শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে সেখানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে, রাশিয়া বড় ধরনের মিসাইল হামলা চালিয়েছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিটচকো টেলিগ্রামে এক পোস্টে লিখেছেন, ‘রাজধানীতে বিস্ফোরণ। আকাশ প্রতিরক্ষা বাহিনী কাজ করছে। শেল্টারে থাকুন।’ ইউক্রেনের বিমানবাহিনীও পুরো দেশজুড়ে এয়ার এলার্ট জারি করেছে। তারা বলেছে, রাজধানীসহ বিভিন্ন জায়গায় ড্রোন ও মিসাইল ধেয়ে আসছে। বার্তাসংস্থা এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, তিনি বেশ কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। এছাড়া আকাশে কমলা রঙের আগুনের বিশাল কুণ্ডলি দেখেছেন। আগামী রোববার ফ্লোরিডায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ বৈঠকে রাশিয়ার সঙ্গে…
Author: mh sohag
ক্ষণজন্মা বলিউড অভিনেত্রী দিব্যা ভারতী খ্যাতির উচ্চশিখরে থাকাবস্থায় আকস্মিক মৃত্যু স্তব্ধ করে দিয়েছিল সিনেমা জগত। মাত্র ১৯ বছর বয়সে নাকি জানালার কার্নিশে বসতে গিয়ে ভারসাম্য হারিয়ে পাঁচতলা থেকে পড়ে মৃত্যুবরণ করেন তিনি। ৩২ বছরেও অমীমাংসিত যে রহস্যময় মৃত্যু হাজার প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে। তার অসমাপ্ত সিনেমা আর এমন এক রহস্য, যা তিন দশকের বেশি সময় পেরিয়েও খোলাসা হয়নি। বহু উত্থান-পতনের সাক্ষী বলিউড। কিন্তু দিব্যা ভারতীর মৃত্যু শিউরে ওঠার মতো ঘটনা খুব কমই আছে। নব্বইয়ের দশকের শুরু, মুম্বাই বিস্ফোরণের ধাক্কা কাটিয়ে যখন হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছিল, ঠিক তখনই দিব্যার আবির্ভাব যেন এক টুকরো তাজা হাওয়া। তরুণ, নির্ভীক ও…
নটিংহ্যাম ফরেস্টের সাবেক স্কটিশ উইঙ্গার জন রবার্টসন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। বৃহস্পতিবার ক্লাবটি এই খবর নিশ্চিত করেছে। ক্লাবের বিবৃতিতে বলা হয়, ‘নটিংহ্যাম ফরেস্টের কিংবদন্তি এবং প্রিয় বন্ধু জন রবার্টসনের মৃত্যুতে আমরা শোকাহত। তিনি আমাদের ক্লাবের এক সত্যিকারের মহান খেলোয়াড়। তিনি দুইবার ইউরোপিয়ান কাপ জিতেছেন। জনের অসাধারণ প্রতিভা, বিনয় আর ফরেস্টের প্রতি তার অটুট ভালোবাসা কখনও ভুলে যাওয়া হবে না।’ জন রবার্টসনের জন্ম স্কটল্যান্ডের ল্যানার্কশায়ারে। তার জন্ম তারিখ ২০ জানুয়ারি ১৯৫৩। তিনি ১৭ বছর বয়সে নটিংহ্যাম ফরেস্টে যোগ দেন। শুরুতে তিনি মাঝেমধ্যে মিডফিল্ডে খেলতেন। ১৯৭৫ সালের শুরুতে ব্রায়ান ক্লাফ দায়িত্ব নেওয়ার পর তার ক্যারিয়ার বদলে যায়। ক্লাফ তার…
লেবাননে ইরানের কুদস ফোর্সের একজন শীর্ষ কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের। ইসরাইলি সেনাবাহিনীর ভাষ্যমতে, নাতসেরিয়া এলাকায় পরিচালিত ওই অভিযানে কুদস ফোর্সের বহিঃঅপারেশন শাখার সদস্য হাসান মাহমুদ মোরশেদ আল-জৌহরিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তাদের দাবি, আল-জৌহরি ইসরাইলের বিরুদ্ধে হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন এবং সে কারণেই তাকে নির্ভুল (প্রিসিশন) অভিযানে টার্গেট করা হয়। এ বিষয়ে এখন পর্যন্ত ইরান বা লেবাননের কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তথ্যসূত্র: সামা টিভি
বিশ্বের অন্যতম ধনকুবের ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের কনিষ্ঠ কন্যা ফোবি অ্যাডেল গেটস আবারও প্রেম পড়েছেন। সম্প্রীতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন ফোবি, যেখানে তার পাশে দেখা যায় চ্যাজ ফ্লিনকে। ছবির ক্যাপশনে ফোবি শুধু একটি লাল হৃদয়ের ইমোজি দেন, যা তাদের প্রেমে পড়ার কথা তুলে ধরে। ছবিতে দেখা যায়, তার শৈশবের বন্ধু চ্যাজ ফ্লিনের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ধরা দিয়েছেন বিল গেটস কন্যা। ক্যাপশনে শুধু একটি লাভ ইমোজি! আর তাতেই নেটদুনিয়ায় শুরু আলোচনা। পোস্টটি প্রকাশের পরই অনুরাগীদের মন্তব্যে ভরে ওঠে কমেন্ট বক্স। কেউ অভিনন্দন জানাচ্ছেন, কেউ আবার মজা করে লিখেছেন, ‘পুরনো ভালোবাসা যেন এবার স্থায়ী হয়।’ ফোবির জন্য একেবারেই নতুন কেউ…
কে জানত বড়দিনের ছুটির উৎসব এভাবে মৃত্যুর হিমশীতল স্পর্শে শোকাতুর করে তুলবে! কোনো ম্যাচ না থাকায় ছুটি কাটাতে গিয়েছিলেন জার্মান ফুটবলার। কিন্তু উৎসবের আনন্দ বদলে গেল বিষাদে। ৩৪ বছর বয়সে না-ফেরার দেশে পাড়ি দিলেন জার্মান ফুটবলার সেবাস্তিয়ান হার্টনার। প্যাশনই তার প্রাণ কেড়ে নিল। স্কি করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ডিফেন্ডার সেবাস্তিয়ান। ছুটি কাটাতে নর্দার্ন মন্তেনেগ্রোতে গিয়েছিলেন তিনি। সান কুক রিসর্টে স্কিইংয়ের সময় একটি চেয়ারলিফট থেকে প্রায় ৭০ মিটার নিচে পড়ে মারা যান তিনি। জার্মান সংবাদমাধ্যম ‘বিল্ড’ জানিয়েছে, একটি চেয়ার কেবল থেকে বিচ্ছিন্ন হয়ে হেলে পড়ে। যেদিকে বসেছিলেন হার্টনার, সেদিকেই হেলে পড়েছিল লিফটটি। একটা সময় পড়ে যান তিনি। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন…
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে আইএস যোদ্ধাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন। ট্রাম্প বলেছেন, ‘আজ রাতে, কমান্ডার ইন চিফ হিসেবে আমার নির্দেশে, মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় আইএস সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি শক্তিশালী এবং মারাত্মক হামলা শুরু করেছে।’ তিনি বলেন, ‘আইএস যোদ্ধারা নিরীহ খ্রিস্টানদের লক্ষ্যবস্তু এবং নৃশংসভাবে হত্যা করেছে, যা বহু বছর ধরে, এমনকি শতাব্দী ধরেও দেখা যায়নি!’ তিনি আরও বলেন, ‘আমি আগেও এই সন্ত্রাসীদের সতর্ক করে দিয়েছিলাম যে যদি তারা খ্রিস্টানদের হত্যা বন্ধ না করে, তাহলে তাদের কঠিন মূল্য দিতে হবে……
বলিউডে যখন সানা খানের নিজের জায়গা ধীরে ধীরে পাকাপোক্ত হচ্ছিলো, ঠিক ওই সময়েই ধর্মের পথে হাঁটার সিদ্ধান্ত নিলেন সাবেক অভিনেত্রী। চলচ্চিত্র জগতকে বিদায় জানালেন তিনি। ২০২০ সালের নভেম্বরে মুফতি আনাস সাইদকে বিয়ে করেন ‘বিগ বস’ এর সাবেক এই প্রতিযোগী। বিয়ের পর সানার জীবনযাপনে আসা পরিবর্তনও বেশ আলোচনায় ছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে সানা খান জানিয়েছেন, বিয়ের আগে তার সঙ্গে স্বামীর সম্পর্কের শুরুটা ছিল একেবারেই ভিন্ন। সেই সময় আনাস সাইদ নাকি তাকে ‘বাজি’-অর্থাৎ ‘বোন; বলেই সম্বোধন করতেন। ধর্মীয় অনুশীলনের সূত্রেই দুজনের পরিচয় এবং ঘনিষ্ঠতা বাড়ে। সাবেক এ অভিনেত্রী জানান, স্বামী পাশে থাকলে তিনি নিজের বুদ্ধি খাটান না, বরং তার সিদ্ধান্তকেই অন্ধভাবে মেনে…
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট টাইটান্সের অধিনায়কত্ব করবেন মেহেদী হাসান মিরাজ। আসর শুরুর একদিন আগে অধিনায়কের নাম ঘোষণা করেছে চট্টগ্রাম রয়্যালসও। এবার চট্টগ্রামের অধিনায়কত্ব করবেন শেখ মেহেদী। এর আগেও বিপিএলে অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে মিরাজের। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ককে নেতৃত্বের দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সিলেট টাইটান্স কর্তৃপক্ষ। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, মিরাজের নেতৃত্বের ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে এবং তার হাত ধরেই এবারের মৌসুমে দলের যাত্রা সফল হবে বলে তারা আশাবাদী। এদিকে বিপিএলের নিয়ম মেনে খেলোয়াড় ও ম্যানেজমেন্ট সদস্যদের পারিশ্রমিকের ২৫ শতাংশ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে বলেও জানিয়েছে সিলেট টাইটান্স। পাশাপাশি দলের সদস্যদের জন্য ১৫ দিনের দৈনিক ভাতাও…
বড়দিন উপলক্ষ্যে দেওয়া বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মৃত্যু কামনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি তার শুভেচ্ছা বার্তায় বলেছেন, `আমাদের জন্য রাশিয়া এতে দুর্ভোগ বইয়ে আনলেও, তারা আমাদের সবচেয়ে মূল্যবান জিনিস দখল ও সেখানে বোমা হামলা করতে পারেনি। তা হলো— ইউক্রেনীয়দের মন, একে অপরের প্রতি বিশ্বাস এবং ঐক্য।’ সরাসরি নাম উচ্চারণ না করে পুতিনের মৃত্যু কামনা করে জেলেনস্কি বলেছেন, `আজ, আমরা সবাই একটি স্বপ্নই দেখি, সবার জন্য আমাদের একটাই প্রত্যাশা, ‘তার ধ্বংস (মৃত্যু) হোক’। বড়দিনের আগ মুহূর্তে ইউক্রেনের বিভিন্ন জায়গায় ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে তিনজন নিহত ও বেশিরভাগ অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। বড়দিনের আগে…

