বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী সাত মাস আয়নাঘরে ছিলেন। সেখানে থাকাবস্থায় লোমহর্ষক নির্যাতনের শিকার হয়েছেন তিনি। মানসিক পীড়া, খাবারের কষ্টে অনেক সময় আত্মহত্যার কথায় চিন্তা করতেন হুম্মাম। তাকে কেন গুম করা হয়েছিল তা আজও জানেন না এই তরুণ নেতা। তিনি আশা করেন, আয়ানাঘরকে যেন পলিটিক্যাল টুলস হিসেবে ব্যবহার করা না হয়। যুগান্তর মাল্টিমিডিয়ার সঙ্গে একান্ত সাক্ষাকারে তিনি এসব কথা বলেন। আয়নাঘরের সেই দিনগুলোর দুঃস্মৃতি সামনে এনে হুম্মাম কাদের বলেন, গুমের পুরো জিনিসটা কিন্তু পূর্বপরিকল্পিত। একটা অপারেশন ছিল—আমি তো তখন জানতাম না। আমাকে প্রথম গায়েব করা হলো। আমার পরপরই…
Author: saiful islam
আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরানের দুটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা পরিদর্শন করেছেন। শুক্রবার (১৫ নভেম্বর) তেহরান সফরকালে তিনি পরিদর্শন করেন। খবর তাসনিম নিউজের। বৃহস্পতিবার জাতিসংঘের পারমাণবিক প্রধান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং ইরানের পারমাণবিক শক্তি সংস্থার (এইওআই) প্রধান মোহাম্মদ ইসলামির সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেন। শুক্রবার গ্রোসির সঙ্গে ফোরডো এবং নাটানজে তেহরানে অবস্থিত দুটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থল পরিদর্শন করেন। গ্রোসি সফরকালে তার সঙ্গে ছিলেন আইএইএ-এর ডেপুটি মহাপরিচালক এবং সুরক্ষা বিভাগের প্রধান মাসিমো আপারো, এইওআই-এর ডেপুটি বেহরুজ কামালভান্দি এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাদি। বৃহস্পতিবার মন্তব্যে জাতিসংঘের পারমাণবিক প্রধান বলেন, ফোর্ডো ও নাটানজে পারমাণবিক স্থলে তার…
টালিউড অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ অন্তঃসত্ত্বা অবস্থায় ঘুমাতে পারেননি। ৯ মাস বাদেও বদলায়নি কিছু। এখন মেয়ে চোখের সামনে। অথচ অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক বলেছিলেন— ‘২৭ বছর বয়সে মা হবি, আর একটু সময় নে’। কিন্তু শ্রীময়ী সে কথায় রাজি হননি। কৃষভির জন্মের পরের দিনগুলো কেমন কাটছে এ তারকা দম্পতির, সে কথা জানালেন কাঞ্চনপত্নী। আনন্দবাজার সূত্রে জানা গেছে, আজকাল রাতে ঘুম হচ্ছে না অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের। সারারাত মেয়ে কৃষভির সঙ্গে জেগেই কাটাতে হচ্ছে তাকে। কখনো তিনি ক্লান্ত হয়ে পড়লে মেয়েকে কোলে নিয়ে রাত জাগছেন বাবা কাঞ্চন মল্লিকও। যদিও শ্রীময়ীর রাত জাগা শুরু হয়েছিল মেয়ে গর্ভে থাকাকালীন। অন্তঃসত্ত্বা অবস্থায় ঘুমাতেই পারেননি তিনি। ৯ মাস বাদেও…
বাংলাদেশ থেকে পাচার করা টাকা দেশে ফেরানোর সক্ষমতা বাড়াতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। যুক্তরাষ্ট্র ও বিশ্বব্যাংকের কারিগরি সহায়তা পাওয়া যাবে। এ বিষয়ে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের একাধিক বৈঠক হয়েছে। আরও বৈঠক হবে। বিশ্বব্যাংকের সঙ্গেও ইতোমধ্যে একাধিক বৈঠক হয়েছে। এসব প্রক্রিয়ায় পাচার করা টাকা কোথায় কীভাবে রয়েছে, তা জানার চেষ্টা করছে সরকার। সেগুলো বাংলাদেশ থেকে কর ফাঁকি দিয়ে পাচার করা অর্থ- এমন দাবি সংশ্লিষ্ট দেশে তুলে ধরবে সরকার। ইতোমধ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছে। সূত্র জানায়, বিশেষ করে গত সরকারের আমলে দখল হওয়া ব্যাংকগুলো থেকে মোটা অঙ্কের টাকা বিদেশে পাচার করা হয়েছে। এসব অর্থ কীভাবে ব্যাংক থেকে বের করা হয়েছে, সেগুলোর বিষয়ে…
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগের বিচার হওয়ার আগে দলের নেতাকর্মীদের রাজনীতি করতে দেওয়া যাবে না। শুক্রবার রাজধানীর উত্তরায় দলের উত্তরা ইউনিট আয়োজনে গণসমাবেশে তিনি এমন মন্তব্য করেন। মান্না বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য হাজারো বেশি মানুষকে গুলি করে মেরেছেন শেখ হাসিনা। নিরীহ ছাত্র-জনতাকে হত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। দখলদারিত্ব-লুটপাটের রাজনীতি নয়, যারা গত ১৫ বছর ধরে এই দেশকে লুট করেছেন, বাংলাদেশে অর্থ বিদেশের মাটিতে পাচার করেছেন তাদের বিচার হতে হবে। তিনি বলেন, গণ-অভ্যুত্থানের পর এই দেশের মানুষ নতুন বাংলাদেশ গড়তে চায়। অন্তর্বর্তী সরকার দ্রুত সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দেবে- এমনটাই তিনি…
বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত যেন প্রাণ ঢালে সিনেমায়। তার হাসিমুখ আর নাচের ছন্দ সবই যেন এক অনন্য সিনেমাপ্রেমীদের হৃদয় দোলা দেয়। কিন্তু এ অভিনেত্রী নাকি একটি রোমান্টিক ছবিতে অভিনয় করার জন্য বলিউড বাদশাহ শাহরুখ খানকে রাজি করিয়েছিলেন । সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কথাই জানালেন মাধুরী দীক্ষিত। শাহরুখ ও মাধুরী একসঙ্গে মিলে একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন। ‘দিল তো পাগল হ্যায়’ তার মধ্যে অন্যতম। আগামীতে একাধিক কাজে দেখা যাবে মাধুরী দীক্ষিতকে। চলছে তারই প্রস্তুতি। মাধুরী ‘দিল তো পাগল হ্যায়’ ছবিটির আগে শাহরুখ খানের সঙ্গে ‘আঞ্জাম’ ও ‘কয়লা’ ছবিটিতে জুটি বেঁধে কাজ করেছিলেন তিনি। ‘কয়লা’ ছবিটিতে অভিনয় করতে করতে শাহরুখকে মাধুরী বলেছিলেন—…
গাজায় যুদ্ধবিরতির জন্য প্রস্তুত হামাস। যুদ্ধবিরতির জন্য মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরাইলকে চাপ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে হামাস। শুক্রবার (১৫ নভেম্বর) হামাসের রাজনৈতিক ব্যুরো সদস্য বাসেম নাইম এএফপিকে এসব কথা বলেন। তিনি বলেন, যদি যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয় এবং ইসরাইল এটি মেনে চলে তাহলে গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতির জন্য প্রস্তুত হামাস। বাসেম নাইম আরও বলেন, আমরা মার্কিন প্রশাসন এবং ট্রাম্পকে আহ্বান জানাই যাতে তারা ইসরাইলি সরকারকে গাজার ওপর বর্বর হামলা থামাতে চাপ দেয়। শনিবার কাতার জানায় যে, তারা গাজা যুদ্ধের যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির চুক্তি নিয়ে অপ্রত্যক্ষ আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে তার ভূমিকা স্থগিত করেছে, যা এক বছরেরও বেশি সময় ধরে…
ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণে অধীনে অচিরেই যুদ্ধ শেষ হবে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার সংবাদমাধ্যমে সঙ্গে আলাপে এ মন্তব্য করেন তিনি। অথচ আগে থেকে জেলেনস্কি আশঙ্কা করছিলেন, ট্রাম্প ক্ষমতায় আসলে জো বাইডেনের নেতৃত্বাধীন বর্তমান মার্কিন প্রশাসনের মতো অকুণ্ঠ সমর্থন পাবেন না তিনি। বরাবরই রাশিয়ার বিরুদ্ধে সংঘাতকে আরো বিস্তৃত করার পক্ষে কণ্ঠস্বর ছিলেন জেলেনস্কি। এ কারণে ইউরোপীয়ন ইউনিয়নসহ যুক্তরাষ্ট্র থেকে বহু সুবিধা আদায় করে নিয়েছেন তিনি। মাত্র কয়েক সপ্তাহ আগে রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পশ্চিমা মিত্রদের কাছে আবদার করেছিলেন জেলেনস্কি। আর সময় যেতেই এখন সুর নরম করলেন ইউক্রেন প্রেসিডেন্ট। ৫ নভেম্বর, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিজয়…
রাজশাহীতে বিস্তীর্ণ মাঠজুড়ে ইটভাটা। এসব ইটভাটার অধিকাংশই অবৈধ। অধিকাংশের নেই লাইসেন্স। নেই পরিবেশ ছাড়পত্র। রাজশাহীতে প্রশাসনকে ম্যানেজ করে ফসলের মাঠ উজাড় করে যত্রতত্র গড়ে উঠেছে এসব ইটভাটা। উর্বর জমির টপ সয়েল কেটে অবাধে এসব ভাটায় পোড়ানো হচ্ছে ইট। প্রশাসন ও পরিবেশ দপ্তরের কর্মকর্তাদের ম্যানেজ করে বছরের পর বছর চলছে এসব অবৈধ ইটভাটা। আবার যেগুলোর পরিবেশ ছাড়পত্র রয়েছে, সেগুলোয় মানা হয় না কোনো পরিবেশ আইন ও নির্দেশনা। রাজশাহীতে পরিবেশদূষণে এসব ইটভাটার ভূমিকাই বড়। তবে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি মাসের শেষে রাজশাহীর অবৈধ ইটভাটা উচ্ছেদে লাগাতার অভিযান শুরু করা হবে। রাজশাহী জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী জেলার বিভিন্ন এলাকায় কাগজে-কলমে ইটভাটা রয়েছে…
উত্তরের জেলা দিনাজপুরে কার্তিক মাসের শুরু থেকে শীতের আমেজ বইতে শুরু করেছে। শনিবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। নওগাঁর বদলগাছিতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মহাসড়কে ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে বিভিন্ন যানবাহনকে। কাজের তাগিদে ঘর থেকে বের হওয়া অনেকেই গায়ে জড়িয়েছেন হালকা শীতের পোশাক। সন্ধ্যার পর থেকেই মৃদু হিমেল বাতাস আর হিমকণা আভাস জানিয়ে দিচ্ছে শীতের আগমনী বার্তা। তবে কুয়াশার চাদরে ঢাকা পড়লেও শীতের তীব্রতা সেভাবে নেই। কৃষক রফিকুল ইসলাম বলেন, শীত আর ঘুন কুয়াশা নিয়ে দুশ্চিন্তায় আছি। আগাম জাতের আলু লাগিয়েছি। বেশি কুয়াশা হলে আলুর গাছের ক্ষতি হতে…

