১২তম বিপিএলের আসর শুরু হয়েছে আজ। তবে এবারের বিপিএলটা শুরু হলো একটু ভিন্নভাবে। বিপিএলের শুরুতেই শহীদ ওসমান হাদিকে সম্মান জানানো হলো ভিন্নভাবে। গত ১২ ডিসেম্বর সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি, এরপর গত ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার স্মরণে বিসিবি আগেও ফেসবুক পোস্টে শোকবার্তা জানিয়েছে। আজ বিপিএলের শুরুর দিনেও তাকে উৎসর্গ করে এক মিনিট নিরবতা পালন করা হয়। বিপিএলের শুরুতে আজ মুখোমুখি সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। সেই ম্যাচের শুরুতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হাজির ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ আরও অনেকে। বিপিএল শুরুর…
Author: mh sohag
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনা এবং ইউক্রেনের জন্য মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার (২৮ ডিসেম্বর) ফ্লোরিডায় দুই প্রেসিডেন্টের মধ্যে এই বৈঠক হতে পারে। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে আলোচনার পর জেলেনস্কি জানান, এই সংলাপে ‘নতুন কিছু ধারণা’ উঠে এসেছে যা সত্যিকারের শান্তির কাছাকাছি যেতে সহায়ক হতে পারে। বৃহস্পতিবার মার্কিন প্রতিনিধিদের সঙ্গে প্রায় এক ঘণ্টা ফোনালাপের পর জেলেনস্কি তার সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, ‘আমরা কাজের নির্দিষ্ট কিছু…
তারকাদের নাকি বয়স বাড়ে না। তিনি যদি হন টালিউড অভিনেতা দেব, তা হলে তো কথাই নেই। তার বয়সের প্রসঙ্গ এড়িয়ে যাওয়াই ভালো। কারণ ২৫ ডিসেম্বর ছিল দেবের জন্মদিন। আর এ দিনেই মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘প্রজাপতি ২’। যা নিয়ে রয়েছে অভিনেতার ব্যস্ততা। সকাল থেকে দম ফেলার সময় নেই অভিনেতার। এই দিন বাড়িতে নয়, ‘দেবদর্শন’ মিলছে প্রেক্ষাগৃহে। জন্মদিনে আলাদা করে আরাম নয়, বরং কাজেই কাটাচ্ছেন তিনি। যদিও কিছু নিয়ম এখনো মানেন অভিনেতা। এবার জন্মদিনে কি ঘুচল অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে মান-অভিমানের পালা? সে উত্তর দেব নিজেই একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে দিলেন। নিজের জীবন নিয়ে অভিযোগ করতে রাজি নন অভিনেতা। তবে…
আফ্রিকান কাপ অব নেশনসের আরও বেশি সম্মান পাওয়ার দাবি তুলেছেন নাইজেরিয়ার ফরোয়ার্ড স্যামুয়েল চুকুয়েজে। তার মতে, এই টুর্নামেন্টকে বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মতোই গুরুত্ব দেওয়া উচিত। মরক্কোয় আসরের সময়সূচি নিয়ে বিতর্কের পর তিনি এমন মন্তব্য করেন। এবারের আফ্রিকান কাপ প্রথমে উত্তর গোলার্ধের গ্রীষ্মে হওয়ার কথা ছিল। পরে সূচি বদলে ২২ ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারি করা হয়। এতে ইউরোপের অনেক ক্লাব মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে তাদের সেরা খেলোয়াড়দের হারাচ্ছে। চুকুয়েজে বলেন, ‘সবাই আফ্রিকান কাপে খেলতে চায়। এটি বিশ্বের সেরা প্রতিযোগিতাগুলোর একটি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বা ফিফা বিশ্বকাপকে যেভাবে সম্মান দেওয়া হয়, আফ্রিকান কাপকেও সেভাবেই সম্মান দিতে হবে।’ ফুলহ্যামের এই উইঙ্গার জানান, নাইজেরিয়া যদি…
শীতকালীন ঝড় ‘ডেভিন’র কারণে যুক্তরাষ্ট্রজুড়ে হাজার হাজার বেশি ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। দেশটির বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার এ তথ্য জানিয়েছে। ছুটির মৌসুমে এভাবে ফ্লাইট বিপর্যয়ের ফলে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। খবর আল জাজিরার। ফ্লাইটঅ্যাওয়ারের তথ্যমতে, শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে, যুক্তরাষ্ট্রে প্রবেশকারী কিংবা যুক্তরাষ্ট্র থেকে ছেড়ে যাওয়া মোট ১ হাজার ৫৮১টি ফ্লাইট বাতিল এবং ৬ হাজার ৮৮৩টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। উল্লেখ্য, ফ্লাইটঅ্যাওয়ার বিশ্বের সবচেয়ে বড় ফ্লাইট ট্র্যাকিং ডেটা কোম্পানি হিসেবে পরিচিত। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ সতর্ক করে জানায়, শীতকালীন ঝড় ডেভিনের কারণে ভ্রমণের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এবং মধ্য-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলের…
প্রতি বছরের মতো ২০২৫ সালেও শতাধিক হলিউড চলচ্চিত্র মুক্তি পেয়েছে। এর মধ্যে কয়েকটি সিনেমা শুধু দর্শকের ভালোবাসাই পায়নি, বরং বিশ্বব্যাপী বক্স অফিসেও রেকর্ড আয় করেছে। অ্যাকশন, অ্যানিমেশন, ফ্যান্টাসি ও মিউজিক্যাল—বিভিন্ন ঘরানার এই সিনেমাগুলো বছরজুড়ে প্রেক্ষাগৃহে দর্শক টেনেছে ব্যাপকভাবে। বক্স অফিস আয়ের ভিত্তিতে ২০২৫ সালের শীর্ষ পাঁচটি হলিউড সিনেমার তালিকা নিচে তুলে ধরা হলো— ১. এ মাইনক্রাফট মুভি – ৪২৩.৯ মিলিয়ন ডলার ৪ এপ্রিল ২০২৫ মুক্তি পাওয়া ‘এ মাইনক্রাফট মুভি’ বক্স অফিসে বছরের সর্বোচ্চ আয় করা সিনেমা হিসাবে জায়গা করে নিয়েছে। জনপ্রিয় ভিডিও গেম ‘মাইনক্রাফট’-এর জগৎকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন জেসন মোমোয়া, জ্যাক ব্ল্যাক ও এমা মায়ার্স। এছাড়া…
চতুর্থ অ্যাশেজ টেস্টের প্রথম দিনেই নাটক ছড়িয়েছে মেলবোর্নে। শুক্রবার প্রথম দিনে খেলা হয়েছে মোটে ৭৫ ওভার, তাতেই পড়েছে মোট ২০টি উইকেট। আগে অস্ট্রেলিয়া অলআউট হয় ১৫২ রানে। এরপর ইংল্যান্ড গুটিয়ে যায় মাত্র ১১০ রানে। সবুজ উইকেটে টস জিতে আগে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। মেঘলা আকাশে ইংল্যান্ডের পেসাররা দাপট দেখান। অস্ট্রেলিয়া অলআউট হয় মোটে ১৫২ রানে। অস্ট্রেলিয়ার এই দুরাবস্থার কারণ জশ টাং। মাত্র অষ্টম টেস্ট খেলেই তৃতীয়বারের মতো পাঁচ উইকেট নিলেন। অ্যাশেজে এটি তার প্রথম ফাইফার। তাতে এক বিরল কীর্তিও গড়ে ফেলেছেন তিনি। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ১৯৯৮ সালের পর এই প্রথম কোনো ইংলিশ বোলার পাঁচ উইকেট পেলেন।…
সিরিয়ার হোমস শহরে জুমার নামাজের সময় একটি মসজিদের ভেতরে বিস্ফোরণের ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৮ জন। শুক্রবার (২৬ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার প্রকাশিত ছবিতে দেখা যায়, ইমাম আলী ইবনে আবি তালিব মসজিদের ভেতরের দেয়াল বিস্ফোরণে পুড়ে কালো হয়ে গেছে। জানালার কাচ ভেঙে পড়েছে। কিছু ছবিতে মসজিদের কার্পেটে রক্তের দাগও দেখা যায়। সানা জানিয়েছে, মসজিদের ভেতরে আগে থেকেই একটি বিস্ফোরক ডিভাইস রাখা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছেন নিরাপত্তা কর্মকর্তারা। সুন্নি চরমপন্থি গোষ্ঠী ‘সারায়া আনসার আল-সুন্নাহ’ এ হামলার দায় স্বীকার করেছে। তবে সিরিয়ার নিরাপত্তা বাহিনী এখনো হামলাকারীদের শনাক্তের…
টালিউড অভিনেতা কৌশিক সেন নতুন করে সিনেবোদ্ধাদের আলোচনায় এসেছে। অভিনেত্রী কোয়েল মল্লিকের সঙ্গে বোন-ভাইয়ের জুটি সফল। আগামী দিনে প্রিয়াংকা সরকারের সঙ্গে জুটি। টালিপাড়াসহ সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এমন আলোচনা চলছে। পরিচালকদের মাঝে নতুন করে ভাবাচ্ছেন কৌশিক সেন। কখনো ছোটপর্দায় সমু সরকারের সঙ্গে অসম বয়সি জুটি তার। কখনো কোয়েল মল্লিকের বিপরীতেও উজ্জ্বল। আবার দেখা যাবে প্রিয়াংকা সরকারের বিপরীতে জুটি গড়তে। পরিচালকরা কি মঞ্চ-পর্দার দাপুটে অভিনেতাকে ভিন্ন আঙ্গিকে পর্দায় তুলে ধরতে চাইছেন? ‘উল্টোরথ’ সিনেমায় তার আর প্রিয়াংকার জুটি প্রসঙ্গে একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে কৌশিক বলেন, বিষয়টি তা নয়’ ‘স্বার্থপর’ সিনেমার সাফল্য আমার অভিনয় সম্পর্কে পরিচালকদের বোধহয় নতুন করে ভাবাচ্ছেন। তিনি বলেন, আমার…
মাত্র ১৪ বছর বয়সেই নজির গড়েছেন বৈভব সূর্যবংশী। বিহারের এই কিশোর ক্রিকেটার নিজের ব্যাটিং দিয়ে যেমন সবাইকে তাক লাগিয়েছেন, তেমনি পেয়েছেন দেশের অন্যতম সর্বোচ্চ শিশু সম্মান। আজ শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে তাকে দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর জাতীয় বাল পুরস্কার। নয়াদিল্লিতে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানটি বৈভবের ক্যারিয়ারে এক ঐতিহাসিক মুহূর্ত। বুধবার তিনি দিল্লিতে পৌঁছান। আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার নেবেন তিনি। আনুষ্ঠানিকতা শেষে বৈভবসহ অন্যান্য পুরস্কারপ্রাপ্তরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন। এই সাক্ষাৎ তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে। এই সম্মান যেমন গর্বের, তেমনি এর জন্য একটি ত্যাগও করতে হচ্ছে বৈভবকে। পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত থাকার কারণে তিনি…

