে, কিন্তু লেখাপড়ার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের বিভিন্ন অসঙ্গতি দুরীকরণে সামাজিক সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ খ্রি. সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ, নিকলী, কিশোরগঞ্জ এ পিস ফ্যাসিলিটের গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (ওয়াইপিএজি) কর্তৃক আয়োজিত বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে অহিংস অবস্থান ও সামাজিক সম্প্রীতির গুরুত্ব বিষয়ক তারুণ্যের ভাবনা শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি। পিএফজি’র সদস্য জয়দেব আচার্য্য এর সভাপতিত্বে ও পিএফজি’র কোঅর্ডিনেটর রাখী গোপাল দেবনাথের সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য ও কর্মশালার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন দি হাঙ্গার প্রজেক্ট – বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেট মোহাম্মদ আখতারুজ্জামান। তিনি বলেন, একটি উদার, অসম্প্রদায়িক, সহিংসতা মুক্ত মানবিক সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা প্রতিরোধ, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের ইতিবাচক সৌহার্দপূর্ণ রাজনৈতিক সহাবস্থান সৃষ্টি এবং জনগণের গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ঘটাতে পরিবর্তনের এজেন্ট হিসেবে তরুণরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কর্মশালায় আরো বক্তৃতা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জিএম সেলিম রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আরাধন কুমার দেব, নূরুল ইসলাম মডেল কলেজের অধ্যক্ষ মো: আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা আদর্শ সরকারী কলেজের প্রভাষক মো: খাইরুল আলম, শহীদ স্মরনিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সাফী উদ্দিন, প্রমুখ। মো: সাফী উদ্দিন বলেন, নিউটনের সূত্রের মত প্রতিটা কাজের ক্রিয়া প্রতিক্রিয়া আছে। প্রতিক্রিয়া বাদ দিয়ে সবাইকে ইতিবাচক কাজ করতে হবে। মো: খাইরুল আলম বলেন, বিশ্বায়নের যুগে আমাদের সবাইকে তথ্যর দিক দিয়ে সমৃদ্ধ হতে হবে। আমাদের জ্ঞান যত তথ্য সমৃদ্ধ হবে আমাদের সমাজ ও রাষ্ট্র তত উন্নতি হবে। মো: আনোয়ার হোসেন বলেন, সমাজ বা রাষ্ট্রের পরিবর্তনের পূর্বে নিজেকে পরিবর্তন করতে হবে। নিজে বদলালেই সমাজ পরিবর্তনের যাত্রা শুরু হবে। শিক্ষার্থী মো: রোকন মিয়া বলেন, জলবায়ু পরিবর্তন জনিত সমস্যার কারনে আমাদের সমাজে নানা রকম সমস্যা সৃষ্টি হচ্ছে। আমাদের তরুন সমাজকে একত্রিত হয়ে জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা নিয়ে কাজ করতে হবে। বনায়ন ও বৃক্ষরোপণের উপর গুরুত্ব আরোপ করতে হবে। শিক্ষার্থী রাবেয়া আক্তার সম্পা বলেন, আমাদের আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে হবে। কাজ করতে গিয়ে আত্মবিশ্বাস হারিয়ে ফেললে চলবে না। আমরা যেমন ১৯৭১ এ হারিনি, জুলাই ২০২৪ এও হারিনি, ভবিষ্যতেও হারব না। কর্মশালার সমাপনীতে সভাপতি জয়দেব আচার্য্য বলেন, নিজেরদের আচারনগত পরিবর্তন না হলে সমাজের উন্নয়ন সম্ভব নয়। তরুণ সমাজকে অবশ্যই মাদকসহ মোবাইল আসক্তি থেকে দূরে থাকতে হবে। কারণ মাদক আমাদের সামাজিক সম্প্রীতি ধ্বংস করে দিচ্ছে।
রাজধানীর নিউমার্কেট থানার হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে ৮ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। রিমান্ড শুনানি চলাকালে আদালতে কামরুল ইসলাম বলেন, ‘সব দিন তো একরকম যায় না। এই দিন দিন নয়, সামনে ভালো দিন আসবে।’ মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। কামরুল ইসলাম আরও বলেন, নিউমার্কেট এলাকা আমার অধীনে না। ওই এলাকার এমপি আমি নিজেও না। এ মামলায় আমাকে ৫৬ নম্বর আসামি করা হয়েছে। আমার নামটি হয়তো শেষ মুহূর্তে ভুলে এজাহারে লিখে দেওয়া হয়েছে। রিমান্ড শুনানিতে পুলিশ জানায়, ১৯ জুলাই নীলক্ষেতে ছাত্র-জনতার আন্দোলনে পুলিশ…
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল গাজার যুদ্ধ বন্ধ এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসরাইল ও হামাসের ওপর চাপ প্রয়োগের প্রয়োজনীয়তার কথা জোর দিয়ে বলেছেন। সোমবার ব্রাসেলসে একটি ইইউ বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বোরেল বলেন, ‘অনেকেই গাজার যুদ্ধ বন্ধ করার চেষ্টা করেছেন… কিন্তু এখনও এটি সম্ভব হয়নি। আমি মনে করি না, এটি শীঘ্রই সম্ভব হবে। তাই ইসরাইলি সরকার এবং অবশ্যই হামাসের ওপর চাপ প্রয়োগ করা আমাদের দায়িত্ব’। বোরেল এ সময় জানান যে, তিনি ইসরাইলের সঙ্গে রাজনৈতিক সংলাপ সাময়িকভাবে স্থগিত করার জন্য ইইউ সদস্যদের কাছে প্রস্তাব রাখবেন। কারণ গাজায় ইসরাইলের যুদ্ধ পরিচালনা আন্তর্জাতিক আইনের প্রতি অসম্মান প্রদর্শন করছে।…
২৪ নভেম্বর পাকিস্তানের সব নাগরিককে প্রতিবাদে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান।সোমবার আদিয়ালা কারাগারে তার সঙ্গে সাক্ষাতের পর এ তথ্য জানিয়েছেন বোন আলিমা খান। তিনি বলেন, ইমরান খান শুধু দলের লোকজনকেই নয়, সব পাকিস্তানিকে ২৪ নভেম্বর রাজপথে নেমে আসার আমন্ত্রণ জানিয়েছেন। আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলিমা খান আরও বলেন, ইমরান খান বলেছেন, গণমাধ্যম, বিচার বিভাগ এবং জনগণ গণতন্ত্রের তিনটি স্তম্ভ।কিন্তু এখন জনগণকে দাসে পরিণত করা হচ্ছে। সব পাকিস্তানির প্রতি আহ্বান জানিয়ে ইমরান খান বলেছেন, ২৪ নভেম্বর আপনার সন্তানদের জন্য বেরিয়ে আসুন। প্রবাসী পাকিস্তানিদের জন্যও বিশেষ বার্তা রয়েছে যে, আপনারা যেখানেই থাকুন না কেন, ২৪…
জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেখানে তাদের দেখতে যান মাসুদ বিন সাঈদী। সোমবার সকালে তিনি আদালতে যান। খেলাটা এখন হবে সংবাদিকদের এ প্রশ্নের উত্তরে মাসুদ বিন সাঈদী বলেন, এ কথা বলেছি মূলত ন্যায়বিচার প্রতিষ্ঠা প্রসঙ্গে। কারণ আওয়ামী লীগ এ ট্রাইব্যুনাল দিয়ে বাংলাদেশকে বিভাজন করেছে। এ ট্রাইব্যুনালকে ব্যবহার করে দেশের বীর রাজনৈতিক নেতাদের হত্যা করেছে। সে ট্রাইব্যুনাল আবার প্রস্তুত হয়েছে। আমরা বিশ্বাস করি, এ ট্রাইব্যুনালে এখন ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে। তিনি বলেন, আমরা প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করি না । আমরা ন্যায়বিচারে বিশ্বাস করি। তারা জুলুম করেছে,…
দীর্ঘ ৯ বছর পর পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্কে ফিরল ঢাকা বিশ্ববিদ্যালয়। অর্থাৎ ২০১৫ সালে ঢাবির সিন্ডিকেট সভায় পাকিস্তানের সঙ্গে সম্পর্কছেদের যে সিদ্ধান্ত হয়েছিল তা তুলে নেওয়া হলো। গত ১৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্তের ফলে পাকিস্তানের শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আর কোনো বাধা থাকছে না। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পাকিস্তানে উচ্চশিক্ষা নিতে পারবেন। এছাড়াও পাকিস্তানের সঙ্গে শিক্ষা, সংস্কৃতিসহ নানা সহযোগিতা বিনিময়ও করতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়। ২০১৫ সালের ১৪ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এক জরুরি সিন্ডিকেট ডেকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্নের সিদ্ধান্ত নিয়েছিলেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) সায়মা…

