দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমান মুহিবের স্ত্রী ফাতেমা আক্তার রেখার নামে ৩০টি দলিলে রয়েছে অন্তত ৩৭ একর জমি। সব জমিই পর্যটনকেন্দ্র কুয়াকাটা ও পায়রা বন্দরের আশপাশে। কম করে হলেও এসব জমির মূল্য দেড়শ কোটি টাকা হবে। রেখা একজন কলেজ শিক্ষক হয়ে কীভাবে এত জমির মালিক হলেন তা স্থানীয়দের কাছে এক রকম রহস্য। তারা বলছেন, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান মুহিব। নির্বাচনে সহজেই তিনি এমপি নির্বাচিত হন। স্বামী এমপি নির্বাচিত হওয়ার পরই টাকা আর জমির নেশায় পেয়ে বসে মুহিবপত্নীকে। দুর্নীতির মাধ্যমে অবৈধ উপায়েই এত সম্পদের মালিক হয়েছেন তিনি। অনুসন্ধানে জানা যায়,…
Author: saiful islam
রেকর্ড গড়ার পর বিশ্ববাজারে এবার বড় দরপতনের মধ্যে সোনার দাম। সংশ্লিষ্টরা বলছেন, মার্কিন নির্বাচনের ফলাফল ও ডলারের বিনিময় হারসহ নানা প্রভাবে কমছে দাম। যার প্রভাবে প্রতি আউন্স সোনার দাম পৌঁছে গিয়েছিল প্রায় ২ হাজার ৮০০ ডলারে। এ ধারা অব্যাহাত থাকলে আগামী বছরের শুরুতে প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ডলার ছাড়িয়ে যেতে পারে বলে মনে করেছিলেন বাজার সংশ্লিষ্টরা। তবে সে ধারা এখন নিম্নমুখী। বর্তমানে প্রতি আউন্স সোনার দাম নেমে এসেছে ২ হাজার ৫০০ ডলারের ঘরে। কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকা সোনার দামের এই পতন কেন? সম্প্রতি সোনার আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ডলারের মান শক্তিশালী…
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী সাত মাস আয়নাঘরে ছিলেন। সেখানে থাকাবস্থায় লোমহর্ষক নির্যাতনের শিকার হয়েছেন তিনি। মানসিক পীড়া, খাবারের কষ্টে অনেক সময় আত্মহত্যার কথায় চিন্তা করতেন হুম্মাম। তাকে কেন গুম করা হয়েছিল তা আজও জানেন না এই তরুণ নেতা। তিনি আশা করেন, আয়ানাঘরকে যেন পলিটিক্যাল টুলস হিসেবে ব্যবহার করা না হয়। যুগান্তর মাল্টিমিডিয়ার সঙ্গে একান্ত সাক্ষাকারে তিনি এসব কথা বলেন। আয়নাঘরের সেই দিনগুলোর দুঃস্মৃতি সামনে এনে হুম্মাম কাদের বলেন, গুমের পুরো জিনিসটা কিন্তু পূর্বপরিকল্পিত। একটা অপারেশন ছিল—আমি তো তখন জানতাম না। আমাকে প্রথম গায়েব করা হলো। আমার পরপরই…
এমআরটি-৫ (গাবতলী-দাশেরকান্দি) সাউদার্ন রুট প্রকল্পের ব্যয় সাম্প্রতিক পর্যালোচনার পর ১৫ শতাংশ কমানো হয়েছে। এর মাধ্যমে আগের সরকারের মেগা প্রকল্পগুলো পুনর্মূল্যায়নের মাধ্যমে ব্যয় সাশ্রয়ের সম্ভাবনা স্পষ্ট হয়ে উঠেছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) প্রকল্পটি পুনর্মূল্যায়নের পর প্রায় ছয় হাজার ৮৯৮ কোটি টাকা ব্যয় কমিয়েছে। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বাধীন পরিকল্পনা কমিশনের নির্দেশে এ পর্যালোচনা করা হয়েছে। সংশোধিত প্রকল্প প্রস্তাবটি সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগে জমা দেওয়া হয়েছে। সেখান থেকে আরও খরচ হ্রাসের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। প্রকল্প পরিচালক মো. আব্দুল ওহাব জানান, ঋণের সুদ পরিশোধের সময় কমিয়ে আনা, মূলধন ব্যয় হ্রাস এবং অতিরিক্ত ব্যয় প্রাক্কলন কমানোর…
নাটকের জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের অধিকাংশ নাটক ও সিনেমায় সরব উপস্থিতি ছিল এ অভিনেতার। এখনো নিয়মিত অভিনয় করছেন। পাশাপাশি লেখালেখি ও নাটক নির্দেশনার কাজও করছেন। আগামী বইমেলা উপলক্ষ্যে ‘আমার না বলা কথা’ নামে নতুন বই প্রকাশের উদ্যোগ নিয়েছেন তিনি। নতুন গল্পগ্রন্থ সম্পর্কে ফারুক আহমেদ বলেন, ‘মূলত আমার পাঠকরাই আমাকে অনুপ্রাণিত করেছেন আবারও বই প্রকাশে। অভিনেতার পাশাপাশি ভক্ত-পাঠক আমাকে একজন লেখক হিসাবেও গ্রহণ করেছেন। সবার কাছে কৃতজ্ঞ।’ প্রসঙ্গত, চব্বিশের বইমেলায় প্রকাশ হয়েছিল ফারুক আহমেদের দুটি বই। একটি ‘স্মৃতিতে হুমায়ূন আহমেদ’ ও অপরটি ‘ভাঙা চশমা’। প্রয়াত হুমায়ূন আহমেদকে এখনো যে মিস করেন তিনি, সেটি তার লেখা এ বই থেকে…
মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।একইসঙ্গে তার রুহের মাগফিরাত কামনা করেছেন তিনি। শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে তারেক রহমান এ শ্রদ্ধা জানান। তারেক রহমান বলেন, মওলানা ভাসানী আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। সাম্রাজ্যবাদ, ঔপনিবেশবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের প্রবাদ পুরুষ মজলুম জননেতা মওলানা ভাসানী ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে উপমহাদেশের নিপীড়িত-নির্যাতিত মানুষের পক্ষে আপসহীন ও বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন। মওলানা ভাসানী দেশমাতৃকার মুক্তির পথ প্রদর্শক হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন এবং কৃষক-শ্রমিক-মেহনতি জনতার ন্যায্য…
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ে ওয়ানডে সিরিজ জয় করলেও টি-টোয়েন্টির সিরিজ হার এড়াতে পারল না পাকিস্তান। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সাত ওভারের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৯ রানে হারার পর দ্বিতীয় ম্যাচে লড়াই করে হেরেছে ১৩ রানে। শনিবার (১৬ নভেম্বর) সিরিজ বাঁচানোর ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৪৭ রানে আটকে দিলেও পাকিস্তানের ব্যাটাররা সেই লক্ষ্য ছুঁতে পারেনি। সবকটি উইকেট হারিয়ে থেমে যায় ১৩৪ রানেই। সিডনিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। পাকিস্তানি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন হারিস রউফ। এছাড়া তিনটি উইকেট নিয়েছেন আব্বাস আফ্রিদি। এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিতের লক্ষ্যে টস জিতে…
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ১২ বছরেও গ্রেফতার হয়নি সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মো. রুবেল হাওলাদার। বেশ কয়েক দফায় অভিযান চালালেও তাকে গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ। রুবেল চাষি বালিগাও গ্রামের লিয়াকত হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে ২০১২ সালে চেক সংক্রান্ত মামলা হয়। যার সিআর মামলা নম্বর ২৬০/১২ দায়রা নম্বর ১০২২৪/১২। এ দিকে ২০১৪ সালের ১৮ আগষ্ট দোষী সাব্যস্ত হওয়ায় তার বিরুদ্ধে সাজা ও অর্থদণ্ড দেয় ঢাকার মহানগর আদালত। এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার ওসি মহিদুল ইসলাম জানান, পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় অজ্ঞাত এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৯টায় ফতুল্লার ভুইগড় এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে লাশ উদ্ধার করা হয়। পুলিশ মৃত্যুর সঠিক কারণ জানতে লাশটি শহরের ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ফতুল্লা মডেল থানার এসআই মোস্তফা কামাল খান জানান, নিহতের বয়স ৪৫ থেকে ৪৮ হবে। পড়নে রয়েছে লাল কালো চেক হাফ হাতা গেঞ্জি আর সাদা পায়জামা। ধারণা করা হচ্ছে, কোনো গাড়ির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। কান দিয়ে রক্ত বের হতে দেখা গেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জের সিরাজদিখানে আলাউদ্দিন বেপারী (৩৫) নামে এক ব্যক্তিকে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের ওভার ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করে থানা পুলিশ। নিহত আলাউদ্দিন উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের মৃত জুম্মন বেপারীর ছেলে। নিহতের বড় ভাই হালিম বেপারী বলেন, প্রতিদিনের মতো শুক্রবার বিকালে আলাউদ্দিন অটোরিকশা নিয়ে বের হয়। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে অনেকবার কল দিলেও তিনি রিসিভ করেনি। পরে আজ সকাল সাড়ে ৯টার দিকে নিমতলা থেকে একজন তাকে জানান, মহাসড়কের পাশে লাশ পরে আছে। এখানে এসে দেখি আমার ভাইকে কারা যেন হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাই করে…

