উয়েফা নেশন্স লিগের ম্যাচে পোল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগাল। ম্যাচে জোড়া গোল ও অ্যাসিস্ট করে পর্তুগালের জয়ের নায়ক ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এ ম্যাচে কেবল জোড়া গোলই করেননি সিআর সেভেন। গড়েছেন নতুন রেকর্ডও। পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য সমতায় থাকার পর দ্বিতীয়ার্ধে ঝড় তুলে পর্তুগাল। ম্যাচের ৫৯ মিনিটে লেয়ায়ের গোলে গোলখরা কাটে পর্তুগালের। এরপর ৭২ মিনিটে ক্রিস্টিয়ানো রোনাল্ডো পেনাল্টি থেকে গোল করেন। এরপর ৮৭ মিনিটে জোড়া গোল আদায় করে নেন রোনাল্ডো। মাঝে নেটোকে দিয়ে এক গোল করান রোনাল্ডো। ৩৯ বছর বয়সী তারকার দুর্দান্ত নৈপুণ্যের দিনে পর্তুগাল জিতেছে ৫-১ গোলের বড় ব্যবধানে। এমন দিনে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ১৩২ ম্যাচজয়ী ফুটবলার হয়েছেন…
Author: saiful islam
চট্টগ্রামে পেঁয়াজ-আলুর পর এবার ভোজ্যতেল সিন্ডিকেটের কবলে পড়েছে। দেশের বৃহৎ ভোগ্যপণ্যের বাজার চাক্তাই-খাতুনগঞ্জের পাইকারি বাজার থেকে ভোজ্যতেল হঠাৎ উধাও হয়ে গেছে। শক্তিশালী সিন্ডিকেটের কারণে ভোজ্যতেল নিয়ে বড় সংকটের আশঙ্কা সংশ্লিষ্টদের। লিটারপ্রতি দাম বেড়েছে ৫-৬ টাকা। চাক্তাই-খাতুনগঞ্জের আমদারিকারকরা ভোজ্যতেলের সরবরাহ কমিয়ে দিয়ে দাম বাড়িয়েছেন। ফলে বাজারে ভোজ্যতেলের কৃত্রিম সংকটের সৃষ্টি হচ্ছে। সরকার দুই দফা শুল্ক-কর কমালেও সুফল মিলছে না। বরং দাম আরও বাড়ছে। ব্যবসায়ীরা বলছেন, ডলার সংকটসহ নানা কারণে আমদানিকারকরা আগের মতো ভোজ্যতেল আমদানি করছেন না। বিশ্ববাজারে ভোজ্যতেলের দামও আগের চেয়ে বেড়েছে। এসব কারণে ভোজ্যতেলের দাম ঊর্ধ্বমুখী। দেশের ইতিহাসে পাম অয়েলের দাম এবারের মতো আর বাড়েনি। মূলত ইন্দোনেশিয়ার উৎপাদন সংকট, বায়ো-ডিজেলে…
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বর হামলায় আরও ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৭৫০ জনে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। শুক্রবার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরাইলের চলমান হামলায় কমপক্ষে আরও ২৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৭৬৪ জনে পৌঁছেছে বলে শুক্রবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ৩ হাজার ৪৯০ জন ব্যক্তিও আহত হয়েছেন।…
বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদদের রক্তের মর্যাদা রক্ষা করা আবশ্যক। তাদের রক্তের প্রতি অমর্যাদা, অবহেলা বা অবিচার করা জায়েজ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক। শুক্রবার (১৫ নভেম্বর) জুমার বয়ানে তিনি এই মন্তব্য করেন। আবদুল মালেক বলেন, শহিদদের জন্য দোয়া চাওয়া হোক বা না হোক সব সময় তাদের জন্য দোয়া করা উচিত। শহিদের সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেন, আল্লাহর রাস্তায় দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা শত্রুর বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করে তারা হলো মূল শহিদ। এছাড়াও ন্যায়সংগত অধিকার আদায়ের জন্য যারা আন্দোলন করে অন্যায়ভবে জুলুম করে তাদেরকে হত্যা করা হলে তারাও শহিদ হিসাবে গণ্য হবে। এই শহিদদের রক্তের…
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে একটি লেখা শেয়ার করেছেন। লেখাটি তার বন্ধু সাঈদ আব্দুল্লাহর বলেও উল্লেখ করেছেন তিনি। এতে পবিত্র কুরআনের সুরা লাহাবের প্রসঙ্গ উল্লেখ করে গণঅভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগের ব্যাপারে ‘বার্তা’ দেওয়া হয়েছে। সেই সঙ্গে অপরাধীদের ব্যাপারে যারা নরম সুরে কথা বলেন তাদের প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে। লেখাটি হুবহু তুলে ধরা হলো- ‘‘পবিত্র কোরআনের সূরা লাহাব আমি যতবার পড়েছি, ততবারই যেই ব্যাপারটা আমার মাথায় আসে— আবু লাহাবের প্রতি স্বয়ং আল্লাহ কেন এমন কঠোর অবস্থানে চলে গেলেন যে তার শাস্তির ব্যাপারে কোরআনে একেবারে ওইভাবে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়ে বলে দিলেন? “ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং…
একের পর এক শিরোপা জয়ের আনন্দে ভাসছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার। ব্রাইটন থেকে রাতারাতি লিভারপুলে এসে তারকা খ্যাতি পেয়েছেন। সেই আনন্দে এবার ভাটা পড়তে যাচ্ছে তার। সাবেক বান্ধবীর করা এক মামলা নিয়ে ঝামেলা পোহাতে হচ্ছে এই ফুটবলারকে। কাতার বিশ্বকাপ জয়ের পর বান্ধবী কামিলা মায়ানকে ম্যাক অ্যালিস্টারের সঙ্গে দেখা গিয়েছিল শিরোপা উদযাপনে। সেই মায়ান এখন আর তার জীবনে নেই। এরইমধ্যে বাল্যবান্ধবী আইলেন কোভার প্রেমে পড়েছেন ম্যাক অ্যালিস্টার। সেই তাকে নিয়েই কাটছিল অ্যালিস্টারের জীবন। তবে এবার অ্যালিস্টারের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনেছেন তার প্রাক্তন মায়ান। যেই অভিযোগে মামলাও দায়ের করেছেন তিনি। ম্যাক অ্যালিস্টারের সঙ্গে বিচ্ছেদের প্রায় ২ বছর পর মামলা দায়ের করেছেন মায়ান।…
সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলির মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। শুক্রবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-৯। গ্রেফতাররা হলেন- সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন ইমু ও তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রুপম আহমদ। র্যাব জানায়, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামিদের সিলেট কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
হবিগঞ্জের লাখাইয়ে জলমহাল দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে শতাধিক লোক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় অন্তত ৫০ জনকে আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটেছে। পুলিশ ও এলাকাবাসী জানান, লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের গোয়াকারা গ্রামের বর্তমান ইউপি সদস্য আইয়ুব আলী এবং একই গ্রামের সাবেক ইউপি সদস্য নজরুল ইসলামের মধ্যে স্থানীয় একটি মাছ ধরার বিল (জলমহাল) নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে বৃহস্পতিবার সকালে একটি পক্ষ বিলে মাছ ধরার জন্য বাঁধ দেওয়ার চেষ্টা করলে অপরপক্ষ বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে…
রাজধানীর বংশালে কাজী আলাউদ্দিন মোড় মেয়র গলি এলাকায় মোছা. জেসমিন আক্তার (৪০) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন। পথচারী হুমায়ুন কবির জানান, আমরা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখি একটি মধ্যবয়সি নারী রাস্তায় অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, লাশ ঢামেক হাসপাতালে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে দলটি। এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হলো। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই কমিটি অনুমোদন করেন। দলটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম গণমাধ্যমে এ বার্তা প্রেরণ করেছেন। ঢাবিতে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি দেখতে ক্লিক করুন

